JSC 2016 Bangla 2nd Rajshahi Board Question and Solution
জেএসসি ২০১৬ বাংলা ২য়: এখানে জেএসসি বাংলা ২য় রাজশাহী বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।
রাজশাহী বোর্ড ২০১৬ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন
জেএসসি রাজশাহী বোর্ড বাংলা ২য়
রচনামূলক+বহুনির্বাচনি
সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০
১. ক) সারাংশ লেখো: ৫
একজন মানুষ ভালো কি মন্দ আমরা তা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। সে ভদ্র কি অভদ্র তাও বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। ব্যবহার ভালো হলে লোকে তাকে ভালো বলে। তাকে পছন্দ করে। ব্যবহার খারাপ হলে লোকে তাকে খারাপ বলে। তাকে অপছন্দ করে। তার সঙ্গে মিশতে চায় না। তার সঙ্গে কাজ করতে চায় না। তাকে কাছে ডাকতে চায় না। তোমার ব্যবহার দিয়েই তোমার মনুষ্যত্বের পরিচয়।
অথবা, খ) সারমর্ম লেখো:
এই যে বিটপি-শ্রেণি হেরি সারি সারি-
কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি!
কেহ বা সরল সাধু-হৃদয় যেমন,
ফল-ভরে নত কেহ গুণীর মতন।
এদের স্বভাব ভালো মানবের চেয়ে,
ইচ্ছা যার দেখ দেখ জ্ঞানচক্ষে চেয়ে। যখন মানবকুল ধনবান হয়,
তখন তাদের শির সমুন্নত রয়।
কিন্তু ফলশালী হলে এই তরুগণ,
অহংকারে উচ্চ শির না করে কখন।
ফলশূন্য হলে সদা থাকে সমুন্নত,
নীচ প্রায় কার ঠাঁই নহে অবনত।
২. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ৫
ক) এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।
খ) লোভে পাপ, পাপে মৃত্যু।
৩. ক) অনুচ্ছেদ লেখো: ৫
“বিজয় দিবস”
অথবা, খ) নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও:
ছাত্রদের অলসতা ত্যাগ করে পরিশ্রমী হতে হবে। দেখা যায় অনেক মেধাবী ছাত্রও অলসতার কারণে পরীক্ষায় ভালো ফলাফল করতে ব্যর্থ হয়। আবার অনেক কম মেধার ছাত্র শুধু অধ্যবসায় ও পরিশ্রম দ্বারা আশাতীত সাফল্য অর্জন করে চমক সৃষ্টি করে। তাই ছাত্রজীবনে অধ্যবসায়ের গুরুত্ব অপরিসীম।
i) ‘পরিশ্রমী’ এর সমার্থক শব্দ কী? ১
=>কর্মঠ।
ii) ‘ব্যর্থ’ শব্দের বিপরীত শব্দ লেখ। ১
=>সফল।
iii) ‘পরীক্ষা’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কর। ১
=>পরি+ঈক্ষা।
iv) ছাত্রজীবনের অধ্যবসায়ের গুরুত্ব লেখ। ৩
৪. ক) মনে করো, তোমার নাম নিলয় এবং তোমার ছোট ভাইয়ের নাম মাহির। সে ৭ম শ্রেণির ছাত্র। কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তার কাছে একটি পত্র লেখো। ৫
অথবা, খ) মনে কর, তুমি রূপনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তোমার নাম রিহান। শিক্ষাসফরের গুরুত্ব উল্লেখ করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে একখানা আবেদন পত্র লেখো।
৫. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ১০
ক) স্বদেশপ্রেম:
সূচনা, স্বদেশপ্রেমের স্বরূপ, স্বদেশপ্রেমের অনুভূতি, ছাত্র জীবনে স্বদেশপ্রেম, বাঙালির স্বদেশপ্রেম, উপসংহার।
খ) শ্রমের মর্যাদা :
সূচনা, শ্রম কী?, শ্রমের শ্রেণিবিভাগ, শ্রমের প্রয়োজনীয়তা, শ্রমের মর্যাদা, উপসংহার।
গ) দৈনন্দিন জীবনে বিজ্ঞান:
ভূমিকা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান,
শহুরে জীবনে বিজ্ঞান, গ্রামীণ জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাবের অপকারিতা, উপসংহার।
রাজশাহী বোর্ড বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন ২০১৬
১. স্থান, কাল ও সমাজভেদে কীসের রূপভেদ দেখা যায়?
