জেএসসি ২০১৯ সিলেট বোর্ড বাংলা প্রশ্ন ও সমাধান

JSC Sylhet Board 2019 Bangla Question and Solution

জেএসসি ২০১৯ বাংলা ১ম ও ২য়: এখানে জেএসসি বাংলা সিলেট বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।

জেএসসি সিলেট বোর্ড বাংলা

সৃজনশীল+নির্মিতি+বহুনির্বাচনি

সময়: ৩ ঘণ্টা পূর্ণমান: ৪০+৩০+৩০=১০০

সিলেট বোর্ড ২০১৯ বাংলা ১ম সৃজনশীল প্রশ্ন

গদ্যাংশ-২০
(যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও)

১. বিদ্যালয়ের নৈশপ্রহরীর দায়িত্ব পালন করে সকালে বাড়ি ফিরছিল হাশেম। হঠাৎ পথিমধ্যে একটি ছোট হ্যান্ডব্যাগ পড়ে থাকতে দেখে থমকে দাঁড়ায় সে। অনেক ভেবেচিন্তে ব্যাগটি নিয়ে সোজা বাড়ি গিয়ে স্ত্রীর সাথে পরামর্শ করে কীভাবে ব্যাগটি ফেরত দেওয়া যায়। স্ত্রীর পরামর্শে স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রকৃত মালিককে খুঁজে পেয়ে চিন্তামুক্ত হয় হাশেম ও তার স্ত্রী তাহেরা।

ক. দণ্ডবৎ কী? ১
=>মাটিতে পড়ে সাষ্ঠাঙ্গে প্রণাম।

খ. অম্বরপুর চরের কাপালিরা সর্বস্বান্ত হয়ে গিয়েছে কেন? ২

গ. উদ্দীপকের ঘটনার সাথে ‘পড়ে পাওয়া’ গল্পের সাদৃশ্যপূর্ণ ঘটনাটি বর্ণনা করো। ৩

ঘ. “উদ্দীপকের হাশেম ও তার স্ত্রীর মনোভাব এবং ‘পড়ে পাওয়া’ গল্পের বালকদের চেতনা এক ও অভিন্ন।”- মন্তব্যটি মূল্যায়ন করো। ৪

২. স্তবক-১:
“আমি সেই জগতে হারিয়ে যেতে চাই,
যেথায় গভীর নিশুত রাতে
জীর্ণ বেড়ার ঘরে
নির্ভাবনাময় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই।”

স্তবক-২:
“স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে,
সে কখনো শেখেনি বাঁচিতে।”

ক. নাড়ি পরীক্ষা কী? ১
=>কব্জির নাড়ির অবস্থা দেখে রোগ নির্ণয় করা।

খ. ‘একটি কঠিন কর্ম করতে হবে।’- বুঝিয়ে লেখো। ২

গ. স্তবক-১ এর ভাবনায় ‘সুখী মানুষ’ নাটিকার যে চরিত্রের মনোভাবের মিল রয়েছে, তার বর্ণনা করো। ৩

ঘ. “স্তবক-২ এর মূলভাবে ‘সুখী মানুষ’ নাটিকার মোড়ল চরিত্রের প্রতিফলন ঘটেছে।”- মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪

৩. অজপাড়া গাঁয়ের ছেলে সুবল জন্ডিসে আক্রান্ত হয়ে গ্রামের প্রচলিত টোটকা চিকিৎসা পদ্ধতি অনুসারে বিভিন্ন জায়গা থেকে ঝাড়ফুঁক ও অনুপান নেয়। তার ধারণা জন্ডিসের কোনো আধুনিক চিকিৎসা নেই। কিন্তু ইতোমধ্যে জন্ডিসের মাত্রা বেড়ে যাওয়ায় সবুল আরও অসুস্থ হয়ে পড়লে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া। পাশের বাড়ির ছেলে অনিমেষ তাকে শহরে নেওয়ার অনুরোধ জানায়। ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সুচিকিৎসায় সুবল একসময় সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।

ক. তৈলচিত্র কী? ১
=>তেলরঙে আঁকা ছবি।

খ. ‘তুমি একটি আস্ত গর্দভ নগেন।’- এ উক্তির কারণ ব্যাখ্যা করো। ২

গ. উদ্দীপকের সুবল ও ‘তৈলচিত্রের ভূত’ গল্পের নগেনের সাদৃশ্য বর্ণনা করো। ৩

ঘ. “উদ্দীপকের অনিমেষ যেন ‘তৈলচিত্রের ভূত’ গল্পের পরাশর ডাক্তারের প্রতিচ্ছবি।”- মন্তব্যটির সত্যতা যাচাই করো। ৪

