HSC Bakyo Shuddhikoron Board Question 2016-2025
বাক্য শুদ্ধিকরণ: এখানে ২০১৬-২০২৫ সালে আসা বাক্য শুদ্ধিকরণ বোর্ড প্রশ্নগুলো গুছিয়ে দেয়া হলো।
এইচএসসি বাক্যশুদ্ধিকরণ ২০২৫ কুমিল্লা বোর্ড
অশুদ্ধ বাক্য => শুদ্ধ বাক্য
i) মেয়েটি বিদ্বান হলেও বঝগড়াটে।
=>মেয়েটি বিদুষী হলেও ঝগড়াটে।
ii) সূর্য উদয় হয়েছে।
=>সূর্য উদিত হয়েছে।
iii) বিধি লঙ্ঘন হয়েছে।
=>বিধি লঙ্ঘিত হয়েছে।
iv) অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট।
=>অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
i) বিরাট গরু-ছাগলের হাট।
=>গোরু-ছাগলের বিরাট হাট।
vi) মাতাহীন শিশুর কী দুঃখ!
=>মাতৃহীন শিশুর কী দুঃখ!
vii) গাছটি সমূলসহ উৎপাটিত হয়েছে।
=>গাছটি সমূল/মূলসহ উৎপাটিত হয়েছে।
viii) এক পৌষে শীত যায় না।
=>এক মাঘে শীত যায় না।
এইচএসসি বাক্যশুদ্ধিকরণ ২০২৫ চট্টগ্রাম বোর্ড
অশুদ্ধ বাক্য => শুদ্ধ বাক্য
i) সব পাখিরা নীড় বাঁধে না।
=>সব পাখি নীড় বাঁধে না।
ii) সুন্দর হাতের লেখা সবার পছন্দ।
=>হাতের সুন্দর লেখা সবার পছন্দ।
iii) অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
=>অন্নাভাবে প্রতি ঘরে/ঘরে ঘরে হাহাকার।
iv) সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা উচিত।
=>সবক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা উচিত।
v) এক্ষেত্রে আইন লঙ্ঘন হয়েছে।
=>এক্ষেত্রে আইন লঙ্ঘিত হয়েছে।
vi) আমি কিংবদন্তীর কথা বলছি।
=>আমি কিংবদন্তির কথা বলছি।
vii) এটি লজ্জাস্কর ব্যাপার।
=>এটি লজ্জাকর ব্যাপার।
viii) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
=>উপরিউক্ত/উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।
এইচএসসি বাক্যশুদ্ধিকরণ ২০২৫ ঢাকা বোর্ড
অশুদ্ধ বাক্য => শুদ্ধ বাক্য
i)আমিনা বুদ্ধিমান মেয়ে।
=>আমিনা বুদ্ধিমতী মেয়ে।
ii) সব ছাত্ররা উপস্থিত আছে।
=>সব ছাত্র উপস্থিত আছে।
=>ছাত্ররা উপস্থিত আছে।
iii) তিনি স্বপরিবারে অনুষ্ঠানে উপস্থিত।
=>তিনি সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত।
iv) সে এ মোকদ্দমায় সাক্ষী দিয়েছে।
=>সে এ মোকদ্দমায় সাক্ষ্য দিয়েছে।
v) অশ্রুজলে বুক ভেসে গেল।
=>অশ্রুতে বুক ভেসে গেল।
=>চোখের জলে বুক ভেসে গেল
vi) পরবর্তী সময়ে/পরবর্তী কালে আপনি আবার আসবেন।
=>পরবর্তীতে আপনি আবার আসবেন।
vii) মাদকাশক্তি ভালো নয়।
=>মাদকাসক্তি ভালো নয়।
viii) সাবধান পূর্বক চলবে।
=>সাবধানে চলবে।
=>সাবধানতা পূর্বক চলবে।
এইচএসসি বাক্যশুদ্ধিকরণ ২০২৫ দিনাজপুর বোর্ড
i) তার সাথে আমার সখ্যতা আছে।
=>তার সাথে আমার সখ্য আছে।
ii) আপনার কি মনে হয় না, বিধি লঙ্ঘন হয়েছে?
=>আপনার কি মনে হয় না, বিধি লঙ্ঘিত হয়েছে?
iii) আমি স্বরস্বতী কোলে গজাননের ছোট ভাইটি।
=>আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোটো ভাইটি।
iv) সবার সু-স্বাস্থ্য কামনা করছি।
=>সবার সুস্থতা কামনা করছি।
v) কারো ফাগুন মাস, কারো সর্বনাশ।
=>কারো পৌষ মাস, কারো সর্বনাশ।
vi) অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
=>অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
vii) সে কুপুরুষের মতো কথা বলছে।
=>সে কাপুরুষের মতো কথা বলছে।
viii) মিলিটারি এখন যাবতীয় গাড়িগুলো থামোচ্ছে।
=>মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে।
এইচএসসি বাক্যশুদ্ধিকরণ ২০২৫ বরিশাল বোর্ড
i) তিনি স্বপরিবারে ঢাকা থাকেন।
=>তিনি সপরিবারে ঢাকায় থাকেন।
ii) প্রতিযোগীতায় অংশগ্রহণ করাই বড় কথা।
=>প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড়ো কথা।
iii) তিনি মোকদ্দমায় সাক্ষী দেবেন।
=>তিনি মোকদ্দমায় সাক্ষ্য দেবেন।
iv) বাজারে খাঁটি গরুর দুধ দুর্লভ।
=>বাজারে গোরুর খাঁটি দুধ দুর্লভ।
v) ছেলেটি ভয়ানক মেধাবী।
=>ছেলেটি অত্যন্ত মেধাবী।
vi) কীতিবাস বাংলা রামায়ন লিখেছেন।
=>কৃত্তিবাস বাংলায় রামায়ণ লিখেছেন।
vii) সকল লোকেরাই সেখানে উপস্থিত ছিল
=>সকল লোক সেখানে উপস্থিত ছিল।
viii) দৈন্যতা প্রশংসনীয় নয়।
=>দীনতা/hদৈন্য প্রশংসনীয় নয়।
এইচএসসি বাক্যশুদ্ধিকরণ ২০২৫ ময়মনসিংহ বোর্ড
i) অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
=>অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
ii) আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি।
=>আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি।
iii) তাঁর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
=>তাঁর সৌজন্যে মুগ্ধ হয়েছি।
iv) গীতাঞ্জলী একখানা কাব্যগ্রন্থ।
=>গীতাঞ্জলি একখানা কাব্যগ্রন্থ।
v) শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।
=>শুধু গায়ের জোরে কাজ হয় না।
vi) সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল।
=>সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল।
vii) সে সভায় উপস্থিত ছিলেন।
=>তিনি সভায় উপস্থিত ছিলেন।
viii) সে আমার অধীনস্থ।
=>সে আমার অধীন।
এইচএসসি বাক্যশুদ্ধিকরণ ২০২৫ যশোর বোর্ড
i) সমুদয় পক্ষীরাই নীড় বাঁধে।
=>সব পাখিই নীড় বাঁধে।
ii) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
=>বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
iii) বাক্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
=>বাক্যটির উৎকর্ষ প্রশংসনীয়।
iv) ঐক্যতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা।
=>’ঐকতান’ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা।
v) এক পৌষে শীত যায় না।
=>এক মাঘে শীত যায় না।
vi) ঘড়িকে হাতে দাও।
=>হাতে ঘড়ি দাও।
vii) মধুমিতা এমন রূপসী যেন অপ্সরী।
=>মধুমিতা এমন রূপসি যেন অপ্সরী।
viii) বাংলা বানান আয়ত্ব করা বেশ কঠিন।
=>বাংলা বানান আয়ত্ত করা বেশ কঠিন।
এইচএসসি বাক্যশুদ্ধিকরণ ২০২৫ রাজশাহী বোর্ড
i) তোমার কথা প্রমাণ হয়নি।
=>তোমার কথা প্রমাণিত হয়নি।
ii) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
