জেএসসি ২০১৫ সিলেট বোর্ড বাংলা ২য় প্রশ্ন ও সমাধান

JSC Sylhet Board 2015 Bangla 2nd Board Question and Solution

জেএসসি ২০১৫ বাংলা ২য়: এখানে কুমিল্লা বোর্ডের প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।

জেএসসি সিলেট বোর্ড বাংলা ২য়

রচনামূলক+বহুনির্বাচনি

সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০

সিলেট বোর্ড ২০১৫ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন

১. ক) সারাংশ লেখো: ৫

সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায়। শিক্ষার আলো আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে। আমাদের দৃষ্টিতে চারপাশের জগৎ আরও সুন্দর হয়ে ওঠে। আমরা জীবনের নতুন অর্থ খুঁজে পাই; শিক্ষার আলো পেয়ে আমাদের ভেতরের মানুষটি জেগে ওঠে। আমরা বড় হতে চাই, বড় হওয়ার জন্য চেষ্টা করি। আমরা সুন্দর করে বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আর সুন্দর করে বাঁচতে হলে চাই জ্ঞান। সেই জ্ঞানকে কাজেও লাগানো চাই। শিক্ষার ফলে আমাদের ভেতর যে শক্তি লুকানো থাকে তা ধীরে ধীরে জেগে ওঠে। আমরা মানুষ হয়ে উঠি।

অথবা, খ) সারমর্ম লেখো:

সাম্যের গান গাই-
আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই।
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বের যা কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান
মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান।
কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে,
কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।
কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বোন দিল সেবা,
বীরের স্মৃতি-স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?
কোনো কালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারি,
প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী।

২. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ৫

ক) একতাই বল।

খ) করিতে পারি না কাজ
সদা ভয়, সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে
পাছে লোকে কিছু বলে।

৩. ক) অনুচ্ছেদ লেখো: ৫

‘বাংলা নববর্ষ’।

অথবা, খ) নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও:

মানব সভ্যতার শত শত বছরের ইতিহাসের হৃদয়স্পন্দন সঞ্চিত থাকে বইঘরের বইয়ের ভাণ্ডারে। সাহিত্য, ইতিহাস, ধর্ম, দর্শন, বিজ্ঞান এসবের এক বিশাল সংগ্রহশালা এই বইঘর। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়: ‘এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোকে কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে।’ শঙ্খের মধ্যে যেমন সমুদ্রের শব্দ শোনা যায়, বইঘর বা পাঠাগারের মধ্যে তেমনি মানুষের হৃদয়ের উত্থান-পতনের ধ্বনি শোনা যায়। পাঠক এখানে স্পর্শ পায় সভ্যতার এক শাশ্বত ধারার, অনুভব করে মহাসমুদ্রের শত শত বছরের কল্লোল ধ্বনি, শুনতে পায় জগতের এক মহা-ঐকতানের সুর; সেখানে অবিরাম চলতে থাকে – কত শত হৃদয়ের কথোপকথন। বইঘর বা লাইব্রেরি মানুষের অতীত, বর্তমান আর ভবিষ্যতের সেতুবন্ধন।

i) ‘শাশ্বত’ শব্দের অর্থ কী? ১
=>চিরস্থায়ী।

ii) ‘বিশাল’ শব্দের দুটি সমার্থক শব্দ লেখো। ১
=>প্রকাণ্ড, বৃহৎ।

iii) ‘কথোপকথন’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ করো। ১
=>কথা+উপকথন।

iv) ‘…মানবাত্মার অমর আলোকে কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে’। বাক্যটিকে চলতি ভাষায় রূপান্তর করে দেখাও। ১
=>মানবাত্মার অমর আলোকে কালো অক্ষরের শিকলে কাগজের কারাগারে বাঁধা পড়ে আছে’।

v) দুটি বাক্যের মাধ্যমে বইঘরের প্রয়োজনীয়তার কথা তুলে ধরো। ১

৪. ক) মনে করো, তোমার নাম করবী। তোমার বন্ধু অন্তিক রাজশাহীতে থাকে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটি পত্র লেখো। ৫

অথবা, খ) মনে করো, তুমি অনাবিল, অষ্টম শ্রেণিতে পড়ো। তোমার বিদ্যালয়ের নাম অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। তোমার বিদ্যালয়ে একটি ‘বিজ্ঞান ক্লাব’ গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র রচনা করো।

৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ১০

ক) স্বদেশপ্রেম:
(সংকেত: সূচনা, স্বদেশপ্রেমের স্বরূপ, স্বদেশপ্রেমের অনুভূতি, ছাত্রজীবনে স্বদেশপ্রেম, বাঙালির স্বদেশপ্রেম, ও বিশ্বপ্রেম, উপসংহার)।

খ) দৈনন্দিন জীবন ও বিজ্ঞান:
(সংকেত: সূচনা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, শহুরে জীবনে বিজ্ঞান, গ্রামীণ জীবনে বিজ্ঞান, বিজ্ঞানের অপকারিতা, উপসংহার)।

গ) বাংলাদেশের ষড়ঋতু:
(সংকেত: সূচনা, ষড়ঋতুর পরিচয়, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল, উপসংহার)।

সিলেট বোর্ড ২০১৫ বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন

১. স্থান, কাল ও সমাজভেদে কীসের রূপভেদ দেখা যায়?

