JSC Sylhet 2016 Bangla 2nd Board Question and Solution
জেএসসি ২০১৬ বাংলা ২য়: এখানে জেএসসি বাংলা ২য় সিলেট বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।
সিলেট বোর্ড ২০১৬ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন
জেএসসি সিলেট বোর্ড বাংলা ২য়
রচনামূলক+বহুনির্বাচনি
সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০
১. ক) সারাংশ লেখো:
কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা? ভাষা কি জন্ম নেয় মানুষের মতো? বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমনভাবে জন্ম নেয় ভাষা? না, ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি, কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। এখন আমরা যে বাংলা ভাষা বলি এক হাজার বছর আগে তা ঠিক এমন ছিল না। সে-ভাষায় এ-দেশের মানুষ কথা বলত, গান গাইত, কবিতা বানাত। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি। রূপ বদলে যায় শব্দের, বদল ঘটে অর্থের। অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে। আর সে-ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার।
অথবা, খ) সারমর্ম লেখো:
হে সূর্য! শীতের সূর্য!
হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি
যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ
ধানকাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে।
হে সূর্য, তুমি তো জানো, আমাদের গরম কাপড়ের কত অভাব!
সারারাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে,
কত কষ্টে আমরা শীত আটকাই।
সকালের এক টুকরো রোদ্দুর-
এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি।
২. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ৫
ক) বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
খ) লোভে পাপ, পাপে মৃত্যু।
৩. ক) অনুচ্ছেদ লেখো: ৫
‘বাংলা নববর্ষ’।
অথবা, খ) নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও:
সৌভাগ্য আকাশ থেকে পড়ে না। জীবনে সৌভাগ্য অর্জনের জন্য প্রচুর পরিশ্রম ও নিরন্তর সাধনার দরকার হয়। সব মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা আছে। পরিশ্রমের দ্বারা সেই সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে হয়। যে মানুষ কর্মকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছে, জীবন সংগ্রামে তারই জয় হয়েছে। কর্মের প্রতি নিবেদিত-প্রাণ ব্যক্তিই জীবনে সফল সৈনিক হতে পারে। কর্মহীন ব্যক্তিই সমাজের বোঝাস্বরূপ। অন্যদিকে, শ্রমশীলতাই মানব জীবনের সৌভাগ্যের চাবিকাঠি। আমাদের জীবনে উন্নতি করতে হলে জীবনে সুখী হতে হলে, পরিশ্রমের বিকল্প নেই।
i) ‘সৌভাগ্য’ শব্দের বিপরীত শব্দ কী? ১
=>দুর্ভাগ্য।
ii) ‘কর্ম’ শব্দের চলিত রূপ লেখ। ১
=>কাজ।
iii) ‘প্রচুর’ শব্দের একটি সমার্থক শব্দ লেখো। ১
=>অনেক।
iv) কর্মহীনব্যক্তি সমাজের বোঝাস্বরূপ কেন? ২
৪. ক) মনে করো, তোমার ছোট ভাই মুগ্ধ ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তাকে ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকিস্বরূপ’ এই মর্মে একটি পত্র লেখো। ৫
অথবা, খ) মনে কর, তুমি ফাহিম। তুমি দিনাজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। শিক্ষা সফরের গুরুত্ব উল্লেখ করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখো।
৫. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ১০
ক) অধ্যবসায় :
(সংকেত: সূচনা, অধ্যবসায় কী, অধ্যবসায়ের প্রয়োজনীয়তা, ছাত্রজীবনে অধ্যবসায়, অধ্যবসায় ও প্রতিভা, অধ্যবসায়ের উদাহরণ, উপসংহার।)
খ) বাংলাদেশের ষড়ঋতু
(সংকেত: সূচনা, ষড়ঋতুর পরিচয়, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল, উপসংহার।)
গ) দৈনন্দিন জীবনে বিজ্ঞান
(সংকেত: সূচনা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, শহুরে জীবনে বিজ্ঞান, গ্রামীণ জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাবের অপকারিতা, উপসংহার।)
সিলেট বোর্ড বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন ২০১৬
প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।।
১. ধ্বনির অর্থপূর্ণ মিলনে কী গঠিত হয়?
