জেএসসি ২০১৮ কুমিল্লা বোর্ড বাংলা প্রশ্ন ও সমাধান

JSC Comilla Board 2018 Bangla Question and Solution

জেএসসি ২০১৮ বাংলা: এখানে জেএসসি বাংলা কুমিল্লা বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।

কুমিল্লা বোর্ড জেএসসি বাংলা ১ম সৃজনশীল প্রশ্ন ২০১৮

কুমিল্লা বোর্ড ২০১৮ বাংলা রচনামূলক প্রশ্ন

জেএসসি কুমিল্লা বোর্ড বাংলা

রচনামূলক+বহুনির্বাচনি

সময়: ৩ ঘণ্টা পূর্ণমান: ৪০+৩০+৩০=১০০

গদ্যাংশ-২০

(যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও)

১. পাঁচ বছরের নীলের জন্য তার বাবা শহর থেকে খাঁচাসহ টিয়ে পাখি কিনে আনে। বাবার সাথে নীলও পাখিটার যত্ন নেয়। নীলের সাথে টিয়েটাও নীলের বাবাকে বাবা বলে ডাকে। পাখিটা পোষ মেনেছে ভেবে নীল একদিন চুপি চুপি খাঁচার দরজা খুলে দেয়। অমনি পাখিটা উড়ে চলে যায়। পাখিটার জন্য বাড়ির সবার মন খারাপ হয়। পরদিন সকালে পাখিটা ফিরে এসে বাবা-বাবা ডাকতে থাকলে সবাই অবাক হয়ে যায়। নীলের বাবা ভাবে তার হারিয়ে যাওয়া ছেলে ফিরে এসেছে।

ক. ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখকের কীসের ভাবনা ছিল? ১
=>বেনে-বৌ পাখি দুটি ফিরে আসবে কিনা-

খ. অতিথি প্রথম দিন বাড়ির ভেতরে ঢোকার ভরসা পেল না কেন? ব্যাখ্যা করো। ২

গ. উদ্দীপকে পাখিটির ফিরে আসা ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন বিষয়টিকে নির্দেশ করে, তা ব্যাখ্যা করো। ৩

ঘ. নীলের বাবাকে ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখকের প্রতিনিধি বলা যায় কি? উত্তরের সপক্ষে তোমার মতামত দাও। 8

২. মাশফির ঈদে তার এক বন্ধুকে রংপুরের কারুপণ্যের দোকান থেকে মাটির তৈরি শৌখিন সামগ্রী কিনে উপহার দেয়। বন্ধুটি এরকম উপহার পেয়ে অত্যন্ত খুশি। মাশফিরও গ্রামীণ এ হস্তশিল্প উপহার দিতে পেরে গর্বিত। মাশফির মনে করে তার মতো সবাই যদি এগিয়ে আসে তাহলে গ্রামীণ এ শিল্পের প্রসারের সাথে আমাদের ঐতিহ্যও রক্ষা পেত।

ক. খাদি কাপড়ের বিশেষত্ব কী? ১
=>এর সবটাই হাতে প্রস্তুত।

খ. জামদানি শাড়ি আমাদের গর্বের বস্তু কেন? ২

গ. উদ্দীপকে মাশফিরের দেয়া উপহার ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের কোন লোকশিল্পের পরিচয় বহন করে? ব্যাখ্যা করো। ৩

ঘ. উদ্দীপকে মাশফিরের এ মানসিকতা আমাদের লোক ঐতিহ্য সংরক্ষণে কতটুকু ভূমিকা পালন করবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 8

৩. দৃশ্যকল্প-১:
আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ।

দৃশ্যকল্প-২:
নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তারে কেবা সকলে বলিল, যাওনা নন্দ কর না ভায়ের সেবা নন্দ বলিল, ভায়ের জন্য জীবনটা যদি দিই না হয় দিলাম, অভাগা দেশের হইবে কী? বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারদিক।

ক. কোন বিষয় বিবেচনা করে কাজে নামলে উৎসাহ অনর্থক নষ্ট হবে না? ১
=>কাজের সম্ভাবনা-অসম্ভাবনার কথা আগে বিবেচনা করে কাজে নামলে।

