JSC Barisal Board 2018 Bangla 2nd Paper Question and Solution
জেএসসি ২০১৮ বাংলা: এখানে জেএসসি বাংলা বরিশাল বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।
বরিশাল বোর্ড বাংলা রচনামূলক প্রশ্ন ২০১৬
জেএসসি বরিশাল বোর্ড বাংলা ২০১৮
রচনামূলক+বহুনির্বাচনি
সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৪০+৩০+৩০=১০০
গদ্যাংশ ২০
(যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও)
১. একটি বেসরকারি অফিসে অফিস সহায়কের চাকরি করে উজ্জ্বল। সে এক্ষ খুলে দিলে ভোরে পরিচ্ছন্নতাকর্মী রাখাল প্রধান নির্বাহীর অফিসকক্ষ রিষ্কার করে। একদিন সে বড়ো কর্তার রুমের বাস্কেটে দেখতে পায় টাকার এন্ডিল। প্রথমে রাখাল খুশি হলেও সে ভাবে বড় কর্তা অসতর্কভাবে হয়তো লে এটা রাখতে পারেন। রাখাল ভেবেচিন্তে বিষয়টি অফিস সহায়ক উজ্জ্বলকে এনায়। বড়ো কর্তা অফিসে এলে রাখাল ও উজ্জ্বল বিষয়টি তাকে জানায়।
ক. পত্রপাঠ বিদায় কী? ১
=>তৎক্ষনাৎ বিদায়।
খ. ‘অধর্ম করা হবে না’ – কেন? ২
গ. উদ্দীপকে টাকা পাওয়ার ঘটনায় ‘ পাওয়া’ গল্পের যে দিকটি ফুটে উঠেছে, তা ব্যাখ্যা করো। ৩
ঘ. “উদ্দীপকের রাখাল ও উজ্জ্বল যেন ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরবৃন্দ” -মূল্যায়ন করো।
২. রিকশাচালক আলি মিয়ার ছোটো ভাই বাদশা মিয়া একজন বড়ো চাকুরে। সে শহরে অবস্থান করে দামি গাড়িতে চড়ে। তার জীবনে প্রত্যাশার শেষ নেই। বিশাল বৈভবের মালিক হওয়া সত্ত্বেও তার জীবনের লক্ষ্য একটাই- চাই, চাই, আরও চাই। সরকারি অর্থ আত্মসাতের জন্য একাধিকবার রূপমান, অপদস্থ ও অভিযুক্ত হলেও তার চরিত্রের কোনো পরিবর্তন নেই। অন্যদিকে আলি মিয়া কষ্ট করে সংসার চালালেও কখনো ভাইয়ের দ্বারস্থ হয় র। তার কথা একটাই- দিন আনি দিন খাই, আমার কোনো চিন্তা নাই।
ক. কত গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না?
=>পাঁচ গ্রাম।
খ. ‘মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না।’- উক্তিটি কেন করা হয়েছে?
গ. উদ্দীপকের বাদশা মিয়ার সাথে ‘সুখী মানুষ’ নাটিকার মোড়লের মধ্যে যে মিল খুঁজে পাওয়া যায়, তা বর্ণনা করো। ৩
ঘ. উদ্দীপকের আলি মিয়া ‘সুখী মানুষ’ নাটিকার পরিপূর্ণ সুখী মানুষের প্রতিচ্ছবি নয়- মূল্যায়ন করো। ৪
৩. মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তিনি বর্ণবাদের সম্মুখীন হন। বাধ্য হয়ে তিনি ভারতবর্ষে ফেরত আসেন। তিনি ছিলেন অহিংস ও অসহযোগ আন্দোলনের প্রবক্তা। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনে মূল নেতৃত্ব প্রদান করেন। অপার নির্যাতন ও অত্যাচার সহ্য করে তিনি স্বাধীন ভারতের অভ্যুদয়ে মুখ্য ভূমিকা পালন করেন।
ক. ‘জাতীয় পরিষদ’ কী? ১
=>ন্যাশনাল অ্যাসেম্বলি।
খ. আমি প্রধানমন্ত্রিত্ব চাই না- এ উক্তির কারণ ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের মহাত্মা গান্ধীর সঙ্গে বঙ্গবন্ধুর সাদৃশ্যের দিকটি ‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’ রচনা অবলম্বনে দেখাও। ৩
ঘ. “উদ্দীপকের মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধুর অবদান জাতির মুক্তির প্রশ্নে অভিন্ন কিন্তু তাদের কর্মকৌশল ও প্রজ্ঞা আলাদা” মূল্যায়ন করো। ৪
কবিতাংশ ২০
(যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও)
৪. হরিপদ কাপালী স্বশিক্ষিত কৃষক। তিনি নতুন জাতের একটি ধান উদ্ভাবন করেন। এই জাতের ধানে অধিক ফসল উৎপাদন হয়। প্রথমে আশপাশের গ্রামের লোকেরা এই ধান উৎপাদনে এগিয়ে আসে। এ ধানের সুনাম শুনে পার্শ্ববর্তী জেলার কৃষকরাও উৎপাদনে এগিয়ে আসে। দেশের সর্বত্র ছড়িয়ে যায় হরি ধান। হরিপদ কাপালী কৃষকের গর্ব।
