জেএসসি ২০১৮ সিলেট বোর্ড বাংলা প্রশ্ন ও সমাধান

JSC Sylhet Board 2018 Bangla Question and Solution

জেএসসি ২০১৮ বাংলা: এখানে জেএসসি বাংলা সিলেট বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।

সিলেট বোর্ড ২০১৮ বাংলা রচনামূলক প্রশ্ন

জেএসসি সিলেট বোর্ড বাংলা

রচনামূলক+বহুনির্বাচনি

সময়: ৩ ঘণ্টা পূর্ণমান: ৪০+৩০+৩০=১০০

বরিশাল বোর্ড জেএসসি বাংলা ১ম সৃজনশীল প্রশ্ন ২০১৮

গদ্যাংশ-২০

(যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও)
১. অনু অষ্টম শ্রেণিতে পড়ে। সামনে পরীক্ষা তাই রাত জেগে পড়ছিল সে। ঘড়িতে তখন রাত সাড়ে ১০টা। ঘরের সবাই খেয়েদেয়ে ঘুমিয়ে পড়েছে। অন্তুর চোখেও তখন ঘুমঘুম ভাব। তাই সে ভাবল ড্রইং রুমের ইজি চেয়ারে বসে পড়বে। যেই ভাবা, সেই কাজ। একখানা বই নিয়ে ইজি চেয়ারে বসে হেলান দিয়েছে, সাথে সাথেই রুমের আলো নিভে গেল। অন্তু ভয় পেয়ে ভূত! ভূত! বলে চিৎকার করল। কিন্তু তখনো বাইরে আলো জ্বলছিল। আবার যখন ঝুঁকল তখন আবার আলো জ্বলে উঠল। অন্তু লক্ষ্য করল চেয়ারের নিচে রুমের বৈদ্যুতিক সংযোগের তারের এক অংশ ছেঁড়া অবস্থায়। যখন সে পেছনে হেলান দেয় তখন আলো নিভে যায়, আর সামনে ঝুঁকলে আলো জ্বলে ওঠে।

ক. নগেনের ঘুম আসছিল না কেন? ১
=>মামার প্রতি মিথ্যে ভক্তির অভিনয় থেকে অনুশোচনা জাগ্রত হওয়ার কারণে।

খ. পরাশর ডাক্তার কেন বিশ্বাস করলেন যে, নগেন মিথ্যে ও বানোয়াট গল্প শোনাবার ছেলে নয়? ব্যাখ্যা করো। ২

গ. উদ্দীপকে অণুর ভয় পাওয়ার ঘটনার সাথে ‘তৈলচিত্রের ভূত’ গল্পের ইঙ্গিতপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। ৩

ঘ. শুধু আধুনিক বিজ্ঞানমনস্ক চেতনাই নয়, কুসংস্কার ও কাল্পনিক চিন্তা-চেতনাই সমাজকে প্রভাবিত করেছে। উদ্দীপক ও ‘তৈলচিত্রের ভূত’ গল্পের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। ৪

২. প্রথম বিভাগ ক্রিকেট লীগ অনূর্ধ্ব-১৬-এর ফাইনাল খেলা আর কিছুক্ষণ পর শুরু হবে। জাগরণী ক্রিকেট ক্লাবের কোচ আমিনুল তার দল-বল নিয়ে মাঠে হাজির। শুধু অনুপস্থিত দলের অধিনায়ক ওপেনিং ব্যাটসমান আনিস। এদিকে খেলার সময়ও ঘনিয়ে আসছে, ওদিকে আনিসও আসছে না দেখে কোচ আমিনুল দুশ্চিন্তায় পড়ে গেলেন। খেলা শুরু হতে আর মাত্র পাঁচ মিনিট। কোচের দুশ্চিন্তা ক্রমে বেড়েই চলছে। তিনি পরিকল্পনা করছেন আনিসের পরিবর্তে দলের দ্বাদশ খেলোয়াড়কে মাঠে নামাবেন। এমন সময় আনিস গায়ে প্রচণ্ড জ্বর নিয়ে মাঠে হাজির হয়। তখন কোচ আমিনুল বললেন, তোমার গায়ে অনেক জ্বর! এ জ্বর নিয়ে তুমি খেলবে কী করে।