=>উপরিউক্ত/উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।
iii) তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
=>
iv) অশ্রুজলে বুক ভেসে গেল।
=>অশ্রুতে/চোখের জলে বুক ভেসে গেল।
v) কেবলমাত্র গায়ের জোরে সব কাজ হয় না।
=>কেবল গায়ের জোরে সব কাজ হয় না।
vi) সকাল হইতে বৃষ্টি হচ্ছে।
=>সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
(vii) পরবর্তীতে আপনি আবার আসবেন।
=>আপনি আবার আসবেন।/পরবর্তী সময়ে আপনি আসবেন।
viii) একটা গোপনীয় কথা বলি।
=>একটা গোপন কথা বলি।
এইচএসসি বাক্যশুদ্ধিকরণ ২০২৫ সিলেট বোর্ড
i) নদীর জল হ্রাস হয়েছে।
=>নদীর জল হ্রাস পেয়েছে।
ii) এ মামলায় আমি সাক্ষী দেব না।
=>এ মামলায় আমি সাক্ষ্য দেব না।
iii) আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।
=>আমৃত্যু দেশের সেবা করে যাব।/মৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।
iv) বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
=>বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
v) মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটে।
=>মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।
vi) এ কথা প্রমাণ হয়েছে।
(viii) এ কথা প্রমাণিত হয়েছে।
vii) ছেলেটি দুর্দান্ত মেধাবী।
=>ছেলেটি অত্যন্ত মেধাবী।
viii) আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
=>আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি।
আলিম বাক্যশুদ্ধিকরণ ২০২৫ মাদ্রাসা বোর্ড
i) এ মামলায় আমি সাক্ষী দেব না।
=>এ মামলায় আমি সাক্ষী দেব না।
ii) তিনি স্বস্ত্রীক বেড়াতে গেলেন।
=>তিনি সস্ত্রীক বেড়াতে গেলেন।
iii) অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
=>অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার।
=>অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।
iv) এ জাতি কবে ঘুম থেকে জাগিয়া উঠবে।
=>এ জাতি কবে ঘুম থেকে জেগে উঠবে?
v) সব মাছগুলোর দাম কত?
=>মাছগুলোর দাম কত?
vi) কারো মাঘ মাস কারো সর্বনাশ।
=>কারো পৌষ মাস কারো সর্বনাশ।
vii) সূর্য উদয় হয়েছে।
=>সূর্য উদিত হয়েছে।
viii) একটা গোপন কথা বলি।
=>একটা গোপন কথা বলি।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ কুমিল্লা ২০২৪
অশুদ্ধ বাক্য =>শুদ্ধ বাক্য
i) কীর্তিবাস বাংলায় রামায়ণ লিখেছেন।
=>কৃত্তিবাস বাংলায় রামায়ণ লিখেছেন।
ii) আপনি স্ববান্ধবে আমন্ত্রিত।
=>আপনি সবান্ধব আমন্ত্রিত।
iii) কারো আভ্যন্তরীণ ব্যাপারে যথা বলা উচিত নয়।
=>কারো অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলা উচিত নয়।
iv) আমৃত্যু পর্যন্ত দেশের সেষা করে যাবো।
=>আমৃত্য/মৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।
v) মিমাংসিত বিষয়ে বিরোধিতা ফয়া উচিত নয়।
=>মীমাংসিত বিষয়ে বিরোধিতা করা উচিত নয়।
vi) সে এ মামলায় সাক্ষী দিয়েছে।
=>সে এ মামলায় সাক্ষ্য দিয়েছে।
vii) শুধুমাত্র পায়ের জোরে কাজ হয় না।
=>শুধু/মাত্র গায়ের জোরে কাজ হয় না।
vill) এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়।
=>এখানে গোরুর খাঁটি দুধ পাওয়া যায়।৷
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ চট্টগ্রাম ২০২৪
i) ঐক্যতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা।
=>ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা।
ii) নিরোগী লোক আসলেই সুখী।
=>নিরোগ লোক আসলেই সুখী।
iii) সূর্য উদয় হয়েছে।
=>সূর্য উদিত হয়েছে।
iv) আজ ঝড়বৃষ্টির সমূহ সম্ভাবনা আছে।
=>আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে।
v) পরিশ্রম করে তার শারিরীক অবস্থা শোচনীয়
=>পরিশ্রম করে তার শারীরিক অবস্থা শোচনীয়।
vi) অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহলী হওয়া অনুচিত।
=>অনাবশ্যক ব্যাপারে কৌতূহলী হওয়া অনুচিত।
vii) এ পরিবারটি আমাদের এলাকায় সমৃদ্ধশালী পরিবার।
=>এ পরিবারটি আমাদের এলাকায় সমৃদ্ধিশালী/সমৃদ্ধ পরিবার।
viii) আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
=>কণ্ঠ পর্যন্ত/আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ ঢাকা ২০২৪
i) তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি।
=>তার বিদেহ আত্মার শান্তি কামনা করছি।
ii) অপহরণ ব্যবসায়ীকে এখনো উদ্ধার করা যায়নি।
=>অপহৃত ব্যবসায়ীকে এখানো উদ্ধার করা যায়নি।
iii) গৌতম বুদ্ধ বুদ্ধধর্ম প্রচারণা করেন।
=>গৌতম বুদ্ধ বৌদ্ধধর্ম প্রচারণা করেন।
iv) সড়ক দূর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে।
=>সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে।
v) মাস্ক পড়ুন, সুস্থ্য থাকুন।
=>মাস্ক পড়ুন, সুস্থ থাকুন।
vi) ঝড়-বৃষ্টির কারণে ব্যাপক ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
=>ঝড়-বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
vii) আগামীকাল শপথ নেবেন সংসদরা।
=>আগামীকাল শপথ নেবেন সাংসদরা।
viii) আবশ্যকীয় দ্রব্যাদি সঙ্গে আনবেন।
=>আবশ্যক দ্রব্যাদি সঙ্গে আনবেন
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ দিনাজপুর ২০২৪
i) তোমার কথা প্রমাণ হয় নি।
=>তোমার কথা প্রমাণিত হয়নি।
ii) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
=>উপরিউক্ত/উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।
iii) বিদ্যান দুর্জন হলেও পরিত্যাগ কর।
=>বিদ্বান দুর্জন হলেও পরিত্যাজ্য।
iv) প্রাণী সম্পর্কে জানতে চাইলে প্রাণীবিদ্যা পড়।
=>প্রাণী সম্পর্কে জানতে চাইলে প্রাণিবিদ্যা পড়।
v) শুধুমাত্র টাকা হলেই বিদ্যা অর্জন হয় না।
=>শুধু টাকা হলেই বিদ্যা অর্জন হয় না।
vi) করোনাকালীন সময়ে পাঠদানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়।
=>করোনাকালীন/করোনার সময়ে পাঠদানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়।
vii) অন্ন নষ্ট করে কী লাভ?
