জেএসসি ২০১৬ যশোর বোর্ড বাংলা ২য় প্রশ্ন ও সমাধান

JSC 2016 Bangla 2nd Jessore Board Question and Solution

জেএসসি ২০১৬ বাংলা ২য়: এখানে জেএসসি বাংলা ২য় যশোর বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।

জেএসসি যশোর বোর্ড বাংলা ২য় পত্র

রচনামূলক+বহুনির্বাচনি

সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০

যশোর বোর্ড ২০১৬ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন

পূর্ণমান ৩০

১. ক) অনুচ্ছেদ লেখো: ‘শীতকাল’। ৫

অথবা, খ) নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

ছাত্রদের অলসতা ত্যাগ করে পরিশ্রমী হতে হবে। দেখা যায়, অনেক মেধাবী ছাত্র অলসতার কারণে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে ব্যর্থ হয়। আবার অনেক কম মেধার ছাত্র শুধু অধ্যবসায় ও পরিশ্রম দ্বারা আশাতীত সাফল্য অর্জন করে চমক সৃষ্টি করে। তাই ছাত্রজীবনে অধ্যবসায়ের গুরুত্ব অপরিসীম।

i) ‘অলস’ শব্দের অর্থ কী? ১
=>পরিশ্রমবিমুখ/কুঁড়ে।

ii) ‘ব্যর্থ’ শব্দের বিপরীত শব্দ লেখো। ১
=>সফল।

iii) ‘পরীক্ষা’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ করো। ১
=>পরি+ঈক্ষা।

iv) ‘অধ্যবসায় সাফল্যের পূর্বশর্ত’- ব্যাখ্যা করো। ২

২. ক) সারাংশ লেখো: ৫

আনন্দ প্রকাশ জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ। আনন্দকে আমরা বুঝি রূপ-রস-শব্দ-স্পর্শ-গন্ধ ইত্যাদির সাহায্যে, ইন্দ্রিয় সকলের সাহায্যে। মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায়-নানা রূপে। তাই সৃষ্টি হলো চিত্রশিল্পী, সংগীত শিল্পী, নৃত্যশিল্পী, কবি, সাহিত্যিক। পুরাকালের গুহামানব থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের পাওয়া আনন্দকে, সুন্দরকে অন্য মানুষের মধ্যে বিস্তার করতে চেয়েছে। তাই সৃষ্টি হয়েছে নানান আঙ্গিকের শিল্পকলা। ৫

খ) সারমর্ম লেখো:

সাম্যের গান গাই-
আমার চক্ষে পুরুষ-রমণী কোনো
ভেদাভেদ নাই।
বিশ্বের যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বের যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান
মাতা, ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান।
কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে,
কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।
কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা,
বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?
কোনো কালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারি,
প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী।

৩. ভাব-সম্প্রসারণ করো:

ক) সঙ্গদোষে লোহা ভাসে।

অথবা, খ) আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ৫

৪. ক) মনে করো, তোমার নাম রাফাত। তোমার বন্ধুর নাম রাহুল। সে ঢাকায় থাকে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটি পত্র লেখো। ৫

অথবা, খ) মনে করো, তুমি মানিকছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র। শিক্ষাসফরের গুরুত্ব উল্লেখ করে তোমার স্কুলের প্রধান শিক্ষকের নিকট শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদন পত্র লেখো।

৫. যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো: ১০

ক) শ্রমের মর্যাদা:
(সংকেত: সূচনা, শ্রম কী?, শ্রমের শ্রেণিবিভাগ, শ্রমের প্রয়োজনীয়তা, শ্রমের মর্যাদা, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, উপসংহার।)

খ) বিজয় দিবস:
(সংকেত: সূচনা, বিজয় দিবসের ইতিহাস, বিজয় দিবসের তাৎপর্য, বিজয় দিবসের উৎসব, উপসংহার।)

গ) বাংলাদেশের কৃষক:
(সংকেত: সূচনা, কৃষকের অতীত ইতিহাস, বর্তমান অবস্থা, কৃষকের উন্নয়ন, উপসংহার।)

যশোর বোর্ড ২০১৬ বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন

পূর্ণমান ২০

১. কোন বানানটি সঠিক?

ক. বর্ণালী
খ. কিশোরী
গ. চৈতালি
ঘ. পড়সি

২. আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা কোনটি?

