জেএসসি ২০১৭ সিলেট বোর্ড বাংলা ২য় প্রশ্ন ও সমাধান

JSC 2017 Bangla 2nd Sylhet Board Question and Solution

জেএসসি ২০১৭ বাংলা ২য়: এখানে জেএসসি বাংলা ২য় সিলেট বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।

সিলেট বোর্ড ২০১৭ বাংলা ২য় রচনামূলক প্রশ্ন

জেএসসি সিলেট বোর্ড বাংলা ২য়

রচনামূলক+বহুনির্বাচনি

সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০

১। ক) সারাংশ লেখ: ৫

সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায়। শিক্ষার আলো আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে। আমাদের দৃষ্টিতে চারপাশের জগৎ আরও সুন্দর হয়ে ওঠে। আমরা জীবনের নতুন অর্থ খুঁজে পাই; শিক্ষার আলো পেয়ে আমাদের ভেতরের মানুষটি জেগে ওঠে। আমরা বড় হতে চাই, বড় হওয়ার জন্য চেষ্টা করি। আমরা সুন্দর করে বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আর সুন্দর করে বাঁচতে হলে চাই জ্ঞান। সেই জ্ঞানকে কাজেও লাগানো চাই। শিক্ষার ফলে আমাদের ভেতর যে শক্তি লুকানো থাকে তা ধীরে ধীরে জেগে ওঠে। আমরা মানুষ হয়ে উঠি।

অথবা, খ) সারমর্ম লেখ:

এই যে বিটপি-শ্রেণি হেরি সারি সারি-
কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি!
কেহ বা সরল সাধু-হৃদয় যেমন,
ফল-ভরে নত কেহ গুণীর মতন।
এদের স্বভাব ভালো মানবের চেয়ে,
ইচ্ছা যার দেখ দেখ জ্ঞানচক্ষে চেয়ে।
যখন মানবকুল ধনবান হয়,
তখন তাদের শির সমুন্নত রয়।
কিন্তু ফলশালী হলে এই তরুগণ, অহংকারে উচ্চ শির না করে কখন।
ফলশূন্য হলে সদা থাকে সমুন্নত,
নীচ প্রায় কার ঠাঁই নহে অবনত।

২। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ কর: ৫

ক) কবিতে পারি না কাজ’
সদা ভয়, সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে
পাছে লোকে কিছু বলে।

খ) একতাই বল।

৩। ক) অনুচ্ছেদ লেখ: ৫

বৈশাখী মেলা।

খ) নিচের অনুচ্ছেদটি পড় এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও:

শৈলী গ্রীষ্মের ছুটিতে বাংলাদেশের ঐতিহাসিক স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার দেখার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করল। বৌদ্ধবিহারের নিখুঁত কারুকার্য দেখে সে অভিভূত হয়। শৈলী কারুকার্য নির্মাতাদের প্রশংসা করে। বৌদ্ধবিহারে রয়েছে পোড়ামাটির ফলকের কাজ। এর অন্য নাম ‘টেরাকোটা’। বাংলার অনেক পুরানো শিল্প এই টেরাকোটা। আমাদের করণীয় হচ্ছে এই টেরাকোটার নিদর্শন রক্ষা করা।

i) ‘নিখুঁত’ শব্দের বিপরীত শব্দ কী? ১
=>খুঁত
ii) বাংলাদেশের পুরানো শিল্প কোনটি? ১
=>টেরাকোটা
iii) ‘টেরাকোটা’ কী? ১
=>নকশা করা মাটির ফলক বা জিনিস ইটের মতো পুড়িয়ে যে শিল্পকর্ম তৈরি করা হয় তাই টেরাকোটা।
iv) পাহাড়পুরকে কেন ঐতিহাসিক স্থান বলা হয়? ২
=>পাহাড়পুরকে ঐতিহাসিক স্থান বলা হয় কারণ এটি পাল আমলের বিশাল এবং প্রাচীন সোমপুর মহাবিহার, যা পৃথিবীর অন্যতম বৃহৎ বৌদ্ধ বিহার ও শিক্ষাকেন্দ্র ছিল এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত, যা ৮ম শতকে নির্মিত হয়েছিল এবং এর স্থাপত্য ও সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম।

৪। ক) মনে কর, তোমার নাম শাওন, তুমি চট্টগ্রামে থাক। তোমার বন্ধুর নাম নয়ন, সে ঢাকায় থাকে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তোমার বন্ধুর কাছে একটি পত্র লেখ। ৫

অথবা, খ) মনে কর, তোমার নাম সুমন। তুমি দনিয়া এ. কে উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। তোমার বাবা সম্প্রতি ঢাকা থেকে কক্সবাজার বদলি হয়েছেন। এজন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চেয়ে একখানা আবেদনপত্র লেখ।

৫। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর: ১০

ক) অধ্যবসায়;
(সংকেত: সূচনা, অধ্যবসায় কী, অধ্যবসায়ের প্রয়োজনীয়তা, ছাত্রজীবনে অধ্যবসায়, অধ্যবসায় ও প্রতিভা, অধ্যবসায়ের উদাহরণ, উপসংহার।)

