জেএসসি ২০১৭ ঢাকা বোর্ড বাংলা ২য় প্রশ্ন ও সমাধান

JSC Dhaka 2017 Bangla 2nd Board Question and Solution

জেএসসি ২০১৭ বাংলা ২য়: এখানে জেএসসি বাংলা ২য় ঢাকা বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।

ঢাকা বোর্ড ২০১৭ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন

জেএসসি ঢাকা বোর্ড বাংলা ২য়

রচনামূলক+বহুনির্বাচনি

সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০

১। ক) সারাংশ লেখ: ৫

সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায়। শিক্ষার আলো আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে। আমাদের দৃষ্টিতে চারপাশের জগৎ আরও সুন্দর হয়ে ওঠে। আমরা জীবনের নতুন অর্থ খুঁজে পাই; শিক্ষার আলো পেয়ে আমাদের ভেতরের মানুষটি জেগে ওঠে। আমরা বড় হতে, চাই, বড় হওয়ার জন্য চেষ্টা করি। আমরা সুন্দর করে বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আর সুন্দর করে বাঁচতে হলে চাই জ্ঞান। সেই জ্ঞানকে কাজেও লাগানো চাই। শিক্ষার ফলে আমাদের ভেতর যে শক্তি লুকানো থাকে তা ধীরে ধীরে জেগে ওঠে। আমরা মানুষ হয়ে উঠি।

অথবা, খ) সারমর্ম লেখ:

নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি।
গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি।
অবারিত মাঠ, গগনললাট চুমে তব পদধূলি
ছায়াসুনিবিড় শান্তির নীড় ছোটো ছোটো গ্রামগুলি।
পল্লবঘন আম্রকানন রাখালের খেলাগেহ,
স্তব্ধ অতল দিঘি কালোজল- নিশীথশীতল স্নেহ।
বুকভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে-
মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে।

২। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ কর:৫

ক) লোভে পাপ, পাপে মৃত্যু।

খ) বিশ্বের যা-কিছু মহান সৃষ্টি
চির-কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর

৩। ক) অনুচ্ছেদ লেখ: ৫

‘বাংলা নববর্ষ’।

অথবা, খ) নিচের অনুচ্ছেদটি পড় এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও:

বিভিন্ন ভাষারীতি কালক্রমে পরিমার্জিত হয়ে সবার গ্রহণযোগ্য একটি রূপ লাভ করে। এই ভাষারীতি সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা ও নিত্যব্যবহারে আরও আকর্ষণীয় হয়। ভাষাও যে শ্রমসাধ্য, প্রযত্নলব্ধ এবং শেখার কোনো বিষয়-প্রমিত ভাষারীতি তার প্রমাণ।

i) ভাষার ধর্ম কী? ১
=>বদলে যাওয়া।

ii) ‘প্রযত্নলব্ধ’ শব্দের অর্থ কী? ১
=>অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত।

iii) ‘গ্রহণ’ শব্দের বিপরীত শব্দ কী? ১
=>বর্জন।

iv) প্রমিত ভাষারীতি কাকে বলে? ২
=>একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকেই প্রমিত ভাষারীতি বলে।

৪। ক) মনে কর, তোমার ছোট ভাই রতন যষ্ঠ শ্রেণিতে পড়ে। তাকে ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকিস্বরূপ’ এই মর্মে একটি পত্র লেখ। ৫

অথবা, খ) মনে কর, তোমার নাম হৃদয়। অষ্টম শ্রেণিতে তোমার রোল নম্বর ০১। হঠাৎ করে তোমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে তোমার লেখাপড়া বন্ধ হতে বসেছে। এ অবস্থায় বিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানি আবেদনপত্র লেখ।

৫। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর: ১০

ক) বিজয় দিবস ;
(সংকেত: সূচনা, বিজয় দিবসের ইতিহাস, বিজয় দিবসের তাৎপর্য, বিজয় দিবসের উৎসব, উপসংহার।)

খ) শ্রমের মর্যাদা;
(সংকেত: সূচনা, শ্রম কী, শ্রমের শ্রেণিবিভাগ, শ্রমের প্রয়োজনীয়তা, শ্রমের মর্যাদা, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, উপসংহার।)

গ) স্বদেশপ্রেম।
(সংকেত: সূচনা, স্বদেশপ্রেমের সংজ্ঞার্থ, স্বদেশপ্রেমের স্বরূপ, স্বদেশপ্রেমের অনুভূতি, ছাত্রজীবনে স্বদেশপ্রেম, বাঙালির স্বদেশপ্রেম, স্বদেশপ্রেম ও বিশ্বেপ্রেম, উপসংহার।)

ঢাকা বোর্ড ২০১৭ বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন

১. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে লেখা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা?

