জেএসসি ২০১৮ ঢাকা বোর্ড বাংলা প্রশ্ন ও সমাধান

JSC Dhaka Board 2018 Bangla Question and Solution

জেএসসি ২০১৮ বাংলা: এখানে জেএসসি বাংলা ঢাকা বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।

ঢাকা বোর্ড জেএসসি বাংলা ১ম সৃজনশীল প্রশ্ন ২০১৮

ঢাকা বোর্ড ২০১৮ বাংলা রচনামূলক প্রশ্ন

জেএসসি ঢাকা বোর্ড বাংলা

রচনামূলক+বহুনির্বাচনি

সময়: ৩ ঘণ্টা পূর্ণমান: ৪০+৩০+৩০=১০০

গদ্যাংশ-২০

(যেকানো দুটি প্রশ্নের উত্তর দাও): মান- ১০×২=২০

১. পাঁচ বছরের নীলের জন্য তার বাবা শহর থেকে খাঁচাসহ টিয়ে পাখি কিনে এবে। বাবার সাথে নীলও পাখিটার যত্ন নেয়। নীলের সাথে টিয়েটাও নীলের বাবাকে বাবা বলে ডাকে। পাখিটা পোষ মেনেছে ভেবে নীল একদিন চুপি চুপি খাঁচার দরজা খুলে দেয়। অমনি পাখিটা উড়ে চলে যায়। পাখিটার জন্য বাড়ির সবার মন খারাপ হয়। পরদিন সকালে পাখিটা ফিরে এসে বাবা-বাবা ডাকতে থাকলে সবাই অবাক হয়ে যায়। নীলের বাবা ভাবে তার হারিয়ে যাওয়া ছেলে ফিরে এসেছে।

ক. ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখকের কীসের ভাবনা ছিল? ১
=>বেনে-বৌ পাখি দুটি ফিরে আসবে কিনা – এটা নিয়ে লেখকের ভাবনা ছিল।

খ. অতিথি প্রথম দিন বাড়ির ভেতরে ঢোকার ভরসা পেল না কেন? ব্যাখ্যা করো। ২

গ. উদ্দীপকে পাখিটির ফিরে আসা ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন বিষয়টিকে নির্দেশ করে, তা ব্যাখ্যা করো। ৩

ঘ. নীলের বাবাকে ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখকের প্রতিনিধি বলা যায় কি? উত্তরের সপক্ষে তোমার মতামত দাও। ৪

২. মাশফির ঈদে তার এক বন্ধুকে রংপুরের কারুপণ্যের দোকান থেকে মাটির তৈরি শৌখিন সামগ্রী কিনে উপহার দেয়। বন্ধুটি এরকম উপহার পেয়ে অত্যন্ত খুশি। মাশফিরও গ্রামীণ এ হস্তশিল্প উপহার দিতে পেরে গর্বিত। মাশফির মনে করে তার মতো সবাই যদি এগিয়ে আসে তাহলে গ্রামীণ এ শিল্পের প্রসারের সাথে আমাদের ঐতিহ্যও রক্ষা পেত।

ক. খাদি কাপড়ের বিশেষত্ব কী? ১
=> এর সম্পূর্ণটাই হাতে প্রস্তুত।

খ. জামদানি শাড়ি আমাদের গর্বের বস্তু কেন? ২

গ. উদ্দীপকে মাশফিরের দেয়া উপহার ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের কোন লোকশিল্পের পরিচয় বহন করে? ব্যাখ্যা করো। ৩

ঘ. উদ্দীপকে মাশফিরের এ মানসিকতা আমাদের লোক ঐতিহ্য সংরক্ষণে কতটুকু ভূমিকা পালন করবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪

৩ . দৃশ্যকল্প-১:
আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন,
মানুষ হইতে হবে এই তার পণ।

দৃশ্যকল্প-২:
নন্দর ভাই কলেরায় দেখিবে তারে কেবা সকলে বলিল, যাওনা নন্দ কর না ভায়ের সেবা
নন্দ বলিল, ভায়ের জন্য জীবনটা যদি দিই না হয় দিলাম, অভাগা দেশের হইবে কী? বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারদিক।

ক. কোন বিষয় বিবেচনা করে কাজে নামলে উৎসাহ অনর্থক নষ্ট হবে না? ১
=>কাজের সম্ভাবনা-অসম্ভাবনার কথা।

