JSC Jessore Board 2015 Bangla 2nd Board Question and Solution
জেএসসি ২০১৫ বাংলা ২য়: এখানে জেএসসি বাংলা ২য় যশোর বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।
জেএসসি যশোর বোর্ড বাংলা ২য়
রচনামূলক+বহুনির্বাচনি
সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০
যশোর বোর্ড ২০১৫ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন
১. ক) সারাংশ লেখো: ৫
বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে ‘বাঙালির বাংলা’ সেদিন তারা অসাধ্য সাধন করবে। বাঙালির মতো জ্ঞান-শক্তি ও প্রেম-শক্তি (ব্রেন সেন্টার ও হার্ট সেন্টার) এশিয়ায় কেন, বুঝি পৃথিবীতে কোন জাতির নেই। কিন্তু কর্ম-শক্তি একেবারে নেই বলেই তাদের এই দিব্যশক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে। তাদের কর্মবিমুখতা, জড়তা, মৃত্যুভয়, আলস্য, তন্দ্রা, নিদ্রা, ব্যবসা-বাণিজ্যে অনিচ্ছার কারণ। তারা তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনা-শক্তিকে হারিয়ে ফেলেছে। এই তমঃ, এই তিমির, এই জড়তাই অবিদ্যা। অবিদ্যা কেবল অন্ধকার পথে ভ্রান্তির পথে নিয়ে যায়; দিব্যশক্তিকে নিস্তেজ, মৃতপ্রায় করে রাখে।
অথবা, খ) সারমর্ম লেখো:
এই যে বিটপি- শ্রেণি হেরি সারি সারি-
কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি!
কেহ বা সরল সাধু-হৃদয় যেমন,
ফল-ভারে নত কেহ গুণীর মতন।
এদের স্বভাব ভালো মানবের চেয়ে,
ইচ্ছা যার দেখ দেখ জ্ঞান চক্ষে চেয়ে। যখন মানবকুল ধনবান হয়,
তখন তাদের শির সমুন্নত রয়।
কিন্তু ফলশালী হলে এই তরুগণ,
অহংকারে উচ্চশির না করে কখন।
ফলশূন্য হলে সদা থাকে সমুন্নত,
নীচ প্রায় কার ঠাঁই নহে অবনত।
২. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ৫
ক) জ্ঞানহীন মানুষ পশুর সমান।
খ) জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে-
চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে?
৩. ক) অনুচ্ছেদ লেখো: ৫
‘বইমেলা’।
অথবা, খ) নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও:
তারপর ফিরে এসে যখন শুনল লাল গরুকে নিয়ে গেছে, তখন বিশুর কী কান্না। ছেলে মেয়েদের সবার মুখই ভার। মায়ের অবস্থাও তাই। সেদিন বাড়ির কারোই ভালো করে খাওয়া হলো না। কিন্তু নিধিরামকে কেউ কিছু বললে না। কেউ কিছু বললে সে নিশ্চয়ই খুব রেগেমেগে উঠত। রাগবার জন্য মনে মনে তৈরি হয়েও ছিল। কিন্তু কেউ তাকে সেই সুযোগ দিল না। নিধিরাম এমন বিপদে আর কখনো পড়েনি। কী আশ্চর্য এমন যে তেজস্বী নিধিরাম, সে যেন ঠাণ্ডা জল হয়ে গেল।
i) ‘কী’ কোন পদ? ১
=>সর্বনাম পদ।
ii) সেদিন কারোরই ভালো করে খাওয়া হলো না কেন? ১
iii) নিধিরামকে কেউ কোনোকিছু না বলার কারণ কী? ১
iv) বিপদে মানুষকে কেমন হতে হয়? ২
৪. ক) মনে করো, তোমার ছোট ভাই নোবান ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তাকে ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকিস্বরূপ’ এই মর্মে একটি পত্র লেখো। ৫
অথবা, খ) মনে করো, তুমি হিমু, শিমুলতলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তোমার বাবা একটি ব্যাংকে চাকরি করেন। সম্প্রতি তোমার বাবার বদলি হয়েছে। তাই তোমাকেও তার সাথে যেতে হবে। এ জন্য তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চেয়ে একখানা আবেদনপত্র লেখো।
৫. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ১০
ক) মুক্তিযুদ্ধ জাদুঘর:
(সংকেত: সূচনা, জাদুঘরের প্রতিষ্ঠা, জাদুঘরের অবকাঠামো, জাদুঘরের কার্যক্রম, উপসংহার)।
খ) কর্মমুখী শিক্ষা:
(সংকেত: সূচনা, কর্মমুখী শিক্ষা কী? কর্মমুখী শিক্ষার প্রকারভেদ, কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা, কর্মমুখী শিক্ষার প্রসার, উপসংহার)।
গ) ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য: (সংকেত: সূচনা, ছাত্রজীবন, ছাত্রজীবনের লক্ষ্য, ছাত্রজীবনের কর্তব্য, ছাত্রজীবনের দায়িত্ব, উপসংহার)।
যশোর বোর্ড বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন ২০১৫
১. ভাষার প্রাণ কোনটি?
