JSC 2017 Bangla 2nd Barisal Board Question and Solution
জেএসসি ২০১৭ বাংলা ২য়: এখানে জেএসসি বাংলা ২য় বরিশাল বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।
বরিশাল বোর্ড ২০১৭ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন
জেএসসি বরিশাল বোর্ড বাংলা ২য়
রচনামূলক+বহুনির্বাচনি
সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০
১। ক) অনুচ্ছেদ লেখ:
আন্তর্জাতিক মাতৃভাষা।
অথবা, খ) নিচের অনুচ্ছেদটি পড় এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও:
ভাবে আর কাজে সম্বন্ধটা খুব নিকট বোধ হইলেও আদতে এ জিনিস দুইটায় কিন্তু আসমান-জমিন তফাৎ। ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো, একটা অবান্তর উচ্ছ্বাসমাত্র। তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প, ইহা যেন কেহ মনে করিয়া না বসেন। কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয়, ইহা সম্পূর্ণভাবে বস্তুজগতের।
i) ‘সৌরভ’ শব্দের বিপরীত শব্দ কী? ১
=>দুর্গন্ধ।
ii) ‘পুষ্প’ শব্দের একটি সমার্থক শব্দ লেখ। ১
=>ফুল।
iii). বস্তুজগৎ বলতে কী বোঝানো হয়েছে? ১
=>
iv) ভাব ও কাজের মধ্যে কী ধরনের সম্পর্ক আছে? আলোচনা কর। ২
২। ক) সারাংশ লেখ: ৫
বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে- ‘বাঙালির বাংলা’ সেদিন তারা অসাধ্য সাধন করবে। বাঙালির মতো জ্ঞান-শক্তি ও প্রেম-শক্তি (ব্রেন সেন্টার ও হার্ট সেন্টার) এশিয়ায় কেন, বুঝি পৃথিবীতে কোনো জাতির নেই। কিন্তু কর্ম-শক্তি একেবারে নেই বলেই তাদের এই দিব্যশক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে। তাদের কর্মবিমুখতা, জড়তা, মৃত্যুভয়, আলস্য, তন্দ্রা, নিদ্রা, ব্যবসা-বাণিজ্যে অনিচ্ছার কারণ। তারা তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনা-শক্তিকে হারিয়ে ফেলেছে। এই তমঃ, এই তিমির, এই জড়তাই অবিদ্যা। অবিদ্যা কেবল অন্ধকার পথে ভ্রান্তির পথে নিয়ে যায়, দিব্যশক্তিকে নিস্তেজ, মৃতপ্রায় করে রাখে।
অথবা, খ) সারমর্ম লেখ:
হে সূর্য। শীতের সূর্য।
হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায়
আমরা থাকি
যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ
ধানকাটার রোমাণ্যকর দিনগুলির জন্যে।
হে সূর্য, তুমি তো জানো,
আমাদের গরম কাপড়ের কত অভাব।
সারারাত খড়কুটো জ্বালিয়ে
এক টুকরো কাপড়ে কান ঢেকে,
কত কষ্টে আমরা শীত আটকাই।
সকালের এক টুকরো রোদ্দুর-
এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি।
৩। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ কর:
ক) বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। ৫
খ) সঙ্গ দোষে লোহা ভাসে।
৪। ক) মনে কর, তোমার নাম অমিত/আনিকা। তোমার বন্ধুর নাম রাহাত। সে কুমিল্লায় থাকে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটি পত্র লেখ। ৫
অথবা, খ) শিক্ষাসফরের গুরুত্ব উল্লেখ করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখ।
৫। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর: ১০
ক) দৈনন্দিন জীবনে বিজ্ঞান;
(সংকেত: সূচনা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, শহুরে জীবনে বিজ্ঞান, গ্রামীণ জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাবের অপকারিতা, উপসংহার।)
খ) বাংলাদেশের কৃষক;
(সংকেত সূচনা, কৃষকের অতীত ইতিহাস, বর্তমান অবস্থা, কৃষকের উন্নয়ন, উপসংহার।)
গ) ট্রেনে ভ্রমণ;
(সংকেত: ভূমিকা, ভ্রমণ কী? ভ্রমণের পথসমূহ, ট্রেনে ভ্রমণের শুরু, ট্রেনের ভেতরের অবস্থা, বিভিন্ন স্টেশন, ট্রেন থেকে উল্লেখযোগ্য স্থান, শেষ স্টেশন, উপসংহার।)
বরিশাল বোর্ড ২০১৭ বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন
১. কোন ভাষারীতি শুধু লেখায় ব্যবহৃত হয়?
