JSC Barisal Board 2015 Bangla 2nd Paper Question and Solution
জেএসসি ২০১৫ বাংলা ২য়: এখানে জেএসসি বাংলা ২য় বরিশাল বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।
জেএসসি বরিশাল বোর্ড বাংলা ২য়
রচনামূলক+বহুনির্বাচনি
সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০
বরিশাল বোর্ড ২০১৫ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন
১. ক) সারাংশ লেখো: ৫
সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায়। শিক্ষার আলো আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে। আমাদের দৃষ্টিতে চারপাশের জগৎ আরও সুন্দর হয়ে ওঠে। আমরা জীবনের নতুন অর্থ খুঁজে পাই; শিক্ষার আলো পেয়ে আমাদের ভেতরের মানুষটি জেগে ওঠে। আমরা বড় হতে চাই, বড় হওয়ার জন্য চেষ্টা করি। আমরা সুন্দর করে বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আর সুন্দর করে বাঁচতে হলে চাই জ্ঞান। সেই জ্ঞানকে কাজেও লাগানো চাই। শিক্ষার ফলে আমাদের ভেতর যে শক্তি লুকানো থাকে তা ধীরে ধীরে জেগে ওঠে। আমরা মানুষ হয়ে উঠি।
অথবা, খ) সারমর্ম লেখো:
নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি!
গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি।
অবারিত মাঠ, গগনললাট চুমে তব পদধূলি
ছায়াসুনিবিড় শান্তির নীড় ছোটো ছোটো গ্রামগুলি। পল্লবঘন আম্রকানন রাখলের খেলা গেহ,
স্তব্ধ অতল দিঘি কালোজল-নিশীথ শীতল স্নেহ।
বুকভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে-
মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে।
২. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ৫
ক) সঙ্গদোষে লোহা ভাসে।
খ) জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে
চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে?
৩. ক) অনুচ্ছেদ লেখো: ৫
‘ডিজিটাল বাংলাদেশ’।
অথবা, খ) নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও:
আজ থেকে প্রায় দুইশ বছর আগে পৃথিবীতে শিল্পবিপ্লব হয়েছিল। যারা সেই শিল্পবিপ্লবে অংশ নিয়েছিল তারা পৃথিবীটাকে শাসন করেছে। আমরা শিল্পবিপ্লবে অংশ নিতে পারিনি বলে বাইরের দেশ আমাদের শাসন-শোষণ করেছে। আমরা আবার সেটা হতে দিতে পারি না। এই মুহূর্তে শিল্পবিপ্লবের মতো গুরুত্বপূর্ণ একটা বিপ্লব হচ্ছে- তথ্য প্রযুক্তির বিপ্লব। এ বিপ্লবে আমাদের অংশ নিতেই হবে। তাই দায়িত্বটা পালন করতে হবে নতুন প্রজন্মকে, যারা নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে জ্ঞানে-বিজ্ঞানে এবং প্রযুক্তিতে। তারা ঠিকভাবে লেখাপড়া করবে, অন্য সব বিষয়ের সাথে সাথে গণিত ও ইংরেজিতেও সমান দক্ষ হয়ে উঠবে, কম্পিউটারের সাথে পরিচিত হবে। যখন কম্পিউটার ব্যবহারের সুযোগ পাবে তখন সেটাকে বিনোদনের একটি মাধ্যম হিসেবে ব্যবহার না করে শেখার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করবে। নিজেদের সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলবে। তারা বাংলাদেশের ভবিষ্যৎ বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ হিসেবে গড়ে উঠে আমাদের প্রিয় মাতৃভূমিকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে তুলতে সাহায্য করবে।
i) ‘প্রজন্ম’ শব্দটি কী সাধিত শব্দ? ১
=>উপসর্গ সাধিত।
ii) ‘পৃথিবী’ শব্দটির দুটি সমার্থক শব্দ লেখো। ১
=>ধরণি, বসুন্ধরা।
iii) সৃজনশীল মানুষ কারা? ১
iv) তথ্য-প্রযুক্তির বিপ্লব ঘটাতে হবে কেন? ১
v) কম্পিউটারকে শেখার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে কেন? ১
৪. ক) ধরো, তোমার নাম মিথুন, তুমি ঢাকায় থাক। তোমার ছোট ভাই শাওন চট্টগ্রামে থাকে এবং সে সপ্তম শ্রেণিতে পড়ে। পরীক্ষায় অসদুপায় অবলম্বন যে, ব্যক্তি তথা জাতির জন্য হুমকিস্বরূপ তা জানিয়ে ছোট ভাইকে একটি পত্র লেখো।
৫
অথবা, খ) মনে করো, তোমার নাম কবীর। তুমি কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লার অষ্টম শ্রেণির ছাত্র। তোমার বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে একটি ‘বিজ্ঞান ক্লাব’ গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধান শিক্ষকের কাছে অনুমতি চেয়ে একখানা পত্র লেখো।
৫. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো; ১০
ক) বাংলাদেশের ষড়ঋতু
(সংকেত: সূচনা, ষড়ঋতুর পরিচয়, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল, উপসংহার)।
খ) বিজয় দিবস:
(সংকেত: সূচনা, বিজয় দিবসের ইতিহাস, বিজয় দিবসের তাৎপর্য, বিজয় দিবসের উৎসব, উপসংহার]।
গ) দৈনন্দিন জীবনে বিজ্ঞান:
(সংকেত: ভূমিকা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, শহুরে জীবনে বিজ্ঞান, গ্রামীণ জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাবের অপকারিতা, উপসংহার]।
বরিশাল বোর্ড বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন ২০১৫
১. কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে কী বলে?
