JSC Chattogram Board 2018 Bangla Question and Solution
জেএসসি ২০১৮ বাংলা: এখানে জেএসসি বাংলা চট্টগ্রাম বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।
চট্টগ্রাম বোর্ড জেএসসি বাংলা ১ম সৃজনশীল প্রশ্ন ২০১৮
চট্টগ্রাম বোর্ড ২০১৮ বাংলা রচনামূলক প্রশ্ন
জেএসসি চট্টগ্রাম বোর্ড বাংলা
রচনামূলক+বহুনির্বাচনি
সময়: ৩ ঘণ্টা পূর্ণমান: ৪০+৩০+৩০=১০০
গদ্যাংশ-২০
(যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও)
১. কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প। ঝড়, বৃষ্টি ও বানের পানিতে একাকার হয়ে জনজীবন বিপন্ন। বানের পানিতে তলিয়ে গেল তাদের বাড়িঘর। বিশুদ্ধ পানি ও খাবারের অভাব। শিহাব, শাহীন ও শান্ত তিন কিশোর বন্ধু সেখানে ঘুরতে গেল। হাঁটতে হাঁটতে হঠাৎ তারা একটি কাপড়ের থলে পেল যার মধ্যে কিছু টাকা রয়েছে। তারা ভাবল নিশ্চয়ই কোনো অসহায়ের টাকা হবে। তারা মালিককে খুঁজে পেল না। পরে মাইকিং করে সেগুলো ফেরত দেয়া হলো।
ক. বাদলদের গুপ্ত মিটিং কোথায় হলো? ১
=>বাদলদের ভাঙ্গা নাট মন্দিরের কোণে।
খ. ‘অধর্ম করা হবে না’- কথাটি কেন বলা হয়েছে? বুঝিয়ে দাও। ২
গ. উদ্দীপকের প্রথম দিকটি ‘পড়ে পাওয়া’ গল্পের যে ঘটনাকে নির্দেশ করে, তা ব্যাখ্যা করো। ৩
ঘ. “উদ্দীপকের কিশোররা ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরদেরই প্রতিনিধি”-মূল্যায়ন করো। 8
২. উদ্দীপক-১:
কেউবা রঙিন কাঁথায় মেলিয়া
বুকের স্বপন খানি
তারে ভাষা দেয় দীঘল সুতায়
মায়াবী আখর টানি।
উদ্দীপক-২:
মিলু তার বিদ্যালয় থেকে শিক্ষাসফরে সোনারগাঁ যায়। সেখানে লোকশিল্পের নানা উপকরণ দেখে সে মুগ্ধ। তার শিক্ষক তাকে ও তার সহপাঠীদেরকে দেশীয় ঐতিহ্যের বিভিন্ন শিল্পের পরিচয় দেন এবং বলেন এসব আমাদের লোকশিল্পের অমূল্য সম্পদ। এ সম্পদগুলোর ব্যবহার এবং সংরক্ষণে তোমরা যত্নবান হবে।
ক. বরিশালের কী কাজ নিপুণতার দাবি রাখে?
=>কাঠের নৌকা।
খ. কাঁথার নাম নকশি কাঁথা- কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপক-১-এ ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপক-২-এর শিক্ষকের দৃষ্টিভঙ্গি ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের লেখকের প্রত্যাশারই প্রতিফলন- বিশ্লেষণ করো। 8
৩. দবির মিয়া সাধারণ মানুষ। তেমন সহায়-সম্পত্তি’ নেই। কাজ করে খায়। এতে সে তুষ্ট। অপরদিকে জলিল মিয়া পৈতৃকসূত্রে অনেক সম্পদের মালিক হওয়া সত্ত্বেও আরও অধিক সম্পদ আহরণের চেষ্টায় মত্ত। মানুষের সাথে খারাপ ব্যবহার ও জোর-জুলুম করে সে সম্পদের পাহাড় গড়ে তোলে।
ক. হাসু মিয়া ও রহমত কোথায় বসে ভাবছে? ১
=>ছোট একটি কুঁড়েঘরের সামনে।
খ. ‘মানুষ ও প্রাণী অমর নয়’- কবিরাজ এ কথাটি কেন বলেছেন? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের দবির মিয়ার সাথে ‘সুখী মানুষ’ নাটিকার যে দিকের সাদৃশ্য রয়েছে, তা ব্যাখ্যা করো। ৩
ঘ. “উদ্দীপকের জলিল মিয়া ‘সুখী মানুষ’ নাটিকার মোড়লেরই প্রতিচ্ছবি”-বিশ্লেষণ করো। 8
কবিতাংশ-২০
(যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও)
৪. অমল অবস্থাপন্ন লোক। তার অনেক সম্পত্তি। বাড়ির পাশে বিশাল খালি জায়গায় সে কারখানা তৈরির কথা ভাবছে। কিন্তু একপাশে অসহায় বশিরের সামান্য পরিমাণ বাস্তুভিটা রয়েছে। এ জায়গাটুকু অমল নিতে পারলে কারখানার কাজ করা সহজ হবে ভেবে অমল বশিরকে বাস্তুভিটার দ্বিগুণ জমি দিয়ে বশিরের থাকার ব্যবস্থা করে দেয়। বশিরও এতে খুশি হয়।
