জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ বাংলা প্রশ্ন ও সমাধান

Junior Scholarship Exam 2025 Bangla Question and Solution

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ বাংলা এখানে বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।

জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা ২০২৫

জেএসসি ঢাকা বোর্ড বাংলা ২য়

রচনামূলক+বহুনির্বাচনি

সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০

বিষয় : বাংলা

বিষয় কোড: 101

সময়-৩ ঘণ্টা পূর্ণমান-১০০

বহুনির্বাচনি অভীক্ষা

মান-২০

[দ্রষ্টব্য: উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে সঠিক উত্তরের বর্ণটিতে টিক (√) চিহ্ন দাও। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।]

১। ‘ভাব ও কাজ’ প্রবন্ধে কাদেরকে আশা-ভরসার স্থল বলা হয়েছে?

ক) যোগ্য নেতা
খ) নিপীড়িত মানুষ
গ) যুবক
ঘ) স্কুল-কলেজের ছাত্র

২। টিনের বাক্সটা কোথায় লুকিয়ে রাখা হয়েছিল?

ক) বিচুলিগাদায়
খ) চাঁপাতলায়
গ) তেঁতুল বাগানে
ঘ) আমগাছের নিচে

৩। ‘রূপাই’ কবিতায় কোন ঋতুর উল্লেখ রয়েছে?

ক) বর্ষা
খ) শরৎ
গ) হেমন্ত
ঘ) শীত

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:

ঘুম থেকে তুলে ছোট ভাইকে নিয়ে খেতে বসে মলিনা। খাবারের সিংহভাগই তাকে খাওয়ায়। নিজে প্রায় না খেয়ে কেন ভাইকে খাওয়ালো জানতে চাইলে উত্তরে বলে, “ও ছোট মানুষ, ক্ষুধার কষ্ট সহ্য করতে পারে না।”

৪। উদ্দীপকে ফুটে ওঠা ভাবটি কোন কবিতায় ফুটে উঠেছে?

ক) বাবুরের মহত্ত্ব
খ) দুই বিঘা জমি
গ) নদীর স্বপ্ন
ঘ) নারী

৫। সাদৃশ্যপূর্ণ ভাবটির বিপরীত ভাব নিচের কোন পঙ্ক্তিতে বিদ্যমান?

ক) কহিলেন শেষে ক্রুর হাসি হেসে, “আচ্ছা সে দেখা যাবে।”
খ) করী-শুণ্ডের ঘর্ষণ দেহে সহি পথের শিশুরে কুড়ায়ে বক্ষে বহি
গ) কোন কালে একা হয় নিকো জয়ী পুরুষের তরবারি,
ঘ) ছোকানুরে, তুই আকাশের রানি,

৬। ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় কবি ব্যথিত হয়েছেন কেন?

ক) অরণ্য কন্যারা জেগে না ওঠায়
খ) চারিদিকে হাহাকার দেখে
গ) প্রাণহীন মুখ দেখে
ঘ) অরণ্য নিধন লক্ষ্য করে

৭। ‘তরুলতা শিরে তোমারই প্রসাদ।’ এখানে প্রসাদ কথাটি দিয়ে কী বোঝানো হয়েছে?

ক) ভালোবাসা
খ) করুণা
গ) প্রাচুর্য
ঘ) আশীর্বাদ

৮। সুফিয়া কামাল গণগ্রন্থাগারে গিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পছন্দমত বই পড়ে। এই গ্রন্থাগারটিকে বলা যায়-

i. ব্যক্তিগত লাইব্রেরি
ii. সাধারণ লাইব্রেরি
iii. পারিবারিক লাইব্রেরি

কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii

৯। মালির বউ অতিথিকে মেরে বের করে দেয় কেন?

ক) ঘেউ ঘেউ করায়
গ) কুকুর পছন্দ করে না
খ) খাবারের ভাগ দিবে না
ঘ) মালির নির্দেশ থাকায়

১০। কোন অনুষ্ঠান লুপ্ত?

ক) হালখাতা
খ) আমানিও
গ) বলী খেলা
ঘ) পুণ্যাহ

১১। প + অ = ব, সন্ধির এই নিয়মের উদাহরণ কোনটি?

ক) তদন্ত
খ) সুবন্ত
গ) দিগন্ত
ঘ) প্রচ্ছদ

১২। কেবল অপ্রাণিবাচক শব্দের বহুবচন বোঝাতে কোনগুলো ব্যবহৃত হয়?

ক) পুঞ্জ, মালা, রাজি
খ) গণ, বর্গ, মন্ডলী
গ) সব, সকল, সমূহ
ঘ) রা, এরা, গণ

১৩। ‘ইংরেজদের নৌবহর বিশ্বখ্যাত’। এখানে বাক্যে ‘নৌবহর’-

ক) সংজ্ঞাবাচক বিশেষ্য
খ) ভাববাচক বিশেষ্য
গ) শ্রেণিবাচক বিশেষ্য
ঘ) সমষ্টিবাচক বিশেষ্য

১৪। ‘মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন।’ কোন ক্রিয়ার উদাহরণ?

