জেএসসি ২০১৭ চট্টগ্রাম বোর্ড বাংলা ২য় প্রশ্ন ও সমাধান

JSC 2017 Bangla 2nd Paper Chattogram Board Question and Solution

জেএসসি ২০১৭ বাংলা ২য়: এখানে জেএসসি বাংলা ২য় চট্টগ্রাম বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।

চট্টগ্রাম বোর্ড ২০১৭ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন

১। ক) সারাংশ লেখ: ৫

সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায়। শিক্ষার আলো আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে। আমাদের দৃষ্টিতে চারপাশের জগৎ আরও সুন্দর হয়ে ওঠে। আমরা জীবনের নতুন অর্থ খুঁজে পাই; শিক্ষার আলো পেয়ে আমাদের ভেতরের মানুষটি জেগে ওঠে। আমরা বড় হতে চাই, বড় হওয়ার জন্য চেষ্টা করি। আমরা সুন্দর করে বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আর সুন্দর করে বাঁচতে হলে চাই জ্ঞান। সেই জ্ঞানকে কাজেও লাগানো চাই। শিক্ষার ফলে আমাদের ভেতর যে শক্তি লুকানো থাকে তা ধীরে ধীরে জেগে ওঠে। আমরা মানুষ হয়ে উঠি।

অথবা, খ) সারমর্ম লেখ:

এই যে বিটপি-শ্রেণি হেরি সারি সারি-
কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি।
কেহ বা সরল সাধু-হৃদয় যেমন,
ফল-ভরে নত কেহ গুণীর মতন।
এদের স্বভাব ভালো মানবের চেয়ে,
ইচ্ছা যার দেখ দেখ জ্ঞানচক্ষে চেয়ে।
যখন মানবকুল ধনবান হয়,
তখন তাদের শির সমুন্নত রয়।
কিন্তু ফলশালী হলে এই তরুগণ,
অহংকারে উচ্চশির না করে কখন।
ফলশূন্য হলে সদা থাকে সমুন্নত,
নীচ প্রায় কার ঠাঁই নহে অবনত।

২। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ কর: ৫

ক) এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি-
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।

খ) জ্ঞানহীন মানুষ পশুর সমান।

৩। ক) অনুচ্ছেদ লেখ: ৫

‘বাংলাদেশের কৃষক’

অথবা, খ) নিচের অনুচ্ছেদটি পড় এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও: ব্যর্থতা কেউ চায় না। সবাই সাফল্য খোঁজে। কিন্তু কেউই সব কাজে একবারে সফল হয় না। সফলতার জন্য বারবার চেষ্টা করতে হয়। কোনো কাজে সাফল্য লাভের জন্য বারবার এই চেষ্টার নামই অধ্যবসায়। অধ্যবসায় ছাড়া জীবনে উন্নতি লাভ করা যায় না। অধ্যবসায়ই হচ্ছে মানবসভ্যতার অগ্রগতির চাবিকাঠি।

i) ‘অধ্যবসায়’ শব্দের অর্থ কী? ১
=>অবিরাম সাধনা।

ii) ‘খোজে’ কোন কালের ক্রিয়াপদ? ১
=>সাধারণ বর্তমান কালের।

iii) ‘বারবার’ শব্দের বিপরীত শব্দ কী? ১
=>কদাচিত।

iv) কোনো কাজে ব্যর্থ হলে কী করতে হবে? ১
=>বারবার চেষ্টা করতে হবে।

v) ‘উন্নতি’ এর সন্ধি-বিচ্ছেদ কর। ১
=>উৎ + নতি।

৪। ক) মনে কর, তুমি ইফতি। তোমার বন্ধু ইশমামের-মা হঠাৎ মারা গেছেন। ইশমামকে সান্ত্বনা জানিয়ে একটি চিঠি লেখ। ৫

অথবা, খ) মনে কর, তুমি মাছুম। তুমি মোহনপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। শিক্ষাসফরের গুরুত্ব উল্লেখ করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখ।

৫ । যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর: ১০

ক) শ্রমের মর্যাদা;
(সংকেত: সূচনা, শ্রম কী, শ্রমের শ্রেণিবিভাগ, শ্রমের প্রয়োজনীয়তা, শ্রমের মর্যাদা, পৃরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, উপসংহার।)

খ) বাংলাদেশের ষড়ঋতু;
(সংকেত: সূচনা, ষড়ঋতুর পরিচয়, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল, উপসংহার।)

গ) কর্মমুখী শিক্ষা;
(সংকেত: সূচনা, কর্মমুখী শিক্ষা কী, কর্মমুখী শিক্ষার প্রকারভেদ, কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা, কর্মমুখী শিক্ষার প্রসার, উপসংহার।)

চট্টগ্রাম বোর্ড ২০১৭ বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন

১. ধ্বনির অর্থপূর্ণ মিলনে কা গঠিত হয়?

