এইচএসসি বাক্যান্তর বোর্ড প্রশ্ন ২০১৬-২০২৫

HSC Bakyantor Board Question 2016-2025

এইচএসসি বাক্যান্তর: এখানে ২০১৬-২০২৫ সালে আসা বাক্যান্তর বোর্ড প্রশ্নগুলো গুছিয়ে দেয়া হলো।

এইচএসসি বাক্যান্তর ২০২৫ কুমিল্লা বোর্ড

প্রদত্ত বাক্য =>বাক্যান্তর
i) ভুল সকলেই করে। (প্রশ্নবাচক)
=>ভুল কে না করে?
ii) তারা পাষাণ। (নেতিবাচক)
=>তারা দয়াবান নয়।
(iii) দরিদ্রকে দান করা উচিত। (অনুজ্ঞাসূচক)
=>দরিদ্রকে দান করো।
iv) মেঘ হলে বৃষ্টি হবে। (জটিল)
=>যদি মেঘ হয়, তবে বৃষ্টি হবে।
v) দশ মিনিট পর বাস ছাড়লো। (যৌগিক)
=>দশ মিনিট অতিবাহিত হলো এবং বাস ছাড়লো।
vi) ফুলটি খুব সুন্দর। (বিস্ময়সূচক)
=>ফুলটি কী সুন্দর!
vii) লোকটি বিধান কিন্তু অহংকারী। (সরল)
=>লোকটি বিদ্বান হলেও অহংকারী।
viii) চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। (জটিল)
=>যে লোক চরিত্রহীন, সে পশুর চেয়েও অধম।

এইচএসসি বাক্যান্তর ২০২৫ চট্টগ্রাম বোর্ড

i) তিনি ধনী হলেও অসাধু নন। (জটিল)
=>যদিও লোকটি ধনী, তবুও তিনি অসাধু নন।
ii) ঘরে এলে খাতির না করবো কেন? (অস্তিবাচক)
=>ঘরে এলে খাতির করবো।
iii) পৃথিবীতে এমন কিছু নেই যা অসম্ভব। (সরল)
=>পৃথিবীতে সবই সম্ভব।
iv) ফুল সুন্দর। (নেতিবাচক)
=>ফুল অসুন্দর নয়।
v) সেই বাঁশির সুর খুব মিষ্টি। (বিস্ময়সূচক)
=>আহা, কী মিষ্টি সেই বাঁশির সুর!
vi) তোমার নাম কী মা? (নির্দেশাত্মক)
=>তোমার নাম জানতে চাই, মা।
=>তোমার নাম জানতে চাই।
vii) সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবাচক)
=>সরস্বতী বর দেবেন কি?
viii) দেশের সেবা করা কর্তব্য। (অনুজ্ঞা)
=>দেশের সেবা করো।

এইচএসসি বাক্যান্তর ২০২৫ ঢাকা বোর্ড

i) জাদুঘর আমাদের আনন্দ দেয়। (প্রশ্নবোধক)
=>জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না?
ii) সর্বদা তার মনে দুঃখ। (বিস্ময়বোধক)
=>কী দুঃখই না তার মনে!
iii) তিনি ধনী কিন্তু দাতা নন। (সরল)
=>তিনি ধনী হলেও দাতা নন।
iv) সূর্যোদয়ে পদ্ম ফুটে। (জটিল)
=>যখন সূর্যোদয় হয়, তখন পদ্ম ফোটে।
v) তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না। (অস্তিবাচক)
=>তাদের ভুলটা যথাসময়ে ভাঙে।
vi) কী ভয়ংকর ঘটনা। (নির্দেশাত্মক)
=>ঘটনাটি অত্যন্ত ভয়ংকর।
vii) মানুষ মরণশীল। (নেতিবাচক)
=>মানুষ অমর নয়।
viii) জ্ঞানী বলেই তিনি বিনয়ী ছিলেন। (যৌগিক)
=>তিনি জ্ঞানী এবং বিনয়ী ছিলেন।

