JSC Dhaka Board 2015 Bangla 2nd Board Question and Solution
জেএসসি ২০১৫ বাংলা ২য়: এখানে জেএসসি ২০১৫ বাংলা ২য় ঢাকা বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।
জেএসসি ঢাকা বোর্ড বাংলা ২য়
রচনামূলক+বহুনির্বাচনি
সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০
ঢাকা বোর্ড ২০১৫ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন
১. ক) সারাংশ লেখো: ৫
আনন্দ প্রকাশ জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ। আনন্দকে আমরা বুঝি রূপ-রস-শব্দ-স্পর্শ-গল্প ইত্যাদির সাহায্যে, ইন্দ্রিয় সকলের সাহায্যে। মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায় নানারূপে। তাই সৃষ্টি হলো চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, সংগীতশিল্পী, কবি, সাহিত্যিক। পুরাকালের গুহামানুষ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের পাওয়া আনন্দকে সুন্দরকে অন্য মানুষের মধ্যে বিস্তার করতে চেয়েছে। তাই সৃষ্টি হয়েছে নানান আঙ্গিকের শিল্পকলা।
অথবা, খ) সারমর্ম লেখো:
এই যে বিটপি শ্রেণি হেরি সারি সারি-
কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি!
কেহ বা সরল সাধু-হৃদয় যেমন,
ফল-ভরে নত কেহ গুণীর মতন।
এদের স্বভাব ভালো মানবের চেয়ে,
ইচ্ছা যার দেখ দেখ জ্ঞানচক্ষে চেয়ে। যখন মানবকুল ধনবান হয়,
তখন তাদের শির সমুন্নত রয়,
কিন্তু ফলশালী হলে এই তরুগণ,
অহংকারে উচ্চশির না করে কখন?
ফলশূন্য হলে সদা থাকে সমুন্নত,
নীচ প্রায় কার ঠাঁই নহে অবনত।
২. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো:
ক) সঙ্গদোষে লোহা ভাসে।
খ) করিতে পারি না কাজ
সদা ভয়, সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে
পাছে লোকে কিছু বলে।
৩. ক) অনুচ্ছেদ লেখো: ৫
‘বাংলা নববর্ষ’।
অথবা, খ) নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও: লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের। বাংলাদেশের বিভিন্ন শহর, শহরতলি এবং গ্রামের লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের। বাংলাদেশের বিভিন্ন শহর, শহরতলি এবং গ্রামের হাজার হাজার নারী-পুরুষ আছে, যারা কাজ করতে চায় অথচ কাজের অভাবে দিন দিন দারিদ্র্যের শিকার হচ্ছে। সুপরিকল্পিত উপায়ে এবং সুরুচিপূর্ণ লোকশিল্প প্রস্তুতির দিকে মনোযোগ দিলে তাদের সমস্যার কিছুটা সমাধান হবে।
i) ‘সম্প্রসারণ’ শব্দের অর্থ কী? ১
=>প্রসারিত করা/বিস্তৃত করা।
ii) লোকশিল্প কাকে বলে? ১
iii) ‘দিন দিন’ কোন ধরনের দ্বিরুক্ত শব্দ? ১
=>পদের দিরুক্তি
iv) কীভাবে লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণ করা যেতে পারে? ২
৪. ক) মনে করো, তোমার নাম আরিফ এবং তোমার ছোট ভাইয়ের নাম জারিফ। সে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং ঢাকায় থাকে। কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা বর্ণনা করে তার কাছে একটি পত্র লেখো।
অথবা, খ) মনে করো, তুমি মতিঝিল আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। শিক্ষাসফরের গুরুত্ব উল্লেখ করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখো।
৫. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ১০
ক) ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য:
(সংকেত: ভূমিকা, ছাত্রজীবন, ছাত্রজীবনের লক্ষ্য, ছাত্রজীবনের দায়িত্ব, ছাত্রজীবনের কর্তব্য, উপসংহার)।
খ) দৈনন্দিন জীবনে বিজ্ঞান:
(সংকেত: সূচনা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, ‘শহুরে জীবনে বিজ্ঞান, গ্রামীণ জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাবের অপকারিতা, উপসংহার)।
গ) শ্রমের মর্যাদা:
(সংকেত: সূচনা, শ্রম কী, শ্রমের শ্রেণিবিভাগ, শ্রমের প্রয়োজনীয়তা, শ্রমের মর্যাদা, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, উপসংহার)।
ঢাকা বোর্ড বাংলা ২য় বহুনির্বাচনি অভীক্ষা ২০১৫
১. কি ভেদে ভাষার রূপভেদ হয়?
ক. স্থান ও সমাজ
খ. কাল ও স্থান
গ. কাল ও সমাজ
ঘ. স্থান, কাল ও সমাজ
২. ‘এ’-এই ধ্বনির সঠিক উচ্চারণস্থান কোনটি?