ক. ধ্বনির
খ. বর্ণের
গ. অক্ষরের
ঘ. ভাষার
২. ‘প্রাতরাশ’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. প্রাত + আশ
খ. প্রাতঃ + রাশ
গ. প্রাতঃ + আশ
ঘ. প্রাত + রাশ
৩. কোন শব্দটি শুধু স্ত্রীবাচক?
ক. এয়ো
খ. নারী
গ. গিন্নি
ঘ. বিদূষী
৪. বাংলা ভাষায় মৌলিক ধাতু কত প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৫. কোনটি সাকল্যবাচক সর্বনামের উদাহরণ?
ক. সমুদয়
খ. অন্য
গ. ওরা
ঘ. আমরা
৬. ‘বসতবাড়ি’ কী উপায়ে গঠিত সাধিত শব্দ?
ক. সন্ধিযোগে
খ. প্রত্যয়যোগে
গ. সমাসযোগে
ঘ. উপসর্গযোগে
৭. নাটকের সংলাপের আগে কোন যতিচিহ্ন বসে?
ক. কোলন
খ. হাইফেন
গ. কমা
গ. ড্যাস
৮. ‘নাড়ির টান’ বাগধারাটির অর্থ কী?
ক. বংশ পরম্পরা
খ. বিশেষ আকর্ষণ
গ. গভীর মমত্ববোধ
ঘ. গৃহের প্রতি টান
৯. শুদ্ধতার প্রতীক হলো-
ক. অভিধান
খ. শব্দার্থ
গ. ভাষা
ঘ. ব্যাকরণ
১০. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক উভয় শব্দের বহুবচনে ব্যবহৃত হয়-
ক. নিকর
খ. পাল
গ. যূথ
ঘ. কূল
১১. নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ কোনটি?
ক. বাবা বাজারে গিয়েছেন
খ. আমি রাজশাহী গিয়েছিলাম
গ. বাবা আজ আসবেন
ঘ. বাবা প্রতিদিন বাজার করতেন
১২. একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
১৩. জোড়শব্দের পর-অংশ আংশিক পরিবর্তন করে শব্দদ্বৈত গঠিত হয়েছে কোনটিতে?
ক. চেয়েচিন্তে
খ. সুখশান্তি
গ. দেনা-পাওনা
ঘ. ঢাকঢোল
১৪. বাংলা বানানের নিয়ম অনুযায়ী নিচের কোন বানানটি সঠিক?
ক. কঙ্কাল
খ. পংকজ
গ. আকাঙ্ক্ষা
ঘ. ভয়ঙ্কর
১৫. শিক্ষকের কাছে ধমক খাওয়া বিধুর নিত্যদিনের অভ্যাস- বাক্যে ‘খাওয়া’ শব্দটির অর্থ কী?
ক. ভোজন
খ. খাওয়া
গ. দিব্যি
ঘ. তিরস্কার
১৬. সমষ্টিবাচক বিশেষ্য পদের উদাহরণ কোনটি?
ক. পাখি
খ. জনতা
গ. মানুষ
ঘ. অগ্নিবীণা
১৭. অকর্মক ক্রিয়ার প্রয়োগ ঘটেছে নিচের কোন বাক্যে?
ক. রহিম বই পড়ে
খ. আমি টিফিনে খেয়েছি
গ. ছেলেটি কথা শোনে
ঘ. মেয়েটি গান গাচ্ছে
১৮. অভিধানে যে শব্দের অর্থ দেওয়া হয় সেটি মোটা হরকে মুদ্রিত থাকে, এটিকে কী বলে?
ক. শীর্ষশব্দ
খ. ভুক্তি
গ. বর্ণনাক্রম
ঘ. উপভুক্তি
১৯. প্রকাশ এর বিপরীত শব্দ কোনটি?
ক. খোলা
খ. গোপন
গ. ব্যক্ত
ঘ. বন্ধ
২০. নিচের কোনটি যৌগিক বাক্য?
ক. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে
খ. লোকটি গরিব কিন্তু মেধাবী
গ. আমি বহুকষ্টে সাঁতার শিখেছি
ঘ. সূর্য পূর্ব দিকে উদিত হয়
উত্তর মালা :
১. ঘ, ২. গ, ৩. ক, ৪. খ, ৫. ক, ৬. গ, ৭. ক, ৮. গ, ৯. ক, ১০. ঘ,
১১. ঘ, ১২. খ, ১৩. ক, ১৪. ক ও গ, ১৫. ঘ, ১৬. খ, ১৭. খ, ১৮. ক, ১৯. খ, ২০. খ,
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