এইচএসসি বাক্যান্তর ২০২৫ দিনাজপুর বোর্ড

i) এখানে আমি বহুদিন আগে এসেছি। (নেতিবাচক)
=>এখানে আমার আসা অল্পদিনের নয়।
ii) জানিতাম না দেনাপাওনা কী স্থির হইল। (অস্তিবাচক)
=>দেনাপাওনার বিষয় আমার অজানা ছিল।
iii) কীর্তিমানের মৃত্যু নেই। (জটিল)
=>যারা কীর্তিমান, তাদের মৃত্যু নেই।
iv) প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম। (সরল)
=>প্রকৃতির ধর্মই মানুষের ধর্ম।
v) মানুষটা সমস্ত রাত খেতে পাবে না। (প্রশ্নবোধক)
=>মানুষটা কি সমস্ত রাত খেতে পাবে?
vi) বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি। (ইচ্ছাসূচক)
=>বাংলাদেশ চিরস্থায়ী হোক।
vii) সংবাদটি পড়ে মর্মাহত হলাম। (আবেগসূচক)
=>আহা! সংবাদটি পড়ে কী মর্মাহত হলাম।
viii) তোমাকে এই খাতায় লিখতে হবে। (অনুজ্ঞাবাচক)
=>তুমি এই খাতায় লেখো।

এইচএসসি বাক্যান্তর ২০২৫ বরিশাল বোর্ড

i) লোকটি ধনী, কিন্তু উদার নয়। (জটিল)
=>যদিও লোকটি ধনী, তবু্ও উদার নয়।
ii) এখন খাঁটি জিনিস সহজলভ্য নয়। (অস্তিবাচক)
=>এখন খাঁটি জিনিস দুর্লভ।
iii) কিছু বলবেন না। (নির্দেশাত্মক)
=>কিছু বলতে নিষেধ করছি।
iv) বিপদে অধীর হতে নেই। (অনুজ্ঞাসূচক)
=>বিপদে অধীর হয়ো না।
v) তুমি অন্যায় কাজ করেছ। (নেতিবাচক)
=>তুমি ন্যায়সঙ্গত কাজ করোনি।
vi) যার গুণ আছে, সে বিনয়ী হয়। (সরল)
গুণী ব্যক্তিরা বিনয়ী হয়।
vii) এদেশ বড়ো বিচিত্র। (বিস্ময়বোধক)
=>কী বিচিত্র এ দেশ!
viii) সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ। (প্রশ্নবোধক)
=>সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়?

এইচএসসি বাক্যান্তর ২০২৫ ময়মনসিংহ বোর্ড

i) সদা সত্য কথা বলা উচিৎ। (অনুজ্ঞা)
=>সদা সত্য কথা বলবে।
ii) আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। (বিস্ময়বোধক)
=>বাহ্, কী সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ।
iii) আমার পথ দেখাবে আমার সত্য। (জটিল)
=>যা আমার সত্য তা আমাকে পথ দেখাবে।
iv) যিনি জ্ঞানী, তিনিই সত্যিকার ধনী। (সরল)
=>জ্ঞানী ব্যক্তিই সত্যিকারের ধনী।
v) সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ। (প্রশ্নবাচক)
=>সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়?
vi) অনুগ্রহ করে সব খুলে বলুন। (যৌগিক)
=>অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন।
vii) এ কথা স্বীকার করতেই হয়। (নেতিবাচক)
=>একথা স্বীকার না করে উপায় নেই।
viii) সত্য কথা না বলে বিপদে পড়েছি। (জটিল)
=>যেহেতু সত্য কথা বলিনি সেহেতু বিপদে পড়েছি।