=>অন্ন/ভাত নষ্ট করে কী লাভ?
viii) বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলী দাও।
=>বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি দাও।
বরিশাল ২৪
অশুদ্ধ বাক্য =>শুদ্ধ বাক্য
i) আমি সাক্ষী দিব না।
=>আমি সাক্ষ্য দিব না।
ii) বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে।
=>বিদ্বানকে সকলে শ্রদ্ধা করে।
iii) বাড়িটা তাহারা দখল করেছে।
=>বাড়িটা তারা দখল করেছে।
iv) আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণ হলো।
=>আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণিত হলো।
v) সে সভায় উপস্থিত ছিলেন।
=>তিনি সভায় উপস্থিত ছিলেন/সে সভায় উপস্থিত ছিল।
vi) বিনুদাদার ভাষাটা ভয়ঙ্কর আঁট।
=>বিনুদাদার ভাষাটা অত্যন্ত আঁট।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ ময়মনসিংহ ২০২৪
i) সভায় সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
=>সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
ii) আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
=>আমরা তার বিদেহ আত্মার শান্তি কামনা করছি।
iii) পাহাড়ের সৌন্দর্যতা আমাকে বিমুগ্ধ করে।
=>পাহাড়ের সৌন্দর্য আমাকে বিমুগ্ধ করে।
iv) লাবণ্য অত্যন্ত বুদ্ধিমান মেয়ে।
=>লাবণ্য অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে।
v) মামলায় সে সাক্ষী দিবে।
=>মামলায় সে সাক্ষ্য দিবে।
vi) সারাজীবন ভাতের বেগার খেটে মরলাম।
=>সারাজীবন ভূতের বেগার খেটে মরলাম।
vii) উপরে উল্লিখিত বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি।
=>উল্লিখিত বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি।
viii) অফিস চলাকালীন সময়ে হর্ন বাজাবেন না।
=>অফিস চলাকালীন হর্ন বাজাবেন না।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ যশোর ২০২৪
i) তিনি সম্ভ্রান্তশালী বংশে জন্মেছেন।
=>তিনি সম্ভ্রান্ত বংশে জন্মেছেন।
ii) রবীন্দ্রনাথের প্রতিভা ভয়ঙ্কর।
=>রবীন্দ্রনাথের প্রতিভা অসাধারণ।
iii) দুর্বিসহ যন্ত্রণায় ভুগছি।
=>দুর্বিষহ যন্ত্রণায় ভুগছি।
iv) অদ্যবধি তাহার দেখা নাই।
=>অদ্যাবধি তাহার দেখা নাই।
v) কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
=>কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়।
vi) হাটে কলস ভাঙা।
=>হাটে হাঁড়ি ভাঙা।
=vii) অন্যায়ের ফল দুর্নিবার্য।
=>অন্যায়ের প্রতিফল অনিবার্য।
viii) সব পাখিরা নীড় বাঁধে না।
=>সব পাখি নীড় বাঁধে না।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ রাজশাহী ২০২৪
(i) ছেলেটি বিদুষী হলেও বখাটে।
=>ছেলেটি বিদ্বান হলেও বখাটে।
(ii) অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট।
=>অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
(iii) অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
=>অন্নাভাবে প্রতি ঘরে/ঘরে ঘরে হাহাকার।
(iv) সাবধান পূর্বক চলবে।
=>সাবধানে চলবে।
(v) বাংলাদেশ আমাদের পিতৃভূমি।
=>বাংলাদেশ আমাদের মাতৃভূমি।
(vi) সকল ছাত্রগণ ক্লাসে উপস্তিত ছিলো।
=>সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল।
(vii) সবিতা ভয়ংকর মেধাবী।
=>সবিতা অত্যন্ত মেধাবী।
(viii) দৈন্যতা প্রশংসনীয় নয়।
=>দৈন্য/দীনতা প্রশংসনীয় নয়।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ কুমিল্লা ২০২৩
প্রদত্ত বাক্য =>শুদ্ধ বাক্য
i. পরবর্তীতে আপনি আবার আসবেন।
=>আপনি আবার আসবেন।
ii. অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য।
=>অন্যায়ের ফল অনিবার্য।
iii. কারো ফাগুনমাস, কারো সর্বনাশ।
=>কারো পৌষ মাস, কারো সর্বনাম।
iv. দ্রব্যমূল্যের দাম ক্রমবর্ধমান।
=>দ্রব্যমূল্য ক্রমবর্ধমান।
v. তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
=>তার সৌজন্যে মুগ্ধ হলাম।
vi. কথাটি প্রমাণ হয়েছে।
=>কথাটি প্রমাণিত হয়েছে।
vii. আজকাল খাঁটি গরুর দুধ বড়ই দুর্লভ।
=>আজকাল গরুর খাঁটি দুধ বড়োই দুর্লভ।
viii. পরীক্ষা চলাকালিন হর্ন বাজানো নিষেধ
=>পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষিদ্ধ।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ ঢাকা ২০২৩
প্রদত্ত বাক্য => শুদ্ধ বাক্য
i. দৈন্যতা প্রশংসনীয় নয়।
=>দৈন্য/দীনতা প্রশংসনীয় নয়।
ii. দশচকে ঈশ্বর ভূত।
=>দশচক্রে ভগবান ভূত।
iii. শুধুমাত্র কথায় কাজ হবে না।
=>শুধু কথায় কাজ হবে না।
iv. তার কথাই প্রমাণ হলো।
=>তার কথা প্রমাণিত হলো।
v. তিনি স্বস্ত্রীক এসেছেন।
=>তিনি সস্ত্রীক এসেছেন।
vi. রিমা ভয়ঙ্কর মেধাবী।
=>রিমা খুব মেধাবী।
vii. করোনাকালীন সময়ে আমরা কোথাও যাইনি।
=>করোনাকালীন আমরা কোথাও যাইনি।
viii. পরবর্তীতে এ বিষয়ে কথা হবে।
=>পরবর্তী সময়ে এ বিষয়ে কথা হবে।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ দিনাজপুর ২০২৩
প্রদত্ত বাক্য =>শুদ্ধ বাক্য
i. মেয়েটি বিদ্বান হলেও ঝগড়াটে।
=>মেয়েটি বিদুষী হলেও ঝগড়াটে।
ii. অতি লোভে গাঁজন নষ্ট।
=>অতি লোভে তাঁতি নষ্ট।
iii. আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি।
=>আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি।
iv. সূর্য উদয় হয়েছে।
=>সূর্য উদিত হয়েছে।
v. গাছটি সমূলসহ উৎপাটিত হয়েছে।
=>গাছটি মূলসহ উৎপাটিত হয়েছে।
vi. দৈন্যতা প্রশংসনীয় নয়।
=>দৈন্য/দীনতা প্রশংসনীয় নয়।
vii. বিধি লঙ্ঘন হয়েছে।
=>বিধি লঙ্ঘিত হয়েছে।
viii. মাতাহীন শিশুর কী দুঃখ!
=>মাতৃহীন শিশুর কী দুঃখ!