ক. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে লেখক ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার ওপর জোর দিয়েছেন কেন? ১
=>দেশের উন্নতি ও মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য।

খ. ‘দশচক্রে ভগবান ভূত’- বলতে লেখক কী বুঝিয়েছেন? ব্যাখ্যা করো। ২

গ. উদ্দীপকে কোচ আমিনুলের দুশ্চিন্তার সঙ্গে ‘ভাব ও কাজ’ প্রবন্ধের তুলনীয় দিকটি ব্যাখ্যা করো। ৩

ঘ. উদ্দীপকে আনিসের কাজের সঙ্গে ‘ভাব ও কাজ’ প্রবন্ধে লেখকের চাওয়া কতটা যুক্তিযুক্ত বলে তুমি মনে করো? তোমার মতামত দাও। ৪

৩. পানগাঁও গ্রামের কৃষক বিপ্লব দাস কৃষিকাজের পাশাপাশি মাছ চাষ করতেন। তিনি পুকুরে বুই, কাতলা, মৃগেল প্রভৃতি মাছের চাষ করতেন। মাছগুলোকে তিনি প্রতিদিন দুই বেলা নিজ হাতে খাবার দিতেন, মাছগুলোও তার হাত থেকে খাবার যেত। ওগুলোর মধ্যে দুটো কাতলা মাছ ছিল বিপ্লব দাসের অত্যন্ত প্রিয় ও আদরের। তিনি যখন স্নান করতেন তখন কাতলা দুটো তার কাছে চলে আসত এবং খেলত। কোনো কোনো দিন তিনি যদি বাড়িতে না থাকতেন এবং খাবার দিতে দেরি হলে মাহগুলো ঘাটে এসে লাফালাফি করত।

ক. বেরিবেরির আসামি কারা? ১
=>পা ফুলো-ফুলো একদল অল্প বয়সি মেয়ে।

খ. ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখকের কেন মনে হতে লাগল, হয়তো ওর মতো তুচ্ছ জীব শহরে আর নেই। ব্যাখ্যা করো। ২

গ. উদ্দীপকের বিপ্লব দাস ও মাছ দুটোর সম্পর্কের সাথে ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখক ও অতিথির সম্পর্কের সাদৃশ্যপূর্ণ দিকগুলো বর্ণনা করো। ৩

ঘ. “উদ্দীপক ও ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল বক্তব্য এক হলেও প্রেক্ষাপট ভিন্ন।”- উত্তরের সপক্ষে তোমার যুক্তি উপস্থাপন করো। ৪

কবিতাংশ-২০

(যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও)
৪. এস, কে কারখানায় ৯ বছর ধরে কাজ করে কালাম। গত চার বছর ধরে বেতনের টাকার চার ভাগের এক ভাগ মালিকের কাছে জমা রাখে মেয়ের বিয়ের জন্য। এবারের ঈদে মেয়ের বিয়ে ঠিক করে টাকা নিতে গেলে কারখানার মালিক টাকার কথা অস্বীকার করে। কালাম পাওনা টাকার জন্য পীড়াপীড়ি শুরু করলে মালিক তাকে চাকরি থেকে ছাঁটাই করে দেয়। কালাম অন্য শহরে গিয়ে চাকরি খুঁজে নিয়ে ভালোভাবে জীবন কাটায়।

ক. জমিদার উপেনের দুই বিঘা জমি নিতে চাইল কেন? ১
=>বাগানের জমি দৈর্ঘ্যে-প্রস্থে সমান করার উদ্দেশ্যে।

খ. ‘মরিবার মতো ঠাঁই’ বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো। ২

গ. উদ্দীপকে কারখানা মালিকের মধ্যে ‘দুই বিঘা জমি’ কবিতার জমিদারের যে আচরণ প্রকাশ পেয়েছে, তা-ব্যাখ্যা করো। ৩

