জেএসসি ২০১৮ রাজশাহী বোর্ড বাংলা প্রশ্ন ও সমাধান

JSC Rajshahi Board 2018 Bangla 2nd Paper Question and Solution

জেএসসি ২০১৮ বাংলা: এখানে জেএসসি বাংলা রাজশাহী বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।

জেএসসি রাজশাহী বোর্ড বাংলা ২য় রচনামূলক প্রশ্ন ২০১৮

জেএসসি রাজশাহী বোর্ড বাংলা ২য়

রচনামূলক+বহুনির্বাচনি

সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০

১. পিয়াসের একটা পোষা বিড়াল ছিল। সে তাকে খুবই যত্ন করত। সময় পেলে নিজ হাতে দুধ, মাছ খেতে দিত। পিয়াস যখন বাহিরে যেত বিড়ালটি তখন তার ঘরের দরজার সামনে বসে থাকত। কিন্তু বাড়ির কাজের মেয়ে আয়েশা এটা মোটেই সহ্য করতে পারত না। সে সুযোগ পেলেই বিড়ালের দুধটুকু নিজেই খেয়ে নিত এবং লাঠি দিয়ে আঘাত করত।

ক. দেওঘরে লোকটি একঘেয়ে সুরে কী গান গাইত? ১
=>ভজন, প্রার্থনামূলক গান।

খ. ‘ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন।’- লেখক কেন এ কথাটি বলেছেন? ২

গ. উদ্দীপকে আয়েশার আচরণে ‘অতিথির স্মৃতি’ গল্পের প্রতিফলিত দিকটি ব্যাখ্যা করো। ৩

ঘ. “উদ্দীপকে পিয়াসের মানসিকতা ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখকের মানসিকতারই প্রতিরূপ।”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। ৪

২. রিকশাচালক আলি মিয়ার ছোটো ভাই বাদশা মিয়া একজন বড়ো চাকুরে। সে শহরে অবস্থান করে দামি গাড়িতে চড়ে। তার জীবনে প্রত্যাশার শেষ নেই। বিশাল বৈভবের মালিক হওয়া সত্ত্বেও তার জীবনের লক্ষ্য একটাই- চাই, চাই, আরও চাই। সরকারি অর্থ আত্মসাতের জন্য একাধিকবার অপমান, অপদস্থ ও অভিযুক্ত হলেও তার চরিত্রের কোনো পরিবর্তন নেই। অন্যদিকে আলি মিয়া কষ্ট করে সংসার চালালেও কখনো ভাইয়ের দ্বারস্থ হয় না। তার কথা একটাই- দিন আনি দিন খাই, আমার কোনো চিন্তা নাই।

ক. কত গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না? ১
=>পাঁচ গ্রাম।

খ. ‘মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না।’- উক্তিটি কেন করা হয়েছে? ২

গ. উদ্দীপকের বাদশা মিয়ার সাথে ‘সুখী মানুষ’ নাটিকার মোড়লের মধ্যে যে মিল খুঁজে পাওয়া যায়, তা বর্ণনা করো। ৩

ঘ. উদ্দীপকের আলি মিয়া ‘সুখী মানুষ’ নাটিকার পরিপূর্ণ সুখী মানুষের প্রতিচ্ছবি নয়- মূল্যায়ন করো। ৪

৩. রহমত তার দশ বছরের সন্তান তুর্যকে নিয়ে বেড়াতে যান। সেদিন ছিল পহেলা বৈশাখ। একটা কাপড়ের দোকানে ঢুকতেই তুর্য দেখতে পেল দোকানটি ঝালরকাটা বিভিন্ন রঙের কাগজ দিয়ে সাজানো। রহমত বেশ কিছু টাকা দোকানিকে দিলেন, আর দোকানি তার সাধ্যমতো তাদেরকে মিষ্টিমুখ করালেন। তারপর তুর্যকে নিয়ে রহমত স্থানীয় এক স্কুল মাঠে গেলেন। তুর্য দেখল সেখানে অনেক লোকের সমাগম, আর বিভিন্ন রকমের ছোটো ছোটো দোকান। সেখানে নানারকম জিনিস বিক্রি হচ্ছে। সে পুতুল নাচ, নাগরদোলাসহ আরও নানা আনন্দ আয়োজন দেখতে পেল।

ক. “পুণ্যাহ’ কী? ১
=>প্রজার কাছ থেকে খাজনা আদায়ের প্রতীকী অনুষ্ঠান।

খ. ‘কিন্তু সে বিজয় স্থায়ী হয়নি।’- কেন?