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ বরিশাল ২০২৩
প্রদত্ত বাক্য =>শুদ্ধ বাক্য
i. অশ্রুজলে বুক ভেসে গেল।
=>অশ্রুতে/চোখের জলে বুক ভেসে গেল।
ii. আসছে আগামীকাল কলেজ খুলবে।
=>আগামীকাল কলেজ খুলবে।
iii. এক পৌষে শীত যায় না।
=>এক মাঘে শীত যায় না।
iv. একের লাঠি, দশের বোঝা।
=<দশের লাঠি, একের বোঝা।
v. অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
=>অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
vi. অতি লোভে তাতী নষ্ট।
=>অতি লোভে তাঁতি নষ্ট।
vii. মাদকাশক্তি ভালো নয়।
=>মাদকাসক্তি ভালো নয়।
viii. এটি লজ্জাস্কর ব্যাপার।
=>এটি লজ্জাকর ব্যাপার
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ ময়মনসিংহ ২০২৩
i. আবশ্যকীয় বিছানাপত্র নিয়ে আসবেন।
=>আবশ্যক বিছানাপত্র নিয়ে আসবেন।
ii. আমার এ কাজে মনোযোগীতা নেই।
=>আমার এ কাজে মনোযোগ নেই।
iii. আমি গীতাঞ্জলী পড়েছি।
=>আমি গীতাঞ্জলি পড়েছি।
iv. তোমার দ্বারা সে অপমান হয়েছে।
=>তোমার দ্বারা সে অপমাণিত হয়েছে।
v. গণিত শাস্ত্র সকলের নিকট নিরস নহে।
=>গণিতশাস্ত্র সকলের নিকট নীরস নহে।
vi. তিনি তোমার বিরুদ্ধে স্বাক্ষী দেবেন।
=>তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন।
vii. তাহারা বাড়ি যাচ্ছে।
=>তারা বাড়ি যাচ্ছে।
viii. যাবতীয় লোকসমূহ সভায় উপস্থিত ছিল।
=>সকল লোক সভায় উপস্থিত ছিল।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ যশোর ২০২৩
i. আমি সাক্ষী দিব না।
=>আমি সাক্ষ্য দিব না।
ii. এক পৌষে শীত যায় না।
=>এক মাঘে শীত যায় না।
iii. সব পাখিরা ঘরে আসে না।
=>সব পাখি ঘরে আসে না।
iv. আমি সন্তোষ হলাম।
=>আমি সন্তুষ্ট হলাম।
v. দৈন্যতা সবসময় ভালো নয়।
=>দৈন্য/দীনতা সবসময় ভালো নয়।
vi. অপমান হবার ভয় নেই।
=>অপমানিত হবার ভয় নেই।
vii. তিনি স্বস্ত্রীক নিউমার্কেটে গিয়েছেন।
=>তিনি সস্ত্রীক নিউমার্কেটে গিয়েছেন।
viii. তাহাকে এখান থেকে যাইতে হবে।
=>তাকে এখান থেকে যেতে হবে।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ রাজশাহী ২০২৩
i. সব পাখিরা নীড় বাঁধে না।
=>সব পাখি নীড় বাঁধে না।
ii. পরীক্ষা চলাকালীন সময়ে ভিতরে প্রবেশ নিষেধ।
=>পরীক্ষা চলাকালীন ভেতরে প্রবেশ নিষিদ্ধ।
iii. এ বারের বন্যায় লোকটি সর্বশান্ত হলো।
=>এবারের বন্যায় লোকটি সর্বস্বান্ত হলো।
iv. আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না।
=>আমার বক্তব্য আর দীর্ঘ করব না।
v. ‘অপরাহ্ন’ শব্দটি লিখতে অনেকেই ভুল করেন।
=>’অপরাহ্ণ’ শব্দটি লিখতে অনেকেই ভুল করেন।
vi. মাতাহীণ শিশুর কী দুঃখ!
=>মাতৃহীন শিশুর কী দুঃখ!
vii. তাঁর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
=>তাঁর সৌজন্যে মুগ্ধ হয়েছি।
viii. আমি, তুমি ও সে আজ মেলায় যাবো।
=>তুমি, সে ও আমি আজ মেলায় যাব।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ সিলেট ২০২৩
i. সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
=>সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।
ii. অন্যায়ের প্রতিফল দুনিবার্য।
=>অন্যায়ের প্রতিফল অনিবার্য।
iii. বেগম রোকেয়ার মতো বিদ্বান নারী এ কালেও বিরল।
=>বেগম রোকেয়ার মতো বিদুষী নারী এ কালেও বিরল।
iv. তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
=>তার সৌজন্যে মুগ্ধ হলাম।
v. আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
=>আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি।
vi. মাদকাশক্তি ভালো নয়।
=>মাদকাসক্তি ভালো নয়।
vii. অপমান হবার ভয় নেই।
=>অপমানিত হবার ভয় নেই।
viii. প্রয়াত কবিকে আমরা সবাই অশ্রুজলে বিদায় দিলাম।
=>প্রয়াত কবিকে আমরা সবাই চোখের জলে বিদায় দিলাম
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ কুমিল্লা ২০২২
i. বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
=>বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
ii. এক পৌষে শীত যায় না।
=>এক মাঘে শীত যায় না।
iii. ঘটনাটি অত্যান্ত লজ্জাকর।
=>ঘটনাটি অত্যন্ত লজ্জাকর।
iv. শিক্ষক অন্যান্য বিষয়সমূহের আলোচনা করলেন।
=>শিক্ষক অন্যান্য বিষয়ের আলোচনা করলেন।
v. তিনি বাঙালির সর্বশ্রেষ্ঠ সন্তান।
=>তিনি বাঙালির শ্রেষ্ঠ সন্তান।
vi. এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়।
=>এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়।
vii. আমার বাড়ি ঢাকার নয়, ময়মনসিংহ।
=>আমার বাড়ি ঢাকায় নয়, ময়মনসিংহে।
viii. উপরোক্ত বাক্যটি শুধু নয়।
=>উপরিউক্ত বাক্যটি শুদ্ধ নয়।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ চট্টগ্রাম ২০২২
i. স্যারের কথা প্রমাণ হয়েছে।
=>স্যারের কথা প্রমাণিত হয়েছে।
ii. একের লাঠি দশের বোঝা।
=>দশের লাঠি একের বোঝা।
iii. সকাল সকাল চারাগুলো বপন করা হয়ে গেল।
=>সকাল সকাল চারাগুলো রোপণ হয়ে গেল।
iv. অপরাহ্ন লিখতে কেউ কেউ ভুল করে।
=>অপরাহ্ণ লিখতে কেউ কেউ ভুল করে।
v. সকল ছাত্ররাই দেশের ভবিষ্যৎ।
=>ছাত্ররাই দেশের ভবিষ্যৎ।
vi. প্রাণীবিজ্ঞানের তিনজন শিক্ষকই গুণীসমাবেশে যাবেন।
=>প্রাণিবিজ্ঞানের তিনজন শিক্ষকই গুণীসমাবেশে যাবেন।
vii. বেপরোয়া গাড়ি চালাবেন না।
=>বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না।
viii. সকাল হইতে বৃষ্টি হচ্ছে।
=>সকাল হতে বৃষ্টি হচ্ছে।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ ঢাকা ২০২২
i. তার বৈমাত্রের সহোদর ডাক্তার।
=>তার বৈমাত্রেয় ভাই ডাক্তার।
ii. সাবধান পূর্বক চলবে।
=>সাবধানে চলবে।
iii. উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
=>উপরিউক্ত বাক্যটি শুদ্ধ নয়।
iv. আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
=>আপনি সপরিবারে আমন্ত্রিত।
v. কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
=>কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়।
vi. কুপুরুষের মতো কথা বলছো কেন?