খ. ‘দশচক্রে ভগবান ভূত’- ‘ভাব ও কাজ’ প্রবন্ধে লেখক কেন এ কথা বলেছেন? ২

গ. দৃশ্যকল্প-২ ‘ভাব ও কাজ’ প্রবন্ধে কোন বৈশিষ্ট্যকে ধারণ করেছে, তা ব্যাখ্যা করো। ৩

ঘ. দৃশ্যকল্প-১-এর আহ্বানই ‘ভাব ও কাজ’ প্রবন্ধের লেখকের আহ্বান-মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। ৪

কবিতাংশ-২০

(যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও): মান- ১০×২=২০

৪. উদ্দীপক-১:
থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় কোচসহ তেরোজন কিশোর ফুটবলার আটকা পড়লে সে দেশের অবসরপ্রাপ্ত নৌবাহিনীর ডুবুরি সে মাসেই সমস্ত বাধা উপেক্ষা করে তাদের খোঁজ করে খাদ্য ও ঔষধ সরবরাহ করেন। ফিরে আসার সময় সিলিন্ডারের অক্সিজেন শেষ হলে গুহার মধ্যে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর দুঃসাহসিক এ অভিযানে ১৩ জন মানুষের জীবন রক্ষা পায়।

উদ্দীপক-২:

সুবর্ণপুর গ্রামের ওয়ার্ড মেম্বার তার যোগ্যতাবলে ইউনিয়ন চেয়ারম্যান, পরবর্তিতে মেয়র- এভাবে এখন তিনি জাতীয় সংসদের একজন সম্মানিত সদস্য। জনগণ তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলে তিনি মনে করেন দেশ ও জনগণের জন্য তাঁকে আরও অনেক কিছু করতে হবে।

ক. বাবুর ছদ্মবেশে রাজপথে ঘোরার কারণ কী? ১
=>প্রজাদের দুঃখ-দূর্দশা নিজ চোখে অবলোকন করার জন্য।

খ. রণবীর চৌহানের প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর কেটে যায় কেন? ব্যাখ্যা করো। ২

গ. উদ্দীপক-১-এ ‘বাবুরের মহত্ত্ব’ কবিতায় সম্রাট বাবুর চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে? তা বর্ণনা করো। ৩

ঘ. উদ্দীপক-২-এর ওয়ার্ড মেম্বার কি সম্রাট বাবুরের সার্থক প্রতিনিধি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪

৫. উচ্চ মাধ্যমিকে নানা প্রতিকূলতা অতিক্রম করে সীমান্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। প্রথমদিকে ভালো করতে না পারলেও সে চেষ্টা চালিয়ে যেতে থাকে। এরই ধারাবাহিকতায় সে বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ইংরেজি ভালো বলতে না পারার কারণে মঞ্চে তার হাত-পা কাঁপা শুরু হয়। এ দৃশ্য কিছু শিক্ষার্থী মোবাইল ফোনে ধারণ করে তা ফেসবুকে দেয়। এতে সে হতাশা প্রকাশ না করে বিতর্ক চর্চা চালিয়ে যায়। সীমান্ত এখন বাংলাদেশের অনুপ্রেরণাদায়ী বস্তা। সে এখন দেশের সীমানা ছাড়িয়ে বহির্বিশ্বে আলো ছড়াচ্ছে।

ক. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় সবাই একসঙ্গে মিলে কেন?
=>মহৎ উদ্দেশ্য সাধনের জন্য।

খ. হৃদয়ের শুভ্র চিন্তা বুদবুদের মতো মিশে যায় কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত কিছু শিক্ষার্থী ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কাদের প্রতিনিধিত্ব করে? বর্ণনা দাও। ৩

ঘ. উদ্দীপকের সীমান্তই হলো ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কবির কাঙ্ক্ষিত ব্যক্তি।’- উক্তিটির যৌক্তিকতা নিরূপণ করো। ৪

৬. উদ্দীপক-১:
কৃষ্ণকলি আমি তারে বলি
কালো তারে বলে গাঁয়ের লোক
মেঘলা দিনে দেখেছিলাম মাঠে
কালো মেয়ের কালো হরিণ চোখ।
ঘোমটা মাথায় ছিল না তার মোটে
মুক্ত বেণি পিঠের পরে লুটে।

