JSC Chattogram Board 2015 Bangla 2nd Question and Solution
জেএসসি ২০১৫ বাংলা ২য়: এখানে জেএসসি ২০১৫ বাংলা ২য় চট্টগ্রাম বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।
জেএসসি চট্টগ্রাম বোর্ড বাংলা ২য়
রচনামূলক+বহুনির্বাচনি
সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০
চট্টগ্রাম বোর্ড ২০১৫ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন
১. ক) সারাংশ লেখো: ৫
সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায়। শিক্ষার আলো আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে। আমাদের দৃষ্টিতে চারপাশের জগৎ আরও সুন্দর হয়ে ওঠে। আমরা জীবনের নতুন অর্থ খুঁজে পাই; শিক্ষার আলো পেয়ে আমাদের ভেতরের মানুষটি জেগে ওঠে। আমরা বড় হতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আর সুন্দর করে বাঁচতে হলে চাই জ্ঞান। সেই জ্ঞানকে কাজে লাগানো চাই। শিক্ষার ফলে আমাদের ভেতরে যে শক্তি লুকানো থাকে তা ধীরে ধীরে জেগে ওঠে। আমরা মানুষ হয়ে উঠি।
অথবা, খ) সারমর্ম লেখো:
নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি!
গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি।
অবারিত মাঠ, গগনললাট চুমে তব পদধূলি
ছায়াসুনিবিড় শান্তির নীড় ছোটো ছোটো গ্রামগুলি।
পল্লবঘন আম্রকানন রাখলের খেলা গেহ,
স্তব্ধ অতল দিঘি কালোজল-নিশীথ শীতল স্নেহ।
বুকভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে-
মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে।
২. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো:
ক) সঙ্গদোষে লোহা ভাসে।
খ) এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি।
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।
৩. ক) অনুচ্ছেদ লেখো:
মুক্তিযুদ্ধ জাদুঘর।
অথবা, খ) নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও:
স্পন্দন, প্রতীতি, প্রান্ত, হিমেল, বর্ণ, প্রাপ্তি শীতের ছুটিতে জগৎপট্টিতে বেড়াতে গিয়েছে। ওরা সবাই এলাকাটি ঘুরে ঘুরে দেখল। ওখানে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় ও একটি বাজার আছে। এলাকার অধিকাংশ মানুষই শিক্ষিত। কৃষিজীবী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ সেখানে বসবাস করে। বেশ কিছু লোক জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ নানা দেশে চাকরি নিয়ে গেছে। এলাকার জনগণ মোটামুটি সচ্ছল। বৈদেশিক অর্থ লেনদেনের জন্য ওখানে বেশকিছু ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। কোনো কোনো বাড়িতে ফুলের বাগান রয়েছে। জগৎপট্টি বাংলাদেশের একটি আদর্শ গ্রামীণ এলাকা।
i) ‘প্রতীতি’ শব্দের অর্থ কী? ১
=>জ্ঞান/উপলব্ধি।
ii) কৃষিজীবী কারা? ১
=>যারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।
iii) নানা পেশার মানুষ বলতে কী বোঝায়? ১
iv) আদর্শ গ্রামের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ২
8. ক) মনে করো, তোমার নাম লিসান, কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট ভাই জিসানকে একটি চিঠি লেখো।
অথবা, খ) মনে করো, তুমি রূপনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তোমার নাম রিহান। শিক্ষা সফরের গুরুত্ব উল্লেখ করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে একখানা আবেদনপত্র লেখো।
৫. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ১০
ক) বাংলাদেশের ষড়ঋতু:
(সংকেত: সূচনা, ষড়ঋতুর পরিচয়, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল, উপসংহার)।
খ) দৈনন্দিন জীবনে বিজ্ঞান:
(সংকেত: সূচনা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, শহুরে জীবনে বিজ্ঞান, গ্রামীণ জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাবের অপকারিতা, উপসংহার)।
গ) ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য:
(সংকেত: ভূমিকা, ছাত্রজীবন, ছাত্রজীবনের লক্ষ্য, ছাত্রজীবনের কর্তব্য, চরিত্র গঠন, নিয়মানুবর্তিতা, অধ্যবসায়, খেলাধুলা ও ব্যায়াম, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, উপসংহার)।
চট্টগ্রাম বোর্ড বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন ২০১৫
১. পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত?
