জেএসসি ২০১৬ চট্টগ্রাম বোর্ড বাংলা ২য় প্রশ্ন ও সমাধান

JSC Chattogram 2016 Bangla 2nd Paper Question and Solution

জেএসসি ২০১৬ বাংলা ২য়: এখানে জেএসসি বাংলা ২য় চট্টগ্রাম বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।

চট্টগ্রাম বোর্ড ২০১৬ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন

জেএসসি চট্টগ্রাম বোর্ড বাংলা ২য়

রচনামূলক+বহুনির্বাচনি

সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০

১. ক) সারাংশ লেখো: ৫

একজন মানুষ ভালো কি মন্দ আমরা তা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। ব্যবহার ভালো হলে লোকে তাকে ভালো বলে। তাকে পছন্দ করে। ব্যবহার খারাপ হলে লোকে তাকে খারাপ বলে। তাকে অপছন্দ করে। তার সঙ্গে মিশতে চায় না। তার সঙ্গে কাজ করতে চায় না। তাকে কাছে ডাকতে চায় না। তোমার ব্যবহার দিয়েই তোমার মনুষ্যত্বের পরিচয়।

অথবা, খ) সারমর্ম লেখো:

হে সূর্য! শীতের সূর্য!
হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায়
আমরা থাকি
যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ
ধানকাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে।
হে সূর্য, তুমি তো জানো,
আমাদের গরম কাপড়ের কত অভাব!
সারারাত খড়কুটো জ্বালিয়ে
এক টুকরো কাপড়ে কান ঢেকে,
কত কষ্টে আমরা শীত আটকাই!
সকালের এক টুকরো রৌদ্দুর-
এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি।

২. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ৫

ক) আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।

খ) বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

৩. ক) অনুচ্ছেদ লেখো: ৫

‘দেশপ্রেম’

অথবা, খ) নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও:

নকশিকাঁথা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প। এ শিল্প আজ বিলুপ্তপ্রায় হলেও, আজও এর কিছু কিছু নমুনা পাওয়া যায়। আপন পরিবেশ থেকে মেয়েরা তাঁদের মনের মত করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। নানা কারণে আমাদের দেশের বেশ কিছু লোকশিল্প বিলুপ্তপ্রায় হলেও এ সকল লোকশিল্প সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের।

i) বর্তমানে আমাদের দেশে মসলিনের ঐতিহ্য লালন করছে কোনটি?১
=>জামদানি।

ii) লোকশিল্প বলতে কী বোঝায়?
=>যে শিল্প প্রাচীনকাল থেকে আমাদের গ্রামগঞ্জে তৈরি হয়ে সুনাম অর্জন করেছে এবং ঐতিহ্য হিসেবে বিবেচিত হচ্ছে তাই লোকশিল্প।

iii) নকশিকাঁথার ২টি বৈশিষ্ট্য লেখ। ১

iv) লোকশিল্প সংরক্ষণের উপায় বর্ণনা কর। ২

৪. ক) মনে করো, তোমার ছোট বোন বনানী ৭ম শ্রেণিতে পড়ে। কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার বোন বনানীকে একটি চিঠি লেখো। ৫

অথবা, খ) মনে করো, তোমার নাম রনি। ৮ম শ্রেণিতে তোমার রোল ০১। হঠাৎ করে তোমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে তোমার লেখাপড়া বন্ধ হতে বসেছে। এ অবস্থায় তোমার লেখাপড়ার খরচ চালানোর জন্য বিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানি আবেদনপত্র লেখো।

৫. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ১০

ক) শ্রমের মর্যাদা :
(সূচনা, শ্রম কী? শ্রমের শ্রেণিবিভাগ, শ্রমের প্রয়োজনীয়তা, শ্রমের মর্যাদা, উপসংহার।)

খ) বাংলা নববর্ষ :
(সূচনা, বঙ্গাব্দ বা বাংলা সনের ইতিহাস, নববর্ষের উৎসব, পহেলা বৈশাখ, নববর্ষের তাৎপর্য, উপসংহার।)

গ) দৈনন্দিন জীবন ও বিজ্ঞান:
(সূচনা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, শহুরে জীবনে বিজ্ঞান, গ্রামীণ জীবনে বিজ্ঞান, বিজ্ঞানের অপকারিতা, উপসংহার।)

চট্টগ্রাম বোর্ড ২০১৬ বাংলা ২য় বহুনির্বাচনী প্রশ্ন

পূর্ণমান : ২০

১. ভাষাকে কীসের বাহন বলা হয়?

ক. ভাবের
খ. অন্তরের
গ. ধ্বনির
ঘ. কাজের

২. কিসের সাহায্যে ধ্বনির সৃষ্টি হয়?

