JSC Comilla Board 2015 Bangla 2nd Paper Question and Solution
জেএসসি ২০১৫ বাংলা ২য়: এখানে জেএসসি ২০১৫ বাংলা ২য় কুমিল্লা বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।
জেএসসি কুমিল্লা বোর্ড বাংলা ২য়
রচনামূলক+বহুনির্বাচনি
সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০
কুমিল্লা বোর্ড ২০১৫ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন
১. ক) সারাংশ লেখো: ৫
সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায়। শিক্ষার আলো আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে। আমাদের দৃষ্টিতে চারপাশের জগৎ আরও সুন্দর হয়ে ওঠে। আমরা জীবনের নতুন অর্থ খুঁজে পাই; শিক্ষার আলো পেয়ে আমাদের ভেতরের মানুষটি জেগে ওঠে। আমরা বড় হতে চাই, বড় হওয়ার জন্য চেষ্টা করি। আমরা সুন্দর করে বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আর সুন্দর করে বাঁচতে হলে চাই জ্ঞান। সেই জ্ঞানকে কাজেও লাগানো চাই। শিক্ষার ফলে আমাদের ভেতর যে শক্তি লুকানো থাকে তা ধীরে ধীরে জেগে ওঠে। আমরা মানুষ হয়ে উঠি।
অথবা, খ) সারমর্ম লেখো:
সাম্যের গান গাই-
আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই।
বিশ্বের যা- কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান
মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান।
কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে,
কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।
কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বোন দিল সেবা,
বীরের স্মৃতি-স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?
কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি
প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়া-লক্ষ্মী নারী।
২. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ৫
ক) জন্মিলে মরিতে হবে
অমর কে কোথা কবে
চিরস্থির কবে নীর
হয় রে জীবন নদে?
অথবা, খ) সঙ্গদোষে লোহা ভাসে।
৩. ক) অনুচ্ছেদ লেখো: ৫
‘বাংলা নববর্ষ’।
অথবা, খ) নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও:
ছাত্রদের অলসতা ত্যাগ করে পরিশ্রমী হতে হবে। দেখা যায় অনেক মেধাবী ছাত্রও অলসতার কারণে পরীক্ষায় ভালো ফলাফল করতে ব্যর্থ হয়। আবার অনেক কম মেধার ছাত্র শুধু অধ্যবসায় ও পরিশ্রম দ্বারা আশাতীত সাফল্য অর্জন করে চমক সৃষ্টি করে। তাই ছাত্রজীবনে অধ্যবসায়ের গুরুত্ব অপরিসীম।
i) ‘অলস’ শব্দের অর্থ কী? ১
=>পরিশ্রমবিমুখ/কুঁড়ে।
ii) ‘ব্যর্থ’ শব্দের বিপরীত শব্দ লেখো। ১
=>সফল।
iii) ‘পরীক্ষা’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ করো। ১
=>পরি+ঈক্ষা।
iv) ‘অধ্যবসায় সাফল্যের পূর্বশর্ত’- ব্যাখ্যা করো। ২
8. ক) মনে করো, তোমার নাম তনয় এবং তোমার ছোট ভাইয়ের নাম মাহি। সে ৭ম শ্রেণির ছাত্র এবং লক্ষ্মীপুর থাকে। কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তার কাছে একটি পত্র লেখো। ৫
অথবা, খ) মনে করো, তুমি রংপুর জিলা স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। তোমার স্কুলের ছাত্ররা শিক্ষাসফরে যেতে ইচ্ছুক। শিক্ষাসফরের গুরুত্ব উল্লেখ করে তোমার স্কুলের প্রধান শিক্ষকের নিকট শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখো।
৫. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ১০
ক) স্বদেশপ্রেম:
(সংকেত: সূচনা, স্বদেশপ্রেমের সংজ্ঞার্থ, স্বদেশপ্রেমের স্বরূপ, স্বদেশপ্রেমের অনুভূতি, ছাত্রজীবনে স্বদেশপ্রেম, বাঙালির স্বদেশপ্রেম, স্বদেশপ্রেম ও বিশ্বপ্রেম, উপসংহার)।
খ) দৈনন্দিন জীবনে বিজ্ঞান:
(সংকেত: সূচনা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, শহুরে জীবনে বিজ্ঞান, গ্রামীণ জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাবের অপকারিতা, উপসংহার)।
গ) পাঠাগারের প্রয়োজনীয়তা:
(সংকেত: সূচনা, পাঠাগার কী, পাঠাগারের ইতিহাস, পাঠাগারের বিকাশ, পাঠাগারের শ্রেণিবিভাগ, পাঠাগারের প্রয়োজনীয়তা, উপসংহার)।
কুমিল্লা বোর্ড বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন ২০১৫
১. কিসের ভেদে ভাষার রূপভেদ ঘটে?