ক. “শাল-সুন্দি-বেত’ কী? ১
=>একত্রে বিবিধ কাজের প্রয়োজনীয় উপকরণ।
খ. ‘কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি’- ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের হরিপদ কাপালীর সঙ্গে ‘রূপাই’ কবিতার রূপাইয়ের সাদৃশ্য নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ বিষয়টিই রূপাই কবিতার একমাত্র বর্ণিত বিষয় নয়- মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো। ৪
৫. দেশের উন্নয়ন অব্যাহত আছে। প্রতি বছর প্রবৃদ্ধির হার বাড়ছে। উন্নয়ন হতে হবে কৃষকবান্ধব। সমাজ কাঠামোর বৈষম্য বজায় রেখে উন্নয়ন অব্যাহত রাখলে প্রকৃত সুফল মিলবে না। সমাজ কাঠামোর বিদ্যমান বৈষম্য কমিয়ে আনা এখন সাধারণ কৃষকের অধিকার প্রতিষ্ঠাই হোক উন্নয়নের মূলমন্ত্র।
ক. ‘পরিষদ কারা’? ১
=>মোসাহেব, পার্শ্বচর।
খ. ছিলে দেবী হলে দাসী- কেন? ২
গ. উদ্দীপকে প্রতিফলিত মনোভাবের ‘দুই বিঘা জমি’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে, তার বর্ণনা করো। ৩
ঘ. “উদ্দীপকের সমাজ কাঠামো ‘দুই বিঘা জমি’ কবিতার বাবু সাহেব সৃষ্টির সহায়ক।” মূল্যায়ন করো। ৪
৬. গত ২৩ জুন, ২০১৮ তারিখ থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াংরাই এলাকার থামলুয়াং গৃহায় বেড়াতে গিয়ে নিখোঁজ হয় ১২ জন খুদে ফুটবলার ও তাদের কোচ। ৯ দিন গুহায় আটকে থাকার পর ২ জুলাই ব্রিটিশ ডুবুরিরা তাদের সন্ধান পান। এর পর থেকেই শুরু হয় বুদ্ধশ্বাসে ভরা উত্থার অভিযান। এই উদ্ধার অভিযান সফল করতে গিয়ে প্রাণ হারান সামান কুনান। ১০ জুলাই সকলকে জীবিত উদ্ধারের মধ্য দিয়ে শেষ হয় অবিস্মরণীয় অভিযানটি।
ক. খানুয়ার প্রান্তর কী? ১
=>আগ্রার পশ্চিমে অবস্থিত যুদ্ধক্ষেত্র।
খ. কৃতঘ্ন দৌলত বলতে কী বোঝানো হয়েছে? ২
গ. উদ্দীপকে উত্থারকর্মী সামান কুনান-এর মধ্যে ‘বাবুরের মহত্ত্ব’ কবিতার বাবুরের যে দিকটি ফুটে উঠেছে, তা আলোচনা করো। ৩
ঘ. “উদ্দীপকের সামান কুনানের গুণটিই ‘বাবুরের মহত্ত্ব’ কবিতার বাবুরের সামগ্রিক রূপ নয়” মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪
নির্মিতি অংশ (৩০ নম্বর)
৭. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫
ক. সারাংশ লেখো:
একজন মানুষ ভালো কি মন্দ আমরা তা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। সে ভদ্র কি অভদ্র তাও বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। ব্যবহার ভালো হলে লোকে তাকে ভালো বলে। তাকে পছন্দ করে। ব্যবহার খারাপ হলে লোকে তাকে খারাপ বলে। তাকে অপছন্দ করে। তার সঙ্গে মিশতে চায় না। তার সঙ্গে কাজ করতে চায় না। তাকে কাছে ডাকতে চায় না। তোমার ব্যবহার দিয়েই তোমার মনুষ্যত্বের পরিচয়।
খ. সারমর্ম লেখো:
হে সূর্য। শীতের সূর্য।
হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায়
আমরা থাকি।
যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ
ধানকাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে।
হে সূর্য, তুমি তো জানো,
আমাদের গরম কাপড়ের কত অভাব।
সারারাত খড়কুটো জ্বালিয়ে
এক টুকরো কাপড়ে কান ঢেকে,
কত কষ্টে আমরা শীত আটকাই।
সকালের এক টুকরো রোদ্দুর
এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি।
৮. যেকোনো একটি ভাবসম্প্রসারণ করো; ৫×=৫
ক. জ্ঞানহীন মানুষ পশুর সমান।
খ. জন্মিলে মরিতে হবে
অমর কে কোথা কৰে
চিরস্থির কবে নীর
হয়রে জীবন নদে?