ক. মাতৃভাষা
খ. রাষ্ট্রভাষা
গ. আঞ্চলিক ভাষা
ঘ. উপভাষা
২. সর্বনাম পদের চলিত রীতির উদাহরণ কোনটি?
ক. কাকে
খ. বলে
গ. যদিও
ঘ. তাহার
৩. নিচের কোনটি ‘ণ’ ধ্বনির উচ্চারণ স্থান?
ক. কণ্ঠ
খ. তালু
গ. মূর্ধা
ঘ. দন্ত
৪. তৎসম শব্দের সন্ধি কত প্রকার?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৫. ‘কতকগুলো শব্দ শুধু স্ত্রীবাচক হয়’- এর উদাহরণ কোনটি?
ক. সৎমা
খ. মানবী
গ. বিদুষী
ঘ. শূদ্রানী
৬. একবচনের রূপ দিয়ে বহুবচন বোঝানো হয়েছে কোনটিতে?
ক. বাগানটা ফুলে ফুলে ভরে গেছে
খ. বাগানে ফুল ফুটেছে
গ. পাখিসব করে রব, রাতি পোহাইল
ঘ. মুক্তিযোদ্ধাদের আমরা শ্রদ্ধা করি
৭. সংজ্ঞাবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?
ক. শ্রবণ
খ. নদী
গ. মেঘনা
ঘ. বাঙালি
৮. প্রযোজক ক্রিয়ার উদাহরণ আছে কোন বাক্যে?
ক. সে পাস করে গেল
খ. আমি বাড়ি গিয়ে খাব
গ. স্বপন চিঠি লিখেছে
ঘ. সাপুড়ে সাপ খেলায়
৯. ‘আমরা রাজশাহী গিয়েছিলাম’- বাক্যটি ক্রিয়ার কোন কালের উদাহরণ?
ক. সাধারণ অতীত
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. নিত্যবৃত্ত অতীত
১০. মৌলিক ধাতু বা নাম শব্দের পরে ‘আ’ প্রত্যয়যোগে কোন ধাতু গঠিত হয়?
ক. নাম ধাতু
খ. কর্মবাচ্যের ধাতু
গ. প্রযোজক ধাতু
ঘ. সাধিত ধাতু
১১. একই শব্দের সমার্থক শব্দযোগে শব্দদ্বৈত হয়েছে কোনটিতে?
ক. লোকটির চাল চলন রহস্যজনক
খ. চলতে চলতে কথা বলো
গ. জন্ম-মৃত্যু সৃষ্টিকর্তার হাতে
ঘ. এসো, রাগারাগি না করে ব্যাপারটা মিটিয়ে ফেলি
১২. ‘বিজ্ঞান’ শব্দটি কীভাবে গঠিত হয়েছে?
ক. সন্ধির সাহায্যে
খ. প্রত্যয়যোগ করে
গ. উপসর্গের মাধ্যমে
ঘ. সমাসের মাধ্যমে
১৩. যৌগিক বাক্যের উদাহরণ কোনটি?
ক. আমি বহু কষ্টে সাঁতার শিখেছি
খ. লোকটি ধনী কিন্তু কৃপণ
গ. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে
ঘ. তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি
১৪. উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোন চিহ্ন বসে?
ক. কোলন
খ. সেমিকোলন
গ. হাইফেন
ঘ. উদ্ধৃতি
১৫. নিচের কোন বানানটি সঠিক?
ক. ধরণ
খ. পরায়ণ
গ. আয়রণ
ঘ. শিহরণ
১৬. অভিধানে মোটা হরফে মুদ্রিত শব্দটিকে কী বলে?
ক. ভুক্তি
ক. যুক্তবর্ণ
গ. শীর্ষশব্দ
ঘ. বর্ণনাক্রম
১৭. ‘মুখে মধু অন্তরে ‘বিষ’- বাক্যে ‘মুখ’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সাহস
খ. সংযত
গ. ক্ষমতা
ঘ. কথা
১৮. ‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. বহ্নি
খ. ভাণু
গ. শশধর
ঘ. হিরণ
১৯. ‘খ্যাতি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. অখ্যাতি
খ. দুর্নাম
গ. নিন্দা
ঘ. কুৎসা
২০. ‘সোনার পাথর বাটি’- বাগধারাটির অর্থ কী?
ক. সহজলভ্য
খ. অর্থের অহংকার
গ. বাহ্যিক সভ্য
ঘ. অসম্ভব বস্তু
উত্তর মালা :
১. খ, ২. ক, ৩. গ, ৪. খ, ৫. ক, ৬. খ, ৭. গ, ৮. ঘ, ৯. গ, ১০. ঘ,
১১. ক, ১২. গ, ১৩. খ, ১৪. ক, ১৫. খ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. গ, ১৯. ক, ২০. ঘ,
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
- জেএসসি বাংলা ২য় সকল বোর্ড প্রশ্ন ও সমাধান
