Cadet College admission 2011 Bangla question
ক্যাডেট কলেজ ভর্তি ২০১১ বাংলা প্রশ্ন
পূর্ণমান: ৪০
চারুপাঠ
১. সঠিক উত্তরে টিক (✔) চিহ্ন দাও: ১×৮=৮
(ক) কোন কবিতায় বাংলাদেশের হারানো ঐতিহ্য ও হৃত সম্পদ পুনরুদ্ধারের আকুলতা প্রকাশ পেয়েছে?
জন্মেছি এই দেশে/ ঠিকানা / নোলক / সকাল
(খ) ‘বাংলা’ নামটি কোথা থেকে এসেছে?
বঙ্গ / বঙ্গাল / বাঙ্গাল / বাঙাল
(গ) কেমন কাঠ থেকে কাগজ তৈরি হয়?
সুন্দরী / গেউয়া / ধুন্দল / গরান
(ঘ) ‘সুমধুর’ শব্দের অর্থ কী?
মধুর / মনোহর / অত্যন্ত মনোহর / মধুরতম
(ঙ) কোন জাতীয় মানুষ প্রকৃত সুখী হতে পারে না?
সমাজত্যাগী মানুষ / সমাজদরদী মানুষ । সমাজসংলগ্ন মানুষ / সমাজবিচ্ছিন্ন মানুষ
(চ) উপেন্দ্রকিশোর রায় চৌধুরী ও সত্যজিৎ রায়ের সম্পর্ক কী?
পিতা-পুত্র / দাদা-নাতি । চাচা-ভাতিজা / মামা-ভাগ্নে
(ছ) বাংলা ভাষা কোথা থেকে কথা ও সুর পেয়েছে?
প্রকৃতি ও জীবন থেকে / গান ও বাদ্য থেকে / ভাবনা ও দর্শন থেকে / কথা ও কবিতা থেকে
(জ) ‘সততার পুরস্কার’ কোন জাতীয় রচনা?
কাহিনী / রূপকথা / গল্প / প্রবন্ধ
২. শূন্যস্থানে সঠিক উত্তর লেখ:
(ক) ‘পুরস্কার’ এর বিপরীত শব্দ-
(খ) ‘ডুমুরের ফুল’ বাগধারাটির অর্থ-
(গ) ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায় প্রকাশ কর।
(ঘ) উপসর্গের কী নেই লেখ।
(ঙ) দ্বিরুক্ত শব্দ কয় রকম হতে পারে?
(চ) ‘পরীক্ষায় ভালো না করলে লজ্জায় মাথা কাটা যাবে’ এখানে ‘মাথা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ছ) ‘চাহিদা’ কোন ভাষা থেকে আগত হয়েছে?
(জ) ‘বর্ণ’ শব্দে ‘ণ’ হয়েছে-
(ঝ) ‘বাঁশি’ অর্থগতভাবে কোন জাতীয় শব্দ?
(ঞ) ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কয় প্রকারের ও কী কী লেখ।
ব্যাকরণ
সঠিক উত্তরে টিক (✔) চিহ্ন দাও:১×১২=১২
(ক) কোনটি ‘পদ্ম’র প্রতিশব্দ নয়?
কমল / পঙ্কজ / সরিৎ / সরোজ
(খ) ‘ফেব্রুয়ারি মাস ধরে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখতে থাকব’-বাক্যটি কোন কালের?
সাধারণ ভবিষ্যৎ। ঘটমান ভবিষ্যৎ। পুরাঘটিত ভবিষ্যৎ / ভবিষ্যৎ অনুজ্ঞা
(গ) কোনটিতে বহুবচন শব্দের সঠিক ব্যবহার হয়েছে?
রচনাবলি / গাছবর্গ / কেশকুল / কথারাজি
(ঘ) কোন শব্দটির লিঙ্গান্তর হয় না?
ধনবান / নন্দন / দাতা/ শিক্ষার্থী,
(ঙ) সমোচ্চারিত শব্দে কী ভিন্ন হয়?
উচ্চারণ / অর্থ/ বানান ও অর্থ / বানান, অর্থ ও উচ্চারণ
(চ) ‘নীতি’ শব্দটির বিশেষণ হবে-
ন্যায়/ নৈতিক / ন্যায্য/ নীতিগত
(ছ) ‘অত্যন্ত’ শব্দটি কীভাবে গঠন করা হয়েছে?
সমাসের সাহায্যে/ উপসর্গের সাহায্যে/ সন্ধির সাহায্যে / প্রত্যয়ের সাহায্যে
(জ) উচ্চারণের সময় স্বরতন্ত্রী না কাঁপলে তাকে বলে-
মহাপ্রাণ ধ্বনি / অঘোষ ধ্বনি / অল্পপ্রাণ ধ্বনি / ঘোষ ধ্বনি
(ঝ) কোন দুটি পদের পার্থক্য বিবেচনা করে সাধু ও চলিত ভাষা চিহ্নিত করা হয়?
কবিশেষ্য ও ক্রিয়া / বিশেষণ ও সর্বনাম / বিশেষণ ও ক্রিয়া / ক্রিয়া ও সর্বনাম
(ঞ) ব্যাকরণের প্রধান কাজ কী? ভাষার সংশ্লেষণ / ভাষার বিশ্লেষণ। ভাষার আবিষ্কার / ভাষার প্রতিষ্ঠা
(ট) তারিখবাচক শব্দ কোনটি?
