JSC 2017 Bangla 2nd Rajshahi Board Question and Solution
জেএসসি ২০১৭ বাংলা ২য়: এখানে জেএসসি বাংলা ২য় রাজশাহী বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।
রাজশাহী বোর্ড ২০১৭ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন
জেএসসি রাজশাহী বোর্ড বাংলা ২য়
রচনামূলক+বহুনির্বাচনি
সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০
১। ক) সারাংশ লেখ: ৫
একজন মানুষ ভালো কি মন্দ আমরা তা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। সে ভদ্র কি অভদ্র তাও বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। ব্যবহার ভালো হলে লোকে তাকে ভালো বলে। তাকে পছন্দ করে। ব্যবহার খারাপ হলে লোকে তাকে খারাপ বলে। তাকে অপছন্দ করে। তার সঙ্গে মিশতে চায় না। তার সঙ্গে কাজ করতে চায় না। তাকে কাছে ডাকতে চায় না। তোমার ব্যবহার দিয়েই তোমার মনুষ্যত্বের পরিচয়।
অথবা, খ) সারমর্ম লেখ:
নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি।
গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি।
অবারিত মাঠ, গগনললাট চুমে তব পদধূলি
ছায়াসুনিবিড় শান্তির নীড় ছোটো ছোটো গ্রামগুলি।
পল্লবঘন আম্রকানন রাখালের খেলাগেহ,
স্তব্ধ অতল দিঘি কালোজল- নিশীথশীতল স্নেহ।
বুকভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে-
মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে।
২। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ কর:
ক) এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি,
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।
খ) জ্ঞানহীন মানুষ পশুর সমান।
৩। ক) অনুচ্ছেদ লেখ
বিজয় দিবস।
অথবা, খ) নিচের অনুচ্ছেদটি পড় এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও:
ইরা তার বিদ্যালয়ের গার্ল গাইডস সদস্যদের নিয়ে বিদ্যালয়ে আসা নতুন প্রধান শিক্ষককে স্বাগত জানাতে গিয়ে ‘লাল রজনীগন্ধা শুভেচ্ছা’ বললে প্রধান শিক্ষক তাদেরকে ধন্যবাদ জানান এবং ইরা ও তার দলকে সুন্দর করে বুঝিয়ে দেন তাদের বলা ‘লাল রজনীগন্ধা শুভেচ্ছা’ এটা সার্থক বাক্য হয়নি। তিনি বলেন, একটা সার্থক বাক্য গঠিত হবে যখন বাক্যটির তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকবে।
i) ‘গিয়ে’- কোন ধরনের ক্রিয়া? ১
=>অসমাপিকা ক্রিয়া
ii) ‘শুভেচ্ছা’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কর। ১
=>শুভ + ইচ্ছা।
iii) ‘লাল রজনীগন্ধা শুভেচ্ছা’- কোন গুণের অভাবে এটি সার্থক বাক্য হয়নি? ১
=>আকাঙ্ক্ষা গুণের অভাবে।
iv) একটি সার্থক বাক্য গঠনে ‘আসত্তি’ গুণের গুরুত্ব ব্যাখ্যা কর। ২
=>বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকেই আসত্তি বলে। বাক্যস্থিত পদসমূহের বিন্যাস সুশৃঙ্খল বা যথাযথ না হলে তাকে বাক্য বলা যায় না। যেমন: ‘সাদা বকের দল আকাশে উড়ছে।’ উল্লিখিত বাক্যে পদসমূহের বিন্যাস সুশৃঙ্খল বা যথাযথ হওয়ায় এটি একটি সার্থক বাক্যে পরিণত হয়েছে। কিন্তু এই পদসমষ্টিকে যদি সুশৃঙ্খলভাবে বিন্যাস না করে বলা হয়, ‘সাদা উড়ছে দল বকের আকাশে’ তাহলে আসত্তি গুণের অভাবে বাক্যটি সার্থক হবে না। তাই একটি সার্থক বাক্য গঠনের ক্ষেত্রে অবশ্যই আসত্তি গুণটি থাকতে হবে।
৪। ক) মনে কর, তোমার নাম আমিন/আমিনা। কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট বোন বনানীকে একটি চিঠি লেখ।
অথবা, খ) মনে কর, তোমার নাম নাফিস/নাফিসা। হঠাৎ করে তোমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে তোমার লেখাপড়া বন্ধ হতে বসেছে। এ অবস্থায় বিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানি আবেদনপত্র লেখ।
৫। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর: ১০
ক) স্বদেশপ্রেম;
(সংকেত: সূচনা, স্বদেশপ্রেমের সংজ্ঞার্থ, স্বদেশপ্রেমের স্বরূপ, স্বদেশপ্রেমের অনুভূতি, ছাত্রজীবনে স্বদেশপ্রেম, বাঙালির স্বদেশপ্রেম, স্বদেশপ্রেম ও বিশ্বপ্রেম, উপসংহার।)
খ) ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য;
(সংকেত: ভূমিকা, ছাত্রজীবন, ছাত্রজীবনের লক্ষ্য, ছাত্রজীবনের কর্তব্য, ছাত্রজীবনের দায়িত্ব, উপসংহার।)
গ) বাংলা নববর্ষ;
(সংকেত: সূচনা, বঙ্গাব্দ বা বাংলা সনের ইতিহাস, নববর্ষের -উৎসব, পহেলা বৈশাখ, নববর্ষের প্রভাব, নববর্ষের তাৎপর্য, উপসংহার।)
রাজশাহী বোর্ড ২০১৭ বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন
১. একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় কী তৈরি হয়?
