জেএসসি ২০১৬ বরিশাল বোর্ড বাংলা ২য় প্রশ্ন ও সমাধান

JSC Barisal Board 2016 Bangla 2nd Paper Question and Solution

জেএসসি ২০১৬ বাংলা ২য়: এখানে জেএসসি বাংলা ২য় বরিশাল বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।

বরিশাল বোর্ড ২০১৬ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন

জেএসসি বরিশাল বোর্ড বাংলা ২য়

রচনামূলক+বহুনির্বাচনি

সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০

১. ক) সারাংশ লেখো: ৫

একজন মানুষ ভালো কি মন্দ আমরা তা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। সে ভদ্র কি অভদ্র তাও বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। ব্যবহার ভালো হলে লোকে তাকে ভালো বলে। তাকে পছন্দ করে। ব্যবহার খারাপ হলে লোকে তাকে খারাপ বলে। তাকে অপছন্দ করে। তার সঙ্গে মিশতে চায় না। তার সঙ্গে কাজ করতে চায় না। তাকে কাছে ডাকতে চায় না। তোমার ব্যবহার দিয়ে তোমার মনুষ্যত্বের পরিচয়।

অথবা, খ) সারমর্ম লেখো:

এই যে বিটপি-শ্রেণি হেরি সারি সারি-
কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি।
কেহ বা সরল সাধু-হৃদয় যেমন,
ফল-ভরে নত কেহ গুণীর মতন।
এদের স্বভাব ভালো মানবের চেয়ে,
ইচ্ছা যার দেখ দেখ জ্ঞানচক্ষে চেয়ে।
যখন মানবকুল ধনবান হয়,
তখন তাদের শির সমুন্নত রয়।
কিন্তু ফলশালী হলে এই তরুগণ,
অহংকারে উচ্চ শির না করে কখন।
ফলশূন্য হলে সদা থাকে সমুন্নত,
নীচ প্রায় কার ঠাঁই নহে অবনত।

২. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ৫

ক) জ্ঞানহীন মানুষ পশুর সমান।

খ) জন্মিলে মরিতে হবে অমর কে কোথা রবে চীরস্থির কবে নীর হয় রে মানব নদে?

৩. ক) অনুচ্ছেদ লেখো: ৫

নিয়মানুবর্তিতা।

অথবা, খ) নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও:

“ভাইয়েরা আমার, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব” বঙ্গবন্ধুর এই জ্বালাময়ী ভাষণ শুনে লক্ষপ্রাণের ধারা উদ্বুদ্ধ হয়েছিল বাঙালি জাতীয়তাবোধে। এদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রসহ সকল শ্রেণির মানুষ দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিল।

i) ‘ভাইয়েরা’ শব্দটি কোন বচন? ১
=>বহুবচন।

ii) ‘বাঙালি’ শব্দের বিপরীত শব্দ লেখ। ১
=>অবাঙালি।

iii) বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ কোথা থেকে দিয়েছিলেন? ১
=>ঐতিহাসিক রেসকোর্স ময়দান বা বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান থেকে।

iv) দেশ রক্ষায় সকল শ্রেণির মানুষ ঝাঁপিয়ে পড়েছিল কেন? ২

৪. ক) মনে করো, তুমি সৌরভ, তোমার ছোট বোন ঝুমু, সে গ্রামে থাকে। তাকে কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে একটি পত্র লেখো। ৫

অথবা, খ) মনে করো, তুমি মনির, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন ছাত্র। তোমার বিদ্যালয়ে একটি ‘বিজ্ঞান ক্লাব’ গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানি আবেদনপত্র লেখো।

৫. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ১০

ক) বাংলা নববর্ষ :
(সংকেত: সূচনা, বাংলা সনের ইতিহাস, নববর্ষের উৎসব, পহেলা বৈশাখ, নববর্ষের প্রভাব, নববর্ষের তাৎপর্য, উপসংহার)।

খ) দৈনন্দিন জীবন ও বিজ্ঞান:
(সংকেত: সূচনা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, শহুরে জীবনে বিজ্ঞান, গ্রামীণ জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাবের অপকারিতা, উপসংহার।)

গ) অধ্যবসায় :
(সংকেত: সূচনা, অধ্যবসায় কী?, অধ্যবসায়ের প্রয়োজনীয়তা, ছাত্রজীবনে অধ্যবসায়, অধ্যবসায় ও প্রতিভা, অধ্যবসায়ের উদাহরণ, উপসংহার।)

বরিশাল বোর্ড বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন ২০১৬

১. একটি সার্থক বাক্যের কয়টি অংশ থাকে?

ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

২. হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন ব্যবহার করতে হয়?

ক. বন্ধনী
খ. হাইফেন
গ. প্রশ্নবোধক
ঘ. বিস্ময়সূচক

৩. কোন শব্দের বানানে ‘ণ’-এর নিয়ম প্রযোজ্য হয়-

ক. তৎসম
খ. তদ্ভব
গ. দেশি
ঘ. বিদেশি

৪. “শনশন বায়ু বয়’- বাক্যটিতে ‘শনশন’ দ্বিরুক্ত শব্দটি কীভাবে গঠিত হয়েছে?

ক. সমার্থক শব্দযোগে
খ. বিপরীত শব্দযোগে
গ. অনুকার শব্দযোগে
ঘ. জোড়শব্দের পরিবর্তনে

৫. শব্দের প্রাণ কোনটি?

ক. অর্থ
খ. ধ্বনি
গ. বর্ণ
ঘ. বাক্য

৬. অভিধানে শীর্ষ শব্দের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে তাকে কী বলে?

ক. পদ পরিচয়
খ. অর্থান্তর সংখ্যা
গ. পদান্তর সংখ্যা
ঘ. ভুক্তি

৭. ‘চোখ’ শব্দটি নিচের কোন বাক্যে দৃষ্টি অর্থ প্রকাশ করে?

ক. আমরা চোখ দিয়ে দেখি।
খ. পুলিশের চোখ আসামির দিকে।
গ. আমাকে চোখ রাঙিয়ে লাভ হবে না।
ঘ. চোরটি পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে গেল।

৮. ‘সাইরেন বেজে উঠল’ বাক্যটিতে কোন ক্রিয়ার ব্যবহার হয়েছে?

ক. অকর্মক
খ. দ্বিকর্মক
গ. যৌগিক
ঘ. সকর্মক

৯. “যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে।” – এটি কোন ধরনের বাক্য?

ক. সরল বাক্য
খ. মিশ্র বাক্য
গ. যৌগিক বাক্যঘ.
ঘ. একই সাথে যৌগিক ও সরল বাক্য

১০. ‘সংঘাত’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. সং+ ঘাত
খ. সম্ + ঘাত
গ. স+ ঘাত
ঘ. সঙ্ + ঘাত

১১. নিত্যপুরুষ বাচক শব্দ কোনটি?

ক. বাবা
খ. বিদ্বান
গ. কবিরাজ
ঘ. সুন্দর

১২. যুক্তব্যঞ্জন গঠনে (তৎসম, অতৎসম সকল শব্দে) কোন বর্গের পূর্বে দন্ত্য-ন হয়?

ক. ত-বর্গের
খ. চ-বর্গের
গ. ক-বর্গের
ঘ. ট-বর্গের

১৩. ‘তামার বিষ” -বাগধারাটির অর্থ কী?

ক. তামা দিয়ে তৈরি বিষ
খ. অর্থের কু-প্রভাব
গ. টাকার প্রভাব
ঘ. অর্থের অহংকার

১৪. ব্যঞ্জনবর্ণের ফলা চিহ্ন কয়টি?

ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি

১৫. কোনটি মৌলিক স্বরধ্বনি?

ক. ঔ
খ. ই
গ. ঐ
ঘ. উ

১৬. ‘ঈ’ প্রত্যয়যোগে গঠিত শব্দের উদাহরণ কোনটি?

ক. মানবী
খ. নাগিনী
গ. মহতী
ঘ. নেত্রী

১৭. সমাসের সাহায্যে গঠিত শব্দ কোনটি?

ক. চাষি
খ. বোনাই
গ. মানব
ঘ. নদীমাতৃক

১৮. কীসের ভেদে ভাষার রূপভেদ হয়?

ক. স্থান ও সমাজ
খ. দেশ ও স্থান
গ. কাল ও সমাজ
ঘ. স্থান, কাল ও সমাজ

১৯. চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি?

ক. সর্বজনগ্রাহ্য, মার্জিত ও গতিশীল
খ. পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট
গ. তৎসম শব্দের আধিক্য
ঘ. গুরুগম্ভীর, দুর্বোধ্য, মন্থর

২০. ‘সমীর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. শশী
খ. বিজুরি
গ. বিজলি
ঘ. বায়ু

উত্তরমালা :

১. ক, ২. ঘ, ৩. ক, ৪. গ, ৫. ক, ৬. ঘ, ৭. গ, ৮. গ, ৯. খ, ১০. খ,

১১. গ, ১২. গ, ১৩. খ, ১৪. গ, ১৫. খ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. ক, ২০. গ,

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top