জেএসসি ২০১৭ দিনাজপুর বোর্ড বাংলা ২য় প্রশ্ন ও সমাধান

JSC 2017 Bangla 2nd Dinajpur Board Question and Solution

জেএসসি ২০১৭ বাংলা ২য়: এখানে জেএসসি বাংলা ২য় দিনাজপুর বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।

দিনাজপুর বোর্ড ২০১৭ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন

জেএসসি দিনাজপুর বোর্ড বাংলা ২য়

রচনামূলক+বহুনির্বাচনি

সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০

১। ক) সারাংশ লেখ:৫

আনন্দ প্রকাশ জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ। আনন্দকে আমরা বুঝি রূপ-রস-শব্দ-স্পর্শ-গন্ধ ইত্যাদির সাহায্যে, ইন্দ্রিয়সকলের সাহায্যে। মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায়- নানা রূপে। তাই সৃষ্টি হলো চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, সংগীতশিল্পী, কবি, সাহিত্যিক। পুরাকালের গুহামানুষ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের পাওয়া আনন্দকে সুন্দরকে অন্য মানুষের মধ্যে বিস্তার করতে চেয়েছে। তাই সৃষ্টি হয়েছে নানান আঙ্গিকের শিল্পকলা।

অথবা, খ) সারমর্ম লেখ:

নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি!
গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি।
অবারিত মাঠ, গগনললাট চুমে তব পদধূলি
ছায়াসুনিবিড় শান্তির নীড় ছোটো ছোটো গ্রামগুলি।
পল্লবঘন আম্রকানন রাখালের খেলাগেহ,
স্তব্ধ অতল দিঘি কালোজল- নিশীথশীতল স্নেহ।
বুকভরা মধু ৰঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে-
মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে।

২। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ কর:

ক) সঙ্গ দোষে লোহা ভাসে।

খ) বিশ্বের যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

৩। ক) অনুচ্ছেদ লেখ:

‘বৈশাখী মেলা’

অথবা, খ) নিচের অনুচ্ছেদটি পড় এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও:

মানুষের অনন্ত জিজ্ঞাসা, অসীম কৌতূহল। তার এই অনন্ত জিজ্ঞাসা, অন্তহীন জ্ঞান ধরে রাখে বই। আর বই সংগৃহীত থাকে পাঠাগারে। পাঠাগার হলো সাহিত্য, ইতিহাস, ধর্ম, দর্শনবিজ্ঞান ইত্যাদির এক বিশাল সংগ্রহশালা। পাঠাগারে বইয়ের ভাণ্ডারে সঞ্চিত হয়ে আছে মানব সভ্যতার শত শত বছরের ইতিহাসের হৃদয়-স্পন্দন।

i) অসীম শব্দের বিপরীত শব্দ লেখ। ১
=>সসীম।

ii) পাঠাগার শব্দের একটি সমার্থক শব্দ লেখ। ১
=>গ্রন্থাগার।

iii) ‘বিজ্ঞান’ শব্দে ব্যবহৃত ‘জ্ঞ’ যুক্তবর্ণটি ভেঙে লেখ। ১
=>জ্+ঞ।

iv) অনুচ্ছেদে ব্যবহৃত নিচের শব্দগুলো কোনটি কোন পদ তা লেখ: ২

বিশাল, রাখে, তার, আর।

=>বিশাল=বিশেষণ
=>রাখে=ক্রিয়া
=>তার=সর্বনাম
=>আর=অব্যয়/যোজক।

৪। ক) মনে কর তুমি রোকসানা, জামালপুর থাক। তোমার ছোট ভাই ইমরান বাবা মায়ের সথে মাদারিপুর থাকে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একখানা পত্র লেখ। ৫

অথবা, খ) মনে কর তুমি মাহেরা, অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়, শ্রীপুর-এর অষ্টম শ্রেণির একজন শিক্ষার্থী। শিক্ষাসফরের গুরুত্ব উল্লেখ করে তোমার স্কুলের প্রধান শিক্ষকের নিকট শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখ।

৫। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর: ১০

ক) বাংলাদেশের কৃষক;
(সংকেত: সূচনা, কৃষকের অতীত ইতিহাস, বর্তমান অবস্থা, কৃষকের উন্নয়ন, উপসংহার।)

খ) ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য;
(সংকেত: সূচনা, ছাত্রজীবন, ছাত্রজীবনের লক্ষ্য, ছাত্রজীবনের কর্তব্য, ছাত্রজীবনের দায়িত্ব, উপসংহার।)

গ) স্বদেশপ্রেম;
(সংকেত: সূচনা, স্বদেশপ্রেমের সংজ্ঞার্থ, স্বদেশপ্রেমের স্বরূপ, স্বদেশপ্রেমের অনুভূতি, ছাত্রজীবনে স্বদেশপ্রেম, বাঙালির স্বদেশপ্রেম, স্বদেশপ্রেম ও বিশ্বপ্রেম, উপসংহার।)

দিনাজপুর বোর্ড ২০১৭ বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন

১. মোখিক ও লিখিত উভয় ক্ষেত্রেই আকষণায় ও আদরণীয় ভাষারীতি কোনটি?