উদ্দীপক-২:
ময়মনসিংহের অজ পাড়াগাঁয়ের কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোরী ফুটবল দল বঙ্গমাতা গোল্ডকাপ চ্যাম্পিয়ন হলে সারাদেশে কলসিন্দুরের নাম ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তাদের কারণে ওই গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগে। এখন কলসিন্দুর একটি আদর্শ গ্রাম। এখানকার মেয়েরা এখন বিশ্ব অঙ্গনে বাংলাদেশের নাম ছড়াচ্ছে। গ্রামবাসী এখন তাদের জন্য গর্ববোধ করে।

ক. রূপাই-এর শরীর কেমন ছিল? ১
=>শ্রাবণ মাসের তমাল গাছের মতো।

খ. রূপাইকে ‘শাল-সুন্দি-বেত’ কেন বলা হয়েছে ব্যাখ্যা করো। ২

গ. উদ্দীপক-১-এ ‘রূপাই’ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটির বর্ণনা করো। ৩

ঘ. উদ্দীপক-২-‘রূপাই’ কবিতার মূলভাবকে তুলে ধরে কি? যুক্তি দাও। ৪

ঢাকা বোর্ড জেএসসি বাংলা ২য় ২০১৮

নির্মিতি অংশ (৩০ নম্বর)

৭. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

ক. সারমর্ম লেখো:
নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী, বঙ্গভূমি।
গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি।
অবারিত মাঠ, গগন ললাট চুমে তব পদধূলি
ছায়াসুনিবিড় শান্তির নীড় ছোটো ছোটো গ্রামগুলি।
পল্লবঘন আম্রকানন রাখারের খেলাগেহ,
স্তব্ধ অতল দিঘি কালোজল- নিশীথশীতল স্নেহ।
বুকভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে-
মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে।

খ. সারাংশ লেখো:
একজন মানুষ ভালো কি মন্দ আমরা তা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। সে ভদ্র কি অভদ্র তাও বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। ব্যবহার ভালো হলে লোকে তাকে ভালো বলে। তাকে পছন্দ করে। ব্যবহার খারাপ হলে লোকে তাকে খারাপ বলে। তাকে অপছন্দ করে। তার সঙ্গে মিশতে চায় না। তার সঙ্গে কাজ করতে চায় না। তাকে কাছে ডাকতে চায় না। তোমার ব্যবহার দিয়েই তোমার মনুষ্যত্বের পরিচয়।

৮. যেকোনো একটি ভাবসম্প্রসারণ করো: ৫×১=৫

ক. জ্ঞানহীন মানুষ পশুর সমান।
খ. আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।

৯. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫

ক. মনে করো তোমার নাম রাহুল, তুমি পঞ্চগড়ে থাকো। তোমার বন্ধুর নাম মাহিব, সে রংপুরে থাকে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তাকে একটি পত্র লেখো।

খ. মনে করো তুমি শাহিন, উজ্জীবন উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রামে পড়ো। শিক্ষাসফরের গুরুত্ব উল্লেখ করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখো

১০. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ১৫×১=১৫

ক. বাংলা নববর্ষ
খ. দৈনন্দিন জীবনে বিজ্ঞান
গ. শ্রমের মর্যাদা

সিলেট বোর্ড জেএসসি বাংলা বহুনির্বাচনি প্রশ্ন ২০১৮

বহুনির্বাচনি ৩০

১. বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে কোন কোন ভাষার?

ক. আসামি ও গুজরাটি
খ. ওড়িয়া ও মারাঠি
গ. আসামি ও ওড়িয়া
ঘ. ওড়িয়া ও পাঞ্জাবি

২. ‘অ’ ধ্বনির সংবৃত উচ্চারণ হয়েছে নিচের কোন শব্দে?

ক. অভিধান
খ. অকাল
গ. অজ
ঘ. শপথ

৩. উপেন দুই বিঘা জমির পরিবর্তে কী পেয়েছিল?

ক. আম্রকানন
খ. দুটি আম
গ. সমগ্র পৃথিবী
ঘ. সন্ন্যাস জীবন

৪. ক্+ব=+ ব এই নিয়মে সন্ধি নিচের কোনটি?

ক. বাগদান
খ. দিগ্বিজয়
গ. উদ্‌ঘাটন
ঘ. দিকনির্ণয়

৫. বাংলার কৃষকের পারিবারিক অনুষ্ঠান কোনটি?

