জেএসসি ২০১৫ রাজশাহী বোর্ড বাংলা ২য় প্রশ্ন ও সমাধান

JSC Comilla Board 2015 Bangla 2nd Board Question and Solution

জেএসসি ২০১৫ বাংলা ২য়: এখানে জেএসসি ২০১৫ বাংলা ২য় কুমিল্লা বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।

জেএসসি রাজশাহী বোর্ড বাংলা ২য়

রচনামূলক+বহুনির্বাচনি

সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০

রাজশাহী বোর্ড ২০১৫ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন

১. ক) সারাংশ লেখো: ৫

বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে ‘বাঙালির বাংলা’ সেদিন তারা অসাধ্য সাধন করবে। বাঙালির মতো জ্ঞান-শক্তি ও প্রেম-শক্তি (ব্রেন সেন্টার ও হার্ট সেন্টার) এশিয়ায় কেন, বুঝি পৃথিবীতে কোনো জাতির নেই। কিন্তু কর্ম-শক্তি একেবারে নেই বলেই তাদের এই দিব্যশক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে। তাদের কর্মবিমুখতা, জড়তা, মৃত্যুভয়, আলস্য, তন্দ্রা, নিদ্রা, ব্যবসা-বাণিজ্যে অনিচ্ছার কারণ। তারা তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনা-শক্তিকে হারিয়ে ফেলেছে। এই তমঃ, এই তিমির, এই জড়তাই অবিদ্যা। অবিদ্যা কেবল অন্ধকার পথে ভ্রান্তির পথে নিয়ে যায়; দিব্যশক্তিকে নিস্তেজ, মৃতপ্রায় করে রাখে।

অথবা, খ) সারমর্ম লেখো:

নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি! গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ, গগনললাট চুমে তব পদধূলি ছায়াসুনিবিড় শান্তির নীড় ছোটো ছোটো গ্রামগুলি। পল্লবঘন আম্রকানন রাখলের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালোজল-নিশীথ শীতল স্নেহ। বুকভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে-মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে।

২. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো:

ক) আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।

খ) জ্ঞানহীন মানুষ পশুর সমান।

৩. ক) অনুচ্ছেদ লেখো: ৫

‘শীতের সকাল’।

অথবা, খ) নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও:

‘ফুল পাখি নই, নইকো পাহাড়
ঝরণা সাগর নই
মায়ের মুখের মধুর ভাষায়
মনের কথা কই।
বাংলা আমার মায়ের ভাষা
শহিদ ছেলের দান,
আমার ভাইয়ের রক্তে লেখা
ফেব্রুয়ারির গান।’

i) ‘সাগর’ শব্দের একটি প্রতিশব্দ লেখো।৷ ১
=>জলধি।

ii) আমরা মনের কথা কোন ভাষায় বলি? ১
=>আমাদের মাতৃভাষা বাংলায়।

iii) কাদের আত্মত্যাগে আমরা বাংলা ভাষা পেয়েছি? ১

iv) ফেব্রুয়ারির গান রক্তে লেখা কেন? ২

৪. ক) মনে করো, তুমি নির্ঝর। তুমি বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তোমার বাবা একজন সরকারি চাকরিজীবী। সম্প্রতি তাকে রংপুর থেকে বরিশালে বদলি করা হয়েছে। এ অবস্থায় তোমাকেও তার সাথে যেতে হবে। এ জন্য তোমার প্রতিষ্ঠান প্রধানের কাছে ছাড়পত্র চেয়ে আবেদনপত্র লেখো।

অথবা, খ) মনে করো, তুমি রাজন। এস এম উচ্চ বিদ্যালয়, মিরপুর, ঢাকার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে ‘নজরুল জন্মজয়ন্তি’ উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র রচনা করো।

৫. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ১০

ক) শ্রমের মর্যাদা:
(সংকেত: সূচনা, শ্রম কী, শ্রমের শ্রেণিবিভাগ, শ্রমের প্রয়োজনীয়তা, শ্রমের মর্যাদা, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, উপসংহার)।

খ) ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য:
(সংকেত: ভূমিকা, ছাত্রজীবন, ছাত্রজীবনের লক্ষ্য, ছাত্রজীবনের কর্তব্য, ছাত্রজীবনের দায়িত্ব, উপসংহার)।

গ) বাংলা নববর্ষ:
(সংকেত: সূচনা, বাংলা সনের ইতিহাস, নববর্ষের উৎসব, পহেলা বৈশাখ, নববর্ষের প্রভাব, নববর্ষের তাৎপর্য, উপসংহার)।

জেএসসি বাংলা ২য় রাজশাহী বোর্ড প্রশ্ন ও সমাধান ২০১৫

১. ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয়-

ক. শব্দ
খ. পদ
গ. বাক্য
ঘ. ভাষা

২. নিচের কোন শব্দে ‘এ’-এর বিকৃত উচ্চারণ হয়েছে?