ঘ. উদ্দীপকের কালামের সাথে উপেনের সাদৃশ্য থাকলেও বৈসাদৃশ্যও আছে। কবিতার বিষয়বস্তুর আলোকে মন্তব্যের যৌক্তিকতা মূল্যায়ন করো। ৪

৫. ধন্য সবাই ধন্য
অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য
ধরল যারা জীবন বাজি হলেন যারা শহিদ গাজি
লোভের টানে হয়নি যারা ভিনদেশিদের পণ্য।

ক. ফেব্রুয়ারিকে ‘অশ্রু-গড়া’ বলা হয়েছে কেন? ১
=>ফেব্রুয়ারি মাস ছেলে হারানো শত মায়ের অশ্রুঝরার স্মৃতিবিজড়িত বলে।

খ. “এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো ক্ষ্যাপা বুনো।”- চরণটি ব্যাখ্যা করো। ২

গ. উদ্দীপকে ‘একুশের গান’ কবিতার প্রতিফলিত দিকটি ব্যাখ্যা করো। ৩

ঘ. উদ্দীপকটি ‘একুশের গান’ কবিতার বিষয়বস্তুকে পুরোপুরি প্রকাশ করতে সক্ষম হয়েছে কি? তোমার যুক্তিপূর্ণ মতামত তুলে ধরো। ৪

৬. নন্দ বাড়ির হত না বাহির, কোথা কী ঘটে কী জানি,
চড়িত না গাড়ি, কি জানি কখন উল্টায় গাড়িখানি।
নৌকা ফি-সন ডুবিছে ভীষণ, রেলে কলিশন হয়,
হাঁটিলে স্বর্ণ-কুকুর, আর গাড়ি চাপা পড়া ভয়।
তাই শুয়ে শুয়ে, কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল।

ক. আঁখি সযতনে শুষ্ক রাখে কখন? ১
=>যখন প্রাণ কাঁদে তখন।

খ. শক্তি মরে ভীতির কবলে। কীভাবে? ব্যাখ্যা করো। ২

গ. উদ্দীপকের সাথে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। ৩

ঘ. “উদ্দীপকে কবিতার যে ভাব প্রতিফলিত হয়েছে তা থেকে উত্তোরণ ঘটানোই কবির উদ্দেশ্য।”- তোমার মতামতসহ মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪

সিলেট বোর্ড জেএসসি বাংলা ২য় ২০১৮

নির্মিতি অংশ (৩০ নম্বর)

৭. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫x১=৫

ক. সারাংশ লেখো:
আনন্দ প্রকাশ জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ। আনন্দকে আমরা বুঝি রূপ-রস-শব্দ-স্পর্শ-গন্ধ ইত্যাদির সাহায্যে, ইন্দ্রিয়সকলের সাহায্যে। মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায় নানা রূপে। তাই সৃষ্টি হলো চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, সংগীত, শিল্পী, কবি, সাহিত্যিক। পুরাকালের গুহামানব থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের পাওয়া আনন্দকে সুন্দরকে অন্য মানুষের মধ্যে বিস্তার করতে চেয়েছে। তাই সৃষ্টি হয়েছে নানা আঙ্গিকের শিল্পকলা।

খ. সারমর্ম লেখো:

হে সূর্য। শীতের সূর্য!
হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায়
আমরা থাকি
যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ
ধানকাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে।
হে সূর্য, তুমি তো জানো,
আমাদের গরম কাপড়ের কত অভাব!
সারারাত খড়কুটো জ্বালিয়ে
এক টুকরো কাপড়ে কান ঢেকে,
কত কষ্টে আমরা শীত আটকাই!
সকালের এক টুকরো রোদ্দুর
এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি।

৮. যেকোনো একটি ভাবসম্প্রসারণ করো: ৫

ক. জ্ঞানহীন মানুষ পশুর সমান।

খ. বাংলার ইতিহাস এ দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস।

৯. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও; ৫

. তোমার নাম রিদম, কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোটো বোন অরিনকে একটি পত্র লেখো।

