জেএসসি ২০১৬ কুমিল্লা বোর্ড বাংলা ২য় প্রশ্ন ও সমাধান

JSC Comilla Board 2016 Bangla 2nd Paper Question and Solution

জেএসসি ২০১৬ বাংলা ২য়: এখানে জেএসসি বাংলা ২য় কুমিল্লা বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।

কুমিল্লা বোর্ড ২০১৬ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন

জেএসসি কুমিল্লা বোর্ড বাংলা ২য়

রচনামূলক+বহুনির্বাচনি

সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০

১. ক) সারাংশ লেখো: ৫

আনন্দ প্রকাশ জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ। আনন্দকে আমরা বুঝি রূপ-রস-শব্দ-স্পর্শ-গন্ধ ইত্যাদির সাহায্যে, ইন্দ্রিয় সকলের সাহায্যে। মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায়-নানা রূপে। তাই সৃষ্টি হলো চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, সংগীতশিল্পী, কবি, সাহিত্যিক। পুরাকালের গুহামানব থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের পাওয়া আনন্দকে, সুন্দরকে অন্য মানুষের মধ্যে বিস্তার করতে চেয়েছে। তাই সৃষ্টি হয়েছে নানান আঙ্গিকের শিল্পকলা।

অথবা, খ) সারমর্ম লেখো:

সাম্যের গান গাই-
আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই।

বিশ্বের যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বের যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান
মাতা, ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান।

কোনো রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে,
কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।
কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা,
বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?
কোনো কালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারি,
প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী।

২. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ৫

ক) জ্ঞানহীন মানুষ পশুর সমান।

খ) করিতে পারি না কাজ
সদা ভয়, সদা লাজ
সংশয়ে সংকল্প সদাটলে
পাছে লোকে কিছু বলে।

৩. ক) অনুচ্ছেদ লেখো: ৫

“বিজয় দিবস”

অথবা, খ) নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও:

নকশিকাঁথা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প। এ শিল্প আজ লুপ্তপ্রায় হলেও এর কিছু কিছু নমুনা পাওয়া যায়। আপন পরিবেশ থেকেই মেয়েরা তাঁদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। কাঁথার প্রতিটি সূচের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তাঁদের পরিবেশ, তাঁদের জীবনগাঁথা। আমাদের দেশের এই যে লোকশিল্প তা সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের। লোকশিল্পের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি।

i) ‘নমুনা’ শব্দের একটি সমার্থক শব্দ লেখ। ১
=>নিদর্শন।

ii) ‘অনুপ্রেরণা’ শব্দের কী? ১
=>উৎসাহ প্রদান।

iii) ‘ঐতিহ্য’ কী? ১
পুরুষানুক্রমিক ধারা, লোকপ্রসিদ্ধি।

iv) লোকশিল্প সংরক্ষণে আমাদের করণীয় কী? ২

8. ক) মনে করো, তুমি কবির। তোমার ছোট বোন সীমা ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং ঢাকায় থাকে। কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তার কাছে একটি পত্র লেখো। ৫

অথবা, খ) মনে করো, তুমি শিহাব। কুমিল্লা জিলা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। তোমার বাবা একজন সরকারি চাকুরিজীবী। সম্প্রতি তাকে বদলি করা হয়েছে। এ অবস্থায় তোমাকেও তার সাথে যেতে হবে। এ জন্য তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চেয়ে একখানা আবেদনপত্র লেখো।

৫. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ১০

ক) বাংলা নববর্ষ:
সংকেত: সূচনা, বাংলা সনের ইতিহাস, নববর্ষের উৎসব, পহেলা বৈশাখ, নববর্ষের প্রভাব, নববর্ষের তাৎপর্য, উপসংহার।

খ) অধ্যবসায় :
সংকেত: সূচনা, অধ্যবসায় কী?, অধ্যবসায়ের প্রয়োজনীয়তা, ছাত্র জীবনে অধ্যবসায়, অধ্যবসায় ও প্রতিভা, অধ্যবসায়ের উদাহরণ, উপসংহার।

গ) দৈনন্দিন জীবনে বিজ্ঞান:
সংকেত: সূচনা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, শহুরে জীবনে বিজ্ঞান, গ্রামীণ জীবনে বিজ্ঞান, উপসংহার।

কুমিল্লা বোর্ড বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন ২০১৬

১. পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে?