ক. মুখের সাহায্যে
খ. বাগযন্ত্রের সাহায্যে
গ. প্রযুক্তির সাহায্যে
ঘ. ফুসফুসের সাহায্যে

৩. ম-ফলার উদাহরণ কোনটি?

ক. চিহ্ন
খ. বিভিন্ন
গ. চিন্ময়
ঘ. ট্যাংরা

৪. ‘সন্ধি’ শব্দের অর্থ কী?

ক. চুক্তি
খ. আত্মীয়তা
গ. মিলন
ঘ. সন্দেহ

৫. বাংলা শব্দের স্বরসন্ধি নিচের কোনটি?

ক. নবান্ন
খ. অতীত
গ. মিথ্যুক
ঘ. যথোচিত

৬. ‘হিম’ শব্দের বিপরীত লিঙ্গ কোনটি?

ক. হিমু
খ. হিমাদ্রি
গ. হিমানী
ঘ. হিমসী

৭. কেবল কোন কোন পদের বচনভেদ হয়?

ক. বিশেষ্য ও বিশেষণ
খ. সর্বনাম ও ক্রিয়া
গ. বিশেষ্য ও সর্বনাম
ঘ. ক্রিয়া ও অব্যয়

৮. কোন শব্দের লিঙ্গান্তর হয় না?

ক. মানী
খ. নেতা
গ. পতি
ঘ. কৃতদার

৯. আমরা, তিনি, ওরা, কী বাচক সর্বনাম?

ক. সাপেক্ষ
খ. ব্যক্তিবাচক
গ. নির্দেশক
ঘ. অনির্দেশক

১০. ধাতুর শেষে কী যুক্ত হলে তা ক্রিয়াপদ হয়?

ক. উপসর্গ
খ. অনুসর্গ
গ. প্রত্যয়
ঘ. বিভক্তি

১১. নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ কোনটি?

ক. মা খেতে ডেকেছেন।
খ. আমি রোজ বিদ্যালয়ে পড়তে যাই।
গ. আমি ইংরেজি পড়া শেষ করেছি।
ঘ. ছেলেরা ফুটবল খেলছে।

১২. অনুকার শব্দ ধ্বন্যাত্মক শব্দেরই-

ক. প্রতিরূপ
খ. অনুরূপ
গ. রকমভেদ মাত্র
ঘ. রকমফের মাত্র

১৩. ব্যঞ্জনবর্ণের সাথে ‘ফলা’ যোগ করে শব্দ গঠনের উদাহরণ কোনটি?

ক. ব+া+ড়+ি= বাড়ি
খ. ন+ ৗে+কৃ+া = নৌকা
গ. ক্ + ল + া +ন্ + ত= ক্লান্ত
ঘ. ত+ৃ+ ণ = তৃণ

১৪. একটি উদ্দেশ্য ও একটি বিধেয় যদি অন্য কোনো বৃহত্তর বাক্যের অংশরূপে ব্যবহৃত হয় তখন তাকে কী বলে?

ক. খন্ড বাক্য
খ. খণ্ডিত বাক্য
গ. অংশ বাক্য
ঘ. অংগ বাক্য

১৫. ‘হাতিগুলো আকাশে উড়ছে’ -বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?

ক. আসত্তির
খ. আকাঙ্ক্ষার
গ. গঠনের
ঘ. যোগ্যতার

১৬. যে সন্ধি কোনো নিয়ম মানে না, তাকে কী বলে?

ক. ব্যঞ্জনসন্ধি
খ. স্বরসন্ধি
গ. বিসর্গসন্ধি
ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি

১৭. কোন যতিচিহ্নটি অল্প বিরতি বোঝাতে ব্যবহৃত হয়?

ক. কমা
খ. কোলন
গ. হাইফেন
ঘ. সেমিকোলন

১৮. নিচের কোন বানানটি সঠিক?

ক. ইরাকি
খ. তুর্কী
গ. জানুয়ারী
ঘ. লাইব্রেরী

১৯. যুক্তব্যঞ্জন গঠনে (তৎসম শব্দে) কোন বর্গের পূর্বে মূর্ধন্য-ষ হয়?

ক. ত-বর্গ
খ. প-বর্গ
গ. ট-বর্গ
ঘ. চ-বর্গ

২০. ‘ণ্ট’ এর পর বর্ণানুক্রমিক যুক্তাক্ষর কোনটি?

ক. ণ্ঠ
খ. ণ্ড
গ. ণ্ন
ঘ. ন্ত

উত্তর মালা :

১. ক, ২. খ, ৩. গ, ৪. গ, ৫. গ, ৬. গ, ৭. গ, ৮. ঘ, ৯. খ, ১০. ঘ,

১১. খ, ১২. ঘ, ১৩. গ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭. ক, ১৮. ক, ১৯. গ, ২০. ক,

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top