ক. উপেন কত বছর পথে পথে ঘোরে? ১
=>পঁনের-ষোল বছর।
খ. “আমি আজ চোর বটে!”- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের বশির এবং ‘দুই বিঘা জমি’ কবিতার উপেনের মধ্যে যে বৈসাদৃশ্য রয়েছে, তা ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের অমল বাবুর মানসিকতা জমিদারের মধ্যে ফুটে উঠলে ‘দুই বিঘা জমি’ কবিতার কাহিনিও বদলে যেত।- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। ৪
৫. জমিলা খাতুন তার ৮ জনের সংসারে সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করে। তার স্বামী করিম বখশ মনে করেন মহিলারা বাড়িতে থেকে কী এমন কাজ করে, আমরা বাহিরে অনেক বেশি কাজ করি। অপরদিকে জামান সাহেব চাকরি করার পাশাপাশি ঘরোয়া কাজে স্ত্রীকে সাহায্য করে এবং বলে তোমরা অনেক কাজ করো, আমরা তোমাদের কাজের মূল্যায়ন করি না।
ক. ‘ডঙ্কা’ শব্দের অর্থ কী? ১
=>জয়ঢাক।
খ. ‘কবির দৃষ্টিতে ‘পুরুষ-রমণীতে কোনো ভেদাভেদ নেই কেন? বুঝিয়ে দাও। ২
গ. উদ্দীপকের জমিলা খাতুনের সাথে ‘নারী’ কবিতার কাদের মিল রয়েছে, ব্যাখ্যা করো। ৩
ঘ. “উদ্দীপকের জামান সাহেবের মনোভাবের ‘নারী’ কবিতার কবির প্রত্যাশাই ফুটে উঠেছে।”- বিশ্লেষণ করো। ৪
৬. উদ্দীপক-১:
মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করা হলেও পৃথিবীর সব সৃষ্টিই স্রষ্টার গুণগানে সদা মশগুল। ক্ষুদ্র পিপীলিকাও তাঁর অপার মহিমা থেকে বঞ্চিত নয়।
উদ্দীপক-২: তোমার দয়া বিনা পাব না’ত ক্ষমা ওগো মোর দয়াময় তব করুণা লভিলে হৃদয় আজিকে ধন্য হয়।
ক. একাগ্র হৃদয়ে স্রষ্টাকে স্মরণ করলে কী নিভে যায়? ১
=>শোকের আগুন।
খ. ‘দেহ হৃদে বল!’ বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো। ২
গ. ১ নং উদ্দীপকে প্রার্থনা’ কবিতার ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করো। ৩
ঘ. ২ নং উদ্দীপকটি ‘প্রার্থনা’ কবিতার মূলভাবকে ধারণ করে। মূল্যায়ন করো। ৪
চট্টগ্রাম বোর্ড জেএসসি বাংলা ২য় ২০১৮
নির্মিতি অংশ (৩০ নম্বর)
৭. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫
ক. সারমর্ম লেখো:
এই যে বিটপি-শ্রেণি হেরি সারি সারি
কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি।
কেহ বা সরল সাধু-হৃদয় যেমন,
ফল-ভরে নত কেজ গুণীর মতন।
এদের স্বভাব ভালো মানবের চেয়ে,
ইচ্ছা যার দেখ দেখ জ্ঞানচক্ষে চেয়ে।
যখন মানবকুল ধনবান হয়,
তখন তাদের শির সমুন্নত রয়।
কিন্তু ফলশালী হলে এই তরুগণ,
অহংকারে উচ্চ শির না করে কখন।
ফলশূন্য হলে সদা থাকে সমুন্নত,
নীচ প্রায় কার ঠাঁই নহে অবনত।
খ. সারাংশ লেখো:
সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায়। শিক্ষার আলো আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে। আমাদের দৃষ্টিতে চারপাশের জগৎ আরও সুন্দর হয়ে ওঠে। আমরা জীবনের নতুন অর্থ খুঁজে পাই; শিক্ষার আলো পেয়ে আমাদের ভেতরের মানুষটি জেগে ওঠে। আমরা বড়ো হতে চাই; বড়ো হওয়ার জন্য চেষ্টা করি। আমরা সুন্দর করে বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আর সুন্দর করে বাঁচতে হলে চাই জ্ঞান। সেই জ্ঞানকে কাজেও লাগানো চাই। শিক্ষার ফলে আমাদের ভেতর যে শক্তি লুকানো থাকে তা ধীরে ধীরে জেগে ওঠে। আমরা মানুষ হয়ে উঠি।
৮. যেকোনো একটি ভাবসম্প্রসারণ করো: ৫×১=৫
ক. এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।