. মনে করো তুমি রাজধানী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আসাদ। শিক্ষাসফরের গুরুত্ব উল্লেখ করে প্রধান শিক্ষকের নিকট শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখো।

১০. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ১৫

ক. কর্মমুখী শিক্ষা
খ. বিজয় দিবস
গ. শ্রমের মর্যাদা

সিলেট বোর্ড জেএসসি বাংলা বহুনির্বাচনি প্রশ্ন ২০১৮

বহুনির্বাচনি ৩০

১. ‘অতিথির স্মৃতি’ রচনায় প্রকাশ পেয়েছে-

ক. প্রকৃতিপ্রেম
খ. ধর্মনিষ্ঠা
গ. দায়িত্বশীলতা
ঘ. জীবপ্রেম

২. ‘শীতে কেঁপে মরছি’- উক্তিটি কার?

ক. বাদলের
খ. তিনুর
গ. বিধুর
ঘ. নিধুর

৩. নববর্ষের প্রধান অনুষ্ঠান হলো-

ক. হালখাতা
খ. বৈশাখী মেলা
গ. মঙ্গল শোভাযাত্রা
ঘ. পুণ্যাহ

৪. নগেনের আত্মগ্লানি কীভাবে কমবে?

ক. ডাক্তারের পরামর্শে কাজ করলে
খ. ভক্তি-শ্রদ্ধার ভান করলে
গ. ছবিতে মাথা ঠেকালে
ঘ. ভক্তি-শ্রদ্ধা প্রকাশে

৫. ‘ভুলিনি তোমারে একপল’- এখানে ‘একপল’ বলতে বোঝানো হয়েছে-

ক. প্রতি মুহূর্তে
খ. প্রতিদিন
গ. প্রতি সময়ে
ঘ. নিঃশ্বাসে-প্রশ্বাসে

৬. কবি বিধাতাকে কী বলে স্তুতি জানিয়েছেন?

ক. অশেষ মঙ্গল
খ. পথের সম্বল
গ. চারু ফুল ফল
ঘ. দেহ হৃদে বল

৭. ‘পথ ছাড়ি সবে পলাইয়া গেল’- কেন?

ক. চৌহানের ভয়ে
খ. মত হাতির জন্য
গ. ইব্রাহিম লোদির ভয়ে
ঘ. বাবুরের জন্য

৮. ‘নারী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

ক. সাম্যবাদী
খ. অগ্নিবীণা
গ. সর্বহারা
ঘ. শিউলিমালা

৯. ‘সুখী মানুষ’ নাটিকায় সর্বকনিষ্ঠ চরিত্র কোনটি?

ক. কবিরাজ
খ. মোড়ল
গ. লোক
ঘ. রহমত

১০. প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কী?

ক. অপভ্রংশ
খ. বৈদিক
গ. মাগধী প্রাকৃত
ঘ. গৌড়ী প্রাকৃত

১১. বঙ্গবন্ধুর অপরিসীম অবদান-

i. বাংলাদেশের সংবিধান রচনা করায়
ii. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচনায়
iii. যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১২. ‘লুঙ্গি, ফুঙ্গি ও প্যাগোডা- এই তিন নিয়ে মিয়ানমার’ -উক্তিটি দ্বারা প্রকাশ পেয়েছে-

ক. পোশাক
খ. ধর্মাচার
গ. সংস্কৃতি
ঘ. বৈশিষ্ট্য

১৩. ধবল বক কীভাবে নীড়ে আসছে?

ক. সাঁতরায়ে
খ. আকাশ পেরিয়ে
গ. দলবেঁধে
ঘ. আকাশ ঘুরে

নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:

যুব উন্নয়ন প্রশিক্ষণ শেষে সাবিনা একটি হস্তশিল্প প্রতিষ্ঠান স্থাপন করে। বিভিন্ন লোকজনের সমালোচনা উপেক্ষা করে সে আজ সফল ব্যবসায়ী।

১৪. উদ্দীপকের বিষয়বস্তু কোন কবিতার/রচনার মূল বিষয়বস্তুর সাদৃশ্যপূর্ণ?

