HSC Opoproyug Shddhikoron Board Question 2016-2025
অপপ্রয়োগ শুদ্ধিকরণ: এখানে ২০১৬-২০২৫ সালে আসা অপপ্রয়োগ শুদ্ধিকরণ বোর্ড প্রশ্ন ও সমাধান গুছিয়ে দেয়া হলো।
এইচএসসি অনুচ্ছেদ শুদ্ধিকরণ ২০২৫ কুমিল্লা বোর্ড
রফিক ভয়ানক মেধাবী ও বিনয়ী। তার মেধা পরিদর্শন করে সবাই মুগ্ধ। শিক্ষকবৃন্দরা মনে করেন, আগামী ভবিষ্যতে সে অসামান্য সাফল্যতা বয়ে আনবে, যা ইতিপূর্বে অত্র প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি। মা-বাবাও স্বপ্ন অবলোকন করেন, ছেলেটি একদিন তাদের জীবনে বয়ে আনবে সুনাম ও স্বাচ্ছন্দ্য।
শুদ্ধ অনুচ্ছেদ:
ছেলেটি প্রচণ্ড মেধাবী ও বিনয়ী। তার মেধা দেখে সবাই মুগ্ধ । শিক্ষকবৃন্দ মনে করেন ভবিষ্যতে সে অসামান্য সাফল্য বয়ে আনবে, যা ইতোপূর্বে এই প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি। মা-বাবাও স্বপ্ন দেখেন, ছেলেটি একদিন তাদের জীবনে বয়ে আনবে সুনাম ও স্বাচ্ছন্দ্য।
এইচএসসি অনুচ্ছেদ শুদ্ধিকরণ ২০২৫ চট্টগ্রাম বোর্ড
আজকাল সব শিক্ষার্থীরা বাংলা বানানের ক্ষেত্রে সচেতন নয়। তারা অধ্যায়ন, পরিক্ষা, স্বার্থকতা বানান শুদ্ধভাবে লিখতে পারে না। এ সকল বানান ভুল করা ঠিক নয়।
শুদ্ধ অনুচ্ছেদ:
আজকাল শিক্ষার্থীরা বাংলা বানানের ক্ষেত্রে সচেতন নয়। তারা অধ্যয়ন, পরীক্ষা, সার্থকতা বানান লিখতে পারে না। এ সকল বানান ভুল করা ঠিক নয়।
শুদ্ধ অনুচ্ছেদ:
আজকাল শিক্ষার্থীরা বাংলা বানানের ক্ষেত্রে সচেতন নয়। তারা ‘অধ্যয়ন’, ‘পরীক্ষা’, ‘সার্থকতা’ — এসব শব্দের বানান শুদ্ধভাবে লিখতে পারে না। এ ধরনের বানান ভুল করা উচিত নয়।
এইচএসসি অনুচ্ছেদ শুদ্ধিকরণ ২০২৫ ঢাকা বোর্ড
নিরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়। অনুভূতির কান দ্বারা সে গান শুনিতে হবে। তাহলে বুঝতে পারা যাবে জিবনের মানে বৃদ্ধি, ধম্মের মানে ও তাই।
শুদ্ধ অনুচ্ছেদ:
নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হয়। তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই।
এইচএসসি অনুচ্ছেদ শুদ্ধিকরণ ২০২৫ দিনাজপুর বোর্ড
শহরের বাজারে তরিতরকারী ফলমূলের দাম অতি চড়া। গা থেকে কিনে বাজারে গিয়ে বেঁচে আসে তারা, কিছু রোজগার হবে। একা মাসির ভর হয় না সালতি বেয়ে অতদূর যেতে, যাওয়া-আসাও একার দাড়া হবে না তার।
শুদ্ধ অনুচ্ছেদ:
শহরের বাজারে তরিতরকারি ফলমূলের দাম চড়া। গাঁ থেকে কিনে যদি বাজারে গিয়ে বেচে আসে তারা, কিছু রোজগার হবে। একা মাসির ভরসা হয় না সালতি বেয়ে অতদূর যেতে, যাওয়া-আসাও একার দ্বারা হবে না তার।
এইচএসসি অনুচ্ছেদ শুদ্ধিকরণ ২০২৫ বরিশাল বোর্ড
এইচএসসি অনুচ্ছেদ শুদ্ধিকরণ ২০২৫ ময়মনসিংহ বোর্ড
মেয়েটি ভয়ানক মেধাবী ও বিনয়ী। তার মেধা পরিদর্শন করে সবাই মুগ্ধ। শিক্ষকবৃন্দ মনে করেন, আগামী ভবিষ্যতে সে অসামান্য সাফল্যতা বয়ে আনবে। যা ইতিপূর্বে এ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি।
শুদ্ধ অনুচ্ছেদ:
ছেলেটি অত্যন্ত মেধাবী ও বিনয়ী। তার মেধা প্রত্যক্ষ করে সবাই মুগ্ধ। শিক্ষকবৃন্দ মনে করেন, ভবিষ্যতে সে অসাধারণ সাফল্য অর্জন করবে, যা ইতঃপূর্বে এ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি।
এইচএসসি অনুচ্ছেদ শুদ্ধিকরণ ২০২৫ যশোর বোর্ড
