JSC 2016 Bangla 2nd Paper Dhaka Board Question and Solution
জেএসসি ২০১৬ বাংলা ২য় পত্র: এখানে জেএসসি ঢাকা বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।
ঢাকা বোর্ড ২০১৬ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন
জেএসসি ঢাকা বোর্ড বাংলা ২য়
রচনামূলক+বহুনির্বাচনি
সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০
১. ক) অনুচ্ছেদ লেখ: ৫
বাংলা নববর্ষ।
অথবা, খ) নিচের অনুচ্ছেদটি পড় এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও:
আনন্দ প্রকাশ জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ। আনন্দকে আমরা বুঝি রূপ-রস-শব্দ-স্পর্শ-গন্ধ ইত্যাদির সাহায্যে, ইন্দ্রিয় সকলের সাহায্যে। মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায়-নানা রূপে। তাই সৃষ্টি হলো চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, সংগীতশিল্পী, কবি, সাহিত্যিক। পুরাকালের গুহামানব থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের পাওয়া আনন্দকে, সুন্দরকে অন্য মানুষের মধ্যে বিস্তার করতে চেয়েছে। তাই সৃষ্টি হয়েছে নানান আঙ্গিকের শিল্পকলা।
i) ‘প্রকাশ’ শব্দের বিপরীত শব্দ কী? ১
=>গোপন।
ii) ‘সুন্দর’ শব্দের একটি সমার্থক শব্দ লেখ। ১
=>মনোহর।
iii) ‘পুরাকাল’ বলতে কী বুঝ? ১
=>পুরনোকাল।
iv) শিল্পকলার সংক্ষিপ্ত বর্ণনা দাও। ২
২. ক) সারাংশ লেখ: ৫
একজন মানুষ ভালো কি মন্দ আমরা তা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। সে ভদ্র কি অভদ্র তাও বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। ব্যবহার ভালো হলে, লোকে তাকে ভালো বলে। তাকে পছন্দ করে। ব্যবহার খারাপ হলে লোকে তাকে খারাপ বলে। তাকে অপছন্দ করে। তার সঙ্গে মিশতে চায় না। তার সঙ্গে কাজ করতে চায় না। তাকে কাছে ডাকতে চায় না। তোমার ব্যবহার দিয়েই তোমার মনুষ্যত্বের পরিচয়।
অথবা, খ) সারমর্ম লেখ:
হে সূর্য! শীতের সূর্য!
হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায়
আমরা থাকি
যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ
ধানকাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে।
হে সূর্য, তুমি তো জানো,
আমাদের গরম কাপড়ের কত অভাব!
সারারাত খড়কুটো জ্বালিয়ে
এক টুকরো কাপড়ে কান ঢেকে,
কত কষ্টে আমরা শীত আটকাই!
সকালের এক টুকরো রোদ্দুর-
এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি।
৩. ভাব-সম্প্রসারণ কর:
ক) একতাই বল। ৫
অথবা, খ) বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
৪. ক) মনে করো, তোমার নাম সুজন, তোমার ছোট ভাই সুমনকে ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকিস্বরূপ’ এই মর্মে একটি পত্র লেখো। ৫
অথবা, খ) মনে করো, তুমি শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়, খুলনার একজন ছাত্র। তোমার বাবা একটি ব্যাংকে চাকরি করেন। সম্প্রতি তোমার বাবার বদলি হয়েছে। তাই তোমাকেও তার সাথে চলে যেতে হবে। এজন্য তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চেয়ে একটি আবেদনপত্র লেখ।
৫. যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা কর: ১০
ক) স্বদেশপ্রেম:
(সংকেত: সূচনা, স্বদেশপ্রেমের সংজ্ঞা, স্বদেশপ্রেমের স্বরূপ, স্বদেশপ্রেমের অনুভূতি, ছাত্রজীবনে স্বদেশপ্রেম, বাঙালির স্বদেশপ্রেম, স্বদেশপ্রেম ও বিশ্বপ্রেম, উপসংহার।)
খ) মুক্তিযুদ্ধ জাদুঘর:
(সংকেত: সূচনা, জাদুঘরের প্রতিষ্ঠা, জাদুঘরের অবকাঠামো, মুক্তিযুদ্ধ জাদুঘরের কার্যক্রম, উপসংহার।)
গ) ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য:
(সংকেত: ভূমিকা, ছাত্রজীবন, ছাত্রজীবনের লক্ষ্য, ছাত্রজীবনের কর্তব্য, চরিত্র গঠন, সময়ানুবর্তিতা, অধ্যবসায়, খেলাধুলা ও ব্যায়াম, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, ছাত্রজীবনের দায়িত্ব, উপসংহার।)
ঢাকা বোর্ড ২০১৬ বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন
প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।
পূর্ণমান : ২০
১. মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কত?