=>কাপুরুষের মতো কথা বলছ কেন?
vii. বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।
=>বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে।
viii. তৎকালীন সময়ে তার ভূমিকা সমালোচিত হয়।
=>তৎকালীন তার ভূমিকা সমালোচিত হয়।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ দিনাজপুর ২০২২
i. অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
=>অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।
ii. সুশিক্ষিত ব্যক্তিমাত্রই স্বশিক্ষিত।
=>সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত।
iii. অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে।
=>অপরাহ্ণ লিখতে অনেকেই ভুল করে।
iv. আবশ্যক ব্যয়ে কার্পণ্যতা অনুচিত।
=>আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।
v. এটা লজ্জাস্কর ব্যাপার।
=>এটা লজ্জাকর ব্যাপার।
vi. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
=>বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
vii. নিরোগী লোক আসলে সুখী।
=>নিরোগ লোক আসলে সুখী।
viii. সব ছাত্ররা উপস্থিত আছে।
=>সব ছাত্র উপস্থিত আছে।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ ময়মনসিংহ ২০২২
i. সে শিরোপীড়ায় ভুগছেন।
=>তিনি শিরঃপীড়ায় ভোগছেন।
ii. আমি স্বাক্ষী দিচ্ছি।
=>আমি সাক্ষ্য দিচ্ছি।
iii. সকল মানুষেরা ভুল করে থাকে।
=>সকল মানুষ ভুল করে থাকে।
iv. অতি লোভে গরিব নষ্ট।
=>অতি লোভে তাঁতি নষ্ট।
v. তাহার সাথে আমার সখ্যতা রয়েছে।
=>তার সাথে আমার সখ্য রয়েছে।
vi. ছেলেটি পরীক্ষায় প্রথম হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করিল।
=>ছেলেটি পরীক্ষায় প্রথম হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করল।
vii. তিনি আরোগ্য হয়েছেন।
=>তিনি আরোগ্য লাভ করেছেন।
viii. তিনি স্বপরিবারে ঢাকায় থাকেন।
=>তিনি সপরিবারে ঢাকায় থাকেন।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ যশোর ২০২২
i. উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
=>উপরিউক্ত বাক্যটি শুদ্ধ নয়।
ii. মাদকাশক্তি ভালো নয়।
=>মাদকাসক্তি ভাল নয়।
iii. তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার।
=>তার বৈমাত্রেয় ভাই ডাক্তার।
iv. নদীর জলে অস্তমান সূর্যের ছায়া পড়েছে।
=>নদীর জলে অস্তমিত সূর্যের ছায়া পড়েছে।
=>ষড়ঋতুর দেশ বাংলাদেশ।
v. ষড়ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ।
=>নদীর জলে অস্তমিত সূর্যের ছায়া পড়েছে।
=>ষড়ঋতুর দেশ বাংলাদেশ।
vi. জাতীয় প্রেসক্লাবে তিনি এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন।
=>জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বিক্তব্য রাখেন।
vii. তিনি আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছেন।
=>তিনি আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।
viii. সারা জীবন ভূতের মজুরি খেটে গেলাম।
=>সারা জীবন ভূতের বেগার খেটে গেলাম।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ রাজশাহী ২০২২
i. তাকে দেখে আমি আশ্চর্য হয়েছি।
=>তাকে দেখে আমি আশ্চর্যান্বিত হয়েছি।
ii. বিধি লঙ্ঘন হয়েছে।
=>বিধি লঙ্ঘিত হয়েছে।
iii. চোখে হলুদ ফুল দেখছি।
=>চোখে সরষে ফুল দেখছি।
iv. এ কথা প্রমাণ হয়েছে।
=>এ কথা প্রমাণিত হয়েছে।
v. তিনি স্বপরিবারে ঢাকায় থাকেন।
=>তিনি সপরিবারে ঢাকায় থাকেন।
vi. তার পানিতে সমাধি হয়েছে।
=>তার সলিলসমাধি হয়েছে।
vii. দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য সকল পর্যায়ে কৃচ্ছতা সাধন দরকার।
=>দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য সকল পর্যায়ে কৃচ্ছ সাধন দরকার।
viii. উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
=>উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ সিলেট ২০২২
i. আবশ্যক ব্যয়ে কার্পণ্যতা অনুচিত।
=>আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।
ii. তাহারা মাঠে খেলা করছে।
=>তারা মাঠে খেলা করছে।
iii. বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র।
=>বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
iv. বিরাট গরু-ছাগলের হাট।
=>গোরু ছাগলের বিরাট হাট।
v. প্রথম সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়েছে।
=>প্রথম সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।
vi. বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।
=>বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে।
vii. গাছে কাঁঠাল মাথায় তেল।
=>গাছে কাঁঠাল গোঁফে তেল।
viii. সে সভায় উপস্থিত ছিলেন।
=> তিনি সভায় উপস্থিত ছিলেন।
vii) মাদকাশক্তি ভালো নয়।
=>মাদকাসক্তি ভালো নয়।
viii) সব বিষয়ে বাহুল্যতা বর্জন করবে।
=>সব বিষয়ে বাহুল্য বর্জন করবে।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ কুমিল্লা বোর্ড ২০১৯
প্রদত্ত বাক্য =>শুদ্ধ বাক্য
i. জাতীয় প্রেসক্লাবে তিনি এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন।
=>জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন।
ii. কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
=>কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়।
iii. আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি।
=>আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি।
iv. সম্প্রতি কয়েকটি নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে।
=>সম্প্রতি কয়েকটি নদীতে নাব্য সংকট দেখা দিয়েছে।
v. স্বজনেরা মড়াদাহ করতে শ্মশানে গেছেন।
=>স্বজনেরা মড়া পোড়াতে শ্মশানে গেছে।
vi. ফেলো টাকা মাখো তেল।
=>ফেলো কড়ি মাখো তেল।
vii. তদানীন্তনকালে বাঙালি ব্রিটিশদের অধীন ছিলো।
=>তদানীন্তন বাঙালি ব্রিটিশদের অধীন ছিল।
viii. কথাটি শুনে তিনি আশ্চর্য হলেন।
=>কথাটি শুনে তিনি আশ্চর্যান্বিত হলেন।
চট্টগ্রাম বোর্ড ২০১৯
প্রদত্ত বাক্য =>শুদ্ধ বাক্য
i. এটা একটা লজ্জাস্কর ব্যাপার।
=>এটা একটা লজ্জাকর ব্যাপার।
ii. মাতাহীন শিশুর কী দুঃখ।
=>মাতৃহীন শিশুর কী দুঃখ!