কবিতাংশ-২০

(যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও)

৪. পুত্র হত্যাকারীকে দীর্ঘদিন ধরে অনুসন্ধান করে আসছেন ইউসুফ। হঠাৎ করে এক পথিক এসে আশ্রয় নেন ইউসুফের কাছে পরে ঘটনাচক্রে পথিক নিজেই ইউসুফকে জানাল যে, সে-ই তার পুত্র ইব্রাহিমের গুপ্তঘাতক। এ কথা শোনার পর ইউসুফ আগন্তুক হত্যাকারীকে ক্ষমা করে দিলেন এবং তার আস্তাবলের একটি শক্তিশালী ঘোড়ায় উঠিয়ে রাজ্য থেকে দূরদেশে পাঠিয়ে দিলেন।

ক. ‘গুপ্ত কৃপাণ’ কী? ১
=>লোকানো তলোয়ার।

খ. ‘মাটির দখলই খাঁটি জয় নয়’- বলতে কী বোঝানো হয়েছে? ২

গ. উদ্দীপকের পথিকের সাথে ‘বাবুরের মহত্ত্ব’ কবিতার যে চরিত্রের মিল খুঁজে পাওয়া যায়, তা আলোচনা করো। ৩

ঘ. “উদ্দীপকের ইউসুফ যেন ‘বাবুরের মহত্ত্ব’ কবিতার সম্রাট বাবুরের যথার্থ প্রতিনিধি।”- বিশ্লেষণ করো। 8

৫. স্তবক-১:
এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়;
কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশতলে মেশে।
এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে।

স্তবক-২:
মধুর চেয়ে আছে মধুর
সে এই আমার দেশের মাটি
আমার দেশের পথের ধুলা
খাঁটি সোনার চাইতে খাঁটি।

ক. সুদর্শন কী? ১
=>শকুনি; এক ধরনের পোকা যা উড়তে পারে।

খ. কবি এ দেশকে ‘কার্তিকের নবান্নের দেশ’ বলেছেন কেন?

গ. স্তবক-১ এর মূলভাব ‘আবার আসিব ফিরে’ কবিতার প্রকৃতির যে দিকটি নির্দেশ করে, তার বর্ণনা দাও। ৩

ঘ. “স্তবক-২ এর মূলকথা ‘আবার আসিব ফিরে’ কবিতার এক বিশেষ চেতনার ধারক।”- মন্তব্যটি বিশ্লেষণ করো। 8

৬. দিনমজুর সিরাজ মিয়া একমাত্র পুত্র হাসিবের দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করতে গিয়ে প্রায় সর্বহারা। ছেলে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করার জন্য শেষ সম্বল বসতভিটা বন্ধক রাখার সিদ্ধান্ত নিয়ে প্রতিবেশী আজিম মাস্টারের কাছে গেলে তিনি বলেন, ‘তোমার বসতভিটা হারানোর দরকার নেই, বরং টাকা আমি দিচ্ছি। তুমি ধীরে ধীরে শোধ করে দিও। তোমার ছেলেতো আমার ছেলের মতোই।’ এ কথা শুনে কৃতজ্ঞতায় সিরাজের চোখে জল নামে।

ক. ‘খত’ কী? ১
=> ঋণপত্র/ ঋণের দলিল।

খ. উপেন সন্ন্যাসী বেশে ঘুরে বেড়াতে লাগলো কেন? ২

গ. উদ্দীপকের সিরাজ মিয়ার সাথে ‘দুই বিঘা জমি’ কবিতার উপেনের বৈসাদৃশ্য বর্ণনা করো। ৩

ঘ. “উদ্দীপকের আজিম মাস্টারের মানসিকতা ও ‘দুই বিঘা জমি’ কবিতার জমিদারের মানসিকতা এক হতো তাহলে উপেনের এমন করুণ পরিণতি হতো না।”- মন্তব্যটি বিচার করো। ৪

সিলেট বোর্ড জেএসসি বাংলা ২য় পত্র ২০১৯

নির্মিতি অংশ (৩০ নম্বর)

৭. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

ক. সারমর্ম লেখো: ৫

সাম্যের গান গাই-
আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই।
বিশ্বের যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ, বেদনা অশ্রুবারি
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান
মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান।
কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে,
কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।
কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বোন দিল সেবা,
বীরের স্মৃতি-স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?
কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি,
প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়- লক্ষ্মী নারী।

খ. সারাংশ লেখো:

কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা? ভাষা কি জন্ম নেয় মানুষের মতো? বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমনভাবে জন্ম নেয় ভাষা? না, ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি, কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। এখন আমরা যে বাংলা ভাষা বলি এক হাজার বছর আগে তা ঠিক এমন ছিল না। সে ভাষায় এ দেশের মানুষ ক্লথা বলত, গান গাইত, কবিতা বানাত। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি। রূপ বদলে যায় শব্দের, বদল ঘটে অর্থের। অনেকদিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে। আর সে ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার।

৮. যেকোনো একটি ভাব-সম্প্রসারণ করো:

ক. জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে
চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?

