Cadet College admission 2017 Bangla question
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন ২০১৭
পূর্ণমান: ৪০
১. এক কথায় উত্তর লেখ: ১×১০=১০
(ক) ‘কাজল বিলে পানকৌড়ি নাইছে সুখে’-কার লেখা কবিতার চরণ?
(খ) শব্দের সাথে বিভক্তি যুক্ত হলে কী সৃষ্টি হয়?
(গ) ‘পাপে বিরত হও।’-কোন কারকের উদাহরণ?
(ঘ) গাছ ভেঙে পড়ার শব্দের অনুকরণে কোন দ্বিরুক্ত শব্দ ব্যবহৃত হয়?
(ঙ) ‘আল্লাহ তোমার মঙ্গল করুন।’-কোন ধরনের বাক্য?
(চ) উদ্ধরণ চিহ্নের পূর্বে কোন বিরামচিহ্ন বসাতে হয়?
(ছ) চন্দ্রবিন্দুর সাহায্যে শব্দের কী বোঝায়?
(জ) বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি?
(ঝ) যার উপস্থিত বুদ্ধি আছে-এক কথায় কী বলে?
(ঞ) ‘ধ্বনি থেকে কবিতা’ গ্রন্থটির রচয়িতা কে?
২. শূন্যস্থানে সত্য হলে ‘সত্য’ এবং মিথ্যা হলে ‘মিথ্যা’ লেখ: ১×৫=৫
(ক) ‘এ’ ধ্বনির নিজস্ব উচ্চারণ সংবৃত।
(খ) ‘পানকৌড়ির রক্ত’ একটি গল্পগ্রন্থ।
(গ) উপভাষার লিখিত ব্যাকরণ থাকে।
(ঘ) শ্রোতা দ্বিতীয় পুরুষ।
(ঙ) ‘বর’ শব্দটির নারীবাচক শব্দ বঁধু।
৩. শূন্যস্থান পূরণ কর: ১×১০=১০
(ক) ভগ্নাংশটিকে কথায় — বলে।
( খ) ‘ষ্ণ’ যুক্তবর্ণটির বিশ্লেষিত রূপ—।
(গ) প্রথম বন্ধনী সাহিত্যে — অর্থে ব্যবহৃত হয়।
(ঘ) গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল —।
(ঙ) পাল ও যূথ শব্দ দুটি কেবল — বহুবচনে ব্যবহৃত হয়।
(চ) ‘জ্যোছনা’ একটি — শব্দ।
(ছ) ‘সৃষ্টি’র বিপরীত শব্দ—।
(জ) ‘শ্রোদ্ধাঞ্জলী’ — এর সঠিক বানান-।
(ঝ) ‘হাড় হাভাতে’ বাগধারাটির অর্থ —।
(ঞ) ‘বনস্পতি’ এর সন্ধিবিচ্ছেদ —।
৪. সঠিক উত্তর সংবলিত রোমান সংখ্যাটি দ্বারা বেষ্টন করে দাও: ১×৫=৫
ক) ‘কেউ কাটা’ বাগধারাটির অর্থ কী?
i. হোমরা চোমরা
ii. সামান্য ব্যক্তি
iii. অসাধারণ ব্যক্তি
iv. দুর্জন ব্যক্তি
(খ) ‘প্রদীপ নিভে গেল।’ -কোন কালের উদাহরণ?
i. সাধারণ বর্তমান
ii. পুরাঘটিত বর্তমান
iii. সাধারণ অতীত
iv. নিত্য অতীত
(গ) ‘তাজা মাছ।’-বাক্যটিতে ‘তাজা’ কোন ধরনের বিশেষণ?
i. অবস্থাবাচক
ii. গুণবাচক
iii. রূপবাচক
iv. পরিমাণবাচক
(ঘ) ‘ছেলেটাকে চোখে চোখে রেখ।’-এখানে দ্বিরুক্তি কোন অর্থ নির্দেশ করছে?
i. গভীরতা
iii. আধিক্য
ii. সতর্কতা
iv. ইশারা
৫. আমাদের দেশে শিক্ষিত মানুষের অভাব না থাকলেও ভালো মানুষের অভাব। একজন আদর্শ মানুষের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত বলে তুমি মনে কর। অনধিক দশ বাক্যে লেখ। ৫
৬. সারমর্ম লেখ: ৫
পরের কারণে মরণেও সুখ
‘সুখ’ ‘সুখ’ করি কেঁদ না আর,
যতই কাঁদিবে, যতই ভাবিবে
ততই বাড়িবে হৃদয় ভার।
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী ‘পরে,
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে মোরা পরের তরে।
ক্যাডেট কলেজ ভর্তি ২০১৭ বাংলা প্রশ্নের উত্তর মালা
১.