গ. উদ্দীপকে দোকানির মিষ্টিমুখ করানোর দিকটি ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের কোন বিষয়টিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। ৩

ঘ. উদ্দীপকের স্কুল মাঠের অনুষ্ঠানটি ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের সব প্রধান অনুষ্ঠানটির বাস্তব রূপায়ণ। মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪

কবিতাংশ

(যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও): মান- ১০×২=২০

৪. মিছা মণি মুক্তা হেম, স্বদেশের প্রিয় প্রেম
তার চেয়ে রত্ন নাহি আর।
সুধাকরে কত সুধা, দূর করে তৃষ্ণা ক্ষুধা
স্বদেশের শুভ সমাচার।
……………………………………………
কতরূপ স্নেহ করি, দেশের কুকুর ধরি
বিদেশের ঠাকুর ফেলিয়া।

ক. ‘বঙ্গভূমির প্রতি’ কী ধরনের কবিতা? ১
=>গীতি কবিতা।

খ. জীবন নদের নীর স্থির নয় কেন? ২

গ. উদ্দীপকে বজ্ঞাভূমির প্রতি’ কবিতার যে দিকটি অনুপস্থিত, তা ব্যাখ্যা করো। ৩

ঘ. উদ্দীপক ও ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার মূল চেতনা একই ধারায় প্রবাহিত। মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪

৫. গত ২৩ জুন তারিখ থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াংরাই এলাকার থামুলুয়াং গুহায় বেড়াতে গিয়ে নিখোঁজ হয় ১২ জন খুদে ফুটবলার ও তাদের কোচ। ৯ দিন গুহায় আটকে থাকার পর ২ জুলাই ব্রিটিশ ডুবুরিরা তাদের সন্ধান পান। এরপর থেকেই শুরু হয় বুদ্ধশ্বাসে ভরা উদ্ধার অভিযান। এই উদ্ধার অভিযান পরিচালনা করতে গিয়ে প্রাণ হারান সামান কুনান। ১০ জুলাই সকলকে জীবিত উদ্ধারের মধ্য দিয়ে শেষ হয় অবিস্মরণীয় অভিযানটি।

ক. খানুয়ার প্রান্তর কী? ১
=>আগ্রার পশ্চিমে অবস্থিত যুদ্ধক্ষেত্র।

খ. কৃতঘ্ন দৌলত বলতে কী বোঝানো হয়েছে? ২

গ. উদ্দীপকে উদ্ধারকর্মী সামান কুনান-এর মধ্যে ‘বাবুরের মহত্ত্ব’ কবিতার বাবুরের যে দিকটি ফুটে উঠেছে, তা আলোচনা করো। ৩

ঘ. “উদ্দীপকের সামান কুনানের গুণটিই ‘বাবুরের মহত্ত্ব’ কবিতার বাবুরের সামগ্রিক রূপ নয়।”- মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪

৬. ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা;
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা;
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা;
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।

ক. সুদর্শন কী? ১
=>শকুনি; এক ধরনের পোকা যা উড়তে পারে পারে।

খ. জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলা বলতে কী বোঝানো হয়েছে? ২

গ. উদ্দীপকে ‘আবার আসিব ফিরে’ কবিতার যে বিশেষ দিকের ইঙ্গিত রয়েছে, সেটি আলোচনা করো। ৩

ঘ. উদ্দীপকে ফুটে ওঠা দিকটি ‘আবার আসিব ফিরে’ কবিতার সামগ্রিক রূপ নয়।- মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪

নির্মিতি অংশ (৩০ নম্বর)

৭. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৫×১=৫

ক. সারাংশ লেখো:
একজন মানুষ ভালো কি মন্দ আমরা তা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। সে ভদ্র কি অভদ্র তাও বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। ব্যবহার ভালো হলে লোকে তাকে ভালো বলে। তাকে পছন্দ করে। ব্যবহার খারাপ হলে লোকে তাকে খারাপ বলে। তাকে অপছন্দ করে। তার সঙ্গে মিশতে চায় না। তার সঙ্গে কাজ করতে চায় না। তাকে কাছে ডাকতে চায় না। তোমার ব্যবহার দিয়েই তোমার মনুষ্যত্বের পরিচয়।

খ. সারমর্ম লেখো:
হে সূর্য! শীতের সূর্য!
হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি
যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ
ধানকাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে।
হে সূর্য, তুমি তো জানো, আমাদের গরম কাপড়ের কত অভাব!
সারারাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে,
কত কষ্টে আমরা শীত আটকাই! সকালের এক টুকরো রোদ্দুর-
এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি।