খ. লোভে পাপ, পাপে মৃত্যু।
৯. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫
ক. মনে করো, তুমি নিলু। তোমার ছোটো ভাই মহিম সপ্তম শ্রেণিতে পড়ে। তাকে ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকিস্বরূপ’- এ মর্মে একটি পত্র লেখো।
খ. মনে করো, তুমি আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে ‘নজরুল জন্ম জয়ন্তী’ উদ্যাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র রচনা করো।
১০. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ১৫
ক. বাংলা নববর্ষ
খ. দৈনন্দিন জীবনে বিজ্ঞান
গ. স্বদেশপ্রেম
চট্টগ্রাম বোর্ড জেএসসি বাংলা বহুনির্বাচনি প্রশ্ন ২০১৮
বহুনির্বাচনি ৩০
১. ‘চাকরদের দরদ তার পরেই বেশি।’- ‘অতিথির স্মৃতি’ গল্পে ‘তার’ বলতে কার কথা বলা হয়েছে?
ক. মালি
খ. লেখক
গ. মালিবৌ
ঘ. অতিথি
২. কোনটি আধুনিক ভারতীয় আর্য ভাষা?
ক. হিন্দি
খ. সংস্কৃত
গ. বৈদিক
ঘ. আসামি
৩. নববর্ষের অনুষ্ঠানমালা হলো-
i. সামাজিক
ii. জাতিগত
iii. সর্বজনীন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. iও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪. লাইব্রেরি ঘরে দুটো আলো লাগিয়েছে কে?
ক. পরেশ
খ. নগেন
গ. মামা
ঘ. মামিমা
৫. শক্তি মরে কীসের কবলে?
ক. সংশয়ের
খ. ভীতির
গ. হৃদয়ের
ঘ. উপেক্ষার
৬. ‘পানিপথ’ কী?
ক. নৌপথ
খ. চিতোরের পথ
গ. যুদ্ধক্ষেত্র
ঘ. খানুয়া প্রান্তর
৭. সুখ আপেক্ষিক ব্যাপার। কারণ-
i. সুখ উপলব্ধির বিষয়
ii. সুখের চাহিদা ভিন্ন
iii. সুখ পরিবেশের সাথে সম্পৃক্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. iও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৮. ‘মহৎ কিছু করার জন্য কী প্রয়োজন?
ক. ভাব
খ. উদ্যোগ ও ভাব
গ. কাজ
ঘ. ভাব ও কাজ
৯. এক কালোতে ওরই নামে সব গাঁ হবে নামি’-‘রূপাই’ কবিতায় এ উক্তি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. সবাই ওকে সম্মান দেবে
খ. ওর পরিচয়ে সবাই পরিচিত হবে
গ. সবাই ওকে স্মরণ করবে
ঘ. সবাই ওকে পরিচয় করিয়ে দেবে
নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:
মাগো ওরা বলে
সবার কথা কেড়ে নেবে।
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না
বলো মা তাই কি হয়?
১০. উদ্দীপকের ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে?
ক. ওরা মানুষের অন্ন-বস্ত্র-শান্তি নিয়েছে কাড়ি
খ. ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে
গ. ওরা গুলি ছোড়ে এ দেশের প্রাণের দাবিকে রোখে
ঘ. দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালব ফেব্রুয়ারি
১১. উদ্দীপকে প্রতিফলিত ভাবটি ‘একুশের গান’ কবিতার কোন বৈশিষ্ট্য বহন করে?
ক. হতাশা
খ. আক্ষেপ
গ. প্রতিবাদ
ঘ. প্রতিশোধ
১২. “সেই ধন্য নরকুলে/লোকে ডারে নাহি ভুলে,”- এ পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে-
i. অমরতা
iii. চিরন্তন জীবনাকাঙ্ক্ষা
ii. উচ্চাকাঙ্ক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. iও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
অবাক তাকিয়ে রয়
সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী তবু মাথা নোয়াবার নয়।
জ্বলে-পুড়ে-মরে ছারখার
১৩. উদ্ধৃত চরণগুলোতে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ রচনার কোন দিকটি প্রতিফলিত হয়েছে?