খ) ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য;
(সংকেত: ভূমিকা, ছাত্রজীবন, ছাত্রজীবনের লক্ষ্য, ছাত্রজীবনের কর্তব্য, ছাত্রজীবনের দায়িত্ব, উপসংহার।)

গ) বিজয় দিবস;
(সংকেত: সূচনা, বিজয় দিবসের ইতিহাস, বিজয়। দিবসের তাৎপর্য, বিজয় দিবসের উৎসব, উপসংহার।)

সিলেট বোর্ড বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন ২০১৭

১. ‘তথাপি’ শব্দের চলিত রূপ কোনটি?

ক. তবুও
খ. প্রায়ই
গ. আজও
ঘ. যদিও

২. ‘অহরহ’ এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. অহ্ + অহ
খ. অহঃ + অহ
গ. অহঃ + অহঃ
ঘ. অহো + অহঃ

৩. ‘অনাথ’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?

ক. অনাথী
খ. অনাথিনী
গ. অনাথা
ঘ. অনাধীনী

৪. ক্রিয়ার মূল অংশকে কী বলে?

ক. পদ
খ. শব্দ
গ. ধাতু
ঘ. অব্যয়

৫. আমি অগ্নিবীণা পড়ছি- এখানে ‘অগ্নিবীণা’ কোন ধরনের বিশেষ্য?

ক. শ্রেণিবাচক
খ. ভাববাচক
গ. সমষ্টিবাচক
ঘ. সংজ্ঞাবাচক

৬. নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ কোনটি?

ক. আমি হব সকালবেলার পাখি
খ. আমি ছেলেবেলার কথা ভাবছিলাম
গ. বাবা প্রতিদিন বাজার করতেন
ঘ. তিনি খুলনা থেকে এলেন

৭. ‘হাতটা ব্যথায় টনটন করছে’- এখানে ‘টনটন’ শব্দ দ্বৈতটি কীভাবে গঠিত হয়েছে?

ক. সমার্থক শব্দযোগে
খ. বিপরীত শব্দযোগে
গ. অনুকার ধ্বনিযোগে
ঘ. জোড় শব্দযোগে

৮. ‘দুঃখ এবং বিপদ একসাথে আসে’- এটি কোন ধরনের বাক্য?

ক. যৌগিক
খ. জটিল
গ. মিশ্র
ঘ. সরল

৯. সার্থক বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন?

ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

১০. নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ?

ক. মিথ্যুক
খ. কাঁচকলা
গ. দিগন্ত
ঘ. উচ্ছেদ

১১. উচ্চারণস্থান অনুসারে ‘চ’ বর্ণের নাম কী?

ক. কণ্ঠ্য বর্ণ
খ. দন্ত্য বর্ণ
গ. ওষ্ঠ্য বর্ণ
ঘ. তালব্য বর্ণ

১২. উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?

ক. ঢাকাই
খ. বিজ্ঞান
গ. সংবাদ
ঘ. দৈনিক

১৩. ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?

ক. অর্থের কুপ্রভাব
খ. অর্থের অহংকার
গ. সামান্য অর্থ
ঘ. তীব্র জ্বালা

১৪. অভিধানে অন্তর্ভুক্ত শব্দের বর্ণানুক্রমে ‘ক’ এর পরে কোন বর্ণটি থাকে?

ক. খ
খ. ঙ
গ. অ
ঘ. ক্ষ

১৫. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক উভয় শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কোনটি?

ক. গণ, বৃন্দ
খ. রাগজ, রাশি
গ. কুল, সকল
ঘ. দাম, পুঞ্জ

১৬. কোনটি খাঁটি বাংলা ধাতু?

ক. আঁক্
খ. কৃ
গ. টান্
ঘ. হস্

১৭. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক. মুমুর্ষু
খ. মুমর্ষু
গ. মুমূর্ষ
ঘ. মুমূর্ষু

১৮. ‘পরীক্ষা শেষ, এবার নাকে তেল দিয়ে ঘুমাও’ -এখানে ‘নাকে’ শব্দটি কোন অর্থে ব্যবহূত হয়েছে?

ক. নাসিকা
খ. শব্দ করা
গ. নিশ্চিন্ত
ঘ. অনধিকার চর্চা

১৯. ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. শশাঙ্ক
খ. পবন
গ. ভানু
ঘ. অনল

২০. বাক্যে উদ্ধৃতি চিহ্নের আগে কোন যতি বা ছেদচিহ্ন বসে?

ক. দাঁড়ি
খ. কমা
গ. সেমিকোলন
ঘ. হাইফেন

উত্তর মালা :

১. ক, ২. খ, ৩. খ, ৪. গ, ৫. ঘ, ৬. গ, ৭. গ, ৮. ক, ৯. খ, ১০. ক,

১১. ঘ, ১২. খ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. গ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. গ, ১৯. গ, ২০. খ,

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top