ক. কাল ও সমাজভেদে
খ. স্থান ও সমাজভেদে
গ. স্থান ও পরিবেশভেদে
ঘ. স্থান, কাল ও সমাজভেদে
২. ও, ঔ বর্ণ দুটির উচ্চারণের স্থান কোনটি?
ক. কণ্ঠ ও ওষ্ঠ
খ. কণ্ঠ ও তালু
গ. দন্ত ও ওষ্ঠ
ঘ. তালু ও ওষ্ঠ
৩. ‘মহীন্দ্র’ শব্দটি সন্ধির কোন নিয়ম মেনে গঠিত হয়েছে?
ক. ই+ই
খ. ঈ+ঈ
গ. ঈ+ই
ঘ. ই+ঈ
৪. ব্যঞ্জনবর্ণের ‘ফলা’- চিহ্ন কয়টি?
ক. ২টি
খ. ৪টি
গ. ৬টি
ঘ. ৮টি
৫. অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কোনটি?
ক. বর্গ
খ. গণ
গ. নিকর
ঘ. মণ্ডলী
৬. ‘ইনি’ প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. জেলেনি
খ. জেলেনী
গ. চাকরানি
ঘ. নাগিনী
৭. ‘তন্ত্রী’ এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. তনু + ই
খ. অনু + ঈ
গ. তনু + ঈ
ঘ. তনী + ঈ
৮. কোনটি প্রযোজক ধাতুর উদাহরণ?
ক. বইটি হারিয়ে ফেলেছি
খ. শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন
গ. তোমার হাসিটি খুব সুন্দর
ঘ. বাবা ঘুমাচ্ছেন
৯. ভবিষ্যৎকালের অনুজ্ঞা রয়েছে কোন বাক্যে?
ক. আমাকে তুমি রক্ষা করো, প্রভু
খ. মিথ্যা কথা বলো না
গ. অসুস্থ হলে ওষুধ খাবে
ঘ. আদেশ করুন জাঁহাপনা
১০. দ্বিরুক্ত শব্দ কত প্রকার?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
১১. উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
ক. সুদিন
খ. ভাবুক
গ. দিগন্ত
ঘ. নদীমাতৃক
১২. ‘দুঃখ এবং বিপদ একসাথে আসে’- গঠন অনুসারে কোন ধরনের বাক্য?
ক. সরল
খ. মিশ্র
গ. জটিল
ঘ. যৌগিক
১৩. বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
ক. কোলন
খ. সেমিকোলন
গ. উদ্ধৃতি চিহ্ন
ঘ. হাইফেন
১৪. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. স্বতস্ফূর্ত
খ. বিদূষী
গ. মুমূর্ষু
ঘ. অভিসেক
১৫. অভিধানে ব্যবহূত বর্ণনানুক্রমে ‘ঔ’ এর পরে কী থাকে?
ক. এ
খ. ঙ
গ. চ
ঘ. ং
১৬. ‘শিক্ষকের কাছে ধমক খাওয়া বিথুর নিত্যদিনের অভ্যাস’- বাক্যে ‘খাওয়া’ শব্দটির অর্থ কী?
ক. ভোজন
খ. দিব্যি
গ. তিরস্কার
ঘ. ঘুষ
১৭. ‘নিরীহ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. দুর্দান্ত
খ. অপটু
গ. শান্ত
ঘ. চঞ্চল
১৮. ‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. বিজলি
খ. ভানু
গ. সমীর
ঘ. শশাঙ্ক
১৯. ‘ঝাঁকের কৈ’ বাগধারাটির অর্থ কোনটি?
ক. দলনেতা
খ. দলভুক্ত
গ. দলপতি
ঘ. দলে দলে
২০. সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য কোন পদে বেশি?
ক. বিশেষ্য ও ক্রিয়া পদে
খ. বিশেষ্য ও বিশেষণ পদে
গ. ক্রিয়া ও সর্বনাম পদে
ঘ. বিশেষণ ও অব্যয় পদে
উত্তর মালা :
১. ঘ, ২. ক, ৩. গ, ৪. গ, ৫. গ, ৬. ঘ, ৭. গ, ৮. খ, ৯. গ, ১০. খ,
১১. ক, ১২. ঘ, ১৩. খ, ১৪. গ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. ক, ১৮. ঘ, ১৯. খ, ২০. গ,
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