এইচএসসি বাক্যান্তর ২০২৫ যশোর বোর্ড

i) জয় হোক তবজয়। (নির্দেশাত্মক)
=>তোমার জয় হবে।
ii) চলো ঘুরে আসি। (প্রশ্নবাচক)
=>একটু কি ঘুরে আসা যায় না?
iii) আমার বন্ধু হরিশ। (জটিল)
=>যে আমার বন্ধু, তার নাম হরিশ।
iv) লোকে যা বলে তাতে কান দিওনা। (যৌগিক)
=>লোকে বলবে কিন্তু তাতে কান দিও না।v) তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন? (সরল)
=>তুমি অধম বলে আমি উত্তম হব না কেন?
vi) দেশের সেবা করা কর্তব্য। (অনুজ্ঞাবাচক)
=>দেশের সেবা করো।
(vii) ফুলটি খুব সুন্দর। (বিস্ময়সূচক)
=>ফুলটি কী সুন্দর!
viii) ঘরে এলে খাতির করব না কেনো? (অস্তিবাচক)
=>ঘরে এলে খাতির করব।

এইচএসসি বাক্যান্তর ২০২৫ রাজশাহী বোর্ড

i) আজকাল কোনো জিনিসই সুলভ নয়। (অস্তিবাচক
=>আজকাল প্রায় সব জিনিসই দুর্লভ।
ii) কীর্তিমানের মৃত্যু নাই। (জটিল)
=>যারা কীর্তিমান তাঁদের মৃত্যু নেই।
iii) বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবোধক)
=>বাংলাদেশ কি উন্নয়নশীল দেশ নয়?
iv) মাতৃভূমিকে সকলেই ভালোবাসে। (নেতিবাচক)
=>মাতৃভূমিকে কেউ ঘৃণা করে না।
v) এটি ভারি লজ্জার কথা। (বিস্ময়বাচক)
=>ছিঃ, কী লজ্জার কথা।
vi) লোকটি ধনী কিন্তু কৃপণ। (সরল)
=>লোকটি ধনী হলেও কৃপণ।
vii) কী ভয়ংকর ঘটনা! (নির্দেশাত্মক)
=>ঘটনাটি অত্যন্ত ভয়ংকর।
viii) সত্য কথা না বলে বিপদে পড়েছি। (যৌগিক)
=>সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।

এইচএসসি বাক্যান্তর ২০২৫ সিলেট বোর্ড

i) ধনির কন্যা তার পছন্দ নয়। (অস্তিবাচক)
=>ধনীর কন্যা তার অপছন্দ।
ii) এখানে আসতেই হলো। (নেতিবাচক)
=>এখানে না এসে পারলাম না।
iii) মৃত্যুই জীবনের শেষ। (প্রশ্নবোধক)
=>মৃত্যুই কি জীবনের শেষ নয়?
iv) “ইহারা যেরূপ, এরূপ রপবতী রমণী আমার অন্তঃপুরে নাই।” (সরল)
=>আমার অন্তঃপুরে ইহাদের মতো রূপবতী রমণী নাই।
v) যে লোকটি এখানে এসেছিল সে আমার ভাই। (যৌগিক)
=>লোকটি এখানে এসেছিল এবং সে আমার ভাই।
vi) কেন সময় নষ্ট কর? (নির্দেশাত্মক)
=>সময় নষ্ট করা ঠিক নয়।
vii) নির্বোধকে এত বুঝিয়ো না। (জটিল)
=>যে নির্বোধ, তাকে এত বুঝিয়ো না।
viii) বিপদে অধির হতে নেই। (অনুজ্ঞাসূচক)
=>বিপদে অধীর হয়ো না।

আলিম বাক্যান্তর ২০২৫ মাদ্রাসা মাদ্রাসা বোর্ড

i) যে সত্য কথা বলে, সবাই তাকে ভালোবাসে। (সরল)
=>সত্যবাদীকে সবাই ভালোবাসে।
ii) কীর্তিমানের মৃত্যু নেই। (জটিল)
=>যিনি কীর্তিমান, তাঁর মৃত্যু নেই।
iii) বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক)
=>তিনি বিদ্বান, কিন্ত তাঁর অহংকার নেই।
iv) শহিদদের মৃত্যু নেই। (অস্তিবাচক)
=>শহিদরা অমর।
v) শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়। (বিস্ময়বাচক)
=>শীতে দরিদ্র মানুষের কী কষ্ট!
vi) বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবাচক)
=>বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়?
vii) আইন মেনে চলা কর্তব্য। (অনুজ্ঞাবাচক)
=>আইন মেনে চলো।
viii) কথাটা মানতেই হবে। (নেতিবাচক)
=>কথাটা না মেনে উপায় নেই