খ. ‘দশচক্রে ভগবান ভূত’- ‘ভাব ও কাজ’ প্রবন্ধে লেখক কেন এ কথা বলেছেন? ২

গ. দৃশ্যকল্প-২ ‘ভাব ও কাজ’ প্রবন্ধে কোন বৈশিষ্ট্যকে ধারণ করেছে, তা ব্যাখ্যা করো। ৩

ঘ. দৃশ্যকল্প-১-এর আহ্বানই ‘ভাব ও কাজ’ প্রবন্ধের লেখকের আহ্বান-মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। 8

কবিতাংশ-২০

(যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও)
৪. উদ্দীপক-১:
থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় কোচসহ তেরোজন কিশোর ফুটবলার আটকা পড়লে সে দেশের নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডুবুরি সে মাসেই সমস্ত বাধা উপেক্ষা করে তাদের খোঁজ করে খাদ্য ও ঔষধ সরবরাহ করেন। ফিরে আসার সময় সিলিন্ডারের অক্সিজেন শেষ হলে গুহার মধ্যে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর দুঃসাহসিক এ অভিযানে ১৩ জন মানুষের জীবন রক্ষা পায়।

উদ্দীপক-২:
সুবর্ণপুর গ্রামের ওয়ার্ড মেম্বার তার যোগ্যতাবলে ইউনিয়ন চেয়ারম্যান, পরবর্তিতে মেয়র- এভাবে এখন তিনি জাতীয় সংসদের একজন সম্মানিত সদস্য। জনগণ তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলে তিনি মনে করেন দেশ ও জনগণের জন্য তাঁকে আরও অনেক কিছু করতে হবে।

ক. বাবুর ছদ্মবেশে রাজপথে ঘোরার কারণ কী? ১
=>প্রজাদের দুুঃখ-দুর্দশা নিজ চোখে পর্যবেক্ষণ করার জন্য।

খ. রণবীর চৌহানের প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর কেটে যায় কেন? ব্যাখর করো। ২

গ. উদ্দীপক-১-এ ‘বাবুরের মহত্ত্ব’ কবিতায় সম্রাট বাবুর চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে, তা বর্ণনা করো। ৩

ঘ. উদ্দীপক-২-এর ওয়ার্ড মেম্বার কি সম্রাট বাবুরের সার্থক প্রতিনিধি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 8

৫. দেশের উন্নয়ন পরিকল্পনা সরকার সালেকের বসতভিটা অধিভুক্ত করে। জমির বাজার মূল্যের চেয়ে অনেক বেশি টাকা পেয়েছে। তবু সে এই বসতভিটার মায়া ভুলতে পারে না। আশৈশব স্মৃতিবিজড়িত সেই বাড়ি। বাবা, মা ও একমাত্র সন্তানের কবর রয়েছে এখানে। এসবের মূল্য তো আর কেউ দিতে পারে না। তবু দেশের কল্যাণের কথা ভেবে সে অন্যত্র চলে যায়।

ক. পাঁচরঙ্গা পাতা অঞ্চলে গাঁথা, শূন্যস্থানে কী বসবে? ১
=>”পুষ্পে খচিত কেশ”।

খ. ‘ছিলে দেবী, হলে দাসী’- উপেনের এরূপ উক্তির কারণ ব্যাখ্যা করো। ২

গ. উদ্দীপক ও ‘দুই বিঘা জমি’ কবিতার ঘটনাগত সাদৃশ্য বর্ণনা করো। ৩

ঘ. উদ্দীপকের সালেকের চেয়ে ‘দুই বিঘা জমি’ কবিতার উপেনের কষ্ট অনেক গভীর- মন্তব্যটি যাচাই করো। ৪