*iii. অশ্রু জলে তার বুক ভেসে গেল।
=>অশ্রুতে তার বুক ভেসে গেল।
iv. দৈন্যতা সব সময় প্রশংসনীয় নহে।
=>দীনতা সবসময় প্রশংসনীয় নহে।
v. সকল সভ্যগণ সভায় উপস্থিত ছিলেন।
=>সভ্যগণ সভায় উপস্থিত ছিলেন।
vi. বিরাট গরু ছাগলের হাট।
=>গরু ছাগলের বিরাট হাট।
vii. খাঁটি গরুর দুধ।
=>গরুর খাঁটি দুধ।
viii. একটা গোপনীয় কথা বলি।
=>একটা গোপন কথা বলি।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ ঢাকা বোর্ড ২০১৯
i. মেয়েটি বেশ বুদ্ধিমান।
=>মেয়েটি বেশ বুদ্ধিমতী।
ii.সব পাখিরা উড়ে গেল।
=>সব পাখি উড়ে গেল।
iii. ‘গীতাঞ্জলী’ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কাব্যগ্রন্থ।
=>’গীতাঞ্জলি’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ।
iv. তার দু’চোখ অশ্রুজলে ভেসে গেল।
=>তার দুচোখ জলে ভেসে গেল।
v. অধ্যক্ষ সাহেব স্বপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন।
=>অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন।
vi. বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে।
=>বিদ্বানকে সকলে শ্রদ্ধা করে।
vii. তাহারা মাঠে খেলা করছে।
=>তারা মাঠে খেলা করছে।
viii. দারিদ্র্যতা আমাদের অভিশাপ।=>দারিদ্র্য আমাদের অভিশাপ।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ দিনাজপুর বোর্ড ২০১৯
প্রদত্ত বাক্য =>শুদ্ধ বাক্য
i. বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র।
=>বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র।
ii. যাবতীয় প্রাণীরাই এই গ্রহের বাসিন্দা।
=>সকল প্রাণীই এই গ্রহের বাসিন্দা।
iii. আকণ্ঠ পর্যন্ত খেয়ে এখন হাঁসফাঁস লাগছে।
=>আকণ্ঠ খেয়ে এখন হাঁসফাঁস লাগছে।
iv. আজ আমার কণিষ্ঠ বোনের বাগদান অনুষ্ঠান।
=>আজ আমার ছোটো বোনের বাগদান অনুষ্ঠান।
v. আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণ হলো।
=>আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণিত হলো।
vi. লোকটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করে দাও।
=>লোকটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও।
vii. এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়।
=>এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়।
viii. পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্রতা আমাদের মুগ্ধ করে।
=>পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ বরিশাল বোর্ড ২০১৯
প্রদত্ত বাক্য =>শুদ্ধ বাক্য
i. বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
=>বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
ii. এক পৌষে শীত যায় না।
=>এক মাঘে শীত যায় না।
iii. বন্দরে কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর আছে।
=>বাজারে কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর আছে।
iv. উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
=>উপরিউক্ত বাক্যটি শুদ্ধ নয়।
v. ঘটনাটি অত্যান্ত লজ্জাস্কর।
=>ঘটনাটি অত্যন্ত লজ্জাকর।
vi. মামলা চালাতে গিয়ে লোকটি সর্বশান্ত হলো।
=>মামলা চালাতে গিয়ে লোকটি সর্বস্বান্ত হলো।
vii. কেবলমাত্র গায়ের জোরে সব কাজ হয় না।
=>কেবল গায়ের জোরে সব কাজ হয় না।
viii. শিক্ষক অন্যান্য বিষয়সমূহের আলোচনা করলেন।
=>শিক্ষক অন্যান্য বিষয়ের আলোচনা করলেন।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ যশোর বোর্ড ২০১৯
i.দৈন্যতা কোনো সময়ই প্রশংসনীয় নয়।
=>দীনতা কোনো সময়ই প্রশংসনীয় নয়।
ii. দুঃসংবাদটি শুনে সে চোখের অশ্রুজল সংবরণ করতে পারলো না।
=>দুঃসংবাদটি শুনে সে অশ্রু সংবরণ করতে পারল না।
iii. এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ।
=>এ বিষয়ে অজ্ঞতাই তার পতনের কারণ।
iv. পরীক্ষা চলাকালীন সময়ে হর্ণ বাজানো নিষেধ।
=>পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষেধ।
v. পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্রতা আমাদের মুগ্ধ করে।
=>পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে।
vi. তিনি স্বস্ত্রীক নিউমার্কেটে গিয়েছেন।
=>তিনি সস্ত্রীক নিউমার্কেট গিয়েছেন।
vii. আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।
=>আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
viii. তাহাকে এখান থেকে যাইতে হবে।
=>তাকে এখান থেকে যেতে হবে।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ রাজশাহী বোর্ড ২০১৯
i.পাতায় পাতায় পড়ে শিশির নিশির।
=>পাতায় পাতায় পড়ে নিশির শিশির।
ii. শতাব্দীর দুচোখ অশ্রুজলে ভেসে গেল।
=>শতাব্দীর দুচোখ জলে ভেসে গেল।
iii. শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করব।
=>শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেব।
iv.আসছে ২ এপ্রিল, ২০১৯ আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।
=>আগামী ২ এপ্রিল ২০১৯ আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে।
v. চোরটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় কর।
=>চোরটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করো।
vi.যাবতীয় প্রাণীবৃন্দ এই গ্রহের বাসিন্দা।
=>সকল প্রাণীই এই গ্রহের বাসিন্দা।
vii.সারাজীবন ভূতের মজুরি খেটে মরলাম।
=>সারাজীবন ভূতের বেগার খেটে মরলাম।
viii. পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা আমাদের মুগ্ধ করে।
=>পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ সিলেট বোর্ড ২০১৯
প্রদত্ত বাক্য =>শুদ্ধ বাক্য
i. মহারাজা সভাগৃহে প্রবেশ করিলেন।
=>মহারাজ সভাগৃহে প্রবেশ করলেন।
ⅱ. শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করবো।’
=>শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেব।
iii. বিরাট গরু-ছাগলের হাট।
=>গরু-ছাগলের বিরাট হাট।
iv. এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়।
=>এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়।
v. অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে।
=>অপরাহ্ণ লিখতে অনেকেই ভুল করে।
vi. আমার টাকার আবশ্যক নাই।
=>আমার টাকার আবশ্যকতা নেই।
vii. প্রতিযোগীতায় অংশগ্রহণ করাই বড় কথা।
=>প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড়ো কথা।
viii. বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি।
=>বিশ্বে বাংলাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ সকল বোর্ড ২০১৮
প্রদত্ত বাক্য = শুদ্ধ বাক্য
i. তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবে।
=>তিনি আজ ভিডিও কনফারেন্সে ভাষণ দেবেন।
ii. প্রয়াত কবিকে আমরা সবাই অশ্রুজলে বিদায় দিলাম।