ক.ভাষা
খ. ধ্বনি
গ. শব্দ
ঘ. বাক্য
২. কোন ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণ রূপ ব্যবহৃত হয়?
ক. সাধুরীতি
খ. চলিতরীতি
গ. প্রমিত রীতি
ঘ. আঞ্চলিক রীতি
৩. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. পঁচিশটি
খ. এগারোটি
গ. সাতটি
ঘ. ছয়টি
8. নিচের কোনটি ‘অ’-এর সংবৃত উচ্চারণের উদাহরণ?
ক. গয়না
খ. অভিধান
গ. অকাল
ঘ. জঞ্জাল
৫. বিসর্গ সন্ধি কয়ভাবে সাধিত হয়?
ক. চার
খ. পাঁচ
গ. দুই
ঘ. তিন
৬. শব্দের শেষে ‘আ’ প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ শব্দের উদাহরণ কোনটি?
ক. আধুনিকা
খ. অধ্যাপিকা
গ. লেখিকা
ঘ. শিক্ষিকা
৭. কোন কোন পদের বচনভেদ হয়?
ক. বিশেষ্য ও ক্রিয়া
খ. সর্বনাম ও ক্রিয়া
গ. বিশেষ্য ও সর্বনাম
ঘ. বিশেষ্য ও বিশেষণ
৮. নিচের কোনটিতে ভাববাচক বিশেষ্যের উদাহরণ রয়েছে?
ক. সে বাড়ি ফিরেছে
খ. তার বোধ হয় ফেরা হবে না
গ. আমি কোটবাড়ি দেখেছি
ঘ. খুকু আনন্দে নাচছে
৯. একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলে-
ক. প্রযোজক ক্রিয়া
খ. যৌগিক ক্রিয়া
গ. নামধাতুর ক্রিয়া
ঘ. দ্বিকর্মক ক্রিয়া
১০. নিচের কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ?
ক. আমি টিফিন খেয়েছি
খ. আমি টিফিনে খেয়েছি
গ. মাখন রায় গান গাচ্ছে
ঘ. কাঞ্চন বই পড়ছে
১১. ‘আমি ছেলেবেলার কথা ভাবছিলাম।’- এ বাক্যটিতে কোন কালের ক্রিয়া আছে?
ক. সাধারণ অতীত
খ. নিত্যবৃত্ত অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. ঘটমান অতীত
১২. “যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে।” -বাক্যটি কোন প্রকারের অধীন খন্ডবাক্য?
ক. ক্রিয়া-বিশেষণস্থানীয়
খ. বিশেষ্যস্থানীয়
গ. বিশেষণস্থানীয়
ঘ. স্বাধীন খন্ডবাক্য
১৩. উদ্ধৃতির আগে কোন বিরাম চিহ্ন বসে?
ক. দাঁড়ি
খ. সেমিকোলন
গ. হাইফেন
ঘ. কোলন
১৪. নিচের কোন বানানটি সঠিক?
ক. সোনালী
খ. বস্তুত
গ. মিতালী
ঘ. বাঙালি
১৫. নিচের কোনটিতে ‘অপরিণত’ অর্থে কাঁচা শব্দের ব্যবহার হয়েছে?
ক. আমটি কাঁচা হলেও বেশ মিষ্টি
খ. আমার কাঁচা ঘুমটি ভাঙালে কেন
গ. এই শক্ত কাজের জন্য ছেলেটি বড্ড কাঁচা
ঘ. ছেলেটি অঙ্কে কাঁচা
১৬. ‘অটবি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. বনানী
খ. কুসুম
গ. বসুন্ধরা
ঘ. বিহঙ্গ
১৭. নিচের কোন বাগধারাটি ‘সহজলভ্য’ অর্থে ব্যবহার হয়েছে?
ক. উজানের কই
খ. ঝাঁকের কৈ
গ. পলের গোদা
ঘ. ব্যাঙের আধুলি
১৮. অভিধানে যে শব্দের অর্থ দেওয়া হয় তাকে বলে-
ক. ভুক্তি
খ. উপভুক্তি
গ. উচ্চারণ
ঘ. শীর্ষ
১৯. ‘শৈবাল’-এর সাথে নিচের কোন সমষ্টিবাচক শব্দ যোগ করে বহুবচনবাচক শব্দ করা হয়?
ক. রাজি
খ. রাশি
গ. দাম
ঘ. গুচ্ছ
২০. নিচের কোনটিতে ‘অনুকার ধ্বনি’ যোগে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে?
ক. টুপটাপ করে বৃষ্টি পড়ছে
খ. একটু আস্তে আস্তে চলো
গ. লোকটির চাল-চলন রহস্যজনক
ঘ. জনে জনে জিজ্ঞেস করে জানার প্রয়োজন নেই
উত্তর মালা :
১. ঘ, ২. ক, ৩. গ, ৪. খ, ৫. গ, ৬. ক, ৭. গ, ৮. খ, ৯. খ, ১০. খ,
১১. ঘ, ১২. গ, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫. গ, ১৬. ক, ১৭. ক, ১৮. ঘ, ১৯. গ, ২০. ক,
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
- জেএসসি বাংলা ২য় সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৫-২০১৯)
- এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
- মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
- ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন (২০০৮-২০২৫)
- এইচএসসি ব্যাকরণ অংশের টোপিকভিত্তিক বোর্ড প্রশ্ন সমাধান একসাথে (২০১৬-১০২৫)
- এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
- আলিম বাংলা ২য় বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