৮. যেকোনো একটি ভাবসম্প্রসারণ করো:
৫×১=৫

ক. জ্ঞানহীন মানুষ পশুর সমান।

খ. বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

৯. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:৫x১=৫

ক. মনে করো, তোমার নাম সোহান/সোহানা। কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোটো বোন মারিয়াকে একটি চিঠি লেখো।

খ. মনে করো, তোমার নাম মনির/মনিরা। তুমি বিদ্যানিকেতন পাইলট হাইস্কুলের অষ্টম শ্রেণির একজন শিক্ষার্থী। শিক্ষাসফরের গুরুত্ব উল্লেখ করে তোমার স্কুলের প্রধান শিক্ষকের নিকট শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখো।

রাজশাহী বোর্ড বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন ২০১৮

১০. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ১৫×১=১৫

ক. অধ্যবসায়
খ. ট্রেন ভ্রমণ
গ. স্বদেশপ্রেম

১. ভাবকে রূপ দেয় কে?

ক. ইচ্ছা
খ. শক্তি
গ. কাজ
ঘ. সাহস

২. ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি ছিল কত মিনিটের?

ক. ১৭
খ. ১৮
গ. ১৯
ঘ. ২০

৩. ‘শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা’- এই ‘শিশু’ কারা?

ক. ভাষাশহিদরা
খ. মুক্তিযোদ্ধারা
গ. পাকিস্তানিরা
ঘ. নাগিনীরা

৪. ‘ঞ’-এর উচ্চারণ কত রকম?

ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

৫. বিসর্গ ধ্বনির নিয়মের ব্যতিক্রম কোনটি?

ক. নিঃ + গত = নির্গত
খ. নিঃ + রোগ = নীরোগ
গ. অহঃ + অহ = অহরহ
ঘ. শিরঃ + পীড়া = শিরঃপীড়া

৬. সমাজের উঁচু শ্রেণির মানুষের লেখার ভাষা ছিল কোনটি?

ক. সংস্কৃত
খ. প্রাকৃত
গ. বাংলা
ঘ. মারাঠি

৭. শুন হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। -উদ্ধৃতাংশের মূলভাব নিচের কোন কবিতার ক্ষেত্রে প্রযোজ্য?

ক. নারী
খ. রূপাই
গ. প্রার্থনা
ঘ. মানবধর্ম

৮. কোনটির স্ত্রীবাচক শব্দ নেই?

ক. রজক
খ. সভ্য
গ. গয়লা
ঘ. স্ত্রৈণ

নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:

মোস্তফা একজন নির্লোভ ব্যক্তি। নিজ পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। ভিটেবাড়ি ছাড়া তার আর কিছুই নেই। কাজ শেষে রাতে সে নিশ্চিন্তে ঘুমাতে যায়। মনে তার কোনো অশান্তি নেই।

৯. উদ্দীপকে মোস্তফার মানসিকতার বিপরীত ভাব ফুটে উঠেছে কোন চরিত্রে?

ক. হাসু
খ. মোড়ল
গ. রহমত
ঘ. লোক

১০. উক্ত বৈপরীত্যের মূলে রয়েছে-

i. মিথ্যাচার
ii. লোড
iii. প্রতারণা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১১. নিচের কোনটি বর্তমান কালের অনুজ্ঞা?

ক. অসুস্থ হলে ওষুধ খাবে
খ. বড়ো হও, বুঝতে পারবে
গ. অঙ্কটা বুঝিয়ে দেবেন
ঘ. সকালে সূর্য ওঠে

১২. ‘মাটির দখলই খাঁটি জয় নয় বুঝেছে বিজয়ী বীর।’-উক্তিটির মধ্যে বাবুরের কোন গুণ ফুটে উঠেছে?

ক. বিচক্ষণতা
খ. মহানুভবতা
গ. পরাক্রমশালীতা
ঘ. বুদ্ধিমত্তা

১৩. পহেলা বৈশাখের দ্বিতীয় বৃহৎ অনুষ্ঠান কোনটি?

ক. পুণ্যাহ
খ. বৈশাখী মেলা
গ. বলী খেলা
ঘ. হালখাতা

১৪. বাক্যে উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোন যতি চিহ্ন বসে?

