বাংলা ব্যাকরণ, পরিচ্ছেদ ২, বাংলা ২য় ৯ম/১০ম/এসএসসি/দাখিল ২০২৭

Bangla Byakoron, Chapter 2, Bangla 2nd Paper Class 9/10/SSC/Dakhil 2027

বাংলা ব্যাকরণ: প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতা, প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচয়িতা, বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতা কে?

আপনি যদি উপরের প্রশ্নগুলো খুজে থাকেন এবং জানতে চান এই পরিচ্ছেদ থেকে এ পর্যন্ত কোন কোন বোর্ড থেকে কয়টি প্রশ্ন এসেছে তাহলে এই লেখাটি আপনার জন্যই!

পরিচ্ছেদ ২,
বাংলা ব্যাকরণ

ধাপ-১: ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ

১. ভাষার স্বরূপ ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় কোথায়?
=>ব্যাকরণে।

২. ব্যাকরণের কাজ কী?
=>ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা।

৩. যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে কী বলে?
=>বাংলা ব্যাকরণ।

৪. প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে?
=>১৭৪৩ সালে, পর্তুগিজ ভাষায়।

৫. প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতা কে?
=>মানোএল দা আসসুম্পসাঁউ।

৬.  প্রথম বাংলা ব্যাকরণ কোন বইয়ের ভূমিকা অংশ হিসেবে রচনা করা হয়?
=>বাংলা-পর্তুগিজ অভিধান।

৭. প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচয়িতা কে?
=>নাথানিয়েল ব্রাসি হ্যালহেড।

৮. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ গ্রন্থটির নাম কী?
=>এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’।

৯. প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ বইটি কবে প্রকাশিত হয়?
=>১৭৭৮ সালে।

১০.  উইলিয়াম কেরি কত সালে বাংলা ব্যাকরণ রচনা করেন?
=>১৮০১ সালে। (ইংরেজি ভাষায়)।

১১. রামমোহন রায় কত সালে বাংলা ব্যাকরণ রচনা করেন?
=>১৮২৬ সালে। (ইংরেজি ভাষায়)।

১২. বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ বইয়ের নাম কী?
=>গৌড়ীয় ব্যাকরণ।√

১৩. বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ বই রচনা করেন কে?
=>রামমোহন রায়।√

১৪. বাংলা ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ বইটি কবে প্রকাশিত হয়?
=>১৮৩৩ সালে।√

ধাপ-২: ব্যাকরণের আলোচ্য বিষয়

১৫. ভাষার ক্ষুদ্রতম উপাদান কী?
=> ধ্বনি।√

১৬. ব্যাকরণের আলোচ্য বিষয় বিভক্ত কয়টি?
=> চারটি। যথা: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব।

ধাপ-৩: ধ্বনিতত্ত্ব

১৭. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী?
=>ধ্বনি।√

১৮. ধ্বনিতত্ত্বের আলোচনার অন্তর্ভুক্ত কোনটি?
=>বর্ণমালা।

১৯. ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য কী কী?
=>বাগযন্ত্র, বাগযন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।

২০. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কী কী?
=>ধ্বনি, বর্ণ, বর্ণমালা, বাগযন্ত্র, বাগযন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি। সন্ধি, ণ-ত্ব ও ষ-ত্ব বিধানও ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।√

ধাপ-৪: রূপতত্ত্ব

২১. শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয় কোথায়?
=>রূপতত্ত্বে।√

২২. রূপততত্ত্বের আলোচনায় স্থান পায়?
=>বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ।

২৩. রূপতত্ত্বে বিশেষ গুরুত্ব পায়?
=>শব্দগঠন প্রক্রিয়া।

২৪. রূপতত্ত্বে কী কী নিয়ে আলোচনা করা হয়?
=>শব্দ ও তার উপাদান, শব্দগঠন প্রক্রিয়া, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ও ক্রিয়াবিশেষণ ইত্যাদি।

ধাপ-৫: বাক্যতত্ত্ব

২৫. বাক্যতত্ত্বে কী নিয়ে আলোচনা করা হয়?
=>বাক্য।

২৬. বাক্যতত্ত্বে কী বর্ণনা করা হয়
=>বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে।

২৭. বাক্যতত্ত্বের মূল আলোচ্য?
=>বাক্যের নির্মাণ এবং এর গঠন।

২৮. বাক্যতত্ত্বে কী কী আলোচিত হয়?
=>বাক্য রূপান্তর, বাচ্য, উক্তি, যতি, কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ।

ছবি ১

ধাপ-৬: অর্থতত্ত্ব

২৯. ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম কী?
=>অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।

৩০. অর্থতত্ত্বে কী নিয়ে আলোচনা করা হয়?
=>বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা। এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।

৩১. বাগধারা নিয়ে আলোচনা করা হয়?
=>অর্থতত্ত্বে।√

উল্লেখ্য, (√) এই চিহ্নিত উত্তরগুলো বোর্ড পরীক্ষায় এসেছে।

ছবি ২

ধাপ-৭: অনুশীলনী প্রশ্ন

সঠিক উত্তরে টিক চিহ্ন (√) দাও।

১. ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে-

ক. বাক্যতত্ত্ব

খ. ব্যাকরণ

গ. অর্থতত্ত্ব

ঘ. রূপতত্ত্ব

২. বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? √

ক. ১৫৫৩

খ. ১৭৪৩

গ. ১৭৭৮

ঘ. ১৯৪৮

৩. ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে?