জীবন বৃক্ষের শাখায় যে ফুল ফোটে তাই মনুসতত্ত্ব। বৃক্ষের গোড়ায় জল ঢালতে হবে এই ফুলের দিকে লক্ষ্য রেখে। শুধু মাটির রশ টেনে গাছটা মোটা হয়ে উঠবে এই ভেবে কোনো মালী গাছের গোড়ায় জল ঢালে না। সমাজ ব্যবস্থাকেও ঠিক করতে হবে। মানুষকে খাইয়ে দাইয়ে মোটা করে তুলবার জন্য নয়, মানুষের অন্তরে মূল্যবোধ তথা সুন্দর্য্য, প্রেম ও আনন্দ সম্বন্ধে চেতনা জাগিয়ে তুলবার উদ্দেশ্য।
শুদ্ধ অনুচ্ছেদ:
জীবন বৃক্ষের শাখায় যে ফুল ফোটে তাই মনুষ্যত্ব। বৃক্ষের গোড়ায় জল ঢালতে হবে এই ফুলের দিকে লক্ষ রেখে। শুধু শুধু মাটির রস টেনে গাছটা মোটা হয়ে উঠবে, এই ভেবে কোনো মালী গাছের গোড়ায় জল ঢালে না। সমাজব্যবস্থাকেও ঠিক করতে হবে মানুষকে খাইয়ে-দাইয়ে মোটা করে তুলবার জন্য নয়, মানুষের অন্তরে মূল্যবোধ তথা সৌন্দর্য, প্রেম ও আনন্দ সম্বন্ধে চেতনা জাগিয়ে তুলবার উদ্দেশ্যে।
এইচএসসি অনুচ্ছেদ শুদ্ধিকরণ ২০২৫ রাজশাহী বোর্ড
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। এ কথা প্রমাণ হয়েছে। জীবনে সার্থকতা লাভ করতে হলে পাঠে মনোযোগি হতে হয়। দূরবস্থা আকাঙ্ক্ষার অন্তরায়। দৈন্যতা ভালো নয়।
শুদ্ধ অনুচ্ছেদ:
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। এ কথা প্রমাণিত হয়েছে। জীবনে সার্থকতা লাভ করতে হলে পাঠে মনোযোগী হতে হয়। দুরবস্থা আকাঙ্ক্ষার অন্তরায়। দীনতা ভালো নয়।
এইচএসসি অনুচ্ছেদ শুদ্ধিকরণ ২০২৫ সিলেট বোর্ড
আজকাল বানানের ব্যাপারে সকল ছাত্ররাই অমনযোগী। বানান শুদ্ধ করে লেখার জন্য তাহারা ত সচেষ্টিত নহেই, বরং অবস্থাদৃষ্টে মনে হয়, তাহারা সবাই ভুল করার প্রতিযোগীতায় নেমেছে।
শুদ্ধ অনুচ্ছেদ:
আজকাল বানানের ব্যাপারে সব ছাত্রই অমনোযোগী। বানান শুদ্ধ করে লেখার ব্যাপারে তারা তো সচেষ্ট নয়ই, বরং অবস্থা দেখে মনে হয় তারা যেন ভুল করার প্রতিযোগিতায় নেমেছে।
আলিম অনুচ্ছেদ শুদ্ধিকরণ ২০২৫ মাদ্রাসা বোর্ড
রাত জেগে ফেইসবুক দেখে অনেক ছাত্ররা শরীরের ক্ষতি করছে। এতে তারা
যেমন মানসিক দৌর্বল্যতায় ভুগছে তেমনি পড়াশুনায় হচ্ছে অমনোযোগী। তাছাড়া আবশ্যকীয় প্রস্তুতির অভাবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পেরে অনেকে চোখে সর্ষে পুষ্প দেখে।
শুদ্ধ অনুচ্ছেদ:
রাত জেগে ফেসবুক দেখে অনেক ছাত্র নিজেদের শরীরের ক্ষতি করছে। এতে তারা যেমন মানসিক দুর্বলতায় ভুগছে তেমনি পড়াশোনায় হচ্ছে অমনোযোগী। তাছাড়া আবশ্যক প্রস্তুতির অভাবে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে না পেরে অনেকে চোখে সরষে ফুল দেখছে।
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ কুমিল্লা ২৪
অপপ্রয়োগগুলো শুদ্ধ করো।
কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত অত্যন্ত মনমুগ্ধকর। আমরা সকল বন্ধুরা মিলে সেখানে গিয়েছিলাম। সমুদ্র সৈকতের তীরে সূর্যাস্ত দেখে অভিভূত হয়েছি। এর সৌন্দর্যতা উপভোগ করে বুঝিতে পারলাম যে কক্সবাজার প্রকৃত অর্থেই বিশ্ব ঐতিহ্যের অংশ।
শুদ্ধ অনুচ্ছেদ :
দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার অত্যন্ত মনোমুগ্ধকর। আমরা বন্ধুরা মিলে সেখানে গিয়েছিলাম। সমুদ্র সৈকতের তীরে সূর্যাস্ত দেখে অভিভূত হয়েছি। এর সৌন্দর্য উপভোগ করে বুঝতে পারলাম যে, কক্সবাজার প্রকৃত অর্থেই বিশ্ব ঐতিহ্যের অংশ।
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ চট্টগ্রাম ২৪
নিজ ব্যক্তিত্বের বৈচিত্র্য দেখাতে সে সর্বদা সুসচেষ্ট। মাঝে মাঝে সভা চলাকালীন সময়ে সে দাঁড়িয়ে পরে। কেউ তার সমালোচনা করলে অপমানবোধ করে। অনেকেই তাকে নিয়ে হাসি তামাসা করে। সে নিজের দৈন্যতা বুঝতে পারে না।
