JSC Jessore Board 2018 Bangla 2nd Paper Question and Solution
জেএসসি ২০১৮ বাংলা: এখানে জেএসসি বাংলা যশোর বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।
জেএসসি ২০১৮ বাংলা ১ম যশোর বোর্ড গদ্যাংশ
(যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও)
১. অসহায় হতদরিদ্র মহিলাদের পুনর্বাসনের জন্য সমাজসেবী জনাব আতাউর রহমান একটি হস্তশিল্প কারখানা প্রতিষ্ঠা করেন। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক নারী বাঁশ, বেত ও চটের তৈরি নানা জিনিস বানিয়ে আজ সচ্ছলতার মুখ দেখছে। দেশি-বিদেশি বহু প্রদর্শনীতে তাদের তৈরি পণ্য খ্যাতি অর্জন করেছে। জনাব আতাউর রহমানের প্রতিষ্ঠানটি তাই এলাকার গর্বের একটি প্রতিষ্ঠান।
ক. ‘ঐতিহ্য’ কী? ১
=>অতীতের গর্ব ও গৌরবের বস্তু।
খ. আমাদের গ্রামের ঘরে ঘরে তৈরি শিকা, হাতপাখা, ফুলপিঠা মোটেই অবহেলার জিনিস নয় কেন? ২
গ. উদ্দীপকে ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের কোন দিকের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. “জনাব আতাউর রহমানের কর্মকাণ্ডটিই যে কামরুল হাসানের কাঙ্ক্ষিত”-মন্তব্যটি বিশ্লেষণ করো। 8
২. হাসান সাহেব একজন ধনাঢ্য ব্যক্তি। তিনি আজ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত।
দেশে-বিদেশে অনেক চিকিৎসা করিয়েও সুস্থ হননি। অথচ একসময় তিনি মানুষের জায়গা-জমি জোরপূর্বক দখল করে সর্বস্বান্ত করেছেন। সবকিছুর বিনিময়ে হলেও তিনি এখন সুস্থ হতে চান।
ক. কবজির নাড়ির অবস্থা দেখে রোগ নির্ণয় করাকে কী বলে? ১
=>নাড়ি পরীক্ষা।
খ. সুখী মানুষটির প্রাণখোলা হাসির কারণ বুঝিয়ে লেখো। ২
গ. উদ্দীপকের সাথে ‘সুখী মানুষ’ নাটিকার কোন দিকটির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের হাসান সাহেবের মতো মানুষদের চেতনা জাগাতে ‘সুখী মানুষ’ নাটিকার শিক্ষা কি যথেষ্ট? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
৩. সকালে রাস্তা ঝাঁট দিতে গিয়ে ঝাড়ুদার মংলু একটা হ্যান্ডব্যাগ কুড়িয়ে পায়। ব্যাগ খুলে তাতে পাঁচশত টাকার দুটি বান্ডেল দেখতে পায়। অন্য কোনো চিন্তা না করে সে টাকাসহ ব্যাগটি থানায় জমা দিয়ে আসে।
ক. চৌকিদার শব্দের অর্থ কী? ১
=>প্রহরী।
খ. ‘ও বড় হলে উকিল হবে’- বিধু সম্পর্কে সকলের এমন ভাবনার কারণ বুঝিয়ে লেখো। ২.