৯. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫
ক. মনে করো, তোমার নাম অর্ণব/অনিশা। তোমার ছোটো বোন ওয়াসিফা। সে যশোর থাকে। কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তার কাছে একটি পত্র লেখো।
খ. মনে করো, তোমার নাম তন্ময়/মনীষা। তুমি যশোর বোর্ড মডেল স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। হঠাৎ করে তোমার বাবা অসুস্থ হয়ে পড়েছেন বলে তোমার লেখাপড়া বন্ধ হতে বসেছে। এ অবস্থায় বিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানি পত্র লেখো।
১০. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ১৫×১=১৫
ক. অধ্যবসায়
খ. দৈনন্দিন জীবনে বিজ্ঞান
গ. ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য
বরিশাল বোর্ড বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন ২০১৮
১. ‘অতিথির স্মৃতি’ গল্পে কে বকশিশ পেল না?
ক. মালির বৌ
খ. কুলি
গ. মালি
ঘ. অতিথি
২. বাংলা পৃথিবীর কততম মাতৃভাষা?
ক. চতুর্থ
খ. পঞ্চম
গ. ষষ্ঠ
ঘ. সপ্তম
৩. আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করাকে কী বলে?
ক. নিন্দা
খ. ক্ষয়
গ. লয়
ঘ. মহাপাপ
৪. ‘ও’ এবং ‘ঔ’-এর উচ্চারণ স্থান কোনটি?
ক. কণ্ঠ
খ. কণ্ঠ ও তালু
গ. কণ্ঠ ও ওষ্ঠ
ঘ. ওষ্ঠ
৫. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে প্রাধান্য পেয়েছে-
ক. বিজ্ঞানবুদ্ধি
খ. কুসংস্কার
গ. ভয়
ঘ. নির্বুদ্ধিতা
৬. ‘কিন্নর’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. কিন্ + নর
খ. কিম্ + নর
গ. কিন্ন + কর
ঘ. কিম + কর
৭. ‘সুখী মানুষ’ নাটিকায় অশান্তির কারণ কী?
ক. হিংসা
খ. প্রতারণা
গ. সম্পদ
ঘ. লিন্সা
৮. কেবল স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. সুন্দরী
খ. মানুষ
গ. বিদুষী
ঘ. এয়ো
৯. ‘মালকিন’ অর্থ কী?
ক. মহিলা মালিক
খ. পরিবেশক
গ. ছাত্রী
ঘ. প্রচারক
১০. ‘গর গর’ কোন ধ্বনির অনুকৃতি?
ক. মানুষের
খ. জীব-জন্তুর
গ. বস্তুর
ঘ. অনুভূতির
১১. ‘আমানি’ মূলত কাদের পারিবারিক অনুষ্ঠান?
ক. জমিদারের
খ. ব্যবসায়ীদের
গ. কৃষকদের
ঘ. শ্রমজীবীদের
১২. ‘বিপদ এবং দুঃখ এক সাথেই আসে’ কোন ধরনের বাক্য?
ক. স্বাধীন খণ্ডবাক্য
খ. অধীন খণ্ডবাক্য
গ. জটিল বাক্য
ঘ. যৌগিক বাক্য
১৩. প্রাকৃত ভাষা হচ্ছে-
ক. কথ্য ভাষা
খ. লেখ্য ভাষা
গ. শুদ্ধ ভাষা
ঘ. নতুন ভাষা
১৪. কোলন (:) কোথায় ব্যবহৃত হয়?