ক. সাধু ভাষারীতি
খ. চলিত ভাষারীতি
গ. আঞ্চলিক ভাষারীতি
ঘ. প্রমিত ভাষারীতি
২. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি-
ক. ৫টি
খ. ৬টি
গ. ৭টি
ঘ. ৮টি
৩. নিচের কোন শব্দে স্বরবর্ণের পূর্ণরূপ পাওয়া যায়?
ক. বেদুইন
খ. ঢাকা
গ. পুকুর
ঘ. কৃষক
8. নিচের কোন বর্ণটি কণ্ঠতালব্য বর্ণ?
ক. খ, গ
খ. ছ, জ
গ. থ, দ
ঘ. এ, ঐ
৫. ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ কোনটি?
ক. মেয়ে
খ. কেক
গ. একটি
ঘ. খেলা
৬. ‘নীরস’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. নিঃ + রস
খ. নীঃ + রস
গ. নাঃ + রস
ঘ. নীঃ + রোস
৭. নিচের কোন শব্দে কেবল পুরুষ বোঝায়?
ক. বিপত্নীক
খ. ডাক্তার
গ. দাই
ঘ. মানুষ
৮. নিচের কোনটি সংখ্যার ধারণা প্রকাশ করে?
ক. লিঙ্গ
খ. বচন
গ. পুরুষ
ঘ. পদ
৯. যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় তাকে কোন ক্রিয়া বলে?
ক. সকর্মক ক্রিয়া
খ. যৌগিক ক্রিয়া
গ. প্রযোজক ক্রিয়া
ঘ. অকর্মক ক্রিয়া
১০. নিচের কোনটি শ্রেণিবাচক বিশেষ্য?
ক. জনতা
খ. মেঘনা
গ. চট্টগ্রাম
ঘ. গাছ
১১. ‘আমি টিফিনে খেয়েছি- এটি কোন ক্রিয়ার উদাহরণ?
ক. সকর্মক
খ. অকর্মক
গ. দ্বিকর্মক
ঘ. প্রযোজক
১২. মৌলিক ধাতু কয় প্রকার?।
ক. দুই প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার
১৩. বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয়যোগে গঠিত ধাতুকে কী বলে?
ক. সাধিত ‘ধাতু
খ. যৌগিক ধাতু
গ. নাম ধাতু
ঘ. কর্মবাচ্যের ধাতু
১৪. “বাবা প্রতিদিন বাজার করতেন” এটি কোন কালের উদাহরণ?
ক. সাধারণ অতীত
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. নিত্যবৃত্ত অতীত
১৫. বাক্যে উদ্ধৃতিচিহ্নের আগে কোন বিরামচিহ্ন বসে?
ক. কমা
খ. দাঁড়ি
গ. সেমিকোলন
ঘ. হাইফেন
১৬. ‘গৃহ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. বারি
খ. আলয়
গ. কড়ি
ঘ. কুল
১৭. ‘প্রকাশ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. খোলা
খ. নয়ন
গ. গোপন
ঘ. চলা
১৮. ‘ইঁদুর কপালে’ বাগধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?
ক. মন্দ ভাগ্য
খ. সামান্য অর্থ
গ. অপদার্থ
ঘ. সর্বস্বান্ত
১৯. ‘পাকা মিস্ত্রি দিয়ে বাড়ি বানিয়েছি।’- এখানে ‘পাকা’ শব্দটি কোন অর্থে ব্যবহূত হয়েছে?
ক. স্থায়ী
খ. নিপুণ
গ. দক্ষ
ঘ. পরিপক্ক
২০. “লোকটি ধনী কিন্তু কৃপণ”- এটি কোন বাক্যের উদাহরণ?
ক. সরল
খ. মিশ্র
গ. জটিল
ঘ. যৌগিক
উত্তর মালা :
১. ক, ২. গ, ৩. ক, ৪. ঘ, ৫. ঘ, ৬. ক, ৭. ক, ৮. খ, ৯. গ, ১০. ঘ,
১১. খ, ১২. খ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. ক, ১৬. খ, ১৭. গ, ১৮. ক, ১৯. গ, ২০. ঘ,
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
- জেএসসি বাংলা ২য় সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৫-২০১৯)
- এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
- মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
- ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন (২০০৮-২০২৫)
- এইচএসসি ব্যাকরণ অংশের টোপিকভিত্তিক বোর্ড প্রশ্ন সমাধান একসাথে (২০১৬-১০২৫)
- এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
- আলিম বাংলা ২য় বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