খ. জ্ঞানহীন মানুষ পশুর সমান। ৫

৯. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও;

. মনে করো, তুমি ইবরার/হিমা, তোমার বন্ধু/বান্ধবী মাধী/মাহিয়া। সে রাজশাহী রাতে। বর্তমান শিক্ষাব্যবস্যায় কম্পিউটার শিক্ষার গুরুত্ব কর্ণনা করে তার কাছে একুখানি পত্র লেখো।

. মনে করো, তুমি তুলিপ/তুলি, তুমি সোনাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। শিক্ষাসফরের গুরুত্ব উল্লেখ করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখো।

১০. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:

ক. স্বদেশপ্রেম
খ. দৈনন্দিন জীবন ও বিজ্ঞান
গ. ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য।

সিলেট বোর্ড জেএসসি বাংলা বহুনির্বাচনি প্রশ্ন ২০১৯

বহুনির্বাচনি ৩০

১. ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখকের দেখা পীড়িতরা কোন শ্রেণির গৃহস্থ ঘরের?

ক. নিম্নবিত্ত
খ. মধ্যবিত্ত
গ. উচ্চবিত্ত
ঘ. উচ্চ মধ্যবিত্ত

২. ‘এ’-ধ্বনির সঠিক উচ্চারণ স্থান কোনটি?

ক. তালু ও মূর্ধা
খ. কণ্ঠ ও মূর্ধা
গ. কণ্ঠ ও তালু
ঘ. জিহ্বামূল

৩. ‘রবীন্দ্র’ এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. রবি+ ঈন্দ্র
খ. রবি ইন্দ্র
গ. রবী+ ঈন্দ্র
ঘ. রবী+ ইন্দ্র

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:

‘গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।’

৪. উদ্দীপকে ফুটে ওঠা ভাব নিচের কোন রচনার সাথে

ক. বাবুরের মহত্ব
খ. দুই বিঘা জমি
গ. রূপাই
ঘ. প্রার্থনা

৫. ফুটে ওঠা ভাবটির ভিত্তি হচ্ছে—

i. মহানুভবতা
ii. মানবপ্রেম
iii. মানবিক মূল্যবোধ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৬. কোন বানানটি শুদ্ধ?

ক. অটবী
খ. কিংবদন্তী
গ. বিদূষী
ঘ. কারিগরি

৭. ‘পড়ে পাওয়া’ গল্পে পড়ে পাওয়া বাক্সটি কোন রঙের ছিল?

ক. কালো
খ. সবুজ
গ. লাল
ঘ. সাদা

৮. নিচের কোনটি নিত্যবৃত অতীত কালের উদাহরণ।

ক. আমরা রাজশাহী গিয়েছিলাম
খ. সুমন বই পড়ছিল
গ. বাবা প্রতিদিন বাজার করতেন
ঘ. তিনি খুলনা থেকে এলেন

৯. ‘মসলিন কাপড় বুনবার জন্য শিল্পী মন থাকাও প্রয়োজন’- এখানে ‘শিল্পী মন’ বলতে বোঝায়-

ক. সৌন্দর্যবোধ
খ. আন্তরিকতা
গ. অভিজ্ঞতা
ঘ. সময়নিষ্ঠা

১০. বাক্যের অর্থসংগতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে লেখার নাম কী?

ক. পদবিন্যাস
খ. আকাঙ্ক্ষা
গ. যোগ্যতা
ঘ. আসত্তি

১১. নিচের কোনটি জটিল বাক্য?

ক. খোকন বই পড়ছে
খ. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে
গ. ছেলেটি গরিব কিন্তু মেধাধী
ঘ. লোকটি ধনী কিন্তু কৃপণ

নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:

শিপন শ্মশান ঘাট থেকে রাতে বাড়ি ফেরার পথে সাদা কাপড় পড়া কী একটা দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। ডাক্তার তাকে জ্ঞান ফেরানোর পর সাথে নিয়ে সেখানে গিয়ে দেখে একটা কলা গাছের শুকানো পাতা ঝুলছে যা রাতের বেলা আলো পড়ে সাদা মনে হয়েছিল।

১২. উদ্দীপকের শিপন তৈলচিত্রের ভূত’ গল্পের কোন চরিত্রকে নির্দেশ করে?