(ক) শামসুর রাহমান।
(খ) পদ।
(গ) অপাদান কারকের উদাহরণ।
(ঘ) মড়মড় (অনুকার দ্বিরুক্তি)।
(ঙ) অনুজ্ঞাবাচক।
(চ) কমা।
(ছ) স্বরের অনুনাসিকতা।
(জ) ৩২টি।
(ঝ) প্রত্যুৎপন্নমতি।
(ঞ) সন্জীদা খাতুন।
২.
(ক) সত্য।
(খ) সত্য।
(গ) মিথ্যা।
(ঘ) মিথ্যা।
(ঙ) মিথ্যা।
৩.
(ক) ভগ্নাংশটিকে কথায় তিন-চতুর্থাংশ বলে।
(খ) ‘ষ্ণ’ যুক্তবর্ণটির বিশ্লেষিত রূপ ষ্ + ণ।
(গ) প্রথম বন্ধনী সাহিত্যে ব্যাখ্যামূলক অর্থে ব্যবহৃত হয়।
(ঘ) সাধু ভাষা গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
(ঙ) পাল ও যূথ শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়।
(চ) ‘জ্যোছনা’ একটি অর্ধ-তৎসম শব্দ।
(ছ) ‘সৃষ্টি’র বিপরীত শব্দ ধ্বংস।
(জ) শ্রোদ্ধাঞ্জলী-এর সঠিক বানান শ্রদ্ধাঞ্জলি।
(ঝ) ‘হাড় হাভাতে’ বাগধারাটির অর্থ হতভাগ্য।
(ঞ) ‘বনস্পতি’ এর সন্ধিবিচ্ছেদ: বন্ + পতি।
৪.
(ক) ii. সামান্য ব্যক্তি।
(খ) iii) সাধারণ অতীত।
(গ) i. অবস্থাবাচক।
(ঘ) ii. সতর্কতা।
৫. একজন আদর্শ মানুষের সর্বপ্রথম যে গুণ থাকা উচিত সেটি হলো সততা। সততা নামক গুণের মাধ্যমে মানুষ অন্যের
অনুকরণীয় আদর্শ হতে পারে। এরপর যে গুণের মাধ্যমে সম্মানের মুকুট লাভ করা যায় তা হলো বিনয়ী। পরোপকারিতা মহৎ গুণ। স্রষ্টার সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে জীবসেবায় জীবন উৎসর্গ করাতেই মানবজীবনের সার্থকতা। পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য যে মানবিক বৈশিষ্ট্যের অধিকারী হওয়া উচিত তা হলো পরমতসহিষ্ণুতা। এছাড়া জীবনের সকল ক্ষেত্রে সাফল্য লাভ করার জন্য পরিশ্রমী, শৃঙ্খলা ও দায়িত্ববোধ থাকা দরকার। এ তিন গুণের সমষ্টি জীবনকে করে অর্থবহ। দেশপ্রেম ইমানের অঙ্গ। একজন আদর্শ মানুষ দেশের স্বার্থকে সবার উপরে স্থান দিবে।
৬. সুখ-দুঃখের সংমিশ্রণে গঠিত মানবজীবনে দুঃখ আসতেই পারে। তাই বলে সুখের জন্য আজীবন কাঁদতেই হবে তা নয়। জীবনের সংকীর্ণতা পরিহার করে অপরকে সাথে নিয়ে বীরের মতো যুদ্ধ করে সুখ লাভ করাই প্রকৃত মানবধর্ম।
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন (২০০৮-২০২৫)
এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০২০-২৫)