ক. সাধু ভাষারীতি
খ. চলিত ভাষারীতি
গ. আঞ্চলিক ভাষারীতি
ঘ. কথ্য ভাষারীতি

২. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?

ক. ৫টি
খ. ৬টি
গ. ৭টি
ঘ. ১০টি

৩. উপসর্গ যোগে গঠিত শব্দ নিচের কোনটি?

ক. সুনীল
খ. মিঠাই
গ. সাংবাদ
ঘ. লাজুক

8. ‘আমাকে তোমার পায়ে রাখো প্রভু’- বাক্যটিতে ‘রাখো’ নিচের কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. স্থাপন
খ. সম্মান
গ. গচ্ছিত
ঘ. আশ্রয়

৫. নিচের কোন বানানটি সঠিক?

ক. বৃশ্চিক
খ. ব্রিশ্চিক
গ. বৃস্চিক
ঘ. বৃশ্ছিক

৬. বাংলায় কোন চিহ্নটিকে সংযোগ চিহ্ন বলা হয়?

ক. কোলন
খ. হাইফেন
গ. সেমিকোলন
খ. কমা

৭. ‘আমরা বড়শি দিয়ে নারকেল পাড়ি’- বাক্যটি তার কোন গুণ হারিয়েছে?

ক. আকাঙ্ক্ষা
খ. আসত্তি
গ. যোগ্যতা
ঘ. নৈকট্য

৮. সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের বর্তমান কালের অনুজ্ঞা নিচের কোন বিভক্তি যুক্ত হয়?

ক. অ
খ. ও
গ. বেন
ঘ. এন

৯. ত্ +র = দ্ + র এই নিয়মের সন্ধি নিচের কোনটি?

ক. তদ্রূপ
খ. উদ্ভব
গ. তন্মধ্যে
ঘ. উদ্‌গিরণ

১০. নিচের কোন দ্বিরুক্ত শব্দটি অনুভূতির কাল্পনিক অনুকৃতি?

ক. ঘচঘচ
খ. জড়সড়
গ. চোঁ চোঁ
ঘ. ঝম ঝম

১. ‘একমাত্র সন্তান’ অর্থে নিচের কোন বাগধারাটি সঠিক?

ক. শিবরাত্রির সলতে
খ. সোনার পাথর বাটি
গ. শকুনিমামা
ঘ. পালের গোদা

১২. নিচের কোনটি বাংলা ধাতু?

ক. হাস্য
খ. হাসি
গ. জমাট
ঘ. খাটবে

১৩. নিচের কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?

ক. পর্বত
খ. শহর
গ. লালমাই পাহাড়
ঘ. সাগর

১৪. সাপেক্ষ সর্বনাম নিচের কোনগুলো?

ক. সকল, সব
খ. এ. এটি
গ. কেউ, কোন
ঘ. যে-সে, যা-তা

১৫. ‘অনুষ্ঠান’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?

জ. ওনুশ্ ঠান্
খ. অনুশ্ ঠান্
গ. ওনুস্ ঠান্
ঘ. অন্ নুশ্ ঠান্

১৬. নিচের কোনটি পুরাঘটিত অতীতকালের উদাহরণ?

ক. সুমন বই পড়ছিল
খ. আমি ছেলেবেলার কথা ভাবছিলাম
গ. আমি খেলা দেখে এলাম
ঘ. আমি তাকে ভাত খেতে দেখেছিলাম

১৭. “কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি”-এটি কোন ধরনের বাক্য?

ক. জটিল বাক্য
খ. সরল বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য

১৮. ‘বন’ শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি?

ক. অটবি
খ. কুসুম
গ. পবন
ঘ. বিজুরি

১৯. ‘নিরীহ’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. শান্ত
খ. সান্ত্ব
গ. দুর্দান্ত
ঘ. স্থির

২০. ‘ইকা’ প্রত্যয়যোগে গঠিত স্ত্রীলিঙ্গের উদাহরণ কোনটি?

ক. কামারনী
খ. সুকেশিনী
গ. অধ্যাপিকা
ঘ. গরীয়ান

উত্তর মালা :

১. খ, ২. গ, ৩. ক, ৪. ঘ, ৫. ক, ৬. খ, ৭. গ, ৮. ঘ, ৯. ক, ১০. গ,

১১. ক, ১২. খ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. ক, ১৬. ঘ, ১৭. বোর্ড বই অনুযায়ী উত্তর ক, জটিল বাক্য, কিন্তু নিয়ম অনুযায়ী এটি সরল বাক্য হওয়া উচিত (খ), ১৮. ক, ১৯. গ, ২০. গ,

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top