ক. তৃতীয়
খ. চতুর্থ
গ. ষষ্ঠ
ঘ. সপ্তম
২. বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে-
ক. ৪৮টি
খ. ৪৯টি
গ. ৫০টি
ঘ. ৫১টি
৩. ‘অ’ ধ্বনির বিকৃত উচ্চারণ কোনটি?
ক. অজ
খ. অকাল
গ. ঘর
ঘ. অতি
৪. রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. রবি+ইন্দ্র
খ. রবী+ইন্দ্র
গ. রবি+ঈন্দ্র
ঘ. রবী+ঈন্দ্র
৫. অ/আ ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে ক, খ, প, ফ থাকলে বিসর্গ স্থলে কোনটি হয়?
ক. শ
খ. ষ
গ. স
ঘ. র
৬. শব্দের শেষে ‘আনী’ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. হিমানী
খ. গোয়ালিনী
গ. কুমারনী
ঘ. বিদেশিনী
৭. নিচের কোন বহুবচনের রূপটি সঠিক নিয়মে গঠিত?
ক. মেঘমালা
খ. শিশুকুল
গ. পুষ্পদাম
গ. মেঘপুঞ্জ
৮. নিচের কোনটি শ্রেণিবাচক বিশেষ্য?
ক. ককেশাস
খ. অগ্নিবীণা
গ. জনতা
ঘ. পর্বত
৯. স্বয়ং, নিজ, খোদ, আপনি-এগুলো কোন প্রকারের সর্বনাম?
ক. ব্যক্তিবাচক সর্বনাম
খ. নির্দেশক সর্বনাম
গ. আত্মবাচক সর্বনাম
ঘ. সাপেক্ষ সর্বনাম
১০. নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
ক. সাপুড়ে সাপ খেলায়
খ. সে পাস করে গেল
গ. ঘড়িতে দশটা বাজে
ঘ. মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন
১১. ‘বাবা প্রতিদিন বাজার করতেন’-এটি কোন কালের উদাহরণ?
ক. পুরাঘটিত অতীত
খ. ঘটমান অতীত
গ. সাধারণ অতীত
ঘ. নিত্যবৃত্ত অতীত
১২. উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
ক. নিলাজ
খ. লাজুক
গ. ভাবুক
ঘ. শুভেচ্ছা
১৩. ধাতু কত প্রকার?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
১৪. ‘বাবা বাজার ইলিশ থেকে এনেছেন’ -এ বাক্যটিতে কোন গুণটির অভাব আছে?
ক. আকাঙ্ক্ষা
খ. আসত্তি
গ. যোগ্যতা
ঘ. অর্থবাচকতা
১৫. দুটো শব্দের সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্নটি বসে?
ক. হাইফেন
খ. কোলন
গ. সেমিকোলন
ঘ. ড্যাশ
১৬. অভিধানে শীর্ষ শব্দের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে তাকে বলা হয়-
ক. অর্থান্তর
খ. ব্যুৎপত্তি
গ. ভুক্তি
ঘ. প্রয়োগ
১৭. ‘ছেলেটি অঙ্কে কাঁচা’-এখানে ‘কাঁচা’ কথাটি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. দুর্বল
খ. অপক্ক
গ. অদক্ষ
ঘ. অপরিণত
১৮. ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনগুলো?
ক. তড়িৎ, বিজুরি, ক্ষণপ্রভা
খ. পবন, পাবক, প্রসূন
গ. নিশীথিনী, ভূপতি, শশধর
ঘ. অরুণ, দিবাকর, ভানু
১৯. ‘নিরীহ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. অদম্য
খ. দুর্দান্ত
গ. দুর্মর
ঘ. উগ্র
২০. ‘পালের গোদা’-বাগধারাটি কী অর্থ বুঝায়?
ক. দলভুক্ত
খ. অপদার্থ
গ. দলপতি
ঘ. তোষামুদে
উত্তর মালা :
১. খ, ২. খ, ৩. ঘ, ৪. গ, ৫. গ, ৬. ক, ৭. ক, ৮. ঘ, ৯. গ, ১০. খ,
১১. ঘ, ১২. ক, ১৩. খ, ১৪. খ, ১৫. ক, ১৬. গ, ১৭. ক, ১৮. ঘ, ১৯. খ, ২০. গ,
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