শুদ্ধ অনুচ্ছেদ:
নিজ ব্যক্তিত্বের বৈচিত্র্য দেখাতে সে সর্বদা সচেষ্ট। মাঝে মাঝে সভা চলাকালীন সে দাঁড়িয়ে পড়ে। কেউ তার সমালোচনা করলে অপমানিতবোধ করে। অনেকেই তাকে নিয়ে হাসি-তামাশা করে। সে নিজের দৈন্য/দীনতা বুঝতে পারে না।
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ ঢাকা ২৪
এতদ্বারা, এই কলেজের সকল শিক্ষার্থী-শিক্ষকগণ ও সকল কর্মচারীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মে দিবস উপলক্ষ্যে আসছে আগামী ১ মে ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ কলেজের সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকিবে। আসছে ২ মে ২০২৪ খ্রি. থেকে কলেজ পূর্বের ন্যায় যথারীতিভাবে চলিবে।
শুদ্ধ অনুচ্ছেদ :
এতদ্দ্বারা এ কলেজের সকল শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারীকে জানানো যাচ্ছে যে, মে দিবস উপলক্ষ্যে আগামী ১লা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ কলেজের সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ থেকে কলেজ আগের মতো যথারীতি চলবে।
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ দিনাজপুর ২৪
ইদানীংকালে রাত জেগে অনেক শিক্ষার্থীরাই নিজেদেরকে ফেসবুকে আসক্ত করে ফেলেছে। ভয়ানক মেধাবীরাও এই অভিশাপ থেকে মুক্ত নয়। লেখাপড়ায় মনোযোগি হতে না পেরে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হচ্ছে না।
শুদ্ধ অনুচ্ছেদ :
ইদানীং রাত জেগে অনেক শিক্ষার্থীই নিজেদেরকে ফেসবুকে আসক্ত করে ফেলেছে। অত্যন্ত মেধাবীরাও এই অভিশাপ থেকে মুক্ত নয়। লেখাপড়ায় মনোযোগী হতে না পারায় পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জিত হচ্ছে না।
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ বরিশাল ২৪
ইদানীংকালে রাত জেগে অনেক শিক্ষার্থীরাই নিজেদেরকে ফেসবুকে আসক্ত করে ফেলেছে। ভয়ানক মেধাবীরাও এই অভিশাপ থেকে মুক্ত নয়। লেখাপড়ায় মনোযোগি হতে না পেরে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হচ্ছে না।
শুদ্ধ অনুচ্ছেদ :
ইদানীং রাত জেগে অনেক শিক্ষার্থীই নিজেদেরকে ফেসবুকে আসক্ত করে ফেলেছে। অত্যন্ত মেধাবীরাও এই অভিশাপ থেকে মুক্ত নয়। লেখাপড়ায় মনোযোগী হতে না পারায় পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জিত হচ্ছে না।
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ ময়মনসিংহ ২৪
বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। দারিদ্র্যতা আমাদের দেশের প্রধান সমস্যা নয়। তাই জাতীয় জীবনে উন্নতির জন্য কৃচ্ছতা সাধন; সখ্যতা ও ঐক্যমত দরকার।
শুদ্ধ অনুচ্ছেদ :
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। দারিদ্র্য/দরিদ্রতা আমাদের দেশের প্রধান সমস্যা নয়। তাই জাতীয় জীবনে কৃচ্ছ্র সাধন, সখ্য ও ঐকমত্য দরকার।
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ যশোর ২৪
বিদ্যানজনেরা সাধারণত সংস্কৃতিপ্রিয়। সৌহার্দতা আমাদের বাঙালি সংস্কৃতির প্রাণ। কিন্তু দিন দিন তা ম্লান হওয়ায় আমরা সশঙ্কিত। তবুও নিরাশায় ডুবে থাকলে চলবে না। এ ক্ষেত্রে যে কোনো শুভ উদ্যোগকে জানাই সুস্বাগত।
শুদ্ধ অনুচ্ছেদ :
