JSC Dinajpur Board 2018 Bangla Question and Solution
জেএসসি ২০১৮ বাংলা: এখানে জেএসসি বাংলা দিনাজপুর বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।
দিনাজপুর বোর্ড জেএসসি বাংলা ১ম সৃজনশীল প্রশ্ন ২০১৮
জেএসসি দিনাজপুর বোর্ড বাংলা
রচনামূলক+বহুনির্বাচনি
সময়: ৩ ঘণ্টা পূর্ণমান: ৪০+৩০+৩০=১০০
গদ্যাংশ-২০
(যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও); মান- ১০×২=২০
১. রাশিক ৪০ টাকা মূল্যের আইসক্রিম কিনে দোকানিকে ৫০ টাকার নোট দেয়। দোকানি ৬০ টাকা ফেরত দিলে রাশিক দোকানির দেওয়া অতিরিক্ত টাকা তৎক্ষণাৎ ফেরত দেয়। দোকানি টাকা ফেরত পেয়ে অত্যন্ত খুশি হয় এবং রাশিকের জন্য দোয়া করে। এ ঘটনাটি দোকানি অন্যদের বলে রাশিকের ব্যাপক প্রশংসা করে।
ক. ‘পড়ে পাওয়া’ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত? ১
=>নীলগঞ্জের ফালমন সাহেব।
খ. ‘ও বড় হলে উকিল হবে, সবাই বলত।’- উক্তিটি বুঝিয়ে লেখো। ২
খ. উদ্দীপকের রাশিকের কাজটি ‘পড়ে পাওয়া’ গল্পের কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের দোকানির মতো করে কিশোরদের প্রশংসার জন্যই কি লেখক ‘পড়ে পাওয়া’ গল্পটি লিখেছেন? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
২. জেএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় সামিহা প্রতিজ্ঞা করেছিল, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করবই। কিন্তু সে অনুযায়ী লেখাপড়া করে না সামিহা। ফেসবুক নিয়েই সারাদিন ব্যস্ত থাকে সে।
ক. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে কোনটিকে ‘মহাপাপ’ বলা হয়েছে? ১
=>স্পিরিট বা আত্মার শক্তিকে নষ্ট করা।
খ. ‘ভাবের সুরা পান কর ভাই কিন্তু জ্ঞান হারাইও না।’- বলতে প্রাবন্ধিক কী বোঝাতে চেয়েছেন? ২
গ. উদ্দীপকের সামিহার কর্মকাণ্ড ‘ভাব ও কাজ’ প্রবন্ধের কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের সামিহাকে প্রাবন্ধিকের বক্তব্য বাস্তবায়ন করতে হলে কী কী পদক্ষেপ নিতে হবে? ‘ভাব ও কাজ’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। ৪
৩. রফিক সাহেব একজন স্কুল শিক্ষক। ব্যক্তিজীবনে বিত্ত-বৈভব তাঁকে স্পর্শ করতে পারেনি। তাঁর ছেলেমেয়ে দুজনকেই উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। এখন তাঁর পরিবারে সুখের কোনো শেষ নেই। কিন্তু তাঁর ছোটো ভাই শফিক অবৈধ পথে অর্থ উপার্জনের দায়ে কারাগারে কষ্টকর জীবন-যাপন করছে।
ক. ‘সুখী মানুষ’ নাটিকায় মোড়লের বয়স কত? ১
=>৫০ বছর।
খ. ‘আমার কত টাকা, কত বড়ো বাড়ি। আমার মনে দুঃখ কেন?’- ‘সুখী মানুষ’ নাটিকায় মোড়ল কেন এ কথা বলেছেন?২
গ. উদ্দীপকের রফিক সাহেব ‘সুখী মানুষ’ নাটিকার কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের রফিক কী ‘সুখী মানুষ’ নাটিকার মোড়ল চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।৪
কবিতাংশ-২০
(যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও): মান- ১০×২=২০
৪. মনের মধ্যে মাঝে মাঝে ওঠে উঁকি মারি
দেশের তরে হিতকর কিছু একটা করি। কিন্তু হঠাৎ হৃদয় মাঝে ওঠে দারুণ ভয়
ব্যর্থ হলে মানুষজনে না জানি কী কয়।
এমন ভাবনায় কল্যাণ-চিন্তা যায় যে দূরে চলে
জাতির সেবায় নিজেকে আর হয় না ধরা মেলে।
ক. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি কার লেখা? ১
=>কুসুম কুমারী দাস।
খ. মহৎ উদ্দেশ্যে একসাথে মিলতে না পারার কারণ ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের সাথে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার বক্তব্যের সাদৃশ্য কোথায়? বর্ণনা করো। ৩
ঘ. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার বিষয়বস্তুর সামগ্রিকতা উদ্দীপকে আছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