গ. উদ্দীপকের মংলুর কাজে ‘পড়ে পাওয়া’ গল্পের কোন দিক ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে ফুটে ওঠা দিক ছাড়াও ‘পড়ে পাওয়া’ গল্পে আরও নানা ঘটনার সমাবেশ ঘটেছে- মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪
জেএসসি ২০১৮ বাংলা ১ম যশোর বোর্ড কবিতাংশ
(যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও)
৪. মার্গারেট ম্যাতিউ প্যারিসের অধিবাসী। খ্রিস্টান হওয়া সত্ত্বেও সব ধর্মের মানুষের সাথেই তিনি প্রাণ খুলে মেশেন। দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোকেই তিনি মানুষের ধর্ম বলে জানেন। তাঁর কাছে সাদা-কালো, ধনী-দরিদ্রের কোনো পার্থক্য নেই। মানুষের সেবা করতে পারলে তিনি নিজেকে খুব সুখী মনে করেন।
ক. কবি লালন শাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? ১
=>১৮৯০ খ্রিষ্টাব্দে।
খ. ‘জগৎ বেড়ে জেতের কথা’ বলতে কী বোঝানো হয়েছে? ২
গ. ‘মানবধর্ম’ কবিতা উদ্দীপকের মধ্যে সাদৃশ্য কোথায়? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘মানবধর্ম’ কবিতার সমগ্রভাব উদ্দীপকে প্রকাশ পেয়েছে কি? যুক্তিপূর্ণ মতামত দাও। ৪
৫. সরকারি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী আব্দুল আজিজ। তার স্ত্রী আয়েশা একটি স্বাস্থ্যকেন্দ্রে আয়ার কাজ করে। অফিস থেকে ফিরে আব্দুল আজিজ তার স্ত্রীর জন্য এটা-সেটা কেনে। সাধ্যমতো দুধ, ডিম, ফলমূল কিনেও স্ত্রীকে খাওয়ায়। তাদের রোজগারের একটা অংশ জমিয়ে শহরে কেনা একখণ্ড জমিতে বাড়ি বানিয়ে সে বাড়ির নাম দেয় ‘আয়েশা ভিলা।’ আয়েশাও স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ভুল করে না।
ক. ‘ডঙ্কা’ শব্দের অর্থ কী? ১
=>জয়ঢাক।
খ. নারীকে বিজয়লক্ষ্মী বলার কারণ ব্যাখ্যা করো। ২
গ. ‘নারী’ কবিতার সাথে উদ্দীপকের সাদৃশ্য কোথায়? বর্ণনা করো। ৩
ঘ. উদ্দীপকে ‘নারী’ কবিতার একটি বিশেষ দিকের ইঙ্গিত রয়েছে, সম্পূর্ণটা নয়। বক্তব্যটির যথার্থতা বিচার করো। ৪
৬. দিনমজুর ভবেশ মেয়ের বিয়ের জন্য মহল্লার ধনী ব্যবসায়ী গোপাল সাহার কাছ থেকে পাঁচ হাজার টাকা ঋণ নেয়। ধূর্ত গোপাল সাহা লিখিত প্রমাণ থাকার কথা বলে সাদা কাগজে ভবেশের টিপসই রেখে দেয়। দু’মাস না যেতেই সে দলবল নিয়ে ভবেশের ভিটেমাটি দখল করে। প্রচার করে জমি নাকি সে কিনে নিয়েছে।
ক. আদালতের হুকুম বা নির্দেশনামাকে কী বলে? ১
=>ডিক্রি।
খ. ‘তুমি মহারাজা সাধু হলে আজ, আমি আজ চোর বটে’- উপেন কেন এ কথা বলেছে? ২
গ. উদ্দীপকের গোপাল সাহা কোন দিক থেকে দুই বিঘা জমি’ কবিতার জমিদার? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের ভবেশ কি পঠিত কবিতার উপেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
জেএসসি যশোর বোর্ড ২০১৮ বাংলা ২য় প্রশ্ন
নির্মিতি অংশ (৩০ নম্বর)
৭. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫
ক. সারমর্ম লেখো:
পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও
তার মতো সুখ কোথাও কি আছে
আপনার কথা ভুলিয়া যাও।
পরের কারণে মরণেও সুখ
‘সুখ-সুখ’ করি কেঁদো না আর;
যতই কাঁদিবে যতই ভাবিবে,
ততই বাড়িবে হৃদয় ভার।
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী’ পরে
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।
খ. সারাংশ লেখো:
যিনি ভাবের বাঁশি বাজাইয়া জনসাধারণকে নাচাইবেন, তাঁহাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হইবে। তিনি লোকদিগের সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য, নিজের স্বার্থসিদ্ধির জন্য নয়। তাঁহাকে একটা খুব মহত্ত্বর উদ্দেশ্য ও কল্যাণ কামনা লইয়া ভাবের বন্যা বহাইতে হইবে, নতুবা বানভাসির পর পলি পরার মতো সাধারণের সমস্ত উৎসাহ ও প্রাণ একেবারে কাদা ঢাকা পরিয়া যাইবে।
৮. যেকোনো একটি ভাবসম্প্রসারণ করো: ৫×১=৫
ক. বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
খ. শিক্ষাই জাতির মেরুদণ্ড।
৯. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫
ক. মনে করো, তুমি জহির/জহুরা, তোমার বন্ধু/বান্ধবী আবিদ/আবিদা। সে ঢাকায় থাকে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটি পত্র লেখো।
খ. মনে করো, তুমি নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে একটি ‘বিজ্ঞান ক্লাব’ গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো
১০. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ১৫×১=১৫
ক. অধ্যবসায়
খ. দৈনন্দিন জীবনে বিজ্ঞান
গ. পরিবেশদূষণ ও তার প্রতিকার।
জেএসসি ২০১৮ বাংলা ১ম যশোর বোর্ড বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান
১. ‘সুখী মানুষ’ নাটিকায় মোড়লের বয়স কত বছর?