বিদ্বানেরা সাধারণত সংস্কৃতিপ্রিয়। সৌহার্দ আমাদের বাঙালি সংস্কৃতির প্রাণ। কিন্তু দিন দিন তা ম্লান হওয়ায় আমরা শঙ্কিত। তবুও নিরাশায় ডুবে থাকলে চলবে না। এক্ষেত্রে যেকোনো শুভ উদ্যোগকে স্বাগত জানাই।
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ রাজশাহী ২৪
ইদানীংকালে যুবসমাজের মধ্যে মাদক ব্যাপক আকারে ছড়াইয়া পড়েছে। দিনদিন মাদকাশক্তের সংখ্যা বাড়িয়াই চলছে। এর ফলে যুবসমাজ ধংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
শুদ্ধ অনুচ্ছেদ :
ইদানীং যুবসমাজের মধ্যে মাদক ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। দিনদিন মাদকাসক্তের সংখ্যা বেড়েই চলেছে। এর ফলে যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ কুমিল্লা বোর্ড ২০২৩
উদয়মান সূর্যকে সবাই সমীহ করে। অস্তমান সূর্যকে কেউ সমীহ করে না। নদীর জলে যে অস্তমান সূর্যের ছায়া পড়েছে তা দেখে আমি প্রীত হলাম। আমি প্রতিদিন নদীর কোলে বসি। নদীর হাওয়া সান্তের পক্ষে ভালো।
উত্তর: উদয়ীমান সূর্যকে সবাই সমীহ করে। অস্তায়মান সূর্যকে কেউ সমীহ করে না। নদীর জলে যে অস্তায়মান সূর্যের ছায়া পড়েছে তা দেখে আমি প্রীত হলাম। আমি প্রতিদিন নদীর কূলে বসি। নদীর হাওয়া সাস্থ্যের পক্ষে ভালো।
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ ঢাকা বোর্ড ২০২৩
সেদিন বাবুল স্যার বললেন, “তোমরা পড়ালেখায় মনোযোগি হও। চর্চা না করিলে বানান ভূল হবেই। বিদ্যান, সমিচিন বানান দুটো ঠিক করে লেখো তো।”
সেদিন বাবুল স্যার বললেন, “তোমরা পড়ালেখায় মনোযোগী হও। চর্চা না করলে বানান ভুল হবেই। বিদ্বান, সমীচীন বানান দুটো ঠিক করে লেখো তো।”
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ দিনাজপুর বোর্ড ২০২৩
এবার স্যার আমাদের ওপর রাগিয়া গেলেন। তিনি বললেন, “তোমরা এস, এস, সি, পাশ করিলে কী করে? গিতাঞ্জরী, মুহূর্ত, দন্দ ইত্যাদি বানান পর্যন্ত ভুল কর।”
উত্তর: স্যার এবার আমাদের ওপর রেগে গেলেন। তিনি বললেন, ‘তোমরা এসএসসি পাশ করলে কী করে? গীতাঞ্জলি, মুহূর্ত, দ্বন্দ্ব ইত্যাদি বানান পর্যন্ত ভুল করো।’
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ বরিশাল বোর্ড ২০২৩
ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। কোনো ভূল করিয়াছি বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তা অস্বীকার করে নেব। কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। ভুল করছি বা না করেছি বুঝেও শুধু জেদের খাতিরে বা গো বজায় রাখার জন্য ভুলটাকে ধরে থাকব না। তাহলে আমার সেই নিই নিভে যাবে।উক্যাসলীল
শুদ্ধ অনুচ্ছেদ
ভুলের মধ্য দিয়েই তবে সত্যকে পাওয়া যায়। কোনো ভুল করেছি বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব। কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। ভুল করছি বা করেছি বুঝেও শুধু জেদের বসে বা গোঁ বজায় রাখার জন্য ভুলটাকে ধরে থাকব না। তাহলে আমার আগুন সেদিনই নিভে যাবে।
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ ময়মনসিংহ বোর্ড ২০২৩
ছেলেটি ভয়ানক মেধাবী ও বিনয়ী। তার মেধা পরিদর্শন করে সবাই মুগ্ধ। শিক্ষকবৃন্দরা মনে করেন, আগামী ভবিষ্যতে সে অসামান্য সাফল্যতা বয়ে আনবে, যা ইতিপূর্বে এ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি।
উত্তর: ছেলেটি খুব মেধাবী ও বিনয়ী। তার মেধার পরিচয় পেয়ে সবাই মুগ্ধ। শিক্ষকরা মনে করেন, ভবিষ্যতে সে অসামান্য সাফল্য বয়ে আনবে, যা ইতঃপূর্বে এ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি।