ক. আমাদের লোকশিল্প
খ. পাছে লোকে কিছু বলে
গ. ভাব ও কাজ
ঘ. নারী

১৫. সাবিনার উদ্যোগ সফল হয়েছে-

i. লোকশিল্পের প্রতি আগ্রহ থাকায়
ii. দৃঢ়সংকল্পের কারণে
iii. লোকলজ্জা ও সমালোচনা উপেক্ষা করায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

১৬. মোগল বাদশাহদের বিলাসের বস্তু কোনটি?

ক. হাতির দাঁতের শীতলপাটি
খ. মসলিন
গ. নকশি কাঁথা
ঘ. জামদানি

১৭. একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয়-

ক. শব্দ
খ. বাক্য
গ. ভাষা
ঘ. ব্যাকরণ

১৮. উচ্চারণ স্থান অনুসারে স্বরবর্ণে কোন বর্ণ নাই?

ক. কণ্ঠ্য
খ. তালব্য
গ. মূর্ধন্য
ঘ. দন্ত্য

১৯. ‘রশ্মি’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?

ক. রোশ্ মি
খ. রোশ্ শি
গ. রশ্ শি
ঘ. রোশ্ নি

২০. ঈ+ ই = ঈ (ী) এই নিয়মের উদাহরণ কোনটি?

ক. মহীন্দ্র
খ. শ্রীশ
গ. পরীক্ষা
ঘ. অতীত

২১. শব্দের প্রাণ বলা হয় কোনটাকে?

ক. বর্ণ
খ. গঠন
গ. অর্থ
ঘ. ধ্বনি

২২. নিচের কোন স্ত্রীবাচক শব্দের পুরুষবাচক শব্দ নেই?

ক. এয়ো
খ. শিষ্যা
গ. ধাত্রী
ঘ. শূদ্রানী

২৩. বৃষ্টি থেমে গেল। বাক্যটি কোন ক্রিয়ার?

ক. প্রযোজক
খ. সকর্মক
গ. দ্বিকর্মক
ঘ. যৌগিক

২৪. সাধিত ধাতু কত প্রকার?

ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

২৫. শিক্ষক শ্রেণিকক্ষে এলেন। এ বাক্যটি কোন কালের ক্রিয়ার?

ক. সাধারণ বর্তমান
খ. ঘটমান বর্তমান
গ. নিত্যবৃত্ত অতীত
ঘ. সাধারণ অতীত

২৬. বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সংগতি ও ভাবের মেলবন্ধনকে কী বলে?

ক. আসত্তি
খ. যোগ্যতা
গ. উদ্দেশ্য
ঘ. বিধেয়

২৭. ‘প্রবাহিনী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. তটিনী
খ. সলিল
গ. উপাদেয়
ঘ. আলয়

২৮. ‘গরজ বড় বালাই’ বাগধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?

ক. বাহ্যিক সভ্য
খ. জটিল করা
গ. প্রয়োজনে গুরুত্ব
ঘ. সুযোগ থাকতে কষ্ট

২৯. বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন কতটি?

ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি

৩০. সন্ধি ও সমাসযোগে গঠিত শব্দের বানানে দন্ত্য-ন ব্যবহার হয় তার উদাহরণ কোনটি?

ক. দুর্নাম
খ. সান্নিধ্য
গ. শিহরণ
ঘ. অনন্ত

উত্তর মালা :

১. ঘ, ২. ক, ৩. খ, ৪. গ, ৫. ক, ৬. খ, ৭. খ, ৮. ক, ৯. ঘ, ১০. ক,

১১. ঘ, ১২. গ, ১৩. ক, ১৪. খ, ১৫. ঘ, ১৬. খ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. খ, ২০. ক,

২১. গ, ২২. ক, ২৩. ঘ, ২৪. খ, ২৫. ঘ, ২৬. খ, ২৭. ক, ২৮. গ, ২৯. গ, ৩০. ক,

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top