=>প্রয়াত কবিকে আমরা সবাই চোখের জলে বিদায় দিলাম।
iii. তাহারা সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
=>তারা সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
iv. সুশিক্ষার কোনো বিকল্প নেই।
=>শিক্ষার কোনো বিকল্প নেই।
v. এতে গৌরব লোপ হয়েছে।
=>এতে গৌরব লোপ পেয়েছে।
vi. শ্রাবণী অত্যন্ত বুদ্ধিমান মেয়ে।
=>শ্রাবণী খুব বুদ্ধিমতী।
vii. সকল সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছি।
=>সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি।
viii. পরবর্তীতে আপনি আবার আসবেন।
=>আপনি আবার আসবেন।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ কুমিল্লা বোর্ড ২০১৭
i. বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র।
=>বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র।
ii. প্রতিযোগীতায় অংশগ্রহণ করাই বড় কথা।
=>প্রতিযোগিতায় অংশগ্রহণই করা বড় কথা।
ii. সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম।
=>সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম।
iv. মাদকাশক্তি ভালো নয়।
=>মাদকাসক্তি ভালো নয়।
v. নিরোগী লোক আসলে সুখী।
=>নিরোগ লোক আসলে সুখী।
vi. কীর্তিবাস বাংলা রামায়ন লিখেছেন।
=>কৃত্তিবাস বাংলা রামায়ন লিখেছেন।
vii. শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।
=>শুধু গায়ের জোরে কাজ হয় না।
viii. উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
=>উপরিউক্ত বাক্যটি শুদ্ধ নয়।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ চট্টগ্রাম বোর্ড ২০১৭
i. আমি, তুমি ও তিনি আজ বাগানে যাবেন।
=>তুমি, সে ও আমি আজ বাগানে যাব।
ii. পূর্বদিকে সূর্য উদয় হয়।
=>পূর্ব দিকে সূর্য উদিত হয়।
iii. তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার।
=>তার বৈমাত্রেয় ভাই ডাক্তার।
iv. চোরে চোরে চাচাতো ভাই।
=>চোরে চোরে মাসতুতো ভাই।
v. আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি।
=>আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি।
vi. এখানে প্রবেশ নিষেধ।
=>এখানে প্রবেশ নিষিদ্ধ।
vii. বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।
=>বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে।
viii. তাহাকে এখান থেকে যাইতে হবে।
=>তাকে এখান থেকে যেতে হবে।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ ঢাকা বোর্ড ২০১৭
i. সব ছাত্ররা উপস্থিত আছে।
=>সব ছাত্র উপস্থিত আছে।
ii. আমার টাকার আবশ্যক নাই।
=>আমার টাকার আবশ্যকতা নেই।
iii. এটি লজ্জাস্কর ব্যাপার।
=>এটি লজ্জাকর ব্যাপার।
iv. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
=>বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
v. ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল।
=>ছেলেটি বংশের মুখে চুনকালি দিল।
vi. বিরাট গরু-ছাগলের হাট।
=>গরু-ছাগলের বিরাট হাট।
vii. সে এ মোকদ্দমায় সাক্ষী দিয়েছে।
=>সে এ মোকদ্দমায় সাক্ষ্য দিয়েছে।
viii. অশ্রু জলে বুক ভেসে গেল।
=>অশ্রুতে বুক ভেসে গেল।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ দিনাজপুর বোর্ড ২০১৭
i. এটা লজ্জাস্কর ব্যাপার।
=>এটা লজ্জাকর ব্যাপার।
ii. অপমান হবার ভয় নেই।
=>অপমানিত হওয়ার ভয় নেই।
iii. এক অগ্রহায়ণে শীত যায় না।
=>এক মাঘে শীত যায় না।
iv. বঙ্কিমের ভয়ংকর প্রতিভা ছিল।
=>বঙ্কিমচন্দ্রের অসামান্য প্রতিভা ছিল।
v. সব পাখিরা নীড় বাঁধে না।
=>সব পাখি নীড় বাঁধে না।
vi. অশ্রুজলে বুক ভেসে গেল।
=>অশ্রুতে বুক ভেসে গেল।
vii. ষড়ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ।
=>ষড়ঋতুর দেশ বাংলাদেশ।
viii. প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীতা থাকবেই।
=>প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ বরিশাল বোর্ড ২০১৭
i. অন্যায়ের প্রতিফলন দুর্নিবার।
=>অন্যায়ের প্রতিফল অনিবার্য।
ii. তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
=>তার সৌজন্যে মুগ্ধ হলাম।
iii. আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।
=>আমৃত্যু দেশের সেবা করে যাব।
iv. একথা প্রমাণ হয়েছে।
=>এ কথা প্রমাণিত হয়েছে।
v. সে সভায় উপস্থিত ছিলেন।
=>তিনি সভায় উপস্থিত ছিলেন।
vi. ইহার আবশ্যক নাই।
=>ইহার আবশ্যকতা নাই।
vii. বিরাট গরু ছাগলের হাট।
=>গরু-ছাগলের বিরাট হাট।
viii. সাবাধান পূর্বক চলবে।
=>সাবধানে চলবে।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ যশোর বোর্ড ২০১৭
i. একথা প্রমাণ হয়েছে।
=>একথা প্রমাণিত হয়েছে।
ii. ছেলেটি ভয়ানক মেধাবী।
=>ছেলেটি খুব মেধাবী।
iii. আমি সাক্ষী দিব না।
=>আমি সাক্ষ্য দেব না।
iv. তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার।
=>তার বৈমাত্রেয় ভাই ডাক্তার।
v. তিনি আরোগ্য হয়েছেন।
=>তিনি আরোগ্য লাভ করেছেন।
vi. কালীদাস বিখ্যাত কবি।
=>কালিদাস বিখ্যাত কবি।
vii. অন্যায়ের ফল দুর্নিবার্য।
=>অন্যায়ের ফল অনিবার্য।
viii. অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
=>অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ রাজশাহী বোর্ড ২০১৭
i. বিধি লঙ্ঘন হয়েছে।
=>বিধি লঙ্ঘিত হয়েছে।
ii. আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।
=>আমৃত্যু দেশের সেবা করে যাব।
iii. হৃষিতা বুদ্ধিমান মেয়ে।
=>হৃষিতা বুদ্ধিমতী মেয়ে।
iv. তার পানিতে সমাধি হয়েছে।
=>তার সলিলসমাধি হয়েছে।
v. নজরুল সাহেব স্বপরিবারে বেড়াতে গেলেন।
=>নজরুল সাহেব সপরিবারে বেড়াতে গেলেন।
vi. সময় বড়ো সংক্ষেপ।
=>সময় বড়ো সংক্ষিপ্ত।
vii. তাকে বাড়ি যাইতে দাও।
=>তাকে বাড়ি যেতে দাও।
viii. গীতাঞ্জলী একটি কাব্যগ্রন্থ।
=>গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ।
এইচএসসি বাক্য শুদ্ধিকরণ সিলেট বোর্ড ২০১৭
i. দৈন্যতা কোনো সময়ই প্রশংসনীয় নয়।
=>দীনতা কোনো সময়ই প্রশংসনীয় নয়।
ii. দুঃসংবাদটি শুনে সে চোখের অশ্রুজল সংবরণ করতে পারলো না।
=>দুঃসংবাদটি শুনে সে অশ্রু সংবরণ করতে পারল না।
iii. এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ।
=>এ বিষয়ে অজ্ঞতাই তার পতনের কারণ।
iv. পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ।
=>পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষেধ।
v. পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা আমাদের মুগ্ধ করে।
=>পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে।
vi. আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।
=>আমরা তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি।
vii. তিনি স্বস্ত্রীক নিউমার্কেটে গিয়েছেন।