ক) সকর্মক
খ) অকর্মক
গ) দ্বিকর্মক
ঘ) প্রযোজক

১৫। নিচের কোনটি অনুকার শব্দ?

ক) মড়মড়
খ) ঝিকিমিকি
গ) কলকল
ঘ) গোছগাছ

১৬। ‘কথাটা বলা সহজ করা কঠিন।’ এই বাক্যে কোন বিরামচিহ্ন বসবে?

ক) সেমিকোলন
খ) হাইফেন
গ) কোলন
ঘ) কমা

১৭। কোন বানানটি সঠিক?

ক) মূমুর্ষু
খ) বাঙালী
গ) পরাহ্ণ
ঘ) আরবী

১৮। অভিধানে ব্যবহৃত বর্ণনানুক্রমে ‘ক’ এর পরে কী থাকে?

ক) খ
খ) ক্ষ
গ) গ
ঘ) ঁ

১৯। ‘নদী’ শব্দের সমার্থক শব্দ-

ক) আলয়
খ) শশী
গ) সলিল
ঘ) তটিনী

২০। ‘টাকার গরম’ বাগধারাটির অর্থ কী?

ক) অর্থের কু-প্রভাব
খ) অর্থের গরম
গ) অর্থের অহংকার
ঘ) অর্থের আধিক্য

উত্তর মালা :

১. গ, ২. ক, ৩. ক, ৪. গ, ৫. ক, ৬. ঘ, ৭. খ, ৮. খ, ৯. খ, ১০. ঘ,

১১. খ, ১২. ক, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. ক, ১৭. গ, ১৮. খ, ১৯. ঘ, ২০. গ,

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ বাংলা
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ বাংলা
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ বাংলা প্রশ্ন
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ বাংলা প্রশ্ন

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ সৃজনশীল প্রশ্ন

পূর্ণমান ৪০

১। জামান সাহেবের ছোট মেয়ের বিয়ে। গহনা কিনে বাসায় ফিরছিলেন। সিএনজি থেকে নেমে যাওয়ার সময় গহনার ব্যাগটি ভুলে ফেলে যান। সিএনজি ড্রাইভার রিপন ওটি নিয়ে বাড়ি গিয়ে স্ত্রীকে দেখিয়ে বলে, “আমাকে আর পরিশ্রম না করলেও চলবে। এগুলো বিক্রয় করলে ‘অনেক টাকা পাওয়া যাবে। স্ত্রী তাকে বুঝিয়ে বলেন, “যার গহনা হারিয়েছে তার মনঃকষ্টে আমাদের বড় ক্ষতির কারণ হতে পারে। তাছাড়া পরের জিনিসে কখনো লোভ করতে নেই।” স্ত্রীর কথায় রিপনের মন ঘুরে যায়। সন্ধ্যায় গহনার ব্যাগটি নিয়ে জামান সাহেবের বাসায় পৌঁছে দেয়।

ক) কে মোড়লের বিশ্বাসী চাকর?
=> রহমত।

খ) ‘মূর্খের মত কথা বল না।’ কবিরাজ কেন এ কথা বলেছিলেন? ২

গ) উদ্দীপকের রিপন চরিত্র ‘সুখী মানুষ’ নাটিকার যে চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর। ৩

ঘ) ‘অন্যায় ও অনৈতিকভাবে উপার্জিত অর্থবিত্তই মানুষের অধঃপতনের মূল কারণ -উদ্দীপক ও ‘সুখী মানুষ’ নাটিকার আলোকে বুঝিয়ে লেখ। ৪

২। ঢালাই শ্রমিক সিলভিনের নেতৃত্বে ১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা ধর্মঘটের ডাক দেয়। সরকার তাদের দমন করতে পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত রাখে। ৪ মে, ১৯৮৬ শিকাগো শহরের হে-মার্কেটের সামনে জড় হয় শ্রমিকরা। আকস্মিক বোমা বিস্ফোরণে ১ জন পুলিশসহ বেশ ক’জন নিহত হয়। পুলিশের নির্বিচার গুলিতে অনেক শ্রমিক মৃত্যুবরণ করে। আন্দোলন নস্যাৎ করতে সরকার মিথ্যা মামলা। আর প্রহসনমূলক বিচারের মাধ্যমে শ্রমিক নেতাদের কয়েকজনকে প্রকাশ্যে ফাঁসি দেয়।

ক) কারফিউ কী?
=>সান্ধ্য আইন।

খ) গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়?
=>গণ অভ্যুত্থান হলো কোনো রাষ্ট্র বা শাসকগোষ্ঠীর নিপীড়ন, দুর্নীতি বা অবৈধ শাসনের বিরুদ্ধে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক আন্দোলন, যা প্রায়শই সরকার পরিবর্তন বা বড় ধরনের সামাজিক-রাজনৈতিক পরিবর্তনের কারণ হয়; এর মূল ভিত্তি জনগণ এবং এটি সাধারণত গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার বা মুক্তির দাবিতে পরিচালিত হয়, যেমন: ১৯৬৯ ২০২৪ সালের গণঅভ্যুত্থান।