ক. আড়াই হাজার
খ. তিন হাজার
গ. সাড়ে তিন হাজার
ঘ. চার হাজার

২. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?

ক. ৫টি
খ. ৭টি
গ. ৯টি
ঘ. ১১টি

৩. নিচের কোন শব্দটিতে ‘অ’ ধ্বনির বিকৃত উচ্চারণ হয়েছে?

ক. অকাল
খ. শপথ
গ. গয়না
ঘ. নদী

৪. সন্ধির নিয়মানুযায়ী অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে কী হয়?

ক. ও-কার
খ. এ-কার
গ. ঔ-কার
ঘ. ঈ-কার

৫. কোন শব্দটি দ্বারা কেবল পুরুষ বোঝায়?

ক. বিপত্নীক
খ. সন্তান
গ. শিশু
ঘ. বিদ্বান

৬. ‘বচন’ শব্দের অর্থ কী?

ক. অঙ্কের ধারণা
খ. সংজ্ঞার ধারণা
গ. সংখ্যার ধারণা
ঘ. প্রকারের ধারণা

৭. “মানুষ” কোন বিশেষ্যের উদাহরণ?

ক. নামবাচক
খ. সমষ্টিবাচক
গ. ভাববাচক
ঘ. শ্রেণিবাচক

৮. যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?

ক. সে পাস করে গেল
খ. কাঞ্চন বই পড়ছে
গ. সাপুড়ে সাপ খেলায়
ঘ. স্বপন লিখছে

৯. মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আ-প্রত্যয়যোগে কোন ধাতু গঠিত হয়?

ক. যৌগিক ধাতু
খ. প্রযোজক ধাতু
গ. কর্মবাচ্যের ধাতু
ঘ. সাধিত ধাতু

১০. কোনটি সাধারণ বর্তমান কালের উদাহরণ?

ক. এবার মা খেতে ডেকেছেন।
খ. সকালে সূর্য ওঠে।
গ. আমার ছোট ভাই লিখছে।
ঘ. রিতা ঘুমাচ্ছিল।

১১. ‘গাছটা মড়মড় করে ভেঙে পড়ল’। – এখানে ‘মড়মড়’ কোন অনুকৃতির ধ্বন্যাত্মক শব্দ?

ক. কাল্পনিক অনুভূতির
খ. বস্তুর ধ্বনির
গ. জীবজন্তুর ধ্বনির
ঘ. মানুষের ধ্বনির

১২. উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?

ক. বিদ্যালয়
খ. ঢাকাই
গ. সুনজর
ঘ. নদীমাতৃক

১৩. গঠন অনুসারে বাক্য কত প্রকার?

ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়

১৪. সাধারণত কোন কোন পদে বাক্য গঠিত হয়?

ক. কর্তা ও কর্ম
খ. কর্তা ও ক্রিয়া
গ. শুধু ক্রিয়া
ঘ. কর্তা, কর্ম ও ক্রিয়া

১৫. নাটকের সংলাপের আগে কোন বিরামচিহ্ন বসে?

ক. কোলন (:)
খ. কমা (,)
গ. হাইফেন (-)
ঘ. দাঁড়ি (।)

১৬. নিচের কোন বানানটি সঠিক?

ক. জিগিষা
খ. জীগীষা
গ. জিগীষা
ঘ. জীগিষা

১৭. অভিধানের অপর নাম হলো-

ক. সংবিধান
খ. বই
গ. সংকলন
ঘ. শব্দকোষ

১৮. ‘আমড়াগাছি করা’ বাগধারাটির অর্থ কী?

ক. মন্দভাগ্য
খ. তোষামুদে
গ. অপদার্থ
ঘ. দলভুক্ত

১৯. ‘ছেলেটি অংকে কাঁচা’ – বাক্যে ‘কাঁচা’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. অপক্ক
খ. অদক্ষ
ত. দুর্বল
ঘ. অপরিণত

২০. ভাষার প্রাণ কোনটি?

ক. অর্থপূর্ণ ধ্বনি
খ. মৌলিক শব্দ
গ. সার্থক বাক্য
ঘ. যৌগিক বর্ণ

উত্তর মালা :

১. গ, ২. খ, ৩. ঘ, ৪. খ, ৫. ক, ৬. গ, ৭. ঘ, ৮. ক, ৯. ঘ, ১০. খ,

১১. খ, ১২. গ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. ক, ১৬. গ, ১৭. ঘ, ১৮. খ, ১৯. গ, ২০. ক,

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top