=>তিনি সস্ত্রীক নিউ মার্কেট গিয়েছেন।
viii.দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য কৃচ্ছতা সাধন দরকার।
=>দেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য কৃষ্ণসাধন দরকার।
কুমিল্লা বোর্ড ২০১৬
i. তিনি স্বপরিবারে ঢাকায় থাকেন।
=>তিনি সপরিবারে ঢাকায় থাকেন।
ii. অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।
=>অন্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।
iii. তিনি মোকদ্দমায় সাক্ষী দেবেন।
=>তিনি মোকদ্দমায় সাক্ষ্য দেবেন।
iv. আগত শনিবারে তারা যাবে।
=>আগামী শনিবারে তারা যাবে।
v. সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
=>সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।
vi. ছেলেটি ভয়ানক মেধাবী।
=>ছেলেটি অত্যন্ত মেধাবী।
vii. বর্তমানে খাঁটি গরুর দুধ পাওয়া মুশকিল।
=>বর্তমানে গরুর খাঁটি দুধ পাওয়া মুশকিল।
viii. শুধুমাত্র সেই পারবে এ কাজটি করতে।
=>শুধু সে-ই পারবে কাজটি করতে।
চট্টগ্রাম বোর্ড ২০১৬
i. নতুন নতুন ছেলেগুলো কলেজে বড়ো উৎপাত করেছে।
=>নতুন ছেলেগুলো কলেজে বেশ উৎপাত করেছে।
ii. বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি।
=>বিশ্বে বাংলাভাষী লোকের সংখ্যা প্রায় ত্রিশ কোটি।
iii. দশচক্রে ঈশ্বর ভূত।
=>দশচক্রে ভগবান ভূত।
iv. অন্যায়ের প্রতিফল দুনিবার্য।
=>অন্যায়ের প্রতিফল অনিবার্য।
v. অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।
=>অল্পদিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন।
vi. বাজারে খাঁটি গরুর দুধ দুর্লভ।
=>>বাজারে গরুর খাঁটি দুধ দুর্লভ।
vii. বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
=>বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
viii. গাছটি সমূলসহ উৎপাটিত হয়েছে।
=>গাছটি সমূলে উৎপাটিত হয়েছে।
ঢাকা বোর্ড ২০১৬
i. কারো দৈন্যতা নিয়ে উপহাসন কোরো না।
=>কারো দীনতা নিয়ে উপহাস করো না।
ii. আমি অহর্নিশি সে কথাই ভেবেছি।
=>আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।
iii. শুধুমাত্র টাকার জোরে সব কিছু হয় না।
=>শুধু টাকার জোরে সব কিছু হয় না।
iv. তার দু’চোখ অশ্রুজলে ভেসে গেল।
=>তার দুচোখ জলে ভেসে গেল।
v. এ মামলায় আমি সাক্ষী দেব না।
=>এ মামলায় আমি সাক্ষ্য দেব না।
vi. নিরোগী লোক প্রকৃত অর্থেই সুখী।
=>নীরোগ লোক প্রকৃত অর্থেই সুখী।
vii. বেগম রোকেয়ার মতো বিদ্বান নারী একালেও বিরল।
=>বেগম রোকেয়ার মতো বিদুষী নারী একালেও বিরল।
viii.আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।
=>আমৃত্যু দেশের সেবা করে যাব।
দিনাজপুর বোর্ড ২০১৬
i. বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
=>বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
ii. বঙ্কিমচন্দ্রের ভয়ংকর প্রতিভা ছিল।
=>বঙ্কিমচন্দ্রের অসামান্য প্রতিভা ছিল।
iii. দৈন্যতা প্রশংসনীয় নয়।
=>দীনতা প্রশংসনীয় নয়।
iv. সকল লোকেরাই সেখানে উপস্থিত ছিল।
=>সকল লোকই সেখানে উপস্থিত ছিল।
v. আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
=>আপনি সপরিবারে আমন্ত্রিত।
vi. অপরাহ্ন লিখতে অনেকই ভুল করে।
=>অপরাহ্ণ লিখতে অনেকই ভুল করে।
vii. এক অগ্রহায়ণে শীত যায় না।
=>এক মাঘে শীত যায় না।
viii. নদীর জলে অস্তমান সূর্যের ছায়া পড়েছে।
=>নদীর জলে অস্তায়মান সূর্যের ছায়া পড়েছে।
বরিশাল বোর্ড ২০১৬
i. বিরাট গরু-ছাগলের হাট।
=>গরু-ছাগলের বিরাট হাট।
ii. সকল ছাত্র-ছাত্রীগণ ক্লাসে উপস্থিত ছিল।
=>সকল ছাত্রছাত্রী ক্লাসে উপস্থিত ছিল।
iii. ইহার আবশ্যক নাই।
=>এর আবশ্যকতা নেই।
iv. একের বোঝা, দশের লাঠি।
=>দশের লাঠি, একের বোঝা।
v. আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
=>আপনি সপরিবারে আমন্ত্রিত।
vi. দারিদ্রতাকে জয় করতে তোমার ইচ্ছাই যথেষ্ট।
=>দারিদ্র্যকে জয় করতে তোমার ইচ্ছাই যথেষ্ট।
vii. শকুনের দোয়ায় হাতি মরে না।
=>শকুনের দোয়ায় গরু মরে না।
viii. সে সভায় উপস্থিত ছিলেন।
=>তিনি সভায় উপস্থিত ছিলেন।
যশোর বোর্ড ২০১৬
i. দুর্বলবশত তিনি আসতে পারেননি।
=>দুর্বলতাবশত তিনি আসতে পারেননি।
ii. পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
=>পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণায়মান।
iii. সভায় অনেক ছাত্রগণ এসেছিল।
=>সভায় অনেক ছাত্র এসেছিল।
iv. বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
=>বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
v. বিরাট গরু-ছাগলের হাট।
=>গরু-ছাগলের বিরাট হাট।
vi. দৈন্যতা সবসময় ভালো নয়।
=>দীনতা সবসময় ভালো নয়।
vii. এটা হচ্ছে ষষ্ঠদশ বার্ষিক সাধারণ সভা।
=>এটা হলো ষোড়শ বার্ষিক সাধারণ সভা।
viii. চোখে হলুদফুল দেখছি।
=>চোখে সরষে ফুল দেখছি।
রাজশাহী বোর্ড ২০১৬
i. আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানী ঘটে।
=>আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
ii. আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে।
=>আগামীকাল কলেজ বন্ধ থাকবে।
iii. দশচক্রে ঈশ্বর ভূত।
=>দশচক্রে ভগবান ভূত।
iv. বাংলাদেশ একটি উন্নতিশীল দেশ।
=>বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
v. বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।
=>বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে।
vi. মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটে।
=>মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।
vii. আমি এই ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি।
=>আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি।
viii. উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
=>উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন
সিলেট বোর্ড ২০১৬
i. এ কথা প্রমাণ হয়েছে।
=>এ কথা প্রমাণিত হয়েছে।
ii. এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়।
=>এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়।
iii. অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত।
=>আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত।
iv. তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
=>তার সৌজন্যে মুগ্ধ হলাম।
v. সকল ছাত্ররা উপস্থিত আছে।
=>সকল ছাত্র উপস্থিত আছে।
vi. কলেজ চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ।
=>কলেজ চলাকালে হর্ন বাজানো নিষেধ।
vii.ছেলেটি দুর্দান্ত মেধাবী।
=>ছেলেটি অত্যন্ত মেধাবী।
viii. আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থহানী ঘটে।
=>আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