বিংশ/ কুড়ি/ বিশে/ বিশ
(ঠ) অধিকরণ কারকের উদাহরণ কোনটি?
তিলে তৈল হয়/ দুধে ঘি হয়/ মেঘে বৃষ্টি হয়/ তিলে তৈল আছে
৪. ‘শীতের পিঠা’ সম্পর্কে দশ বাক্যের একটি অনুচ্ছেদ লেখ: ৫
স্বদেশ বা জন্মভূমি মানবজীবনের জন্য স্রষ্টা কর্তৃক প্রদত্ত এক মহামূল্যবান সম্পদ। দেশের প্রতি প্রেমপ্রীতি ও হিত সাধনার মধ্য দিয়েই মানুষ প্রকৃত মনুষ্যত্বের অধিকারী হয়ে উঠতে পারে। তাই স্বদেশের প্রতি মানুষের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। জননীকে সন্তান যেমন ভালোবাসে তেমনি দেশকেও জন্মলগ্ন থেকে মানুষ ভালোবাসতে থাকে। প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের কাছে তার জন্ম, তার দেশ সেরা। প্রকৃত দেশপ্রেমিক দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করে না। আমরা স্বাধীন দেশের নাগরিক। দেশ মাতৃকার উন্নতির জন্য এদেশের প্রতিটি নাগরিক কোনো না কোনোভাবে কাজ করে যাচ্ছে। দেশপ্রেমের মাধ্যমে মানুষের মহত্ত্বের যথার্থ পরিচয় মেলে। দেশপ্রেমহীন মানুষ নিঃসন্দেহে পশুর সমান। আর যারা দেশের তরে জীবন উৎসর্গ করে তারা হলো দেশমাতার শ্রেষ্ঠ সন্তান।
(সংকেত: পরিচয়, বর্ণনা, বৈশিষ্ট্য)
৫. ‘সর্বদা মোরা দেশের তরে’ বাক্যটি অনধিক দশ বাক্যে ব্যাখ্যা কর: ৫
ক্যাডেট কলেজ ভর্তি ২০১১ বাংলা প্রশ্নের উত্তর মালা
১.
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
(ক) নোলক।
কএইচএসসিল বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)
(খ) বঙ্গ।
(গ) গেউয়া।
(ঘ) অত্যন্ত মনোহর।
(ঙ) সমাজবিচ্ছিন্ন মানুষ।
(চ) দাদা-নাতি।
(ছ) প্রকৃতি ও জীবন থেকে।
(জ) গল্প।
২.
(ক) তিরস্কার।
(খ) দুর্লভ দর্শন।
(গ) প্রত্যুৎপন্নমতি।
(ঘ) অর্থবাচকতা।
(ঙ) ৩।
(চ) নিচু বা হেট হওয়া।
(ছ) পাঞ্জাবি ভাষা।
(জ) ণত্ব বিধানের জন্য।
(ঝ) রূঢ়ি।
(ঞ) ২ প্রকার, সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া।
৩.
(ক) সরিৎ।
(খ) ঘটমান ভবিষ্যৎ।
(গ) রচনাবলি।
(ঘ) শিক্ষার্থী।
(ঙ) বানান ও অর্থ।
(চ) নৈতিক।
(ছ) সন্ধির সাহায্যে।
(জ) অঘোষ ধ্বনি।
(ঝ) ক্রিয়া ও সর্বনাম।
(ঞ) ভাষার বিশ্লেষণ।
(ট) বিশে।
(ঠ) তিলে তৈল আছে।
8. শীতের পিঠা
পরিচয়: শীতকালে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নানা রকমের পিঠা তৈরি হয়। উল্লেখযোগ্য শীতের পিঠা হলো- চিতই, দুধ-চিতই, ভাঁপাপিঠা, ম্যারাপিঠা, বড়পিঠা ও পাটিসাপটা। এছাড়া দুধপুলি, চন্দ্রপুলি, মালপোয়া, আন্দেশা, এলোকেশী ও পাকোয়ান পিঠারও বেশ নাম আছে।
বর্ণনা: চালের গুঁড়া পানিতে ঘন করে মিশিয়ে ভাজা হয় চিতই পিঠা। তারপর খেজুর গুড় মেশানো মিষ্টি দুধে তা ভিজিয়ে বানানো হয় দুধ-চিতই। চালের গুঁড়ার মাঝে নারিকেল ও খেজুর গুড় দিয়ে বানানো হয় ভাঁপাপিঠা। বাঁকা চাঁদের মতো পুলির ভেতরে নারিকেল গুড় বা ক্ষীরের পুর দিয়ে পুলি পিঠা বানানো হয়। মিষ্টি ঘন দুধে ডুবিয়ে রেখে তৈরি করা হয় দুধপুলি।
বৈশিষ্ট্য: চিতই ও ভাঁপাপিঠা দুধে ভিজানো হয় না। তাই তৈরির সাথে সাথে গরম গরম খেতে মজা। কিন্তু দুধ- চিতই, দুধপুলি সারারাত দুধে ভিজিয়ে রাখতে হয়। সকালে খেতে হয়। মালপোয়া পিঠা তেলে ডুবিয়ে ভাজা হয়। এছাড়া নকশি পিঠা বিভিন্ন আকার-আকৃতি ও রঙের হয়ে থাকে। সাধারণত বিয়ের উৎসবে নানা রকমের নকশি পিঠা তৈরি করা হয়।
৫. সর্বদা মোরা দেশের তরে
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন (২০০৮-২০২৫)
এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০২০-২৫)