৬. উচ্চ মাধ্যমিকে নানা প্রতিকূলতা অতিক্রম করে সীমান্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। প্রথমদিকে ভালো করতে না পারলেও সে চেষ্টা চালিয়ে যেতে থাকে। এরই ধারাবাহিকতায় সে বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ইংরেজি ভালো বলতে না পারার কারণে মঞ্চে তার হাত-পা কাঁপা শুরু হয়। এ দৃশ্য কিছু শিক্ষার্থী মোবাইল ফোনে ধারণ করে তা ফেসবুকে দেয়। এতে সে হতাশা প্রকাশ না করে বিতর্ক চর্চা চালিয়ে যায়। সীমান্ত এখন বাংলাদেশের অনুপ্রেরণাদায়ী বক্তা। সে এখন দেশের সীমানা ছাড়িয়ে বহির্বিশ্বে আলো ছড়াচ্ছে।

ক. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় সবাই একসঙ্গে মিলে কেন? ১
=>মহৎ উদ্দেশ্য সাধনের জন্য।

খ. হৃদয়ের শুভ চিন্তা বুদবুদের মতো মিশে যায় কেন? ব্যাখ্যা করো। ২

গ. উদ্দীপকে উল্লিখিত কিছু শিক্ষার্থী ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কাদের প্রতিনিধিত্ব করে? বর্ণনা দাও। ৩

ঘ. উদ্দীপকের সীমান্তই হলো ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কবির কাঙ্ক্ষিত ব্যক্তি।’- উক্তিটির যৌক্তিকতা নিরূপণ করো। 8

কুমিল্লা বোর্ড জেএসসি বাংলা ২য় ২০১৮

নির্মিতি অংশ (৩০ নম্বর)

৭. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫

ক. সারমর্ম লেখো:
এই যে বিটপি-শ্রেণি হেরি সারি সারি
কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি!
কেহ বা সরল সাধু-হৃদয় যেমন,
ফল-ভরে নত কেহ গুণীর মতন।
এদের স্বভাব ভালো মানবের চেয়ে,
ইচ্ছা যার দেখ দেখ জ্ঞানচক্ষে চেয়ে। যখন মানবকুল ধনবান হয়,
তখন তাদের শির সমুন্নত রয়।
কিন্তু ফলশালী হলে এই তরুগণ,
অহংকারে উচ্চশির না করে কখন।
ফলশূন্য হলে সদা থাকে সমুন্নত,
নীচ প্রায় কার ঠাঁই নহে অবনত।

খ. সারাংশ লেখো:

একজন মানুষ ভালো কি মন্দ আমরা তা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। সে ভদ্র কি অভদ্র তাও বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। ব্যবহার ভালো হলে লোকে তাকে ভালো বলে। তাকে পছন্দ করে। ব্যবহার খারাপ হলে লোকে তাকে খারাপ বলে। তাকে অপছন্দ করে। তার সঙ্গে মিশতে চায় না। তার সঙ্গে কাজ করতে চায় না। তাকে কাছে ডাকতে চায় না। তোমার ব্যবহার দিয়েই তোমার মনুষ্যত্বের পরিচয়।

৮. যেকোনো একটি ভাবসম্প্রসারণ করো: ৫x১=৫

ক. বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

খ. জ্ঞানহীন মানুষ পশুর সমান।

৯. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫
ক. মনে করো তুমি রিশান, রাজশাহী ক্যাডেট কলেজে পড়ো। তোমার ছোটো ভাই সাম্য বরিশালে সপ্তম শ্রেণিতে পড়ে। তাকে ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকিস্বরূপ’- এই মর্মে একটি পত্র লেখো।

খ. মনে করো, তুমি নেবরাজ, খুলনা পাবলিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তোমাদের বিদ্যালয়ে একটি ‘বিজ্ঞান ক্লাব’ গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র রচনা করো।

১০. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ১৫×১=১৫

ক. অধ্যবসায়
খ. দৈনন্দিন জীবনে বিজ্ঞান
গ. বিজয় দিবস

কুমিল্লা বোর্ড জেএসসি বাংলা বহুনির্বাচনি প্রশ্ন ২০১৮

বহুনির্বাচনি ৩০

১. ভাবকে কাজে রূপান্তরিত করতে না পারলে ভাবাবেশ কীসের মতো উড়ে যায়?

ক. খড়
খ. কর্পুর
গ. ধুলো
ঘ. স্পিরিট

২. ‘একটি স্নেহের কথা/প্রশমিতে পারে ব্যথা’- এখানে ব্যথিত ব্যক্তিকে কী দিতে বলা হয়েছে?

