জেএসসি ২০১৬ দিনাজপুর বোর্ড বাংলা ২য় প্রশ্ন ও সমাধান

JSC Dinajpur Board 2016 Bangla 2nd Board Question and Solution

জেএসসি ২০১৬ বাংলা ২য়: এখানে জেএসসি বাংলা ২য় দিনাজপুর বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।

দিনাজপুর বোর্ড ২০১৬ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন

জেএসসি দিনাজপুর বোর্ড বাংলা ২য়

রচনামূলক+বহুনির্বাচনি

সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০

১. ক) সারাংশ লেখো: ৫
একজন মানুষ ভালো কি মন্দ আমরা তা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। সে ভদ্র কি অভদ্র তাও বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। ব্যবহার ভালো হলে লোকে তাকে ভালো বলে। তাকে পছন্দ করে। ব্যবহার খারাপ হলে লোকে তাকে খারাপ বলে। তাকে অপছন্দ করে। তার সঙ্গে মিশতে চায় না। তার সঙ্গে কাজ করতে চায় না। তাকে কাছে ডাকতে চায় না। তোমার ব্যবহার দিয়েই তোমার মনুষ্যত্বের পরিচয়।

অথবা, খ) সারমর্ম লেখো:

এই যে বিটপি-শ্রেণি হেরি সারি সারি-
কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি!
কেহ বা সরল সাধু-হৃদয় যেমন,
ফল-ভরে নত কেহ গুণীর মতন।
এদের স্বভাব ভালো মানবের চেয়ে,
ইচ্ছা যার দেখ দেখ জ্ঞানচক্ষে চেয়ে।
যখন মানবকুল ধনবান হয়,
তখন তাদের শির সমুন্নত রয়।
কিন্তু ফলশালী হলে এই তরুগণ,
অহংকারে উচ্চ শির না করে কখন।
ফলশূন্য হলে সদা থাকে সমুন্নত,
নীচ প্রায় কার ঠাঁই নহে অবনত।

২. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো:

ক) একতাই বল।

খ) বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

৩. ক) অনুচ্ছেদ লেখো: ৫

‘বাংলা নববর্ষ’

অথবা, খ) নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও:

সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে। সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক ভিজিতে হইল। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্ভরবাবু পুলিশে সংবাদ দিলেন। সমস্ত দিনের পর সন্ধ্যায় একটা গাড়ি আসিয়া বিশ্বম্ভরবাবুর বাড়ির সম্মুখ দাঁড়াইল। তখনও ঝুপ ঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে, রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। দুইজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্ভরবাবুর নিকট উপস্থিত করিল। তাহার আপাদমস্তক ভিজা, সর্বাঙ্গে কাদা। মুখ চক্ষু লোহিতবর্ণ, থরথর করিয়া কাঁপিতেছে। বিশ্বম্ভরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন।

i) ‘রাত্রি’ শব্দটির দুইটি সমার্থক শব্দ লেখ। ১
=>তিমির, রাত।

ii) ‘সংবাদ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কর। ১
=>সম+বাদ।

iii) অনুচ্ছেদে উল্লিখিত দুইটি দ্বিরুক্ত শব্দ লেখ। ১
=>ঝুপ ঝুপ, থরথর।

iv) ‘অবিশ্রাম’ শব্দটি কী উপায় গঠিত? ১
=>উপসর্গযোগে।

v) ‘বিশ্বম্ভরবাবু’ শব্দে ব্যবহৃত ব-ফলার উচ্চারণের নিয়মটি লেখ। ১
=>বাংলা উচ্চারণের নিয়ম অনুসারে পদের মধ্যে কিংবা শেষে ব-ফলা থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব হয়। ‘বিশ্বম্ভরবাবু’ শব্দে ‘শ্ব’ যুক্তবর্ণটি পদের মাঝে থাকায় এর উচ্চারণে দ্বিত্ব হবে। যেমন : বিশ্ব (বিশ্ শো)।

8. ক) ধরো, তোমার নাম সাব্বির, তুমি ঢাকায় থাক। তোমার ছোট ভাই সিফাত বরিশালে থাকে এবং সপ্তম শ্রেণিতে পড়ে। কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তাকে একখানা চিঠি লেখ। ৫

অথবা, খ) মনে করো, তোমার নাম প্রান্ত। তুমি রূপনগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ছ। তোমার আর্থিক অসচ্ছলতার কথা উল্লেখ করে বিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল হতে আর্থিক সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো।

. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ১০

ক) শ্রমের মর্যাদা:
(সংকেত: সূচনা, শ্রম কী?, শ্রমের শ্রেণিবিভাগ, দৈহিক ও মানসিক শ্রম, শ্রমের গুরুত্ব, মনীষীদের জীবনে শ্রম, উপসংহার।)

খ) ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য :
(সংকেত: সূচনা, ছাত্রজীবন, ছাত্রজীবনের লক্ষ্য, ছাত্রজীবনের কর্তব্য, ছাত্রজীবনের দায়িত্ব, উপসংহার।)

গ) বিজয় দিবস:
(সংকেত: সূচনা, বিজয় দিবসের ইতিহাস, বিজয় দিবসের তাৎপর্য, বিজয় দিবসের উৎসব, উপসংহার।)

দিনাজপুর বোর্ড ২০১৬ বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন

১. একই শব্দ দুইবার ব্যবহার করে নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে কী বলে?

