জেএসসি ২০১৫ দিনাজপুর বোর্ড বাংলা ২য় প্রশ্ন ও সমাধান

JSC Dinajpur Board 2015 Bangla 2nd Board Question and Solution

জেএসসি ২০১৫ বাংলা ২য়: এখানে জেএসসি ২০১৫ বাংলা ২য় দিনাজপুর বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।

জেএসসি দিনাজপুর বোর্ড বাংলা ২য়

রচনামূলক+বহুনির্বাচনি

সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০

দিনাজপুর বোর্ড ২০১৫ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন

১. ক) সারাংশ লেখো: ৫

একজন মানুষ ভালো কি মন্দ আমরা তা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। সে ভদ্র কি অভদ্র তাও বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। ব্যবহার ভালো হলে লোকে তাকে ভালো বলে। তাকে পছন্দ করে। ব্যবহার খারাপ হলে লোকে তাকে খারাপ বলে। তাকে অপছন্দ করে। তার সঙ্গে মিশতে চায় না। তার সঙ্গে কাজ করতে চায় না। তাকে কাছে ডাকতে চায় না। তোমার ব্যবহার দিয়েই তোমার মনুষ্যত্বের পরিচয়।

অথবা,খ) সারমর্ম লেখো:

নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি!
গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি।
অবারিত মাঠ, গগনললাট চুমে তব পদধূলি
ছায়াসুনিবিড় শান্তির নীড় ছোটো ছোটো গ্রামগুলি।
পল্লবঘন আম্রকানন রাখলের খেলা গেহ,
স্তব্ধ অতল দিঘি কালোজল-নিশীথ শীতল স্নেহ।
বুকভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে-
মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে।

২. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো:

ক) সঙ্গদোষে লোহা ভাসে।
খ) জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে
চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে?

৩. ক) অনুচ্ছেদ লেখো: ৫

‘বাংলা নববর্ষ’।

কব্বঅথবা, খ) নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও:

প্রস্ফুটিত পদ্মফুল সরোবরে অত্যন্ত সুন্দর দেখায়। এই ফুল তার সৌন্দর্যের জন্য লোভনীয়ও বটে। ইচ্ছে হয় দিঘিতে ঝাঁপ দিয়ে মুঠিভরে গুচ্ছ গুচ্ছ পদ্মফুল তুলে আনি। কিন্তু পদ্মবনে কাঁটাঘেরা মৃণালের ঘন বেষ্টনী ভেঙে এই সুন্দর ফুল চয়ন করা বেশ কঠিন। এটা সত্য যে, যে ব্যক্তি কাঁটার ভয়ে জলে নামতে চায় না তার পক্ষে দিঘির সুন্দর পদ্মফুল আহরণ কখনও সম্ভব নয়। এটাও সত্য যে, পৃথিবীতে যেকোনো কষ্ট সহ্য করতে চায় না তার পক্ষে মহৎ বা সুন্দর কিছু অর্জন করা কঠিন। জীবনে সাফল্য লাভ করতে হলে বাধাবিঘ্ন অতিক্রম করতে হবে। যা দুর্লভ্য, তা জয় করতে হবে- তবেই সুখ ও সাফল্য আসবে।

i) প্রস্ফুটিত শব্দের অর্থ কী? ১
=>সম্পূর্ণ বিকশিত।

ii) ফুল শব্দের একটি সমার্থক শব্দ লেখো। ১
=>কুসুম।

iii) ‘গুচ্ছ গুচ্ছ’ শব্দটি কোন ধরনের দ্বিরুক্তি? ১
=>শব্দের দিরুক্তি।

iv) ‘সুন্দর শব্দটি কোন লিঙ্গ? ১
=>পুংলিঙ্গ।

v) জীবনে সাফল্য কীভাবে অর্জিত হবে? ১

৪. ক) মনে করো, তুমি সুমন/সুমনা। তোমার ছোট ভাই/বোন প্রদীপ্ত/প্রদীপ্তা সপ্তম শ্রেণিতে পড়ে। ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকিস্বরূপ’ এই মর্মে তার কাছে একটি পত্র লেখো। ৫

অথবা, খ) মনে করো, তুমি বর্ণ/বর্ণা। খুলনা এম. আর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। হঠাৎ করে তোমার পিতা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে তোমার লেখাপড়া বন্ধ হতে বসেছে। এ অবস্থায় বিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানি আবেদনপত্র লেখো।

৫. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো; ১০

ক) বাংলাদেশের ষড়ঋতু:
(সংকেত: সূচনা, ষড়ঋতুর পরিচয়, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল, উপসংহার)।

খ) ট্রেনে ভ্রমণ:
(সংকেত: ভূমিকা, ভ্রমণ কী, ভ্রমণের পথসমূহ, ট্রেনে ভ্রমণের শুরু, ট্রেনের ভেতরের অবস্থা, বিভিন্ন স্টেশন, ট্রেন থেকে, উল্লেখযোগ্য স্থান, শেষ স্টেশন, উপসংহার।।

গ) শ্রমের মর্যাদা:
(সংকেত: সূচনা, শ্রম কী, শ্রমের শ্রেণিবিভাগ, শ্রমের প্রয়োজনীয়তা, শ্রমের মর্যাদা, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, উপসংহার)।

জেএসসি বাংলা ২য় ২০১৫ দিনাজপুর বোর্ড বহুনির্বাচনি প্রশ্ন

১. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?