ক. ৬০
খ. ৫০
গ. ৪৫
ঘ. ৪০
২. স্থান, কাল ও সমাজভেদে কোনটির রূপভেদ দেখা যায়?
ক. ধ্বনির
খ. শব্দের
গ. বাক্যের
ঘ. ভাষার
৩. আমাদের দেশে কোন শিল্পের সৃজনশীল নমুনা পাওয়া যায়?
ক. বেত
খ. বাঁশ
গ. সোলা
ঘ. কাঠ
৪. কোন উপসর্গের সঙ্গে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ বহাল থাকে?
ক. ইতি
খ. আড়
গ. উপ
ঘ. উৎ
৫. ‘কিন্তু কোন গুণ আছে,
যাচিব যে তব কাছে’- ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার এ চরণদ্বয়ে প্রকাশ পেয়েছে কবির-
ক. বিনয়
খ. অনুরাগ
গ. বিস্ময়
ঘ. আক্ষেপ
৬. ‘দ্যুলোক’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. ভূধর
খ. আসমান
গ. বৈশ্বানর
ঘ. শশধর
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
“গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান,
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম
আগে কী সুন্দর দিন কাটাইতাম।”
৭. উদ্দীপকের ভাব ‘দুই বিঘা জমি’ কবিতার উপেনের কোন দিককে প্রকাশ করে?
ক. স্বদেশচেতনা
খ. স্মৃতিকাতরতা
গ. প্রকৃতিপ্রেম
ঘ. স্বজাত্যবোধ
৮. উল্লিখিত দিকটির আভাস দেয় পঠিত কবিতার কোন চরণ?
ক. সপ্ত পুরুষ যেথায় মানুষ যে মাটি সোনার বাড়া
খ. ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন
গ. আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল-ফুল শাকপাতা
ঘ. মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে
৯. ‘আমি বাড়ি গিয়ে খাব’- এ বাক্যের ‘গিয়ে’ কোন শ্রেণির ক্রিয়াপদ?
ক. সকর্মক
খ. অকর্মক
গ. সমাপিকা
ঘ. অসমাপিকা
১০. বিধুর হুকুম অমান্য করার সাধ্য লেখকদের ছিল না। কারণ বিধু ছিল-
ক. বয়সি ও বিজ্ঞ
খ. কথায় যুক্তিযুক্ত
গ. শক্তিতে সেরা
ঘ. সবার কাছে প্রিয়
১১. নিচের কোনটি কণ্ঠ তালব্য বর্ণ?
ক. অ
খ. ই
গ. এ
ঘ. ও
১২. কবি কায়কোবাদ বিপদে-আপদে সুখের সময়ে বিধাতার কাছে কোনটি চান?
ক. শক্তি
খ. সাহস
গ. শান্তি
ঘ. করুণা
১৩. নিচের কোনটি শুধু স্ত্রীবাচক শব্দ?
ক. এয়ো
খ. গিন্নি
গ. মাননীয়া
ঘ. শ্রীমতী
১৪. নগেন পরাশর ডাক্তারের কাছে গিয়েছিল-
ক. অভিযোগ করতে
খ. পরামর্শ নিতে
গ. চিকিৎসা করাতে
ঘ. সহযোগিতা পেতে
১৫. বিসর্গ সন্ধির উদাহরণ কোনটি?
ক. সঞ্চয়
খ. নমস্কার
গ. অত্যন্ত
ঘ. তরুচ্ছায়া
নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
পহেলা বৈশাখে বাবার সাথে বেড়াতে বের হয় ১০ বছরের মীনা। শহরের প্রাণকেন্দ্রে একটি কাপড়ের দোকান নানা রঙের বাতি, রঙিন কাগজ ও ফুল দিয়ে সাজানো দেখতে পায়। হাসিমুখে লোকজন আসছে। দোকান কর্মচারীরা তাদের মিষ্টিমুখ করাচ্ছে।
১৬. উদ্দীপকের বিষয়টি ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধে উল্লিখিত কোন উৎসবকে নির্দেশ করে?