ক. একাধিক বাক্য সংযোগে
খ. উদ্ধৃতির আগে
গ. দুটো শব্দের সংযোগে
ঘ. সমাসবদ্ধ পদে
১৫. ‘প্রজারঞ্জনে বাবুর দিয়াছে মন’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. প্রজাকে আকর্ষণ
খ. প্রজার মায়া
গ. প্রজার কল্যাণ
ঘ. প্রজা পালন
১৬. কোনটি ‘অর্থ’ শব্দের প্রতিশব্দ?
ক. ধাম
খ. সাধ
গ. ধরা
ঘ. কড়ি
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ।
জগৎ ভ্রমিয়া দেখলাম একই মায়ের পুত।
১৭. উদ্দীপকে ‘মানবধর্ম’ কবিতার কোন দিক উন্মোচিত হয়েছে?
ক. মানুষের মহত্ত্ব
খ. মানুষের মর্যাদা
গ. মানুষের প্রত্যাশা
ঘ. মানুষের আকাঙ্ক্ষা
১৮. উক্ত দিকটি ‘মানবধর্ম’ কবিতায় ব্যক্ত করেছে-
i. ধর্মের অভেদ
ii. অসাম্প্রদায়িকতা
iii. মনুষ্য ধর্ম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৯. কোন বানানটি সঠিক?
ক. অনুসঙ্গ
খ. অনুসংগ
গ. অনুষঙ্গ
ঘ. অনুষংগ
২০. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ‘স্মৃতি জলে’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. মানব মনে
খ. দেশের কল্যাণে
গ. দেশের হৃদয়ে
ঘ. দেশের মুক্তিতে
২১. ‘শুভ্রচিন্তা’ বলতে কী বোঝো?
ক. নির্মল চিন্তা
খ. শুভ চিন্তা
গ. কল্যাণ চিন্তা
ঘ. প্রগতির চিন্তা
২২. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি?
ক. ৬
খ. ৭
গ. ১০
ঘ. ১১
২৩. ‘একাগ্র হৃদয়ে স্মরিলে’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. নীরবে
খ. একনিষ্ঠভাবে
গ. আড়ালে
ঘ. প্রার্থনায়
২৪. রবীন্দ্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. রবি + ইন্দ্র
খ. রবী + ইন্দ্র
গ. রবি + ঈন্দ্র
ঘ. রবী + ঈন্দ্র
২৫. ‘মিলি প্রাণের সম্মিলনে উৎসবে’- ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধে চিত্রিত কোন দিকটি এখানে ফুটে উঠেছে?
ক. ঐক্য
খ. আনন্দ
গ. সাজসজ্জা
ঘ. বিনোদন
২৬. ধাতু কত প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:
আমার দেশের ও মাটির গন্ধে
ভরে আছে সারা মন,
শ্যামল কোমল পরশ ছায়াতে
নেই কিছু প্রয়োজন।
২৭. উদ্দীপকটির মূলভাব নিচের কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
খ. বাংলা নববর্ষ
গ. আবার আসিব ফিরে
ঘ. বঙ্গভূমির প্রতি
২৮. উক্ত সাদৃশ্যের কারণ-
i. প্রকৃতির রূপবৈচিত্র্য
ii. মুক্তি
iii. মমত্ববোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৯. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখবার জন্য কোন চিহ্ন বসে?
ক. হাইফেন
খ. কোলন
গ. সেমিকোলন
ঘ. কমা
৩০. ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?
ক. মূর্খ
খ. হাবা
গ. নিষ্ক্রিয় দর্শক
ঘ. বোকা
উত্তর মালা :
১. ঘ, ২. ক, ৩. ঘ, ৪. গ, ৫. খ, ৬. খ, ৭. গ, ৮. ঘ, ৯. ক, ১০. খ,
১১. গ, ১২. ঘ, ১৩. ক, ১৪. খ, ১৫. গ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. গ, ২০. ক,
২১. ক, ২২. গ, ২৩. খ, ২৪. ক, ২৫. ক, ২৬. খ, ২৭. গ, ২৮. গ, ২৯. ক, ৩০. গ,
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।
- জেএসসি বাংলা ২য় সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৫-২০১৯)
- এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
- মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
- ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন (২০০৮-২০২৫)
- এইচএসসি ব্যাকরণ অংশের টোপিকভিত্তিক বোর্ড প্রশ্ন সমাধান একসাথে (২০১৬-১০২৫)
- এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
- আলিম বাংলা ২য় বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