ক. প্রায় আড়াই হাজার
খ. প্রায় তিন হাজার
গ. প্রায় সাড়ে তিন হাজার
ঘ. প্রায় চার হাজার
২. অঞ্চলভেদে ও কালভেদে কোন ভাষারীতির পরিবর্তন হয় না?
ক. সাধু ভাষারীতির
খ. চলিত ভাষারীতির
গ. আঞ্চলিক ভাষারীতির
ঘ. প্রমিত ভাষারীতির
৩. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৭টি
খ. ৯টি
গ. ১০টি
ঘ. ১১টি
৪. ব্যঞ্জনবর্ণের ‘ফলা’ চিহ্ন কয়টি?
ক. ৫টি
খ. ৬টি
গ. ৭টি
ঘ. ৮টি
৫. পরীক্ষা- এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. পরী + ইক্ষা
খ. পরি + ইক্ষা
গ. পরী + ঈক্ষা
ঘ. পরি + ঈক্ষা
৬. বিসর্গের পরে চ/ছ থাকলে বিসর্গের স্থলে কোনটি হয়?
ক. শ
খ. ষ
গ. স
ঘ. হ
৭. মানুষ, শিশু, সন্তান, বাঙালি এগুলো কোন লিঙ্গ?
ক. পুংলিঙ্গ
খ. স্ত্রীলিঙ্গ
গ. উভয়লিঙ্গ
ঘ. ক্লীবলিঙ্গ
৮. নিচের কোন বহুবচনের রূপটি সঠিক নিয়মে গঠিত?
ক. গরুর দল
খ. শিশুর পাল
গ. পর্বতমণ্ডলী
ঘ. পদাবলি
৯. কোনটি সমষ্টিবাচক বিশেষ্য?
ক. জনতা
খ. হিমালয়
গ. অগ্নিবীণা
ঘ. শয়ন
১০. যে-সে, যা-তা, যিনি-তিনি এগুলো কোন প্রকারের সর্বনাম?
ক. ব্যক্তিবাচক সর্বনাম
খ. নির্দেশক সর্বনাম
গ. সাপেক্ষ সর্বনাম
ঘ. অন্যাদিবাচক সর্বনাম
১১. যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয়, তাকে কী বলে?
ক. সকর্মক ক্রিয়া
খ. দ্বিকর্মক ক্রিয়া
গ. প্রযোজক ক্রিয়া
ঘ. যৌগিক ক্রিয়া
১২. বাংলা ভাষার মৌলিক ধাতু কত প্রকার?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
১৩. ‘আমি হব সকাল বেলার পাখি’- এটি কোন কালের উদাহরণ?
ক. সাধারণ বর্তমান
খ. সাধারণ অতীত
গ. সাধারণ ভবিষ্যৎ
ঘ. ভবিষ্যৎ অনুজ্ঞা
১৪. বাক্যে উদ্ধৃতি চিহ্নের আগে কোন বিরাম চিহ্ন বসে?
ক. কমা
খ. দাঁড়ি
গ. সেমিকোলন
ঘ. জিজ্ঞাসা চিহ্ন
১৫. নিচের কোন বানানটি সঠিক?
ক. বাঙালী
খ. বিদূষী
গ. ক্রমশঃ
ঘ. অন্তঃস্থ
১৬. অভিধানে যে শব্দের অর্থ দেওয়া হয়, সেটি মোটা হরফে মুদ্রিত থাকে, এটিকে কী বলে?
ক. শীর্ষ শব্দ
খ. ভুক্তি
গ. বর্ণানুক্রম
ঘ. উপভক্তি
১৭. ‘তোমাকে আমি কথা দিলাম।’- এ বাক্যে ‘কথা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. প্রস্তাব
খ. প্রসঙ্গক্রমে
গ. উক্তি
ঘ. প্রতিশ্রুতি
১৮. ‘কুৎসিত’- এর বিপরীত শব্দ কোনটি?
ক. উত্তম
খ. সুন্দর
গ. অসুন্দর
ঘ. খদতি
১৯. ‘তুলসী বনের বাঘ’ -বাগধারাটি কী অর্থ বোঝায়?
ক. অতিরিক্ত মায়াকান্না
খ. ভণ্ড
গ. অসম্ভব বস্তু
ঘ. দলপতি
২০. একটি আদর্শ বা সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তর মালা :
১. গ, ২. ক, ৩. ক, ৪. খ, ৫. ঘ, ৬. ক, ৭. গ, ৮. ঘ, ৯. ক, ১০. গ,
১১. গ, ১২. খ, ১৩. গ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. খ, ১৯. খ, ২০. খ
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