ক. সান্ত্বনা
খ. অনুপ্রেরণা
গ. ভালোবাসা
ঘ. পরামর্শ

৩. কখন নগেনের হৃৎকম্পন হতে লাগল?

ক. মামার প্রেতাত্মার কথা ভেবে
খ. মামার ছবি স্পর্শের সময়
গ. ডাক্তারকে ভূতের কথা বলায়
ঘ. পুনরায় লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবে

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:

বিপদে মোরে রক্ষা করো
এ নহে মোর প্রার্থনা
বিপদে আমি না যেন করি ভয়।

৪. উদ্দীপকের ভাব কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ?

ক. বঙ্গভূমির প্রতি
খ. মানবধর্ম
গ. প্রার্থনা
ঘ. পাছে লোকে কিছু বলে

৫. সাদৃশ্যপূর্ণ দিকটি হলো, উদ্দীপক ও কবিতা উভয় ক্ষেত্রেই চাওয়া হয়েছে-

ক. বর প্রার্থনা
খ. অবলম্বন
গ. মনোবল
ঘ. অমরত্ব

৬. ‘বজ্ঞাভূমির প্রতি’ কবিতায় কবি নিজেকে কীসের সঙ্গে তুলনা করেছেন?

ক. পদ্মফুল
খ. মক্ষিকা
গ. অমৃত-হ্রদ
ঘ. স্মৃতি-জল

৭. ‘খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি।’-এখানে রূপাইয়ের কী প্রকাশ পেয়েছে?

ক. জনপ্রিয়তা
খ. সৌন্দর্য
গ. শক্তিমত্তা
ঘ. পারদর্শিতা

৮. পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত ভাষা কোনটি?

ক. বাংলা
খ. মৈথিলি
গ. মাগধি
ঘ. ভোজপুরিয়া

৯. ‘অতিথির স্মৃতি’ গল্পে ‘ক্ষুধাহরণের কর্তব্য’ বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন?

ক. ক্ষুধা বাড়াতে পরিশ্রম
খ. ক্ষুধা নিবারণ করা
গ. খাদ্য সংগ্রহ করা
ঘ. খাদ্য জোগাতে পরিশ্রম

নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:

‘আমি সেই জগতে হারিয়ে যেতে চাই
যেথায় লোকে সোনা-রূপায়
পাহাড় জমায় না।
বিত্ত-সুখের দুর্ভাবনায়
আয়ু কমায় না;
যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই।’

১০. উদ্দীপকে উল্লিখিত লোকের সাথে ‘সুখী মানুষ’ নাটিকায় সাদৃশ্য রয়েছে কার?

ক. মোড়লের
খ. হাসুর
গ. রহমতের
ঘ. কাঠুরিয়ার

১১. উদ্দীপকটিতে ‘সুখী মানুষ’ নাটিকায় যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো-

i. সম্পদই অশান্তির কারণ
ii. সুখ একটা আপেক্ষিক ব্যাপার
iii. প্রকৃত সুখ মোহমুক্তির মধ্যে

নিচের কোনটি সঠিক?

ক. iও ii
খ. iও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১২. ‘বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ’-এখানে পারিষদ দলের কোন বৈশিষ্ট্য ধরা পড়ে?

ক. আনুগত্য
খ. চাটুকারিতা
গ. শক্তিমত্তা
ঘ. পারদর্শিতা

১৩. মংডুতে কোন পোশাকাটির ব্যবহার বেশি দেখা যায়?

ক. লুঙ্গি
খ. থামি
গ. চীবর
ঘ. শার্ট

১৪. ‘মোড়গের লড়াই’ সাধারণত কোন এলাকার খেলা?

ক. মানিকগঞ্জ
খ. ব্রাহ্মণবাড়িয়া
গ. মুন্সীগঞ্জ
ঘ. নেত্রকোনা

১৫. বঙ্গবন্ধুর কোন উক্তিতে তাঁর পরমতসহিষ্ণুতার পরিচয় মেলে?