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ যশোর বোর্ড ২০২৩
বৃষ্টি চলাকালীন সময়ে অসীম ফিরে এল। সুবুদ্ধিমান। তার আপাদমস্তক পর্যন্ত ভেজা। পোশাক পাল্টানো আবশ্যকীয়। কিন্তু প্রথমেই সে আকণ্ঠভোজন করিল। তা দেখে অসীমের মা বিস্মিত হলেন। তবে, অসীম নিঃসন্দিহান যে, তার অসুখ হবে না।
শুদ্ধ অনুচ্ছেদ :
বৃষ্টি চলাকালীন অসীম ফিরে এল। সে খুবই বুদ্ধিমান। তার আপাদমস্তক ভেজা। পোশাক পাল্টানো আবশ্যক। কিন্তু প্রথমেই সে আকণ্ঠ ভোজন করল। তা দেখে অসীমের মা বিস্মিত হলেন। তবে অসীম নিঃসন্দিগ্ধ যে, তার অসুখ হবে না।
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ রাজশাহী বোর্ড ২০২৩
পলাশের ছোট ভগ্নি বকুলের আজ বিয়ে। পলাশ আমার সবচেয়ে ঘনিষ্টতম বন্ধু। এ বিয়েতে সে আমাকে স্বপরিবারে নিমন্ত্রণ করলো। বরের বাড়িতে বিবাহোত্তর বর-কনের সম্বর্ধনা অনুষ্ঠানেও সে আমাকে উপস্থিত থাকার আহ্বান জানালো। আশা করি, আসছে আগামীকাল আমরা ঐ বিয়ের অনুষ্ঠানে যোগদান করবো।
উত্তর: পলাশের ছোট বোন বকুলের আজ বিয়ে। পলাশ আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। এ বিয়েতে সে আমাকে সপরিবারে নিমন্ত্রণ করল। বরের বাড়িতে বিবাহোত্তর বর- কনের সংবর্ধনা অনুষ্ঠানেও সে আমাকে উপস্থিত থাকার আহ্বান জানাল। আশা করি, আগামীকাল আমরা ঐ বিয়ের অনুষ্ঠানে যোগদান করব।
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ সিলেট বোর্ড ২০২৩
নিজ ব্যক্তিত্বের বৈচিত্র্যতা দেখাতে সে সর্বদা সচেষ্ট। এ লক্ষ্যে বিনা প্রয়োজনে মিটিং চলাকালীন সময়েও সে যখন-তখন দাঁড়িয়ে পড়ে। কেউ তার সমালোচনা করলেও অপমানবোধ করে সে। নিজের দৈন্যতা সে বুঝতেই পারে না কখনো। তাই নিজ অহংকারবোধ নিয়েই চলতে থাকে সে।
উত্তর: নিজ ব্যক্তিত্বের বৈচিত্র্য দেখাতে সে সর্বদা সচেষ্ট। এ লক্ষ্যে বিনা প্রয়োজনে মিটিং চলাকালীনও সে যখন-তখন দাঁড়িয়ে পড়ে। কেউ তার সমালোচনা করলে অপমানিত বোধ করে। নিজের দৈন্য/দীনতা সে বুঝতেই পারে না কখনো। তাই নিজ অহংকার নিয়েই চলতে থাকে সে।
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ কুমিল্লা বোর্ড ২০১৯
বিদ্বানজনেরা সাধারণত সংস্কৃতিপ্রিয়। সৌহার্দতা আমাদের বাঙালি সংস্কৃতির প্রাণ। কিন্তু দিন দিন তা ম্লান হওয়ায় আমরা সশঙ্কিত। তবুও নিরাশায় ডুবে থাকলে চলবে না। এ ক্ষেত্রে যে কোনো শুভ উদ্যোগকে জানাই সুস্বাগত।
উত্তর: বিদ্বজ্জনেরা সাধারণত সংস্কৃতিপ্রিয় হন। সৌহার্দ আমাদের বাঙালি সংস্কৃতির প্রাণ। কিন্তু দিন দিন তা ম্লান হওয়ায় আমরা শঙ্কিত। তবু হতাশায় ডুবে থাকলে চলবে না। এক্ষেত্রে যেকোনো শুভ উদ্যোগকে জানাই স্বাগত।
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ চট্টগ্রাম বোর্ড ২০১৯
আজিকাল বানানের ব্যাপারে সকল ছাত্ররাই অমনোযোগি। বানান শুদ্ধতম করে লেখার ব্যাপারে তাহারা তো সচেষ্টিত নয়ই বরং অবস্থাদৃষ্টিতে মনে হয়, তাহারা যেন ভুল করিবার প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে।
উত্তর: আজকাল বানানের ব্যাপারে সব ছাত্রই অমনোযোগী। বানান শুদ্ধ করে লেখার ব্যাপারে তারা তো সচেষ্ট নয়ই, বরং অবস্থা দেখে মনে হয় তারা যেন ভুল করার প্রতিযোগিতায় নেমেছে। এটা অবশ্যই লজ্জার ব্যাপার। ভাষার শিক্ষা অনেকাংশে বানানের মাধ্যমেই সাধিত হয়। অতএব বানান শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ ঢাকা বোর্ড ২০১৯