ক. দ্বিরুক্ত
খ. বিভক্তি
গ. উপসর্গ
ঘ. অনুসর্গ

২. গারো জনগোষ্ঠী কোন ভাষায় কথা বলে?
ক. চাংমা
খ. আচিক
গ. রাখাইন
ঘ. মনিপুরী

৩. ক্রিয়া প্রকৃতির অন্য নাম কী?

ক. ধাতু
খ. উপসর্গ
গ. অনুসর্গ
ঘ. প্রত্যয়

৪. আমি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়েছি- ‘গুচ্ছ’ শব্দাংশটি কোন প্রকারের বহুবচন?

ক. সমষ্টিবাচক
খ. শ্রেণিবাচক
গ. প্রাণিবাচক
ঘ. গুণবাচক

৫. ‘নদ্যম্বু’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. নদ্য + অম্বু
খ. নদী + অম্বু
গ. নদী + ম্বু
ঘ. নদ্য + ম্বু

৬. কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে কী বলে?

ক. অনুকার শব্দ
খ. শব্দ দ্বৈত
গ. ধ্বন্যাত্মক শব্দ
ঘ. বিপরীত শব্দ

৭. ‘অকাজ’ শব্দটি কোন উপায়ে গঠিত?

ক. সন্ধির সাহায্যে
খ. বিভক্তিযোগে
গ. মৌলিক শব্দযোগে
ঘ. উপসর্গযোগে

৮. নিচের কোন বাক্যটিতে সংস্কৃত ধাতু রয়েছে?

ক. ছাত্রদের কর্তব্য লেখাপড়া করা।
খ. কী সব আঁকাআঁকি করছ?
গ. তোমার হাসিটি খুব সুন্দর।
ঘ. যত বেশি খাটবে ততই সুফল পাবে।

৯. “নিরীহ”-এর বিপরীত শব্দ কোনটি?

ক. ধ্বংস
খ. সরল
গ. দুর্দান্ত
ঘ৷ অপটু

১০. সন্ধিজাত শব্দে যুক্ত ব-ফলায় ব-এর উচ্চারণ কী হয়?

ক. দ্বিত্ব উচ্চারণ হয়
খ. অতিরিক্ত ঝোঁক পড়ে
গ. ব-এর উচ্চারণ বজায় থাকে
ঘ. নাসিক্যম্বর হয়

১১. ‘জানুয়ারি’ বানানে হ্রস্ব-ই-কার হবার কারণ কী?

ক. তৎসম শব্দ বলে
খ. অতৎসম শব্দ বলে
গ. বানানের নিয়মের কারণে
ঘ. মাসের নাম বলে

১২. ‘জুহান বই পড়ছিল’-বাক্যটি কোন কালের উদাহরণ?

ক. সাধারণ অতীত
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত
গ. নিত্যবৃত্ত অতীত

১৩. বাক্যে সম্বোধনের পর কী বসে?

ক. কমা
খ. কোলন
গ. সেমিকোলন
ঘ. হাইফেন

১৪. তার গল্পটি মনে ধরেছে-এখানে ‘ধরা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. যন্ত্রণা
খ. নির্ধারণ
গ. ভালো লাগা
ঘ. স্পর্শ

১৫. ‘অকালকুষ্মান্ড’ কী অর্থে ব্যবহৃত হয়?

ক. তোষামুদে
খ. মন্দভাগ্য
গ. অপদার্থ
ঘ. সহজলভ্য

১৬. অভিধানে শীর্ষ শব্দের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে, তাকে কী বলে?

ক. উক্তি
খ. ভুক্তি
গ. মুক্তি
ঘ. চুক্তি

১৭. অকর্মক ক্রিয়ার উদাহরণ কোনটি?

ক. মা রান্না করছে।
খ. আমি টিফিন খেয়েছি।
গ. মুনা গান গায়।
ঘ. রিয়ন পড়ে।

১৮. ‘ইনী’ প্রত্যয়যোগে গঠিত স্ত্রীলিজা কোনটি?

ক. ধোপানি
খ. হিমানী
গ. ইন্দ্রানী
ঘ. বাঘিনী

১৯. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক. তরণী
খ. অটবি
গ. অভিনেত্রী
ঘ. কিশোরি

২০. নিচের কোন বাক্যটি বর্তমান কালের অনুজ্ঞার উদাহরণ?

ক. সব সময় সত্যি বলবে।
খ. বড় হও, বুঝতে পারবে।
গ. মিথ্যা কথা বলো না।
ঘ. অসস্থ হলে ওষধ খাবে।

উত্তর মালা :

১. গ, ২. খ, ৩. ঘ, ৪. খ, ৫. ক, ৬. গ, ৭. ঘ, ৮. ক, ৯. ঘ, ১০. খ,

১১. খ, ১২. গ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. ক, ১৬. গ, ১৭. ঘ, ১৮. খ, ১৯. খ ও গ, ২০. ক,
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top