JSC 2017 Bangla 2nd Jessore Board Question and Solution
জেএসসি ২০১৭ বাংলা ২য়: এখানে জেএসসি বাংলা ২য় যশোর বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।
যশোর বোর্ড ২০১৭ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন
জেএসসি যশোর বোর্ড বাংলা ২য়
রচনামূলক+বহুনির্বাচনি
সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০
১। ক) সারাংশ লেখ:
সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায়। শিক্ষার আলো আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে। আমাদের দৃষ্টিতে চারপাশের জগৎ আরও সুন্দর হয়ে ওঠে। আমরা জীবনের নতুন অর্থ খুঁজে পাই; শিক্ষার আলো পেয়ে আমাদের ভেতরের মানুষটি জেগে ওঠে। আমরা বড় হতে চাই, বড় হওয়ার জন্য চেষ্টা করি। আমরা সুন্দর করে বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আর সুন্দর করে বাঁচতে হলে চাই জ্ঞান। সেই জ্ঞানকে কাজেও লাগানো চাই। শিক্ষার ফলে আমাদের ভেতর যে শক্তি লুকানো থাকে তা ধীরে ধীরে জেগে ওঠে। আমরা মানুষ হয়ে উঠি।
অথবা, খ) সারমর্ম লেখ:
নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি।
গঙ্গার তীর, গ্রিন্থ সমীর, জীবন জুড়ালে তুমি।
অবারিত মাঠ, গগনললাট চুমে তব পদধূলি
ছায়াসুনিবিড় শান্তির নীড় ছোটো ছোটো গ্রামগুলি।
পল্লবঘন আম্রকানন রাখালের খেলাগেহ, স্তব্ধ অতল দিঘি কালোজল- নিশীথশীতল স্নেহ।
বুকভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে-
মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে।
২। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ কর।
ক) সঙ্গদোষে লোহা ভাসে।
খ) এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।
৩। ক) অনুচ্ছেদ লেখ: ৫
‘ডিজিটাল বাংলাদেশ’।
অথবা, খ) নিচের অনুচ্ছেদটি পড় এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও:
আজ থেকে প্রায় দুইশত বছর আগে পৃথিবীতে শিল্পবিপ্লব হয়েছিল। যারা সেই শিল্পবিপ্লবে অংশ নিয়েছিল তারা পৃথিবীটাকে শাসন করেছে। আমরা শিল্পবিপ্লবে অংশ নিতে পারিনি বলে বাইরের দেশ আমাদের শাসন-শোষণ করেছে। আমরা আবার সেটা হতে দিতে পারি না। এই মুহূর্তে শিল্পবিপ্লবের মতো গুরুত্বপূর্ণ একটা বিপ্লব হচ্ছে- তথ্য প্রযুক্তির বিপ্লব। এ বিপ্লবে আমাদের অংশ নিতেই হবে। তাই দায়িত্বটা পালন করতে হবে নতুন প্রজন্মকে, যারা নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে জ্ঞানে-বিজ্ঞানে এবং প্রযুক্তিতে। তারা ঠিকভাবে লেখাপড়া করবে, অন্য সব বিষয়ের সাথে সাথে গণিত ও ইংরেজিতেও সমান দক্ষ হয়ে উঠবে, কম্পিউটারের সাথে পরিচিত হবে। যখন কম্পিউটার ব্যবহারের সুযোগ পাবে তখন সেটাকে বিনোদনের একটি মাধ্যম হিসেবে ব্যবহার না করে শেখার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করবে। নিজেদের সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলবে। তারা বাংলাদেশের ভবিষ্যৎ বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ হিসেবে গড়ে উঠে আমাদের প্রিয় মাতৃভূমিকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে তুলতে সাহায্য করবে।
i) ‘প্রজন্ম’ শব্দটি কী সাধিত শব্দ? ১
=>উপসর্গসাধিত।
ii) ‘পৃথিবী’ শব্দটির একটি সমার্থক শব্দ লেখ। ১
=>বসুন্ধরা।
iii) সৃজনশীল মানুষ কারা? ১
সৃজনশীল মানুষ হলেন তাঁরা, যাঁরা গতানুগতিক ধারার বাইরে গিয়ে নিজস্ব চিন্তা ও ভাবনা দিয়ে নতুন কিছু তৈরি করতে পারেন, কোনো বিষয়কে নতুনভাবে উপস্থাপন করতে পারেন এবং অভিনব সমাধান বের করতে সক্ষম হন—যেমন লেখক, শিল্পী, উদ্ভাবক বা ডিজাইনার।
iv) তথ্য-প্রযুক্তির বিপ্লব ঘটাতে হবে কেন? ২
৪। ক) ধর, তোমার নাম শাকিল। তুমি রংপুরে মুলাটোলে থাক। তোমার বন্ধু খুলনায় বাঁশের হাটে থাকে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটি পত্র লেখ। ৫
অথবা, খ) মনে কর, তোমার নাম নাহিন। তুমি দিনাজপুর জিলা স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র। তোমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক করে গড়ে তুলতে একটি ‘বিজ্ঞান ক্লাব’ গঠনের নিমিত্ত প্রধান শিক্ষকের কাছে একখানা আবেদনপত্র লেখ।
৫। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর: ১০
ক) বাংলাদেশের ষড়ঋতু;
(সংকেত: সূচনা, ষড়ঋতুর পরিচয়, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল, উপসংহার।)
খ) বিজয় দিবস;
(সংকেত: সূচনা, বিজয় দিবসের ইতিহাস, বিজয় দিবসের তাৎপর্য, বিজয় দিবসের উৎসব, উপসংহার।)
গ) দৈনন্দিন জীবনে বিজ্ঞান;
(সংকেত: ভূমিকা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, শহুরে জীবনে বিজ্ঞান, গ্রামীণ জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাবের অপকারিতা, উপসংহার।)
যশোর বোর্ড ২০১৭ বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন
১. ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা’- এটি বাংলাদেশের সংবিধানের কোথায় লিপিবদ্ধ আছে?