ক. দৃঢ় অঙ্গীকার
খ. স্বাধীনতার ডাক
গ. অধিকার প্রতিষ্ঠা
ঘ. আপষহীন মনোভাব
১৪. প্রতিফলিত দিকটির সাথে সঙ্গতিপূর্ণ উক্তি-
ক. তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো
খ. এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম
গ. রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব
ঘ. সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না
১৫. “মূলে এক জল,”- বলতে ‘মানবধর্ম’ কবিতায় কী বোঝানো হয়েছে?
ক. একই রকম জল
খ. বৈষম্যহীনতা
গ. সবাই মানুষ
ঘ. অভিন্নতা
১৬. ‘লক্ষ্মীপেঁচা ডাকিতেছে’- কোথায়?
ক. করুণ ডাঙায়
খ. শিমুলের ডালে
গ. হিজলের ডালে
ঘ. কাঁঠালগাছে
১৭. গারো জনগোষ্ঠীর ভাষা কোনটি?
ক. ম্যান্ডারিন
খ. চাংমা
গ. বালুচ
ঘ. আচিক
১৮. “সামান্য অর্থ”- দ্বারা কোন বাগধারাটিকে বোঝায়?
ক. টাকার গরম
খ. ব্যাঙের আধুলি
গ. উজানের কই
ঘ. ইঁদুর কপালে
১৯. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ১১টি
খ. ৭টি
গ. ৫টি
ঘ. ২টি
২০. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক. শীতার্ত
খ. তদন্ত
গ. পদ্ধতি
ঘ. শঙ্কা
২১. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. সরলা
খ. নবীনা
গ. হিমানী
ঘ. এয়ো
২২. কোন বানানটি শুদ্ধ?
ক. দুর্নিবার
খ. অভিসেক
গ. অপরাহ্ন
ঘ. মেয়েলী
২৩. কোন বাক্যটি দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ?
ক. সে পাস করে গেল
খ. আমিন বই পড়ছে
গ. সাইরেন বেজে উঠল
ঘ. মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন
২৪. বাংলা ভাষায় মৌলিক ধাতু কত প্রকার?
ক. ২ প্রকার
খ. ৪ প্রকার
গ. ৩ প্রকার
ঘ. ৫ প্রকার
২৫. বাক্যে উদ্ধৃতি চিহ্নের আগে কোন বিরাম চিহ্ন বসে?
ক. কমা
খ. কোলন
গ. হাইফেন
ঘ. সেমিকোলন
২৬. ‘বাবা প্রতিদিন বাজার করতেন।’- বাক্যটি কোন কালের উদাহরণ?
ক. ঘটমান অতীত
খ. ঘটমান বর্তমান
গ. নিত্যবৃত্ত অতীত
ঘ. পুরাঘটিত বর্তমান
২৭. বর্তমান কালের অনুজ্ঞায় সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের বিভক্তি কোনটি?
ক. অ
খ. উক
গ. বেন
ঘ. উন
২৮. কোনটি বস্তুর ধ্বনির অনুকৃতি?
ক. ছমছম
খ. মিটমাট
গ. মনেমনে
ঘ. মড়মড়
২৯. কোনটি জটিল বাক্য?
ক. লোকটি ধনী কিন্তু কৃপণ
খ. আমি বহু কষ্টে সাঁতার শিখেছি
গ. তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি
ঘ. দুঃখ ও বিপদ একত্রে আসে
৩০. বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সংগতি ও ভাবের মেলবন্ধনকে কী বলে?
ক. যোগ্যতা
খ. আসক্তি
গ. আসত্তি
ঘ. আকাঙ্ক্ষা
উত্তর মালা :
১. গ, ২. ক, ৩. ঘ, ৪. ক, ৫. খ, ৬. গ, ৭. ঘ, ৮. ঘ, ৯. খ, ১০. ঘ,
১১. খ, ১২. গ, ১৩. ঘ, ১৪. গ, ১৫. ঘ, ১৬. খ, ১৭. ঘ, ১৮. গ, ১৯. খ, ২০. ক,
২১. ঘ, ২২. ক, ২৩. ঘ, ২৪. খ, ২৫. ক, ২৬. খ, ২৭. ঘ, ২৮. ঘ, ২৯. গ, ৩০. ক,
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