ক. তালু
খ. জিহ্বামূল
গ. কণ্ঠ ও তালু
ঘ. মূর্ধা
৩. ‘ষষ্ঠী’-এর সঠিক উচ্চারণ কোনটি?
ক. শোশ্ ঠি
খ. শোস্ ঠি
গ. সষ্ ঠি
ঘ. শশ্ ঠি
৪. ব্যাকরণে ‘বচন’-এর অর্থ কী?
ক. প্রাণীর ধারণা
খ. ব্যক্তির ধারণা
গ. সংখ্যার ধারণা
ঘ. বস্তুর ধারণা
৫. ‘মানুষ মরণশীল’-এই বাক্যে ব্যবহৃত ‘মানুষ’ কী ধরনের বিশেষ্য?
ক. সংজ্ঞাবাচক
খ. শ্রেণিবাচক
গ. সমষ্টিবাচক
ঘ. ভাববাচক
৬. ‘প্রাতরাশ’-এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. প্রাত +আশ
খ. প্রাতঃ + রাশ
গ. প্রাতঃ + আশ
ঘ. প্রাত + রাশ
৭. কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
ক. ত্রয়ো
খ. স্ত্রৈণ
গ. কৃতদার
ঘ. বিপত্নীক
৮. বাংলা ভাষায় মৌলিক ধাতু কত প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৯. কোনটি সাকল্যবাচক সর্বনামের উদাহরণ?
ক. সমুদয়
খ. কেউ
গ. অন্য
ঘ. পর
১০. ‘একমাত্র ছেলেটি বাবা-মায়ের আশা-ভরসার স্থল।’-দ্বিরুক্তিটি কীভাবে গঠিত?
ক. একই শব্দ দু’বার ব্যবহার করে
খ. সমার্থক শব্দযোগে
গ. বিপরীত শব্দযোগে
ঘ. জোড় শব্দের পর অংশ পরিবর্তন করে
১১. মৌলিক শব্দ কোনটি?
ক. ঘরামি
খ. গাছ
গ. হাতল
ঘ. বাড়ির
১২. ‘বসতবাড়ি’ কী উপায়ে গঠিত সাধিত শব্দ?
ক. সন্ধিযোগে
খ. প্রত্যয়যোগে
গ. সমাসযোগে
ঘ. উপসর্গযোগে
১৩. ‘ঠা ঠা রোদে ঘুরে বেড়িও না’- ধ্বণ্যাত্মক শব্দটি কী প্রকাশ করেছে?
ক. মানুষের ধ্বনির অনুকৃতি
খ. জীবজন্তুর ধ্বনির অনুকৃতি
গ. বস্তুর ধ্বনির অনুকৃতি
ঘ. অনুভূতির কাল্পনিক অনুকৃতি
১৪. কোনটি অধীন খণ্ডবাক্য?
ক. সবার খাওয়া হয়ে গেছে
খ. একলা চলো রে
গ. যারা ভালো ছেলে
ঘ. তারা শিক্ষকের আদেশ পালন করে
১৫. বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কোন চিহ্ন বসে?
ক. কোলন
খ. সেমিকোলন
গ. কমা
ঘ. হাইফেন
১৬. ‘দিনটা ভালো নয় মাঝে মাঝে বৃষ্টি পড়ছে।’ -এই বাক্যে কোন বিরামচিহ্নটি বসবে?
ক. কমা
খ. হাইফেন
গ. সেমিকোলন
ঘ. দাঁড়ি
১৭. কোন বানানটি সঠিক?
ক. অনুসঙ্গ
খ. দুর্নিবার
গ. আকাঙ্খা
ঘ. হর্ণ
১৮. অভিধানে যে শব্দের অর্থ মোটা হরফে দেওয়া থাকে, তাকে কী বলে?
ক. ভুক্তি
খ. প্রমিত বানান
গ. শীর্ষ শব্দ
ঘ. ব্যাখ্যা
১৯. প্রসূণ’-এর সঠিক অর্থ কী?
ক. অরণ্য
খ. কুসুম
গ. মনোরম
ঘ. শোভন
২০. ‘মাছের মায়ের পুত্রশোক’- বাগধারাটির সঠিক অর্থ কী?
ক. গভীর শোক
খ. সর্বস্বান্ত
গ. অসহায়ত্ব
ঘ. মিথ্যা শোক
উত্তর মালা :
১. ঘ, ২. গ, ৩. ক, ৪. গ, ৫. খ, ৬. গ, ৭. ক, ৮. খ, ৯. ক, ১০. খ,
১১. খ, ১২. গ, ১৩. ঘ, ১৪. গ, ১৫. গ, ১৬. গ, ১৭. খ, ১৮. গ, ১৯. খ, ২০. ঘ,
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