৫. রাহেলা বানু ১৯৭১ সালে আহত মুক্তিযোদ্ধাদের সেবা-শুশ্রুষা করেছিলেন। তাঁদের খাবারের ব্যবস্থাও করেছিলেন। এভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে তিনি স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ক. পুরুষদের বিজয়ের পেছনে কাদের প্রেরণা ছিল? ১
=>নারীদের।
খ. কবি ‘সাম্যের গান’ বলতে কী বুঝিয়েছেন? ২
গ. উদ্দীপকটি ‘নারী’ কবিতার কোন দিকের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে ‘নারী’ কবিতার সমগ্রভাব ফুটে উঠেছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
৬. “এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।”
ক. বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম কী? ১
=>মেঘনাদবধ কাব্য।
খ. ‘সেই ধন্য নরকুলে’- বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? ২
গ. উদ্দীপকে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. “উদ্দীপকে ফুটে ওঠা দিকটি ছাড়াও বঙ্গভূমির প্রতি’ কবিতায় আরও নানা দিকের সমাবেশ ঘটেছে”- মন্তব্যটির যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
দিনাজপুর বোর্ড জেএসসি বাংলা ২য় ২০১৮ নির্মিতি অংশ
নির্মিতি অংশ (৩০ নম্বর)
৭. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫x১=৫
ক. সারমর্ম লেখো:
কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর?
মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।
রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায় গো লয়,
আত্মগ্লানির নরক অনলে তখনি পুড়িতে হয়।
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।
খ. সারাংশ লেখো:
আনন্দ প্রকাশ জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ। আনন্দকে আমরা বুঝি রূপ-রস-শব্দ-স্পর্শ-গন্ধ ইত্যাদির সাহায্যে, ইন্দ্রিয়সকলের সাহায্যে। মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায় নানা রূপে। তাই সৃষ্টি হলো চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, সংগীত, শিল্পী, কবি, সাহিত্যিক। পুরাকালের গুহামানব থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের পাওয়া আনন্দকে সুন্দরকে অন্য মানুষের মধ্যে বিস্তার করতে চেয়েছে। তাই সৃষ্টি হয়েছে নানা আঙ্গিকের শিল্পকলা।
৮. যেকোনো একটি ভাবসম্প্রসারণ করো:
৫×১=৫
ক. বাংলার ইতিহাস এ দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস।
খ. সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।
৯. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫
ক. মনে করো, তোমার নাম সনু/সনিয়া। তুমি নাটোর থাকো। তোমার বন্ধু রাজনের মা হঠাৎ মারা গেছেন। তার বাড়ি কক্সবাজার। তাকে সান্ত্বনা জানিয়ে একটি চিঠি লেখো।
খ. মনে করো, তুমি মানিক/মনিকা, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত। তোমার পিতা রাঙ্গামাটির একটি ব্যাংকে চাকরি করেন। সম্প্রতি তোমার পিতা ঢাকায় বদলি হয়েছেন। তাই তোমাকেও তার সাথে চলে যেতে হবে। এজন্য তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন করো।
১০. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ১৫×১=১৫
ক. অধ্যবসায়
খ. কর্মমুখী শিক্ষা
গ. বিজয় দিবস
দিনাজপুর বোর্ড জেএসসি বাংলা বহুনির্বাচনি প্রশ্ন ২০১৮
বহুনির্বাচনি ৩০
১. লালন শাহ কোন সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৭৭০
খ. ১৭৭১
গ. ১৭৭২
ঘ. ১৭৭৩
২. বাংলা ভাষার মৌখিক রূপের রীতি কয়টি?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
৩. ‘অতিথির স্মৃতি’ রচনায় লেখকের সাথে অতিথিরূপী কুকুরের কী ধরনের সম্পর্ক গড়ে উঠেছে?