ক. পুণ্যাহ
খ. হালখাতা
গ. আমানি
ঘ. বৈসাবি

৬. নিচের কোন চরণে স্রষ্টার অপার মহিমা প্রকাশ পেয়েছে?

ক. বিভো, দেহ হৃদে বল
খ. তব স্নেহ কণা জগতের আয়ু
গ. ভুলিতে তোমারে প্রাণে অবসাদ
ঘ. তুমি মোর পথের সম্বল

৭. নিচের কোন শব্দে সঠিক উচ্চারণ নির্দেশিত হয়েছে?

ক. নদী (নোদি)
খ. সচিব (শচিব)
গ. প্রশ্ন (প্রোশ্ন)
ঘ. স্নেহ (সিনেহ)

৮. অ, আ-এর উচ্চারণস্থান কোনটি?

ক. কণ্ঠ
খ. তালু
গ. ওষ্ঠ
ঘ. মূর্ধা

৯. প্রজারঞ্জনের জন্য বাবর কোন কাজ আরম্ভ করেছিলেন?

ক. শত্রুদের ক্ষমা
খ. ছদ্মবেশ ধারণ
গ. সাহসিকতা প্রদর্শন
ঘ. বিধর্মীদের মন জয়

১০. বাংলা, ভাষার মৌলিক স্বরধ্বনি কতটি?

ক. ১০
খ. ৯
গ. ৮
ঘ. ৭

১১. ‘মংডুর পথে’ ভ্রমণ কাহিনিতে নিচের কোন বাক্যে মিয়ানমারের ঐতিহ্য ফুটে উঠেছে?

ক. ‘লুঙ্গি, ফুঙ্গি ও প্যাগোডা- এই তিন নিয়েমিয়ানমার’
খ. ‘বুড়ো আঙ্গুলের সমান চিংড়ির কিলো ৪ থেকে ৫শ চ্যা’
গ. ‘শিরিষগাছের নিচে মিয়ামনারের তরুণী নুডুলস বিক্রি করছে’
ঘ. ‘পথে পথে মিয়ানমারের রঙ্গিলা যুবতী-তরুণীরা’

১২. সুদর্শন কোথায় ওড়ে?

ক. উঠানের ঘাসে
খ. শিমুলের ডালে
গ. সন্ধ্যার বাতাসে
ঘ. কাঁঠাল ছায়ায়

১৩. শব্দের শেষে ‘ইনী’ প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক. কাঙালিনী
খ. নাপিতানি
গ. কামারনী
ঘ. হিমানী

১৪. বঙ্গবন্ধুর কোন উত্তিতে তাঁর পরমতসহিষ্ণুতার পরিচয় মেলে?

ক. ‘এই বাংলার- হিন্দু মুসলমান, বাঙালি, অ-বাঙালি যারা আছে তারা আমাদের ভাই’
খ. ‘আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না’
গ. ‘তোমাদের কাছে অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো’
ঘ. ‘যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব’

১৫. আমাদের লোকশিল্প দেশে দেশে কীসের সম্পর্ক গড়ে তুলবে?

ক. ঐতিহ্যের
খ. আর্থিক
গ. হৃদয়ের
ঘ. সৌন্দর্যের

১৬. ‘কারার ঐ লৌহ কপাট/ভেজো ফেল কররে লোপাট’। চরণে প্রকাশিত ভাবটি ‘একুশের গান’ কবিতার কোন পত্তিতে ফুটে উঠেছে?

ক. আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি
খ. দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালব ফেব্রুয়ারি
গ. ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে
ঘ. ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি

১৭. যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয়, তাকে কোন ক্রিয়া বলে?

ক. প্রযোজক
খ. দ্বিকর্মক
গ. সকর্মক
ঘ. যৌগিক

নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও: এস, কে, এস ফাউন্ডেশনের কর্ণধার রাসলে আহমেদ লিটন ১৯৮৭ সালে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নিমিত্তে এই ক্লাব গঠন করেন। তিনি অসহায় মানুষদের দ্বারে দ্বারে তাদের সংগঠিত হওয়ার আহ্বান জানান। তাঁর আহ্বানে সাড়া দিলে তিনি এসব মানুষের সামাজিক নিরাপত্তা, শিক্ষা, জেন্ডার সমতা ইত্যাদি বিষয়ে কাজ শুরু করেন। বর্তমানে হাজার হাজার পরিবার এর সুফল ভোগ করছে।

১৮. উদ্দীপকের রাসেল আহমেদ লিটন-এর কাজ ‘ভাব ও কাজ’ প্রবন্ধে কোনটির সাথে সম্পর্কযুক্ত?