এখন হেমন্তকাল, মুষলধারে মেঘ হচ্ছে। আজ ক্লাসে যেতে হবে না, তাই বাবুল আনন্দ চিত্তে কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে। বাবুলের মা চিতই পিঠা বানিয়ে তাহাকে খেতে ডাকলেন।
উত্তর: এখন বর্ষাকাল, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজ স্কুলে যেতে হবে না, তাই বাবুল আনন্দে কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে। বাবুলের মা চিতই পিঠা বানিয়ে তাকে খেতে ডাকলেন।
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ দিনাজপুর বোর্ড ২০১৯
বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। একথা প্রমাণ হয়েছে। জীবনে সার্থকতা লাভ করতে হলে পাঠে মনোযোগী হতে হয়। দূরাবস্থা আকাঙ্ক্ষার অন্তরায়। দৈন্যতা ভালো নয়।
উত্তর: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। এ কথা প্রমাণিত হয়েছে। জীবনে সার্থকতা লাভ করতে হলে পাঠে মনোযোগী হতে হয়। দুরবস্থা আকাঙ্ক্ষার অন্তরায়। দীনতা ভালো নয়।
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ বরিশাল বোর্ড ২০১৯
সেদিন স্যার রাগিয়া বললেন, “তোমরা এস.এস.সি পাস করিলে কিভাবে? মণিষি, সমিচীন, লবন, আকাংখা, শান্তনা, বিদ্যান, সংস্কৃতিবান ইত্যাদি বানান পর্যন্ত, ভুল করছ। এজন্য তোমাদের অনুতপ্ত হওয়া উচিত।
উত্তর: সেদিন স্যার রেগে বললেন, ‘তোমরা এসএসসি পাস করলে কীভাবে? মনীষী, সমীচীন, লবণ, আকাঙ্ক্ষা, সান্ত্বনা, বিদ্বান, সংস্কৃতিমান ইত্যাদি বানান পর্যন্ত ভুল করেছ। এজন্য তোমাদের অনুতপ্ত হওয়া উচিত।’
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ যশোর বোর্ড ২০১৯
রাত জেগে ফেইসবুক দেখে অনেক ছাত্ররা নিজেদের শরীরের ক্ষতি করেছে। এতে তারা যেমন মানসিক দৌর্বল্যতায় ভুগছে তেমনি পড়াশুনায় হচ্ছে অমনোযোগি। তাছাড়া আবশ্যকীয় প্রস্তুতির অভাবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পেরে অনেকে চোখে সর্ষে পুষ্প দেখে।
উত্তর: রাত জেগে ফেসবুক দেখে অনেক ছাত্র নিজেদের শরীরের ক্ষতি করছে। এতে তারা যেমন মানসিক দুর্বলতায় ভুগছে তেমনি পড়াশোনায় হচ্ছে অমনোযোগী। তাছাড়া আবশ্যক প্রস্তুতির অভাবে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে না পেরে অনেকে চোখে শর্ষে ফুল দেখছে।
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ রাজশাহী বোর্ড ২০১৯
আমাদের বঙ্গভূমি সুজলা, সুফলা, শস্য শ্যামলা, তবু চাষার উদরে অন্ন নাই কেন? ইহার উত্তর শ্রদ্ধাশীল রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন, “ধান তার বসুন্ধরা যার।” তাই তো, অভাগা চাষাবৃন্দ কে? সে কেবলমাত্র “ক্ষেতে ক্ষেতে পুইড়া মরিবে” হাল বহন করিবে আর পাট উৎপন্ন করিবে। তাহা হইলে চাষার ঘরে যে “মোরাই-ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, উঠান ভরা মুরগি ছিল,” একথার অর্থ কী?
উত্তর: আমাদের বাংলাদেশ সুজলা, সুফলা, শস্য- শ্যামলা’- তবু চাষার পেটে ভাত নেই কেন? এর উত্তর শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন, ‘ধান তার বসুন্ধরা যার।’ তাই তো অভাগা চাষা কে? সে কেবল খেতে খেতে পুড়ে মরবে, হাল বাইবে আর পাট উৎপাদন করবে। তাহলে চাষার ঘরে যে ‘মোরাই-ভরা ধান, গোয়াল ভরা গরু, উঠান ভরা মুরগি ছিল’ এ কথার অর্থ কী?