ক. প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে
খ. প্রথম ভাগের চতুর্থ অনুচ্ছেদে
গ. প্রথম ভাগের পঞ্চম অনুচ্ছেদে
ঘ. প্রথম ভাগের ষষ্ঠ অনুচ্ছেদে

২. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্তরূপ কয়টি?

ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি

৩. ‘ক্ষুধার্ত’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ-

ক. ক্ষুদা + ঋত
খ. খুদা + ঋত
গ. খুধা + ঋত
ঘ. ক্ষুধা + ঋত

৪. কোন শব্দটি দ্বারা উভয় লিঙ্গ বোঝায়?

ক. বাঙালি
খ. বিদ্বান
গ. সুন্দর
ঘ. খাতা

৫. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক উভয় বহুবচনে ব্যবহৃত হয় কোনটি?

ক. নিকর
খ. এরা
গ. রাজি
ঘ. আবলি

৬. ‘কবি’ কোন বিশেষ্যের উদাহরণ?

ক. শ্রেণিবাচক বিশেষ্য
খ. সমষ্টিবাচক বিশেষ্য
গ. ভাববাচক বিশেষ্য
ঘ. সংজ্ঞাবাচক বিশেষ্য

৭. সাপুড়ে সাপ খেলায়- বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ?

ক. যৌগিক ক্রিয়া
খ. অকর্মক ক্রিয়া
গ. প্রযোজক ক্রিয়া।
ঘ. অসমাপিকা ক্রিয়া

৮. সাধিত ধাতু কয় প্রকার?

ক. দুই প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার

৯. আমি ছেলেবেলার কথা ভাবছিলাম- বাক্যটি কোন কালের উদাহরণ?

ক. সাধারণ অতীত
খ. নিত্যবৃত্ত অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. ঘটমান অতীত

১০. ঝম ঝম করে বৃষ্টি নামল- বাক্যটিতে ‘ঝম ঝম’ শব্দটি কোন ধ্বনির অনুকৃতি?

ক. বস্তুর ধ্বনির অনুকৃতি
খ. মানুষের ধ্বনির অনুকৃতি
গ. জীবজন্তুর ধ্বনির অনুকৃতি
ঘ. অনুভূতির কাল্পনিক অনুকৃতি

১১. প্রত্যয়যোগে গঠিত শব্দটি কোনটি?

ক. নির্ণয়
খ. মাসিক
গ. শুভেচ্ছা
ঘ. মুখচন্দ্র

১২. আমরা বড়শি দিয়ে নারকেল পাড়ি- বাক্যটিতে কোন গুণের অভাব আছে?

ক. আসত্তি
খ. আকাঙ্ক্ষা
গ. যোগ্যতা
ঘ. আসক্তি

১৩. দুটো বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে কোন চিহ্নটি হয়?

ক. !
খ. ;
গ. —
ঘ. :
১৪. কোনটি তৎসম শব্দ?

ক. কুর্নিশ
খ. বার্নিশ
গ. হর্ন
ঘ. কুটির

১৫. অভিধানে শীর্ষ শব্দের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে তাকে কী বলা হয়?

ক. উক্তি
খ. ভুক্তি
গ. নির্দেশিকা
ঘ. বর্ণানুক্রম

১৬. সত্যের পথ ছাড়া মুক্তি নেই- বাক্যটিতে ‘ছাড়া’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. ত্যাগ
খ. মুক্তি
গ. ব্যতীত
হ. শ্রীহীন

১৭. কোন বাগধারাটির অর্থ ‘অসম্ভব বস্তু’?

ক. ব্যাঙের আধুলি
খ. তামার বিষ
গ. শিব রাত্রির সলতে
ঘ. সোনার পাথর জুটি

১৮. কোনটি ‘গাঙ’ শব্দের সমার্থক শব্দ?

ক. তটিনী
খ. সলিল
গ. পয়ঃ
ঘ. বারি

১৯. ‘নিরীহ’ শব্দটির বিপরীত শব্দ কী?

ক. সবল
খ. ধ্বংস
গ. সরল
ঘ. দুর্দান্ত

২০. বাংলা ধাতুর উদাহরণ কোনটি?

ক. খাট্ + বে = খাটবে
খ. জম্ + আট = জমাট
গ. হাস্ + ই = হাসি
ঘ. বিগড় + আনো = বিগড়ানো

উত্তর মালা :

১. ক, ২. গ, ৩. ঘ, ৪. ক, ৫. খ, ৬. ক, ৭. গ, ৮. খ, ৯. ঘ, ১০. ক,

১১. খ, ১২. গ, ১৩. খ, ১৪. ঘ, ১৫. খ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. ক, ১৯. ঘ, ২০. গ,

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top