JSC 2017 Bangla 2nd Paper Comilla Board Question and Solution
জেএসসি ২০১৭ বাংলা ২য়: এখানে জেএসসি বাংলা ২য় কুমিল্লা বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।
কুমিল্লা বোর্ড ২০১৭ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন
জেএসসি কুমিল্লা বোর্ড বাংলা ২য়
রচনামূলক+বহুনির্বাচনি
সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০
১। ক) অনুচ্ছেদ লেখ:
‘বাংলা নববর্ষ’।
অথবা, খ) নিচের অনুচ্ছেদটি পড় এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও: ৫
লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের। বাংলাদেশের বিভিন্ন শহর, শহরতলি এবং গ্রামের হাজার হাজার নারী-পুরুষ আছে, যারা কাজ করতে চায় অথচ কাজের অভাবে দিন দিন দারিদ্র্যের শিকার হচ্ছে। সুপরিকল্পিত উপায়ে এবং সুরুচিপূর্ণ লোকশিল্প প্রস্তুতির দিকে মনোযোগ দিলে তাদের সমস্যার কিছুটা সমাধান হবে।
i) ‘সংরক্ষণ’ শব্দের অর্থ কী? ১
=>তত্ত্বাবধান।
ii) ‘লোকশিল্প’ বলতে কী বোঝায়? ১
=>যে শিল্প প্রাচীনকাল থেকে আমাদের গ্রামগঞ্জে তৈরি হয়ে সুনাম অর্জন করেছে এবং ঐতিহ্য হিসেবে বিবেচিত হচ্ছে তাই লোকশিল্প।
iii) ‘মনোযোগ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কর। ১
=>মনঃ + যোগ।
iv) লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দুইটি উপায় লেখ। ২
২। ক) সারাংশ লেখ: ৫
একজন মানুষ ভালো কি মন্দ আমরা তা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। সে ভদ্র কি অভদ্র তাও বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। ব্যবহার ভালো হলে লোকে তাকে ভালো বলে। তাকে পছন্দ করে। ব্যবহার খারাপ হলে লোকে তাকে খারাপ বলে। তাকে অপছন্দ করে। তার সঙ্গে মিশতে চায় না। তার সঙ্গে কাজ করতে চায় না। তাকে কাছে ডাকতে চায় না। তোমার ব্যবহার দিয়েই তোমার মনুষ্যত্বের পরিচয়।
অথবা, খ) সারমর্ম লেখ:
হে সূর্য! শীতের সূর্য!
হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায়
আমরা থাকি
যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ
ধানকাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে।
হে সূর্য, তুমি তো জানো,
আমাদের গরম কাপড়ের কত অভাব।
সারারাত খড়কুটো জ্বালিয়ে
এক টুকরো কাপড়ে কান ঢেকে,
কত কষ্টে আমরা শীত আটকাই।
সকালের এক টুকরো রোদ্দুর-
এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি।
৩। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ কর: ৫
ক) করিতে পরি না কাজ
সদা ভয়, সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে
পাছে লোকে কিছু বলে।
অথবা, খ) জ্ঞানহীন মানুষ পশুর সমান।
৪। ক) মনে কর, তোমার নাম মালিহা। তোমার বান্ধবী সুমাইয়া ঢাকায় থাকে। কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তার কাছে একটি পত্র লেখ। ৫
অথবা, খ) ধর, তুমি রায়হান এ. কে. উচ্চ বিদ্যালয়, দনিয়া, ঢাকার অষ্টম শ্রেণির ছাত্র। তোমাদের বিদ্যালয়ে একটি ‘বিজ্ঞান ক্লাব’ গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট এককানা আবেদনপত্র রচনা কর।
৫। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর:
ক) অধ্যবসায়
(সংকেত: সূচনা, অধ্যবসায় কী? অধ্যবসায়ের প্রয়োজনীয়তা, ছাত্রজীবনে অধ্যবসায়, অধ্যবসায় ও প্রতিভা, অধ্যবসায়ের উদাহরণ, উপসংহার।)
খ) পাঠাগারের প্রয়োজনীয়তা;
(সংকেত: সূচনা, পাঠাগার কী? পাঠাগারের ইতিহাস, পাঠাগারের বিকাশ, পাঠাগারের শ্রেণিবিভাগ, পাঠাগারের প্রয়োজনীয়তা, উপসংহার।)
গ) শ্রমের মর্যাদা;
(সংকেত: সূচনা, শ্রম কী? শ্রমের শ্রেণিবিভাগ, শ্রমের প্রয়োজনীয়তা, শ্রমের মর্যাদা, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, উপসংহার।)
কুমিল্লা বোর্ড ২০১৭ বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন
১. একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় কী তৈরি হয়?
ক. বাক্য
খ. ভাষা
গ. ধ্বনি
ঘ. বর্ণ
২. বাংলা ভাষার কোন রীতি বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের অনুপযোগী?