ক. একটা সাময়িক উত্তেজনার মুখে ত্যাগের অভিনয় করেছেন
খ. তিনি মানুষের ভাবের ঘরে চুরি করেছেন
গ. লোককে শুধু কথায় মাতিয়ে মশগুল করেছেন
ঘ. মানুষের স্পিরিটটাকে মজালের জন্য ব্যবহার করেছেন

১৯. উদ্দীপকের লিটন সাহেবের কাজের মূল উদ্দেশ্য-

i. দেশের সর্বাঙ্গীণ উন্নতি ও মুক্তি
ii. মানুষের ব্যক্তিগত কল্যাণ সাধন
iii. ভাব ও বাস্তবধর্মী কর্মতৎপরতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২০. ‘এখন বাবা অফিস থেকে কালের উদাহরণ? ফিরেছেন।’- বাক্যটি কোন

ক. ঘটমান বর্তমান
খ. সাধারণ বর্তমান
গ. পুরাঘটিত
ঘ. বর্তমানপুরাঘটিত অতীত

নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:

‘আমি সেই জগতে হারিয়ে যেতে চাই
যেথায় লোকে সোনায়-রূপায়
পাহাড় জমায় না।
বিত্ত-সুখের দুর্ভাবনায়
আয়ু কমায় না;
যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই’।

২১. উদ্দীপকে উল্লিখিত লোকের ‘সাথে ‘সুখী মানুষ’ নাটিকায় সাদৃশ্য রয়েছে কার?

ক. মোড়লের
খ. হাসুর
গ. রহমতের
ঘ. কাঠুরিয়ার

২২. উদ্দীপকটিতে ‘সুখী মানুষ’ নাটিকায় যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো-

i. সম্পদই অশান্তির কারণ
ii. সুখ একটা আপেক্ষিক ব্যাপার
iii. প্রকৃত সুখ মোহমুক্তির মধ্যে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২৩. বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সংগতি ও ভাবের মেলবন্ধনকে কী বলে?

ক. আকাঙ্ক্ষা
খ. যোগ্যতা
গ. আসত্তি
ঘ. বাচ্যার্থ

২৪. নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ?

ক. জগতে অসম্ভব বলে কিছু নেই
খ. বিপদ এবং দুঃখ একই সাথে আসে
গ. আমি বহু কষ্টে সাঁতার শিখেছি
ঘ. যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে

২৫. ‘কোকনদ’ কী?

ক. ফুল
খ. নদী
গ. হ্রদ
ঘ. মধু

২৬. ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. বিজলি
খ. অরুণ
গ. অনল
ঘ. বিজুরি

২৭. ‘সোনার পাথর বাটি’- বাগধারাটির অর্থ কী?

ক. অর্থের অহংকার
খ. অসম্ভব বস্তু
গ. সামান্য অর্থ
ঘ. একমাত্র অবলম্বন

২৮. ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য ষ হয়- এই নিয়মের আলোকে সঠিক বানান কোনটি?

ক. উপদেষ্টা
খ. নির্নিমেষ
গ. অভিষেক
ঘ. হৃষ্টচিত্ত

২৯. যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে, তাদের আগে কোন বিরামচিহ্ন বসে?

ক. হাইফেন
খ. কমা
গ. কোলন
ঘ. সেমিকোলন

৩০. ‘মুখে হাসির চিহ্নটুকুও নেই। চাউনি একটু উদ্‌ভ্রান্ত।’- নগেনের এ অবস্থা কেন হয়েছে?

ক. লজ্জায়
খ. ভয়ে
গ. আত্মগ্লানিতে
ঘ. অসুখে

উত্তর মালা :

১. গ, ২. ক, ৩. গ, ৪. খ, ৫. গ, ৬. খ, ৭. ক, ৮. ক, ৯. খ, ১০. ঘ,

১১. ক, ১২. গ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. গ, ১৬. খ, ১৭. ক, ১৮. ঘ, ১৯. খ, ২০. গ,

২১. ঘ, ২২. ঘ, ২৩. খ, ২৪. ঘ, ২৫. ক, ২৬. গ, ২৭. খ, ২৮. গ, ২৯. ঘ, ৩০. খ,

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top