ক. ধ্বনির
খ. বর্ণের
গ. অক্ষরের
ঘ. ভাষার

২. ‘অ’ ধ্বনির স্বাভাবিক উচ্চারণ হয়েছে নিচের কোন শব্দে?

ক. অতি
খ. অভিধান
গ. অটল
ঘ. অতনু

৩. পদের মধ্যে বা শেষে ম-ফলা যুক্ত হলে উচ্চারণে সে বর্ণের দ্বিত্ব হয়-এ নিয়মের প্রয়োগ ঘটেছে নিচের কোন শব্দে?

ক. মৃন্ময়
খ. আত্মীয়
গ. জন্ম
ঘ. বাগ্মী

৪. বাংলা শব্দের স্বরসন্ধি নিচের কোনটি?

ক. নবান্ন
খ. অতীত
গ. মিথ্যুক
ঘ. যথোচিত

৫. কতকগুলো শব্দ শুধু স্ত্রীবাচক হয়। এরূপ উদাহরণ নিচের কোনটি?

ক. এয়ো
খ. নারী
গ. গিন্নি
ঘ. বিদুষী

৬. সমষ্টিবাচক শব্দযোগে গঠিত শব্দের সঠিক প্রয়োগ ঘটেছে নিচের কোনটিতে?

ক. মেঘমালা
খ. গ্রন্থরাজি
গ. পর্বতগুচ্ছ
ঘ. শৈবালশ্রেণি

৭. তিতাস একটি নদীর নাম- এ বাক্যে ‘তিতাস’ পদটি কোন বাচক বিশেষ্য?

ক. সমষ্টিবাচক
খ. শ্রেণিবাচক
গ. ভাববাচক
ঘ. নামবাচক

৮. বর্তমান কালের অনুজ্ঞার উদাহরণ কোনটি?

ক. সব সময় সত্যি বলবে
খ. বড় হও, বুঝতে পারবে
গ. আমাকে তুমি রক্ষা করো, প্রভু
ঘ. অসুস্থ হলে ওষুধ খাবে

৯. যৌগিক বাক্যের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক?

ক. বাক্যের অন্তর্গত বাক্যগুলো প্রায় স্বতন্ত্র
খ. বাক্যের অন্তর্গত বাক্যাংশগুলো পরস্পর সাপেক্ষ
গ. একটি বাক্য অপরটির ওপর নির্ভরশীল
ঘ. বাক্যের অন্তর্গত খণ্ডবাক্যগুলো যুক্ত হয় না

১০. ‘সোনার পাথর বাটি’ বাগধারাটির অর্থ হলো-

ক. সামান্য অর্থ
খ. অসম্ভব বস্তু
গ. সুখে থাকা
ঘ. অর্থের অহংকার

১১. বিশেষ্য পদের সাথে যেমন বিভক্তি যুক্ত হয়ে শব্দ গঠন করে তেমনি বিভক্তি, প্রত্যয় ও কর্মপ্রবচনীয় যুক্ত হয়ে কীসের রূপ হয়?

ক. ধাতুর
খ. ক্রিয়াপদের
গ. সর্বনামের
ঘ. বিশেষণের

১২. বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক অব্যয়ের সাথে মৌলিক ধাতুযোগে গঠিত হয় কোন ধাতু?

ক. নামধাতু
খ. কর্মবাচ্যের ধাতু
গ. প্রযোজক ধাতু
ঘ. সংযোগমূলক ধাতু

১৩. নিচের কোন বাক্যে যৌগিক ক্রিয়ার প্রয়োগ ঘটেছে?

ক. শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন
খ. মেলা দেখতে ঢাকা যাব
গ. ছেলেটি ঘুমাচ্ছে
ঘ. বৃষ্টি থেমে গেল

১৪. শুদ্ধতার প্রতীক হলো-

ক. অভিধান
খ. শব্দার্থ
গ. ভাষা
ঘ. ব্যাকরণ

১৫. অকর্মক ক্রিয়ার প্রয়োগ ঘটেছে নিচের কোন বাক্যে?

ক. রহিম বই পড়ে
খ. আমি টিফিন খেয়েছি
গ. ছেলেটি কথা শুনে
ঘ. আজ বৃষ্টি হচ্ছে

১৬. একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক?

ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

১৭. জোড় শব্দের পর-অংশ আংশিক পরিবর্তন করে শব্দদ্বৈত গঠিত হয়েছে কোনটিতে?

ক. চেয়েচিন্তে
খ. সুখশান্তি
গ. দেনা-পাওনা
ঘ. ঢাকঢোল

১৮. নিচের কোনটি সমাস সাধিত শব্দ?

ক. আগমন
খ. ভাবুক
গ. নদীমাতৃক
ঘ. দিগন্ত

১৯. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন যতি চিহ্ন বসে?

ক. কমা
খ. সেমিকোলন
গ. কোলন
ঘ. হাইফেন

২০. বাংলা বানানের নিয়ম অনুযায়ী নিচের কোন বানানটি সঠিক?

ক. কঙ্কাল
খ. পংকজ
গ. আকাংখা
ঘ. ভয়ঙ্কর

উত্তর মালা :

১. ঘ, ২. গ, ৩. খ, ৪. গ, ৫. ক, ৬. খ, ৭. ঘ, ৮. গ, ৯. ক, ১০. খ,

১১. গ, ১২. ঘ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. খ, ১৭. ক, ১৮. গ, ১৯. ঘ, ২০. ক,

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

    • জেএসসি বাংলা ২য় সকল বোর্ড প্রশ্ন ও সমাধান

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top