ক. উইলিয়াম কেরি

খ. রামমোহন রায়

গ. হরপ্রসাদ শাস্ত্রী

ঘ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড

৪. ‘গৌড়ীয় ব্যাকরণ’-এর রচয়িতা কে?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

গ. উইলিয়াম কেরি

ঘ. রামমোহন রায়

৫. ভাষার ক্ষুদ্রতম উপাদান- √

ক. ধ্বনি

খ. অক্ষর

গ. শব্দ

ঘ. বাক্য

৬. ‘বাগযন্ত্র’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?√

ক. ধ্বনিতত্ত্ব

খ. রূপতত্ত্ব

গ. অর্থতত্ত্ব

ঘ. বাক্যতত্ত্ব

৭. শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে-

ক. ধ্বনিতত্ত্ব

খ. রূপতত্ত্ব

গ. অর্থতত্ত্ব

ঘ. বাক্যতত্ত্ব

৮. নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? √

ক. শব্দগঠন

খ. প্রতিশব্দ

গ. অক্ষর

ঘ. কারক

৯. বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়?

ক. অর্থতত্ত্ব

খ. রূপতত্ত্ব

গ. ধ্বনিতত্ত্ব

ঘ. বাক্যতত্ত্ব

১০. শব্দগঠন নিয়ে আলোচনা করা হয়-√

ক. ধ্বনিতত্ত্বে

খ. রূপতত্ত্বে

গ. অর্থতত্ত্বে

ঘ. বাক্যতত্ত্বে

উত্তরমালা উপরের ছবি ২ থেকে দেখে নাও।

বোর্ড প্রশ্ন, পরিচ্ছেদ ২, বাংলা ব্যাকরণ

চলো, এবার দেখে নেই এই পরিচ্ছেদ থেকে এ পর্যন্ত কোন কোন বোর্ড থেকে প্রশ্ন এসেছে।

১. বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? (ম. বো. ২০২৪)

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. রামমোহন রায়

গ. ববঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. রামচন্দ্র বিদ্যাবাগীশ

২. বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি? (চ. বো. ২০২৪)

ক. এ গ্রামার অব দি বেঙ্গল লেঙ্গুয়েজ

খ. বাংলা ভাষার ব্যাকরণ

গ. গৌড়ীয় ব্যাকরণ

ঘ. বাংলা ভাষার অভিধান

৩. বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? (য. বো. ২০২৪)

ক. ১৮৩৩ সালে

খ. ১৯৩৩ সালে

গ. ১৯৫৩ সালে 

ঘ. ১৯৫৬ সালে

৪. কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান? (কু. বো. ২০২৪, ব. বো. ২০২৪, চ. বো. ২০২৩)

ক. ধ্বনি

খ. শব্দ

গ. বর্ণ

ঘ. বাক্য

৫. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়? (ঢা. বো. ২০২৪)

ক. ধ্বনি

খ. প্রত্যয়

গ. কারক

ঘ. সমাস

৬. নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়? (ব. বো. ২০২৪)

ক. বাগযন্ত্র

খ. সর্বনাম 

গ. কারক বিশ্লেষণ 

ঘ. বিপরীত শব্দ

৭. শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয় ব্যাকরণের কোন অংশে? (মাদ্রাসা বোর্ড ২০২৪)

ক) ধ্বনিতত্ত্ব

খ) রূপতত্ত্ব

গ) বাক্যতত্ত্ব

৮. বাগধারা নিয়ে আলোচনা করা হয়— (দি. বো. ২০২৪)

ক. অর্থতত্ত্বে

খ. ধ্বনিতত্ত্বে 

গ. রূপতত্ত্বে 

ঘ. বাক্যতত্ত্বে

উল্লেখ্য, সর্বমোট বোর্ড রয়েছে ১০টি। মাধ্যমিক বোর্ড ৯টি, আর মাদ্রাসা বোর্ড ১টি। এই পরিচ্ছেদ থেকে ৮টি বোর্ড থেকে প্রশ্ন এসেছে, সিলেট ও রাজশাহী বোর্ড থেকে ২০২৪ সালে কোন প্রশ্ন আসেনি। ২০২৩ সালের সংক্ষিপ্ত সিলেবাসে এই পরিচ্ছেদটি ছিল না। ২০২৬ সালের সংক্ষিপ্ত সিলেবাসেও এটি নেই। ২০২৫ ও ২০২৭ সালের সিলেবাসে আছে।

উত্তরমালা:

১. খ, ২. গ, ৩. ৪. ক, ৫. ক, ৬. ক, ৭. খ, ৮. ক

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top