ক. প্রথম ভাগের প্রথম অনুচ্ছেদে
খ. প্রথম ভাগের দ্বিতীয় অনুচ্ছেদে
গ. প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে
ঘ. প্রথম ভাগের চতুর্থ অনুচ্ছেদে

২. ‘ভাঙ্গিয়া যাইতে লাগিল’- এর সঠিক চলিত রূপ কোনটি?

ক. ভেঙে যাইতে লাগিল
খ. ভাঙিয়া যেতে লাগল
গ. ভেঙে যেতে লাগিল
ঘ. ভেঙে যেতে লাগল

৩. নিচের কোন শব্দটিতে ‘এ’ ধ্বনির বিকৃত উচ্চারণ হয়েছে?

ক. খেলা
খ. একটি
গ. মেয়ে
ঘ. মেষ

৪. ‘উৎ’-উপসর্গের সাথে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ-

ক. দ্বিত্ব হয়
খ. অতিরিক্ত ঝোঁক পড়ে
গ. বহাল থাকে
ঘ. অনুচ্চারিত থাকে

৫. সন্ধির নিয়মানুসারে অ + আ মিলে কী হয়?

ক. অ
খ. আ
গ. ই
ঘ. ঈ

৬. ইনী প্রত্যয়যোগে গঠিত স্ত্রীলিঙ্গ কোনটি?

ক. ধোপানি
খ. হিমানী
গ. ইন্দ্রানী
ঘ. বাঘিনী

৭. সমষ্টিবাচক শব্দযোগে বহুবচনবাচক শব্দ কোনটি?

ক. পদাবলি
খ. ভাইয়েরা
গ. ছেলেরা
ঘ. আমগুলো

৮. ‘মৌলিসা পাস করে গেল’- বাক্যটিতে কোন ক্রিয়ার ব্যবহার হয়েছে?

ক. সকর্মক ক্রিয়া
খ. যৌগিক ক্রিয়া
গ. দ্বিকর্মক ক্রিয়া
ঘ. অকর্মক ক্রিয়া

৯. নিচের কোন বাক্যটিতে কর্মবাচ্যের ধাতু ব্যবহৃত হয়েছে?

ক. বাবা ঘুমাচ্ছেন
খ. অন্যের পকেট হাতানো আমার স্বভাব নয়
গ. বইটি হারিয়ে ফেলেছি
ঘ. শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন

১০. কোনটি খাঁটি বাংলা ধাতু?

ক. টান্‌
খ. হাস্
গ. হস্
ঘ. দৃশ্

১১. জোড় শব্দের পর আংশিক পরিবর্তনে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে নিচের কোনটিতে?

ক. ধন-দৌলত
খ. কানে কানে
গ. বেচা-কেনা
ঘ. চেয়ে চিন্তে

১২. অধীন খণ্ডবাক্য কয় রকমের হয়?

ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার

১৩. বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে কী বলে?

ক. বিভক্তি
খ. পদ
গ. ধাতু
ঘ. প্রকৃতি

১৪. একাধিক বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত না হলে কোন চিহ্ন বসে?

ক. সেমিকোলন
খ. কমা
গ. কোলন
ঘ. হাইফেন

১৫. তৎসম শব্দ কোনটি?

ক. কাজি
খ. আপিল
গ. আদমি
ঘ. কুটির

১৬. অভিধানে শীর্ষ শব্দের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে তাকে কী বলা হয়?

ক. ভুক্তি
খ. নির্দেশক
গ. বুৎপত্তি
ঘ. পদ পরিচয়

১৭. ভালো কথা শুনলে তোমারই মঙ্গল। এখানে ‘ভালো’ কী অর্থে প্রয়োগ হয়েছে?

ক. কুশল
খ. সুখবর
গ. হিতবাক্য
ঘ. সুন্দর

১৮. ‘সমীর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. শশী
খ. বিজুরি
গ. বিজলি
ঘ. বায়ু

১৯. ‘আমড়াগাছি করা’ বাগধারাটির অর্থ কী?

ক. তোষামুদে
খ. মিথ্যাশোক
গ. বৃথা চেষ্টা
ঘ. সুখে থাকা

২০. ‘ছেলেরা এখনো ফুটবল খেলছে’- উদাহরণটি কোন বর্তমান কালের?

ক. সাধারণ বর্তমান
খ. ঘটমান বর্তমান
গ. নিত্যবৃত্ত বর্তমান
ঘ. পুরাঘটিত বর্তমান

উত্তর মালা :

১. গ, ২. ঘ, ৩. ক, ৪. গ, ৫. খ, ৬. ঘ, ৭. ক, ৮. খ, ৯. গ, ১০. খ,

১১. ঘ, ১২. গ, ১৩. খ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. ক, ১৭. গ, ১৮. ঘ, ১৯. ক, ২০. খ।

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top