ক. ইংরেজি
খ. উর্দু
গ. বাংলা
ঘ. হিন্দি

৩. ব্যঞ্জনবর্ণের ‘ফলা’ চিহ্ন কয়টি?

ক. ৬টি
খ. ৮টি
গ. ১০টি
ঘ. ১২টি

৪. নিচের কোন শব্দে ‘এ’ ধ্বনির উচ্চারণ স্বাভাবিক?

ক. কেক
খ. এক
গ. কেন
ঘ. বেলা

৫. ‘বিদ্যালয়’ শব্দটির সন্ধিবিচ্ছেদে নিচের কোন সূত্রের প্রয়োগ ঘটে?

ক. অ+অ
খ. আ+অ
গ. অ+আ
ঘ. আ + আ

৬. নিচের কোনটি শুধু স্ত্রীবাচক শব্দ?

ক. দাই
খ. তরুণী
গ. ছাত্রী
ঘ. পাঠিকা

৭. নিচের কোন বহুবচনবোধক শব্দটি সঠিক?

ক. গরুরদল
খ. শৈবালদাম
গ. গল্পমালা
ঘ. পুষ্পরাজি

৮. কোনটি ভাববাচক বিশেষ্যের উদাহরণ?

ক. ঝাঁক
খ. বাঙালি
গ. আমাজান
ঘ. ভোজন

৯. স্বয়ং, নিজ, খোদ, আপনি-ইত্যাদি কোন ধরনের সর্বনামের উদাহরণ?

ক. ব্যক্তিবাচক
খ. আত্মবাচক
গ. সাকল্যবাচক
ঘ. অন্যাদিবাচক

১০. একটি সমাপিকা ক্রিয়া এবং একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে কী বলে?

ক. সকর্মক ক্রিয়া
খ. অকর্মক ক্রিয়া
গ. দ্বিকর্মক ক্রিয়া
ঘ. যৌগিক ক্রিয়া

১১. সাধিত ধাতু কত প্রকার?

ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার

১২. ‘বাবা প্রতিদিন বাজার করতেন’- এটি কোন ধরনের অতীত কালের উদাহরণ?

ক. সাধারণ অতীত
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. নিত্যবৃত্ত অতীত

১৩. “লোকটি ধনী কিন্তু কৃপণ”-এটি কোন ধরনের বাক্যের উদাহরণ?

ক. সরল বাক্য
খ. জটিল বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. মিশ্র বাক্য

১৪. ‘হাইফেন’-কে বাংলায় কী বলে?

ক. সংযোগচিহ্ন
খ. বিয়োজকচিহ্ন
গ. সংকোচনচিহ্ন
ঘ. সংক্ষেপণচিহ্ন

১৫. অনুভূতির কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দ কোনটি?

ক. গুনগুন
খ. গরগর
গ. ঝম ঝম
ঘ. ছমছম

১৬. ‘অভিধান’ মানে কী?

ক. শব্দের ভাণ্ডার
খ. বর্ণ সম্ভার
গ. শুদ্ধতার প্রতীক
ঘ. ভাষার প্রতীক

১৭. ‘সরবরাহ কম থাকলে বাজার গরম থাকে’-এই বাক্যে ‘গরম’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?

ক. উষ্ণ
খ. চড়া
গ. উগ্র
ঘ. অহংকার

১৮. নিচের কোনটি “পর্বত” শব্দের সমার্থক শব্দ?

ক. শৈল
খ. ধরা
গ. প্রসূন
ঘ. অটবী

১৯. “তামার বিষ”-বাগধারাটির অর্থ কী?

ক. অর্থের অহংকার
খ. অর্থের কু-প্রভাব
গ. মিথ্যা শোক
ঘ. অসম্ভব বস্তু

২০. বর্তমান কালের অনুজ্ঞার উদাহরণ কোনটি?

ক. সব সময় সত্যি বলবে
খ. অসুস্থ হলে ওষুধ খাবে
গ. মিথ্যা কথা বলো না
ঘ. বড় হও, বুঝতে পারবে

উত্তর মালা :

১. খ ও গ, ২. গ, ৩. ক, ৪. ক, ৫. গ, ৬. ক, ৭. ঘ, ৮. ঘ, ৯. খ, ১০. ঘ,

১১. খ, ১২. ঘ, ১৩. গ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. গ, ১৭. খ, ১৮. ক, ১৯. খ, ২০. গ,

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top