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ সিলেট বোর্ড ২০১৯
ইদানিংকালে ইংরেজি ধাঁচে বাংলা বলার অপচেষ্টা দেখা যাচ্ছে। বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি। শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীরা অনেক বেশি অমনোযোগী থাকে বলে বানান ভুল করে। সরকারি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে।
উত্তর: ইদানীং ইংরেজি ধাঁচে বাংলা বলার অপচেষ্টা দেখা যাচ্ছে। বিশ্বে বাংলাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি। শুধু গায়ের জোরে কাজ হয় না। পরীক্ষার সময়ে শিক্ষার্থীরা অমনোযোগী থাকলে বানান ভুল করে। সরকার সর্বস্তরে বাংলা ভাষা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এইচএসসি অপপ্রয়োগ শুদ্ধিকরণ সকল বোর্ড ২০১৮
জামিল সাহেব স্বপরিবারে ছুটি কাটাতে চলেছেন। এবার তাঁর যাত্রা কক্সবাজারের সমুদ্র সৈকত। কিন্তু ট্রেনে কিছু যাত্রীর সৌজন্যতাহীন আচরণে তিনি বড় বিরক্ত হলেন। শিক্ষাসফরের যাত্রীরা অসুরে গলায় সুরদেবীর আরাধনা করছে। তবে তাঁর বিরিস্তবোধ প্রকাশ পাওয়া মাত্রই তারা নিজেদের ভুল বুঝতে পারে।
উত্তর: জামিল সাহেব সপরিবারে ছুটি কাটাতে চলেছেন। এবার তাঁদের যাত্রা কক্সবাজারের সমুদ্রসৈকত। কিন্তু ট্রেনে কিছু যাত্রীর অসৌজন্য আচরণে তিনি বড় বিরক্ত হলেন। শিক্ষাসফরের যাত্রীরা বেসুরো গলায় সুরদেবীর আরাধনা করছে। তবে তাঁর বিরক্ত প্রকাশ পাওয়া মাত্রই তারা নিজেদের ভুল বুঝতে পারে।
ঢাকা বোর্ড ২০১৭
ইদানিংকালে ইংরেজি ধাঁচে বাংলা বলার অপচেষ্টা দেখা যাচ্ছে। বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি। শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীরা অনেক বেশি অমনযোগী থাকে বলে বানান ভুল করে। সরকারি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে।
উত্তর: ইদানীং ইংরেজি ধাঁচে বাংলা বলার অপচেষ্টা দেখা যাচ্ছে। বিশ্বে বাংলাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি। শুধু গায়ের জোরে কাজ হয় না। পরীক্ষার সময়ে শিক্ষার্থীরা অমনোযোগী থাকলে বানান ভুল করে। সরকার সর্বস্তরে বাংলা ভাষা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
দিনাজপুর বোর্ড ২০১৭
বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। জীবনে স্বার্থকতা লাভ করিতে হইলে পাঠে মনোযোগি হতে হইবে। দূরবস্থা আকাঙ্গার অন্তরায়; দৈন্যতা প্রশংসনীয় নয়। এটি লজ্জাস্কর ব্যাপার।
উত্তর: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। জীবনে সার্থকতা লাভকরতে হলে পাঠে মনোযোগী হতে হবে। দুরবস্থা আকাঙ্ক্ষার অন্তরায়; দীনতা প্রশংসনীয় নয়। এটি লজ্জাকর ব্যাপার।
বরিশাল বোর্ড ২০১৭
নিরব ভাষার বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়। অনুভূতির কান দ্বারা সে গান শুনিতে হবে। তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধম্মের মানেও তাই।
উত্তর: নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে। তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই।
যশোর বোর্ড ২০১৭
ছেলেটি ভয়ানক মেধাবী ও বিনয়ী। তার মেধা পরিদর্শন করে সবাই মুগ্ধ। শিক্ষকবৃন্দরা মনে করেন, আগামী ভবিষ্যতে সে অসামান্য সাফল্যতা বয়ে আনবে, যা ইতিপূর্বে এ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি।
উত্তর: ছেলেটি খুব মেধাবী ও বিনয়ী। তার মেধার পরিচয় পেয়ে সবাই মুগ্ধ। শিক্ষকরা মনে করেন, ভবিষ্যতে সে অসামান্য সাফল্য বয়ে আনবে, যা ইতঃপূর্বে এ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি।
রাজশাহী বোর্ড ২০১৭
মাননীয় রাষ্ট্রপতি আসছে আগামীকাল সন্ধ্যা ৮ ঘটিকার সময় সমগ্র জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। আমাদের বন্ধুমহলের সকলের মধ্যে কিন্তু সাজ সাজ উত্তেজনা শুরু হলো।
উত্তর: মাননীয় রাষ্ট্রপতি আগামীকাল রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আমাদের বন্ধুদের মধ্যে কিন্তু সাজ সাজ রব শুরু হলো।
সিলেট বোর্ড ২০১৭
রাত জেগে ফেইসবুক দেখে অনেক ছাত্ররা নিজেদের শরীরের ক্ষতি করছে। এতে তারা যেমন মানসিক দৌর্বল্যতায় ভুগছে তেমনি পড়াশুনায় হচ্ছে অমনোযোগী। তাছাড়া আবশ্যকীয় প্রস্তুতির অভাবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পেরে অনেকে চোখে সর্ষে পুষ্প দেখে।