ক. স্নেহ-প্রীতির
খ. দায়িত্বশীলতার
গ. সম্পর্ক সূত্রের
ঘ. মহত্ত্ব প্রদর্শনের
৪. কোনটি প্রযোজক ক্রিয়ার বাক্য?
ক. মা ভাত রান্না করছেন
খ. সাপুড়ে সাপ খেলায়
গ. কাঞ্চন বই পড়
ঘ. সাইরেন বেজে উঠল
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:
তারেক ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করতে চায়। কিন্তু ভালো ফলাফল না করলে বন্ধুরা হাসাহাসি করবে- এই ভয়ে সে তার সিদ্ধান্ত থেকে সরে আসে।
৫. উদ্দীপকের ভাবের সাথে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন চরণের সাদৃশ্য রয়েছে?
ক. হৃদয়ে বুদবুদ মতো উঠে শুভ্র চিন্তা কত
খ. কাঁদে প্রাণ যবে, আঁখি সযতনে শুষ্ক রাখি
গ. একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা
ঘ. বিধাতা দিছেন প্রাণ থাকি সদা ম্রিয়মাণ
৬. উদ্দীপকে তারেকের মতো মানুষদের প্রত্যাশা বাস্তবায়নে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা রচয়িতার পরামর্শ হলো-
i. সংশয় দূর করতে হবে
ii. অধ্যবসায়ী হতে হবে
iii. সমালোচনাকে উপেক্ষা করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৭. কোনটি ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ?
ক. বৈশ্বানর
খ. বিজলি
গ. নভ
ঘ. শশাঙ্ক
৮. ‘নারী’ কবিতায় কবির কোন দিক প্রবল হয়ে ফুটে উঠেছে।
ক. মানবিকতা
খ. অসাম্প্রদায়িকতা
গ. সাম্যবাদিতা
ঘ. বিচক্ষণতা
৯. দ্বিরুক্ত শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
১০. কবি কুয়াশার বুকে ভেসে কোথায় আসতে চেয়েছেন?
ক. নবান্নের দেশে
খ. শিমুলের ডালে
গ. সবুজ ডাঙায়
ঘ. কাঁঠাল ছায়ায়
১১. তৎসম শব্দের বানানে যুক্তব্যঞ্জন গঠনে ট-বর্গীয় বর্ণের পূর্বে কোনটি যুক্ত হয়?
ক. র-ফলা
খ. ষ
গ. ন
ঘ. স
১২. ‘ভাব ও কাজ’ রচনায় লেখক ভাবকে কার দাস করতে বলেছেন?
ক. কার্যের
খ. আত্মার
গ. কল্যাণের
ঘ. স্বার্থের
১৩. ‘ঞ’-এর উচ্চারণ কয় রকম হয়?
ক. এক
খ. তিন
গ. পাঁচ
ঘ. সাত
১৪. নাগরদোলার ক্যাঁচর ক্যাঁচর শব্দ আর নানা রকমের দোকানে জমে উঠেছে নদীতীরের বটতলা। -উদ্দীপকে ‘বাংলা নববর্ষ’ রচনার কোন উৎসবের পরিচয় ফুটে উঠেছে?
ক. আমানি
খ. হালখাতা
গ. পুণ্যাহ
ঘ. বৈশাখী মেলা
১৫. ‘সোনার পাথর বাটি’- বাগধারায় কোন অর্থ প্রকাশ করে?
ক. বৃথা চেষ্টা
খ. মন্দভাগ্য
গ. অসম্ভব বস্তু
ঘ. দুষ্টুবুদ্ধি
নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
জিসান পরীক্ষার দিন বিদ্যালয়ে যাওয়ার পথে গাড়িতে হঠাৎ তার বাম হাতে আঘাত পেল। সে ভাবল, আজ তার পরীক্ষা ভালো হবে না। অথচ সেদিনের পরীক্ষাই তার খুব ভালো হয়েছে।
১৬. উদ্দীপকের জিসানের ভাবনা ‘তৈলচিত্রের ভূত’ রচনায় নগেন চরিত্রের কোন দিকটিকে তুলে ধরে?