ক. হাইফেন
খ. কোলনড্যাশ
গ. কোলন
ঘ. সেমিকোলন

১৫. ‘হিম’-এর সাথে কোন প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক করা হয়?

ক. আনি
খ. আনী
গ. ইনি
ঘ. ইনী

১৬. ‘চোখ দিয়ে জল পড়তে লাগল’- ‘পড়ে পাওয়া’ গল্পে ‘কাপালি’র এরূপ হওয়ার কারণ কী?

ক. বাক্স হারিয়ে যাওয়া
খ. বন্যায় সব ভেসে যাওয়া
গ. নতুন করে আশ্রয় পাওয়া
ঘ. হারানো বাক্স ফেরত পাওয়া

১৭. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?

ক. সাবলীল
খ. চটুল
গ. কৃত্রিম
ঘ. জীবন্ত

১৮. ‘আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে’- চরণটিতে কোন ভাব প্রকাশ পেয়েছে?”

ক. অমরত্ব
খ. স্বদেশপ্রেম
গ. আধ্যাত্মিকতা
ঘ. মননশীলতা

১৯. অনুভূতির কাল্পনিক অনুকৃতিবাচক শব্দ কোনটি?

ক ঠা ঠা
খ. জড়সড়
গ. ঝমঝম
ঘ. কা কা

২০. ‘উজানের কই’ বাগধারাটির অর্থ কোনটি?

ক. মন্দডাগ্য
খ. বাহ্যিক সভ্য
গ. সহজলভ্য
ঘ. অপদার্থ

২১. কোন বানানটি সঠিক?

ক. বাঙালী
খ. যুবতি
গ. চৈতালি
ঘ. সুসমা

নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:
মুখে যেন জপি আমি
কলমা তোমার দিবস-যামী।

২২. উদ্দীপকের মূলভাবের সাথে ‘প্রার্থনা’ কবিতার সাদৃশ্য কোনটি?

ক. নৈতিকতাবোধ
খ. মানবতাবোধ
গ. কৃতজ্ঞতাবোধ
ঘ. সহিষ্ণুতাবোধ

২৩. উক্ত সাদৃশ্যটির ভিত্তি-

i. স্রষ্টা সমীপে স্তুতি
ii. স্রষ্টাকে মনেপ্রাণে স্মরণ
iii. দ্রষ্টার কাছে আত্মসমর্পণ

নিচের কোনটি সঠিক?

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২৪. ব্যঞ্জনবর্ণের ‘ফলা’ চিহ্ন কয়টি?

ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬

২৫. কোনটি যৌগিক বাক্য?

ক. লোকটি ধনী কিন্তু কৃপণ
খ. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে
গ. জগতে অসম্ভব বলে কিছু নেই
ঘ. তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি

২৬. “সেই মনে পড়ে জৈষ্ঠ্যের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম”- ‘দুই বিঘা জমি’ কবিতায় উক্ত পঙক্তিতে প্রকাশ পেয়েছে-

i. শৈশব স্মৃতি
ii. স্মৃতিকাতরতা
iii. মনোবেদনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২৭. ‘জল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. পয়ঃ
খ. গাঙ
গ. নদী
ঘ. বৃষ্টি

২৮. নরের অবদানের কথা লেখা হলেও নারীর অবদানের ইতিহাস লেখা হয়নি কেন?

ক. নারীর প্রতি উদাসীনতার জন্য
খ. নারীকে অবমূল্যায়নের জন্য
গ. নারীর শক্তি কম বলে
ঘ. নারীর অবদান কম বলে

২৯. নিচের কোনটি সঠিক?

ক. সুর + অন্ত
খ. দিগ + অন্ত
গ. পৌ+ ইত্র
ঘ. তনু + ঈ

৩০. দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে লেখকের দুঃখবোধের কারণ-

ক. বয়স
খ. অসুস্থতা
গ. নিঃসঙ্গতা
ঘ. দুরবস্থা

উত্তর মালা :

১. গ, ২. খ, ৩. ক, ৪. খ, ৫. গ, ৬. ক, ৭. ঘ, ৮. ঘ, ৯. খ, ১০. ঘ,

১১. গ, ১২. ক, ১৩. ঘ, ১৪. গ, ১৫. খ, ১৬. ঘ, ১৭. গ, ১৮. খ, ১৯. ক, ২০. গ,

২১. গ, ২২. গ, ২৩. ঘ, ২৪. ঘ, ২৫. ক, ২৬. ক, ২৭. ক, ২৮. খ, ২৯. ঘ, ৩০. ঘ

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top