গ) উদ্দীপকে বর্ণিত শ্রমিক আন্দোলনের সাথে ‘গণঅভ্যুত্থানের কথা’ রচনার আন্দোলনকারীদের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর। ৩

ঘ) আন্দোলনের প্রেক্ষাপট ভিন্ন হলেও লক্ষ্য ছিল অভিন্ন যুক্তিসহ বুঝিয়ে লেখ। ৪

৩। নিরক্ষরতা ও দারিদ্র্যের কারণে পলাশডাঙা গ্রামে বাল্যবিবাহের হার খুব বেশি। বিষয়টি সেলিম ভূঞার দৃষ্টিতে আসে। তিনি স্বপ্ন দেখেন গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করে এ সমস্যার সমাধানে ভূমিকা রাখবেন। বিষয়টি নিয়ে একটা বৈঠকে সকলের পরামর্শ চাইলে অনেকেই এর বিরোধিতা করে। কেউ কেউ এ প্রস্তাবের তীব্র সমালোচনা করে কিন্তু দমে যাননি সেলিম ভূঞা। পৈত্রিক ভিটায় গড়ে তোলেন সাধারণ শিক্ষার পাশাপাশি একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ৫ বছরেই বদলে যায় গ্রামের পরিবেশ।

ক) সংকল্প কথার অর্থ কী?
=>ইচ্ছা।

খ) ‘চলে যাই উপেক্ষার ছলে।’-কেন?

গ) উদ্দীপকে বর্ণিত মানুষের আচরণের সাথে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধর।

ঘ) উদ্দীপকের সেলিম ভূঞা ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কবির প্রত্যাশা পূরণে সক্ষম-মন্তব্যটির যথার্থতা যাচাই কর। ৪

৪। ভয়াবহ বন্যায় চারিদিক প্লাবিত হয়। ঘরবাড়ি হারা একটি পরিবার নৌকায় নদীতে/ভাসছিল। স্রোতের তীব্রতায় একসময় নৌকাটি ডুবে গেলে বড়রা সাঁতরে কূলে ওঠে। একটি শিশু ডুবে যাচ্ছে দেখে এক যুবক নদীতে ঝাঁপিয়ে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করে। বেঁচে যায় শিশুটি।

ক) বাদশা লোদি কোথায় নিহত হয়? ১
=>পানিপথে।

খ) রনবীর চৌহান কেন বাবুরকে হত্যা করতে চেয়েছিল? ২

গ) উদ্দীপকের যুবক চরিত্রের সাথে ‘বাবুরের মহল্ল’ কবিতার সাদৃশ্যপূর্ণ চরিত্রটি ব্যাখ্যা কর। ৩

ঘ) উদ্দীপকটি ‘বাবুরের মহত্ত্ব’ কবিতার খণ্ডচিত্র মাত্র, পূর্ণরূপ আরো ব্যাপক-যুক্তিসহ বুঝিয়ে লেখ। ৪

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ বর্ণনামূলক প্রশ্ন

পূর্ণমান: ১০

৫। ক) ‘বাঙালিরা এ ব্যাপারে বড়ো স্বার্থপর হয়’। বাঙালিদের ব্যাপারে এরূপ মন্তব্যের কারণ ব্যাখ্যা কর। ৩

খ) মৃগাঙ্কবাবু ভবিষ্যতে আর কখনো ওঝার সাহায্য নেবেন না কেন? ‘কাকতাড়ুয়া’ গল্পের আলোকে বুঝিয়ে লেখ। ৭

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ বাংলা প্রশ্ন ও সমাধান

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ বাংলা প্রশ্ন

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ নির্মিতি অংশ

পূর্ণমান: ৩০

৬। মনে কর তোমার নাম স্বপন/কাকলী। তোমার বন্ধু মোহন-এর মার মৃত্যুতে সান্ত্বনা জানিয়ে একখানা পত্র লেখ। ৫

৭। সারাংশ লেখ: ৫

একজন মানুষ ভালো কি মন্দ আমরা তা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। সে ভদ্র কি অভদ্র তাও বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। ব্যবহার ভালো হলে লোকে তাকে ভালো বলে। তাকে পছন্দ করে। ব্যবহার খারাপ হলে লোকে তাকে খারাপ বলে। তাকে অপছন্দ করে। তার সঙ্গে মিশতে চায় না। তার সঙ্গে কাজ করতে চায় না। তাকে কাছে ডাকতে চায় না। তোমার ব্যবহার দিয়েই তোমার মনুষ্যত্বের পরিচয়।

৮। ভাব সম্প্রসারণ কর: ৫

লোভে পাপ, পাপে মৃত্যু।

৯। যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা কর:

ক) বাংলাদেশের কৃষক

খ) শ্রমের মর্যাদা

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ বাংলা প্রশ্ন ও সমাধান

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ বাংলা প্রশ্ন

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top