ক. বর্ণমালা
খ. ধ্বনিমূল
গ. শব্দমূল
ঘ. শব্দ
২. নিচের কোনটি তালব্য বর্ণের উদাহরণ?
ক. ক
খ. ট
গ. ত
ঘ. চ
৩. ব্যঞ্জনবর্ণের ‘ফলা’ চিহ্ন কয়টি?
ক. পাঁচটি
খ. ছয়টি
গ. সাতটি
ঘ. আটটি
৪. সন্ধিতে ধ্বনির কয় ধরনের মিলন হয়?
ক. চার
খ. পাঁচ
গ. ছয়
ঘ. সাত
৫. কোলনের সাংকেতিক চিহ্ন কোনটি?
ক. :-
খ. ;
গ. :
ঘ. ” ”
৬. খাঁটি বাংলা ধাতু কোনটি?
ক. অঙ্ক
খ. কৃৎ
গ. ডর্
ঘ. আঁক্
৭. স্বপন চিঠি লিখছে- বাক্যে ‘লিখছে’ ক্রিয়াপদটি কোন ক্রিয়ার উদাহরণ?
ক. সকর্মক ক্রিয়া
খ. অকর্মক ক্রিয়া
গ. যৌগিক ক্লিয়া
ঘ. অসমাপিকা ক্রিয়া
৮. কোন বাক্যে পুরাঘটিত অতীতকালের ক্রিয়া আছে?
ক. আমরা যাচ্ছি
খ. তুমি যেতে থাকো
গ. আমরা রাজশাহী গিয়েছিলাম
ঘ. সেখানে গিয়ে দেখে আস
৯. জটিল বাক্যের অন্য নাম কী?
ক. সরল বাক্য
খ. মিশ্র বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. প্রধান খণ্ড বাক্য
১০. হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন বসে?
ক. কমা
খ. হাইফেন
গ. প্রশ্নবোধক
ঘ. বিস্ময়সূচক
১১. ‘তড়িৎ’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. সূর্য
খ. ভানু
গ. বিদ্যুৎ
ঘ. রবি
১২. ‘ঝাঁকের কৈ’ বাগধারাটির অর্থ কী?
ক. দলপতি
খ. দলভুক্ত
গ. সহজলভ্য
ঘ. ভণ্ড
১৩. “লোকটি কানে শোনে না” -বাক্যে ‘কান’ শব্দটি কী অর্থে প্রয়োগ করা হয়েছে?
ক. বধির
খ. শ্রবণ অঙ্গ
গ. মনোযোগ
ঘ. কর্ণগোচর
১৪. সমষ্টিবাচক শব্দ যোগ করে নিচের কোন শব্দের বহুবচন গঠন করা হয়েছে?
ক. ছেলেরা
খ. আমগুলো
গ. ভাইয়েরা
ঘ. শিক্ষকমণ্ডলী
১৫. একই শব্দের সমার্থক (প্রায়) আর একটি শব্দ ব্যবহার করে নিচের কোন শব্দের দ্বিরুক্তি গঠন করা হয়েছে?
ক. বছর বছর
খ. বস্তা বস্তা
গ. আশা ভরসা
ঘ. আস্তে আস্তে
১৬. ভাষা ও জাতির নামের শেষে হবে
ক. ও-কার
খ. এ-কার
গ. ই-কার
ঘ. ঈ-কার
১৭. একটি আদর্শ বা সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকবে?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
১৮. ‘উচ্চারণ’-এর সন্ধি-বিচ্ছেদ কী হবে?
ক. উচ+চারণ
খ. উৎ+চারণ
গ. উচ্চা+রণ
ঘ. উচ+উচারণ
১৯. ‘আনি/আনী’ প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. নাগিনী
খ. বাঘিনী
গ. চাকরানি
ঘ. মালিনী
২০. অভিধানে ব্যবহৃত সঠিক বর্ণনানুক্রম নিচের কোনটি?
ক. অ আ ই ঈ উ
খ. ই, উ, ঈ আ অ
গ. উ, ই, ঈ অ আ
ঘ. আ উ ঈ ই অ
উত্তর মালা :
১. ঘ, ২. ঘ, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. ঘ, ৭. ক, ৮. গ, ৯. খ, ১০. ঘ,
১১. গ, ১২. খ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. গ, ১৬. গ, ১৭. খ, ১৮. খ, ১৯. গ, ২০. ক,
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