ক. ভাষা
খ. শব্দ
গ. সাধু
ঘ. পদ

২. ভাষার কোন রীতি নাটকের সংলাপে উপযোগী নয়?

ক. মৌখিক
খ. আঞ্চলিক
গ. সাধু
ঘ. চলিত

৩. নিচের কোন শব্দের ‘অ’ এর উচ্চারণ সংবৃত?

ক. নদী
খ. ক্ষণ
গ. ঘর
ঘ. অকাল

৪. ‘কার’ চিহ্ন কয়টি?

ক. ৬টি
খ. ৭টি
গ. ৯টি
ঘ. ১০টি

৫.’পবিত্র’ এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. পব + ইত্র
খ. পবি + ইত্র
গ. পো + ইত্র
ঘ. পৌ + ইত্র

৬. নিচের কোন শব্দটি দ্বারা কেবল পুরুষ বুঝায়?

ক. স্ত্রৈণ
খ. শিষ্য
গ. এয়ো
ঘ. অজ

৭. কোন কোন পদে বচনভেদ হয়?

ক. বিশেষ্য ও ক্রিয়া
খ. সর্বনাম ও বিশেষণ
গ. অব্যয় ও সর্বনাম
ঘ. বিশেষ্য ও সর্বনাম

৮. ‘অগ্নিবীণা’ কোন ধরনের বিশেষ্য পদ?

ক. শ্রেণিবাচক
খ. সংজ্ঞাবাচক
গ. ভাববাচক
ঘ. সমষ্টিবাচক
৯. ‘সাইরেন বেজে উঠল’- বাক্যে ‘বেজে উঠল’ কোন ধরনের ক্রিয়া?

ক. সমাপিকা
খ. অসমাপিকা
গ. প্রযোজক
ঘ. যৌগিক

১০. কোন ধাতুকে বিশ্লেষণ করা যায় না?

ক. সাধিত ধাতু
খ. সিদ্ধ ধাতু
গ. যৌগিক ধাতু
ঘ. কর্মবাচ্যের ধাতু

১১. এবার মা খেতে ডেকেছেন- বাক্যের ক্রিয়াপদটি কোন কালের?

ক. পুরাঘটিত অতীত
খ. নিত্যবৃত্ত অতীত
গ. পুরাঘটিত বর্তমান
ঘ. ঘটমান বর্তমান

১২. বাংলা ভাষায় কোনটির নিজস্ব কোনো অর্থ নেই?

ক. ধ্বন্যাত্মক শব্দ
খ. অব্যয় পদ
গ. সর্বনাম পদ
ঘ. অনুসর্গ

১৩. উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?

ক. নিলাজ
খ. মিশুক
গ. ডুবুরি
ঘ. স্মরণীয়

১৪. বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সংগতি ও ভাবের মিলবন্ধনকে কী বলে?

ক. আসত্তি
খ. আকাঙ্ক্ষা
গ. যোগ্যতা
ঘ. আসক্তি

১৫. ‘ছেলেটি গরিব কিন্তু মেধাবী।’- বাক্যটি কোন ধরনের?

ক. স্বাধীন খন্ড বাক্য
খ. সরল বাক্য
গ. জটিল বাক্য
ঘ. যৌগিক বাক্য

১৬. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন বসে?

ক. কমা
খ. হাইফেন
গ. কোলন
ঘ. সেমিকোলন

১৭. কোন বানানটি সঠিক?

ক. ঘন্টা
খ. দন্ড
গ. বিশেষণ
ঘ. ত্রান

১৮. অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রমে ‘ক’ বর্ণের পরে কোনটি থাকে?

ক. খ
খ. ক্ষ
গ. অ
ঘ. হ

১৯. কোনটি ‘বিহঙ্গ’ শব্দের সমার্থক শব্দ?

ক. প্রসূণ
খ. হিরণ
গ. নেত্র
ঘ. খগ

২০. ‘ইঁদুর কপালে’- বাগধারাটির অর্থ কী?

ক. মন্দভাগ্য
খ. অপদার্থ
গ. সামান্য অর্থ
ঘ. মিথ্যা শোক

উত্তর মালা :

১. খ, ২. গ, ৩. ক, ৪. ঘ, ৫. গ, ৬. ক, ৭. ঘ, ৮. খ, ৯. ঘ, ১০. খ,

১১. গ, ১২. ক, ১৩. ক, ১৪. গ, ১৫. ঘ, ১৬. খ, ১৭. গ, ১৮. খ, ১৯. ঘ, ২০. ক,

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top