ক. কেক
খ. বেগুন
গ. মেষ
ঘ. খেলা

৩. উচ্চারণস্থান অনুসারে ‘ক’ বর্ণের নাম কী?

ক. কণ্ঠ্যবর্ণ
খ. তালব্যবর্ণ
গ. দন্ত্যবর্ণ
ঘ. ওষ্ঠ্যবর্ণ

৪. ‘নাড়ির টান’ বাগধারাটির অর্থ কী?

ক. বংশ পরম্পরা
খ. বিশেষ আকর্ষণ
গ. গভীর মমত্ববোধ
ঘ. গৃহের প্রতি টান

৫. ‘ইনী’ প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক. চাকরানি
খ. বাঘিনী
গ. হিমানী
ঘ. ধোপানি

৬. নিচের কোনটি শ্রেণিবাচক বিশেষ্য?

ক. সমিতি
খ. যমুনা
গ. শ্রবণ
ঘ. কবি

৭. শব্দের পরে প্রত্যয় যোগ করে গঠিত সাধিত শব্দ কোনটি?

ক. বিজ্ঞান
খ. নিমাই
গ. মুখচন্দ্র
ঘ. বিদ্যালয়

৮. কোনাট যৌগিক বাক্যের উদাহরণ?

ক. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে
খ. আমি বহু কষ্টে সাঁতার শিখেছি
গ. ছেলেটি গরিব কিন্তু মেধাবী
ঘ. খোকন বই পড়ে

৯. নাটকের সংলাপের আগে কোন যতিচিহ্ন বসে?

ক. কোলন
খ. হাইফেন
গ. কমা
ঘ. ড্যাস

১০. কোন বানানটি সঠিক নয়?

ক. দাসি
খ. বাঙালি
গ. প্রথমতঃ
ঘ. গিন্নী

১১. অভিধানে যে শব্দের অর্থ দেওয়া হয়, সেটি মোটা হরফে মুদ্রিত থাকে। এটিকে কী বলে?

ক. উপভুক্তি
খ. পদপরিচয়
গ. পদান্তর সংকেত
ঘ. শীর্ষ শব্দ

১২. ‘কথাটা পাঁচ কান করো না’- এখানে ‘কান’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. শ্রবণ অঙ্গ
খ. কর্ণগোচর
গ. প্রকাশ
ঘ. ক্ষতি

১৩. ‘ব্যাঙের আধুলি’ বাগধারাটির অর্থ কী?

ক. অর্থহীন
খ. অর্থের কু-প্রভাব
গ. অর্থের অহংকার
ঘ. সামান্য অর্থ

১৪. চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি?

ক. সর্বজনগ্রাহ্য মার্জিত ও গতিশীল
খ. পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট
গ. তৎসম শব্দের আধিক্য
ঘ. গুরুগম্ভীর, দুর্বোধ্য মন্থর

১৫. স্বরবর্ণের কার চিহ্ন কয়টি?

ক. ৬টি
খ. ৭টি
গ. ১০টি
ঘ. ১১টি

১৬. ‘অ + আ =আ’- এই সূত্রের সন্ধিজাত শব্দ কোনটি?

ক. নবান্ন
খ. জলাশয়
গ. কথামৃত
ঘ. মহাশয়

১৭. কোন বাক্যটিতে যৌগিক ক্রিয়া রয়েছে?

ক. সেলিনা বেগম বাড়ি যায়
খ. সে পাস করে গেল
গ. সাপুড়ে সাপ খেলায়
ঘ. মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন

১৮. অনুভূতির কাল্পনিক অনুকৃতি কোনটি?

ক. গুণগুণ
খ. কুহুকুহু
গ. ঝিকিমিকি
ঘ. মড়মড়

১৯. একটি আদর্শ বাক্য, গঠনে কয়টি গুণ থাকা দরকার?

ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি

২০. পাখি শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. খগ
খ. ভূধর
গ. প্রসূন
ঘ. অহি

উত্তর মালা :

১. ক, ২. ঘ, ৩. ক, ৪. গ, ৫. খ, ৬. ঘ, ৭. খ, ৮. গ, ৯. ক, ১০. ক, গ ও ঘ ৩টিই সঠিক নয়।

১১. ঘ, ১২. গ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. গ, ১৬. খ, ১৭. খ, ১৮. গ, ১৯. ক, ২০. ক,

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

    • জেএসসি বাংলা ২য় সকল বোর্ড প্রশ্ন ও সমাধান

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top