ক. অর্থপূর্ণ বর্ণ সমষ্টি
খ. অর্থপূর্ণ বাক্য
গ. অর্থপূর্ণ ধ্বনি
ঘ. অর্থপূর্ণ শব্দ
২. কীসের ভিত্তিতে ভাষার রূপভেদ দেখা যায়?
ক. স্থান, সময়, জাতি
খ. স্থান, সমাজ, কাল
গ. স্থান, কাল, রীতি
ঘ. স্থান, রাষ্ট্র, জাতি
৩. উচ্চারণ স্থানের নাম অনুসারে অন্তঃস্থ ব-কে কী বলা হয়?
ক. ওষ্ঠ্য বর্ণ
খ. মূর্ধন্য বর্ণ
গ. দন্ত্য বর্ণ
ঘ. দন্তোষ্ঠ্য
৪. ষড়ানন এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. ষড় + অন
খ. ষড় + আনন
গ. ষট্ + অনন
ঘ. ষট্ + আনন
৫. শব্দের মূল রূপের সাথে কিছু যোগ না করে প্রাপ্ত এক বচন কোনটি?
ক. বই খানা আমি পড়েছি
খ. মেয়েটি খুব চালাক
গ. আজ স্কুল বন্ধ
ঘ. এক দেশে ছিল এক রাজা
৬. প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক উভয় শব্দের বহুবচনে ব্যবহৃত হয়-
ক. নিকর
খ. পাল
গ. যূথ
ঘ. কুল
৭. নিম্নের কোনটিতে শ্রেণিবাচক বিশেষ্যের (অনির্দিষ্ট) রূপ ব্যবহৃত হয়েছে?
ক. মানুষ মরণশীল
খ. আমি অগ্নিবীণা পড়ছি
হ. পদ্মা বাংলাদেশের বড় নদী
ঘ. মানুষটি ক্ষুধায় কাতর
৮. নিচের কোনটি ভাববাচক বিশেষ্য যুক্ত বাক্য?
ক. খুকু কাঁদছে
খ. সে ভালো ছেলে
গ. তার বোধ হয় ফেরা হবে না
ঘ. ময়না কথা কয় না
৯. নিচের কোনটি সংস্কৃত ধাতু?
ক. হাস
খ. দৃশ
গ. জম
ঘ. খাট
১০. নিত্যবৃত্ত অতীত কাল-এর উদাহরণ কোনটি?
ক. বাবা বাজারে গিয়েছেন
খ. আমি রাজশাহী গিয়েছিলাম
গ. বাবা আজ আসবেন
ঘ. বাবা প্রতিদিন বাজার করতেন
১১. অনুকার বাচক শব্দ কোনটি?
ক. মারধর
খ. জড়সড়
গ. জ্বর জ্বর
ঘ. চাল চলন
১২. খণ্ডবাক্য কয় প্রকার?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
১৩. নিচের কোনটি যৌগিক বাক্য?
ক. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে
খ. লোকটি ধনী, কিন্তু কৃপণ
গ. আমি বহু কষ্টে সাঁতার শিখেছি
ঘ. সূর্য পূর্ব দিকে উদিত হয়
১৪. বাক্যে উদ্ধরণ চিহ্নের আগে কোনটি বসে?
ক. কমা
খ. সেমিকোলন
গ. কোলন
ঘ. ড্যাস
১৫. ‘আনি’ প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ নয় কোনটি?
ক. চাকরানি
খ. ঠাকুরানি
গ. নাপিতানি
ঘ. ধোপানি
১৬. অভিধানে শব্দের পর শব্দ সাজানো হয়-
ক. আক্ষরিক বিন্যাসে
খ. অর্থের ভিত্তিতে
গ. শব্দের ধারাবাহিকতায়
ঘ. বর্ণানুক্রমিকভাবে
১৭. ‘রাত’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. বিজুরি
খ. প্রসূন
গ. অটবি
ঘ. যামিনী
১৮. ‘ঝাঁকের কৈ’ বাগধারাটির অর্থ কোনটি?
ক. সহজলভ্য
খ. চতুরতা
গ. চঞ্চলতা
ঘ. দলভুক্ত
১৯. কোন বানানটি সঠিক?
ক. দুর্নিবার
খ. দুর্ণাম
গ. দুর্ণীতি
ঘ. লণ্ডন
২০. ‘প্রকাশ’ এর বিপরীত শব্দ কোনটি?
ক. অপ্রকাশ
খ. গোপন
গ. বন্ধ
ঘ. লুকানো
উত্তর মালা :
১. গ, ২. খ, ৩. ঘ, ৪. ঘ, ৫. গ, ৬. ঘ, ৭. ক, ৮. গ, ৯. খ, ১০. ঘ,
১১. খ, ১২. খ, ১৩. খ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. ক, ২০. খ,
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
- জেএসসি বাংলা ২য় সকল বোর্ড প্রশ্ন ও সমাধান