ক. পরাশর ডাক্তার
খ. পরেশ
গ. নগেন
ঘ. নগেনের মামা

১৩. উক্ত সাদৃশ্যের কারণ—

i. কুসংস্কারাচ্ছন্নতা
ii. বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অভাব
iii. শিক্ষার অভাব

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৪. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয় কত সালে?

ক. ২০১৬
খ. ২০১৭
গ. ২০১৮
ঘ. ২০১৯

১৫. ‘কাটা ঘায়ে নুনের ছিটা দিও না।’- এ বাক্যে ‘কাটা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে।

ক. নষ্ট
খ. চুরি
গ. ক্ষত
ঘ. ছোবল

১৬. ‘খিচুড়ি পাকানো’- বাগধারাটির অর্থ কোনটি?

ক. তোষামুদে
খ. মন্দ ভাগ্য
গ. গভীর মমত্ববোধ
ঘ. জটিল করা

১৭. চট্টগ্রামের বান্ডেল রোড কাদের স্মৃতি বহন করে?

ক. পর্তুগিজদের
খ. বড়ুয়াদের
গ. ইংরেজদের
ঘ. ফুঙ্গিদের

১৮. সাধু ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি?

ক. জীবন্ত
খ. সাবলীল
গ. কৃত্রিম
ঘ. চটুল

১৯. অপভ্রংশ বলতে কী বোঝায়?

ক. পরিমার্জিত
খ. পরিশীলিত
গ. দুর্বোধ্য
ঘ. বিকৃত

২০. ‘কেউ মালা, কেউ তসবি গলায়,’ – এই চরণে কী প্রকাশ পেয়েছে?

ক. জাতের ভিন্নতা
খ. বর্ণের বৈষম্য
গ. মানুষের বৈষম্য
ঘ. কর্মের ভিন্নতা

২১. বাক্যে সম্বোধনের পর কোন বিরামচিহ্ন বসে?

ক. কোলন
খ. হাইফেন
গ. সেমিকোলন
ঘ. কমা

২২. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ‘লোকে যারে নাহি ভুলে’ -এ চরণে প্রাধান্য পেয়েছে-

ক. ধর্ম
খ. কর্ম
গ. বংশ
ঘ. জাত

২০. ব্যঞ্জনবর্ণের পূর্ণরূপ শব্দের শেষে স্বাধীনভাবে বসেছে কোনটিতে?

ক. ফুটবল
খ. কাকলি
গ. সিলেট
ঘ. পড়াশোনা

২০. কেবল পুরুষবাচক শব্দ কোনটি?

ক. বাঙালি
খ. মানুষ
গ. অকৃতদার
ঘ. সন্তান

২৫. উপেন কখন তার নিজ গ্রামে পৌঁছেছিল?

ক. সকালে
খ. সন্ধায়
গ. প্রথম প্রহরে
ঘ. দ্বিতীয় প্রহরে

২৬. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা অনুসারে মানুষ কীসের সমালোচনা করে?

ক. কাজের
খ. বয়সের
গ. জাতের
ঘ. ধর্মের

২৭. বিদেশাগত ধাতু কোনটি?

ক. দেখ্
খ. হস্
গ. জম্
ঘ. কর্

২৮. যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয়, তাকে কী বলে?

ক. অসমাপিকা ক্রিয়া
খ. প্রযোজক ক্রিয়া
গ. অকর্মক ক্রিয়া
ঘ. সকর্মক ক্রিয়া

২৯. ‘প্রার্থনা’ কবিতায় ‘তব স্নেহ কণা জগতের’–

ক. আয়ু
খ. বায়ু
গ. প্রসাদ
ঘ. সুখ

৩০. রুপাইয়ের শরীরকে কীসের সাথে তুলনা করা হয়েছে?

ক. জালি লাউয়ের ডগা
খ. তমাল তরু
গ. রঙ্গিন ফুল
ঘ. কাঁচা ধানের পাতা

উত্তর মালা :

১. খ, ২. গ, ৩. খ, ৪. ক, ৫. ঘ, ৬. ঘ, ৭. খ, ৮. গ, ৯. ক, ১০. ঘ,

১১. খ, ১২. গ, ১৩. ক, ১৪. খ, ১৫. গ, ১৬. ঘ, ১৭. ক, ১৮. গ, ১৯. ঘ, ২০. ক,

২১. ঘ, ২২. খ, ২৩. গ, ২৪. গ, ২৫. ঘ, ২৬. ক, ২৭. গ, ২৮. খ, ২৯. ক, ৩০. খ,

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top