ক. ‘এই বাংলার হিন্দু-মুসলমান, বাঙালি, অ-বাঙালি যারা আছে তারা আমাদের ভাই’

খ. ‘আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না’

গ. ‘তোমাদের কাছে অনুরোধ রইল, প্রত্যেকে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো’

ঘ. ‘যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব’

১৬. কোন শিল্পটি আমাদের দেশ থেকে লুপ্ত হয়েছে?

ক. মসলিন কাপড়
খ. জামদানি শাড়ি
গ. নকশি কাঁথা
ঘ. পোড়ামাটির কাজ

১৭. ভাষার প্রাণ হলো অর্থপূর্ণ-

ক. বাক্য
খ. ধ্বনি
গ. শব্দ
ঘ. বর্ণ

১৮. সন্ধিজাত শব্দের যুক্ত ব-ফলায় ব-এর উচ্চারণ-

ক. দ্বিত্ব হয়
খ. বজায় থাকে
গ. নাসিক্য হয়
ঘ. ঝোঁক পড়ে

১৯. ‘সন্তাপ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-

ক. সম্ + তাপ
খ. শম্ + তাপ
গ. সং+ তাপ
ঘ. সমো + তাপ

২০. অ/আ ধ্বনির সঙ্গে বিসর্গ পরে ক, খ, প, ফ, থাকলে রিসর্গ স্থলে কী হয়?

ক. ষ
খ. স
গ. ও
ঘ. র

২১. কোন শব্দে কেবল পুরুষ বোঝায়?

ক. প্রিয়
খ. কৃতদার
গ. ছাত্র
ঘ. প্রথম

২২. যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?

ক. সাপুড়ে সাপ খেলায়
খ. সাইরেন বেজে উঠল
গ. স্বপন চিঠি লিখছে
ঘ. মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন

২৩. সাধারণ ভবিষ্যৎ কালের উদাহরণ কোনটি?

ক. আমি হব সকাল বেলার পাখি
খ. মনীষা দৌড়াতে থাকবে
গ. আমিনা কথা বলতে থাকবে
ঘ. কাঞ্চন বোধহয় কঠিন অঙ্কটা বুঝে থাকবে

২৪. বর্তমান কালের অনুজ্ঞার মধ্যম ও নাম পুরুষের তুচ্ছার্থক বিভক্তি কোনটি?

ক. – উক
খ. – উন
গ. – এন
ঘ. – শূন্য

২৫. নিচের কোনটি বস্তুর ধ্বনির অনুকৃতি?

ক. ছম ছম
খ. চোঁ চোঁ
গ. খক খক
ঘ. ঝম ঝম

২৬. নিচের কোনটি জটিল বাক্য?

ক. দুঃখ এবং বিপদ একসাথে আসে
খ. এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না
গ. তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি
ঘ. জগতে অসম্ভব বলে কিছু নেই

২৭. দুটো শব্দের সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন বসে?

ক. কোলন
খ. সেমিকোলন
গ. কমা
ঘ. হাইফেন

২৮. ‘সুন্দর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. শ্রুতি
খ. হিরণ
গ. শোভন
ঘ. যামিনী

২৯. কোন বাগধারাটির অর্থ ‘সর্বস্বান্ত’?

ক. তামার বিষ
খ. ইঁদুর কপালে
গ. ভিটায় ঘুঘু চরানো
ঘ. মাছের মায়ের পুত্র শোক

৩০. নিচের কোন বানানটি সঠিক?

ক. বার্ণিশ
খ. বক্ষ্যমান
গ. দুর্নিবার
ঘ. ইরানী

উত্তর মালা :

১. খ, ২. ক, ৩. ঘ, ৪. গ, ৫. খ, ৬. খ, ৭. ঘ, ৮. ক, ৯. ক, ১০. ঘ,

১১. খ, ১২. খ, ১৩. ক, ১৪. গ, ১৫. ঘ, ১৬. ক, ১৭. গ, ১৮. খ, ১৯. ক, ২০. খ,

২১. খ, ২২. খ, ২৩. ক, ২৪. ঘ, ২৫. ঘ, ২৬. গ, ২৭. ঘ, ২৮. গ, ২৯. গ, ৩০. গ,

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top