ক. সাধুরীতি
খ. আঞ্চলিকরীতি
গ. চলিতরীতি
ঘ. কথ্যরীতি
৩. ‘পরীক্ষা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. পরী + ইক্ষা
খ. পরি + ইক্ষা
গ. পরি + ঈক্ষা
ঘ. পরী + ঈক্ষা
৪. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৭টি
খ. ৫টি
গ. ১০টি
ঘ. ৬টি
৫. নিচের কোন শব্দের শেষে ‘ইনী’ প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়?
ক. চাকর
খ. গোয়ালা
গ. কামার
ঘ. আধুনিক
৬. ‘শৈবাল’ শব্দের সঠিক বহুবচন কোনটি?
ক. শৈবাল মালা
খ. শৈবাল গুচ্ছ
গ. শৈবাল পুঞ্জ
ঘ. শৈবাল দাম
৭. ‘আমরা তাজমহল দর্শন করে এলাম’- বাক্যে ‘দর্শন’ কোন ধরনের বিশেষ্য পদ?
ক. সংজ্ঞাবাচক
খ. সমষ্টিবাচক
গ. ভাববাচক
ঘ. শ্রেণিবাচক
৮. নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
ক. সাপুড়ে সাপ খেলায়
খ. সাইরেন বেজে উঠল
গ. মিতালি বই পড়ছে
ঘ. মা শিশুকে চাঁদ দেখাচ্ছে
৯. ‘বইটি হারিয়ে ফেলেছি’- বাক্যে ‘হার্ + আ’ কোন ধাতুর উদাহরণ?
ক. কর্মবাচ্যের ধাতু
খ. প্রযোজক ধাতু
গ. স্বয়ংসিদ্ধ ধাতু
ঘ. নাম ধাতু
১০. পুরাঘটিত অতীত কালের উদাহরণ কোনটি?
ক. বাবা প্রতিদিন বাজার করতেন
খ. আমি ছেলেবেলার কথা ভাবছিলাম
গ. তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে?
ঘ. তিনি খুলনা থেকে এলেন
১১. ‘গুড় গুড় করে মেঘ ডাকছে’- এখানে ‘গুড়গুড়’ কোন অনুকৃতির ধ্বন্যাত্মক শব্দ?
ক. জীবজন্তুর ধ্বনির
খ. অনুভূতির কাল্পনিক
গ. মানুষের ধ্বনির
ঘ. বস্তুর ধ্বনির
১২. ‘নদীমাতৃক’ শব্দটি কী উপায়ে গঠিত সাধিত শব্দ?
ক. উপসর্গ যোগে
খ. সমাসের সাহায্যে
গ. সন্ধির সাহায্যে
ঘ. প্রত্যয় যোগে
১৩. বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সংগতি ও ভাবের মিলবন্ধনকে কী বলে?
ক. যোগ্যতা
খ. বিধেয়
গ. আকাঙ্ক্ষা
ঘ. আসত্তি
১৪. নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?
ক. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে
খ. আমি বহু কষ্টে সাঁতার শিখেছি
গ. লোকটি ধনী কিন্তু কৃপণ
ঘ. জগতে অসম্ভব বলে কিছু নেই
১৫. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন বসে?
ক. সেমিকোলন
খ. হাইফেন
গ. কোলন
ঘ. কমা
১৬. ‘আমাকে নিয়ে টানাটানি করো না।’
ক. সংস্কৃত ধাতু
খ. বাংলা ধাতু
গ. বিদেশাগত ধাতু
ঘ. সংস্কৃত ও বাংলা উভয় ধাতু
১৭. অভিধানে শীর্ষ শব্দের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে তাকে কী বলে?
ক. ভুক্ত
খ. অন্তর্ভুক্তি
গ. ভুক্তি
ঘ. অন্তর্ভুক্ত
১৮. ‘যত বড় মুখ নয়, তত বড় কথা’- এখানে ‘মুখ’ কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. সংযত
খ. ক্ষমতা
গ. সাহস
ঘ. কথা
১৯. ‘তামার বিষ’- বাগধারাটির অর্থ কী?
ক. অর্থের অহংকার
খ. টাকার অভাব
গ. অর্থের কু-প্রভাব
ঘ. সামান্য অর্থ
২০. ‘বাতাস’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. সমীর
খ. অটবি
গ. পাথার
ঘ. শৈল
উত্তর মালা :
১. ক, ২. ক, ৩. গ, ৪. ক, ৫. খ, ৬. ঘ, ৭. গ, ৮. খ, ৯. ক, ১০. গ,
১১. ঘ, ১২. খ, ১৩. ক, ১৪. গ, ১৫. খ, ১৬. গ, ১৭. গ, ১৮. খ, ১৯. গ, ২০. ক,
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
- জেএসসি বাংলা ২য় সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৫-২০১৯)
- এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
- মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
- ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন (২০০৮-২০২৫)
- এইচএসসি ব্যাকরণ অংশের টোপিকভিত্তিক বোর্ড প্রশ্ন সমাধান একসাথে (২০১৬-১০২৫)
- এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
- আলিম বাংলা ২য় বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