ক. বৈশাখী মেলা
খ. পুণ্যাহ
গ. আমানি
ঘ. হালখাতা
১৭. উল্লিখিত উৎসবে প্রাধান্য পায়-
i. দোকানির ব্যস্ততা
ii. আমোদ-প্রমোদ
iii. আনুষ্ঠানিকতা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. ii ও iii
১৮. নিচের কোনটি বিদেশাগত ধাতু?
ক. কৃ
খ. দৃশ
গ. বল
ঘ. জম্
১৯. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার শিক্ষা অনুযায়ী কোনো মহৎ কাজ করতে কোনটিকে উপেক্ষা করতে হবে?
ক. সংকীর্ণতা
খ. আর্থিক দীনতা
গ. দ্বিধা ও সংকোচ
ঘ. বাধা-বিপত্তি
২০. কোন বাগধারাটির অর্থ ‘গভীর মমত্ববোধ’?
ক. তামার বিষ
খ. শিবরাত্রির সলতে
গ. নাড়ির টান
ঘ. ঝাঁকের কৈ
২১. ‘রূপাই’ কবিতায় কোনটির সাথে ‘রূপাই’-এর বাহুর তুলনা করা হয়েছে?
ক. তমাল তবু
খ. লাউয়ের ডগা
গ. নবীন তৃণ
ঘ. রঙিন ফুল
২২. অনুকার শব্দ কোন শব্দের রকমফের মাত্র?
ক. ধ্বন্যাত্মক
খ. রূঢ়ি
গ. দ্বিরুক্ত
ঘ. সমার্থক
২৩. ‘নারী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
ক. সাম্যবাদী
খ. বিষের বাঁশী
গ. অগ্নিবীণা
ঘ. সর্বহারা
২৪. যুক্ত ব্যঞ্জন গঠনে অতৎসম শব্দে ট বর্গের পূর্বে কোনটি বসে?
ক. ষ
খ. ণ
গ. র
ঘ. ন
২৫. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে ‘দশচক্রে ভগবান ভূত’- এই প্রবাদ বাক্যের ‘দশচক্র’ প্রতীকটি কাদের বোঝাতে ব্যবহৃত হয়েছে?
ক. অসাধু কর্মী
খ. কর্মবিমুখ মানুষ
গ. কাপুরুষ
ঘ. হঠকারী
২৬. ‘তোমরা হয়ত বইটি পড়ে থাকবে’- বাক্যটি কোন কালের উদাহরণ?
ক. ঘটমান ভবিষ্যৎ
খ. সাধারণ ভবিষ্যৎ
গ. পুরাঘটিত ভবিষ্যৎ
ঘ. ভবিষ্যৎ অনুজ্ঞা
২৭. ‘এবার মরে সোনা হব
স্বর্ণকারের দোকানে রব।’
উদ্দীপকের চরণ দুটি কোন রচনার ভাবের সাথে সঙ্গতিপূর্ণ?
ক. বঙ্গভূমির প্রতি
খ. আবার আসিব ফিরে
গ. দুই বিঘা জমি
ঘ. রূপাই
২৮. দুটো বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্নটি বসবে?
ক. সেমিকোলন
খ. কোলন
গ. হাইফেন
ঘ. কোলনড্যাশ
২৯. প্রাকৃত ভাষাগুলোর বিকৃত ৰূপ কী?
ক. বৈদিক
খ. অপভ্রংশ
গ. সংস্কৃত
ঘ. বৈদিক সংস্কৃত
৩০. গঠন অনুসারে বাক্য কত প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
উত্তর মালা :
১. খ, ২. ঘ, ৩. গ, ৪. ঘ, ৫. ক, ৬. খ, ৭. খ, ৮. খ, ৯. ঘ, ১০. ক,
১১. গ, ১২. ক, ১৩. ক, ১৪. খ, ১৫. খ, ১৬. ঘ, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. গ, ২০. গ,
২১. খ, ২২. ক, ২৩. ক, ২৪. ঘ, ২৫. ক, ২৬. খ, ২৭. খ, ২৮. ক, ২৯. খ, ৩০. খ,
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্)
- জেএসসি বাংলা ২য় সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৫-২০১৯)
- এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
- মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
- ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন (২০০৮-২০২৫)
- এইচএসসি ব্যাকরণ অংশের টোপিকভিত্তিক বোর্ড প্রশ্ন সমাধান একসাথে (২০১৬-১০২৫)
- এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
- আলিম বাংলা ২য় বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