ক. অনুতাপ
খ. কুসংস্কারাচ্ছন্নতা
গ. কল্পনাবিলাস
ঘ. সংকোচবোধ
১৭. উত্ত দিক নগেনকে-
i. প্রেতাত্মায় বিশ্বাসী করেছে
ii. আত্মগ্লানিতে ভুগিয়েছে
iii. বিচার-বুদ্ধিহীন বানিয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৮. নিচের কোনটি বিদেশাগত ধাতু?
ক. আঁক
খ. দৃশ্
গ. হস
ঘ. টান্
১৯. ‘প্রার্থনা’ কবিতায় কবি কোনটিকে জগতের আয়ু বলেছেন?
ক. স্নেহকণা
খ. বসন্তবায়ু
গ. চারু-ফুল-ফল
ঘ. হৃদয়ের শক্তি
২০. আশ্রিত খণ্ডবাক্য কত প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
২১. ‘পড়ে পাওয়া’ গল্পে কিশোরদের দলের সর্দার কে?
ক. নিধু
খ. বাদল
গ. সিধু
ঘ. বিধু
২২. কোনটি বিসর্গ সন্ধিজাত শব্দ?
ক. ভাবুক
খ. সংরক্ষণ
গ. দুরাচার
ঘ. অন্বেষণ
২৩. ‘সুখী মানুষ’ নাটিকা কার লেখা?
ক. মমতাজ উদ্দীন আহমদ
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. শামসুজ্জামান খান
ঘ. বিপ্রদাশ বড়ুয়া
২৪. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি?
ক. তিন
খ. চার
গ. ছয়
ঘ. পাঁচ
২৫. ‘দুই বিঘা জমি’ কবিতার জমিদার বাবু উপেনকে ভিটে ছাড়া করেছে-
i. আত্মস্বার্থে
ii. মিথ্যা মামলায়
iii. কৌশল করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৬. যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে, তাকে কোন কাল বলে?
ক. পুরাঘটিত বর্তমান
খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত অতীত
ঘ. নিত্যবৃত্ত অতীত
২৭. কোনটি তৈরি করা আমাদের দেশের মেয়েদের একটি সহজাত শিল্পগুণ?
ক. নকশি কাঁথা
খ. পোড়ামাটির ফলক
গ. কাপড়ের পুতুল
ঘ. হাতপাখা
২৮. একাধিক বাক্য সংযোজক অব্যয়ের দ্বারা যুক্ত না হলে কোন চিহ্ন বসে?
ক. কোলন
খ. কমা
গ. সেমিকোলন
ঘ. হাইফেন
২৯. সম্রাট বাবুর মেথর শিশুকে মত্ত হাতির কবল থেকে রক্ষা করে কীসের পরিচয় দিয়েছেন?
ক. বিশ্বস্ততার
খ. শ্রেষ্ঠত্বের
গ. মানবিকতার
ঘ. নৈতিকতার
৩০. নিচের কোনটি কেবল পুরুষবাচক শব্দ?
ক. শিষ্য
খ. দাস
গ. বুদ্ধিমান
ঘ. কৃতদার
উত্তর মালা :
১. গ, ২. ক, ৩. ক, ৪. খ, ৫. ক, ৬. খ, ৭. ঘ, ৮. গ, ৯. খ, ১০. ঘ,
১১. গ, ১২. ক, ১৩. খ, ১৪. ঘ, ১৫. গ, ১৬. খ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. ক, ২০. খ,
২১. ঘ, ২২. গ, ২৩. ক, ২৪. ঘ, ২৫. ঘ, ২৬. ক, ২৭. গ, ২৮. খ, ২৯. গ, ৩০. ঘ,
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
- জেএসসি বাংলা ২য় সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৫-২০১৯)
- এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
- মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
- ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন (২০০৮-২০২৫)
- এইচএসসি ব্যাকরণ অংশের টোপিকভিত্তিক বোর্ড প্রশ্ন সমাধান একসাথে (২০১৬-১০২৫)
- এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
- আলিম বাংলা ২য় বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