ক. প্রথম ভাগের দ্বিতীয় অনুচ্ছেদে
খ. প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে
গ. তৃতীয় ভাগের প্রথম অনুচ্ছেদে
ঘ. প্রথম ভাগের চতুর্থ অনুচ্ছেদে
২. বাংলা স্বরবর্ণের কারচিহ্ন কয়টি?
ক. ৫টি
খ. ৭টি
গ. ১০টি
ঘ. ১১টি
৩. পদের মধ্যে বা শেষে ম-ফলা যুক্ত হলে এর উচ্চারণ কী হয়?
ক. অনুচ্চারিত থাকে
খ. উচ্চারণে ঝোঁক পড়ে
গ. উচ্চারণ বজায় থাকে
ঘ. উচ্চারণ দ্বিত্ব হয়
৪. সন্ধিতে ধ্বনির কয় ধরনের মিলন হয়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৫. শব্দের প্রাণ কী?
ক. অর্থ
খ. ধ্বনি
গ. বর্ণ
ঘ. অক্ষর
৬. নিচের কোন শব্দটির শুধু স্ত্রীবাচক হয়?
ক. বিদুষী
খ. চতুরা
গ. কত্রী
ঘ. সধবা
৭. বিভক্তিযোগে বহুবচন সাধিত হয়েছে কোনটি?
ক. ছেলেরা
খ. ভক্তবৃন্দ
গ. পর্বতমালা
ঘ. পদাবলি
৮. আমি ‘অগ্নিবীণা’ পড়েছি। এখানে ‘অগ্নিবীণা’ কোন প্রকারের বিশেষ্য?
ক. সমষ্টিবাচক
খ. শ্রেণিবাচক
গ. সংজ্ঞাবাচক
ঘ. ভাববাচক
৯. কোন বাক্যটির ক্রিয়াপদ অকর্মক?
ক. আমি টিফিন খেয়েছি
খ. আমি টিফিনে খেয়েছি
গ. সে দুপুরে ভাত খেয়েছে
ঘ. মা রান্না করছেন
১০. ‘বাবা প্রতিদিন বাজার করতেন’- বাক্যটির ক্রিয়াপদ কোন কালের?
ক. সাধারণ অতীত
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. নিত্যবৃত্ত অতীত
১১. বস্তুর ধ্বনির অনুকৃতি কোনটি?
ক. হিহি
খ. কলকল
গ. ছমছম
ঘ. গরগর
১২. নিচের কোনটি মৌলিক শব্দ?
ক. ফুল
খ. ঘরামি
গ. কাঁদন
ঘ. আকণ্ঠ
১৩. একটি আদর্শ বা সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে-
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
১৪. বাক্যে সম্বোধনের পর কোনটি বসে?
ক. কমা
খ. সেমিকোলন
গ. দাঁড়ি
ঘ. কোলন
১৫. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. দুর্ণিবার
খ. দুর্ণীতি
গ. পরাহ্ণ
গ. দুর্ণাম
১৬. অভিধানে শব্দগুলো কীভাবে সাজানো থাকে?
ক. বর্ণানুক্রমিক
খ. শব্দানুক্রমিক
গ. অক্ষরানুক্রমিক
ঘ. অর্থানুক্রমিক
১৭. ‘তোমাকে আমি কথা দিলাম’- এখানে ‘কথা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. তর্ক
খ. উক্তি
গ. প্রতিশ্রুতি
ঘ. প্রস্তাব
১৮. ‘সলিল’ কোন শব্দের স্মার্থক?
ক. নদী
খ. জল
গ. আকাশ
ঘ. আগুন
১৯. ‘তুলসী বনে বাঘ’ বাগধারাটির অর্থ কী?
ক. ভরাডুবি
খ. সাধু
গ. সৎ
ঘ. ভণ্ড
২০. ‘নিরীহ’ শব্দের বিপরীত কোনটি?
ক. অশান্ত
খ. দুর্দান্ত
গ. দুর্বিনীত
ঘ. চঞ্চল
উত্তর মালা :
১. খ, ২. গ, ৩. ঘ, ৪. গ, ৫. ক, ৬. ঘ, ৭. ক, ৮. গ, ৯. খ, ১০. ঘ,
১১. খ, ১২. ক, ১৩. খ, ১৪. ক, ১৫. গ, ১৬. ক, ১৭. গ, ১৮. খ, ১৯. ঘ, ২০. খ,
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
- জেএসসি বাংলা ২য় সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৫-২০১৯)
- এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
- মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
- ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন (২০০৮-২০২৫)
- এইচএসসি ব্যাকরণ অংশের টোপিকভিত্তিক বোর্ড প্রশ্ন সমাধান একসাথে (২০১৬-১০২৫)
- এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
- আলিম বাংলা ২য় বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