উত্তর: রাত জেগে ফেসবুক দেখে অনেক ছাত্র নিজেদের শরীরের ক্ষতি করছে। এতে তারা যেমন মানসিক দুর্বলতায় ভুগছে তেমনি পড়াশোনায় হচ্ছে অমনোযোগী। তাছাড়া আবশ্যক প্রস্তুতির অভাবে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে না পেরে অনেকে চোখে শর্ষে ফুল দেখছে।
কুমিল্লা বোর্ড ২০১৬
নিজ ব্যক্তিত্বের বৈচিত্র্যতা দেখাতে সে সর্বদা সচেষ্ট। এ লক্ষ্যে বিনা প্রয়োজনে মিটিং চলাকালীন সময়েও সে যখন-তখন দাঁড়িয়ে পড়ে। কেউ তার সমালোচনা করলেও অপমানবোধ করে সে। নিজের দৈন্যতা সে বুঝতেই পারে না কখনো। তাই নিজ অহংকারবোধ নিয়েই চলতে থাকে সে।
উত্তর: নিজ ব্যক্তিত্বের বৈচিত্র্য দেখাতে সে সর্বদা সচেষ্ট। এ লক্ষ্যে বিনা প্রয়োজনে মিটিং চলাকালীনও সে যখন-তখন দাঁড়িয়ে পড়ে। কেউ তার সমালোচনা করলে অপমানিত বোধ করে। নিজের দৈন্য/দীনতা সে বুঝতেই পারে না কখনো। তাই নিজ অহংকার নিয়েই চলতে থাকে সে।
চট্টগ্রাম/দিনাজপুর বোর্ড ২০১৬
আজিকাল বানানের ব্যাপারে সকল ছাত্ররাই অমনযোগী। বানান শুদ্ধতম করে লিখার ব্যাপারে তাহার তো সচেষ্টিত নয়ই বরং অবস্থাদৃষ্টে মনে হয় তাহারা যেন সর্বদাই ভুল করার প্রতিযোগিতায় নেমেছে। তা যথার্থই লজ্জার ব্যাপার। ভাষার শিক্ষা বহুলাংশে বানানের মাধ্যমেই সিদ্ধ হয়। অতএব বানানের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।
উত্তর: আজকাল বানানের ব্যাপারে সব ছাত্রই অমনোযোগী। বানান শুদ্ধ করে লেখার ব্যাপারে তারা তো সচেষ্ট নয়ই, বরং অবস্থা দেখে মনে হয় তারা যেন ভুল করার প্রতিযোগিতায় নেমেছে। এটা অবশ্যই লজ্জার ব্যাপার। ভাষার শিক্ষা অনেকাংশে বানানের মাধ্যমেই সাধিত হয়। অতএব বানান শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।
ঢাকা বোর্ড ২০১৬
দারিদ্র্যতা আজ আর বাংলাদেশের প্রধান সমস্যা নয়। আমাদের দেশ এখন সমৃদ্ধশালী। কেবলমাত্র দুর্নীতিই আমাদের পেছনে টানে। এ থেকে মুক্তির পাশাপাশি জাতীয় জীবনের সর্বক্ষেত্রে কৃচ্ছতা সাধন প্রয়োজন। প্রয়োজন দলমত নির্বিশেষ সখ্যতাও।
উত্তর: দারিদ্র্য আজ আর বাংলাদেশের প্রধান সমস্যা নয়। আমাদের দেশ এখন সমৃদ্ধ। কেবল দুর্নীতিই আমাদের পেছনে টানে। এটা থেকে মুক্তির পাশাপাশি জাতীয় জীবনের সর্বক্ষেত্রে কৃষ্ণ প্রয়োজন। প্রয়োজন দল-মত নির্বিশেষে সখ্যও।
বরিশাল বোর্ড ২০১৬
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। এ কথা প্রমাণ হয়েছে। জীবনে সার্থকতা লাভ করতে হইলে পাঠে মনোযোগি হইতে হয়। দূরবস্থা আকাঙ্ক্ষার অন্তরায়। দৈন্যতা ভালো নয়।
উত্তর: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। এ কথা প্রমাণিত হয়েছে। জীবনে সার্থকতা লাভ করতে হলে পাঠে মনোযোগী হতে হয়। দুরবস্থা আকাঙ্ক্ষার অন্তরায়। দীনতা ভালো নয়।
যশোর বোর্ড ২০১৬
নিরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকের গান শোনায়। অনুভূতির কান দ্বারা সে গান শুনিতে হবে। তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই।
উত্তর: নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়। অনুভূতির কান দিয়ে সেই গান শুনতে হবে। তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই।
রাজশাহী বোর্ড ২০১৬
এইবার স্যার আমাদের উপর রাগিয়া গিয়াছেন। সেদিন বল্লেন, ‘তোমরা ম্যাট্রিক পাস করিয়া আসিলে কি করে? মুহূর্ত, মনীষি, দন্দ, বেবধান, নুপুর বানিজ্য ইত্যাদি বানান পর্যন্ত ভুল কর। মনে রেখ এই সমস্ত ভুলের জন্য তোমাদের মাফ করা হবে না।’
উত্তর: এবার স্যার আমাদের ওপর রেগে গেছেন। সেদিন বলেছেন, তোমরা ম্যাট্রিক পাস করে এলে কী করে? মুহূর্ত, মনীষী, ব্যবধান, নূপুর, বাণিজ্য ইত্যাদি বানান পর্যন্ত ভুল করো। মনে রেখো, এসব ভুলের জন্য তোমাদের মাফ করা হবে না।
সিলেট বোর্ড ২০১৬
আসছে আগামীকাল ‘ক’ কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রত্যেক শিক্ষকগণ উপস্থিত থাকবেন। খবরটি শুনে রিপা আশ্চর্য হলো। সে প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। তার আবৃত্তিতে মাধুর্যতা আছে।
উত্তর: আগামীকাল ‘ক’ কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রত্যেক শিক্ষক উপস্থিত থাকবেন। খবরটা শুনে রিপা আশ্চর্যান্বিত হলো। সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তার আবৃত্তিতে মাধুর্য আছে।
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