এইচএসসি বাক্যান্তর কুমিল্লা ২০২৪

প্রদত্ত বাক্য => বাক্যান্তর
i) তাহার মন একেবারে কাঠ হইয়া গেল। (নেতিবাচক)
=>তাহার মন কাঠ না হইয়া পারিল না।
ii) যদি পড়াশোনা না কর, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। (যৌগিক)
=>পড়াশোনা কর, নইলে ভবিষ্যৎ অন্ধকার।
iii) সদা সত্য কথা বলা উচিত। (অনুজ্ঞা)
=>সদা সত্য কথা বলবে।
iv) মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। (অস্তিবাচক)
=>মিথ্যাবাদীকে সকলে অপছন্দ করে।
v) তার আভাস পেতাম কিন্তু নাগাল পেতাম না। (জটিল)
=>যদিও তার আভাস পেতাম তবুও তার নাগাল পেতাম না।
vi) যে লোক চরিত্রহীন, সে পশুর চেয়ে অধম। (সরল)
=>চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম।
vii) গভর্নমেন্ট বাড়িটা রিকুইজিশন করেছে। (প্রশ্নবাচক)
=>গভর্নমেন্ট কি বাড়িটা রিকুইজিশন করেনি?
(viii) আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। (বিস্ময়বোধক)
=>আমাদের দেশ কী সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে।

এইচএসসি বাক্যান্তর চট্টগ্রাম ২৪

i) মেয়ের বয়স যে পনেরো, তাই শুনিয়া মামার মন ভার হইল। (সরল)
=>মেয়ের বয়স পনেরো শুনিয়া মামার মন ভার হইল।
ii) তোমার সুখ কামনা করছি। (প্রার্থনাসূচক)
=>তুমি সুখী হও।
iii) মানুষটা সমস্ত রাত খেতে পাবে না। (প্রশ্নবাচক)
=>মানুষটা সমস্ত রাত খেতে পাবে কি?
iv) শৈশবে তার বাবা মারা যায়। (জটিল)
=>যখন সে শিশু ছিল, তখন তার বাবা মারা যায়।
অথবা, যখন তার শৈশবকাল, তখন তার বাবা মারা যায়।
v) আমরা স্টেশনে পৌঁছে খবর পেলাম ট্রেন ছেড়ে চলে গেছে। (যৌগিক)
=>আমরা স্টেশনে পৌঁছালাম এবং খবর পেলাম ট্রেন ছেড়ে চলে গেছে।
vi) আমার নিবাস নাই। (জটিল)
=>যাকে নিবাস বলে তা আমার নেই।
vii) আমি গ্রাহ্য করিলাম না। (অস্তিবাচক)
=>আমি অগ্রাহ্য করিলাম।
viii) শম্ভুনাথ এ কথায় যোগ দেওয়া থেকে বিরত থাকলেন। (নেতিবাচক)
=>শম্ভুনাথ এ কথায় যোগ দেওয়া থেকে অবিরত থাকলেন না।

এইচএসসি বাক্যান্তর ঢাকা ২০২৪

i) ধনীর কন্যা তার অপছন্দ। (নেতিবাচক)
=>i) ধনীর কন্যা তার পছন্দ নয়।
ii) সত্যি সেলুকাস, এদেশ বড়ো বিচিত্র। (বিস্ময়বোধক)
=>সত্যি সেলুকাস, কী বিচিত্র এদেশ।
iii) আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। (যৌগিক)
=>আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি।
iv) কেউ কিছু বলে না। (অস্তিবাচক)
=>সবাই চুপ করে রইল।
v) এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। (সরল)
=>এখনো আশা না ছাড়লেও মাতুলকে ছাড়িয়াছি।
vi) তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তাঁর অন্তঃকরণ অতিশয় উচ্চ। (জটিল)
=>যদিও তিনি দরিদ্র তবু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ।
vii) এমন করা ঠিক হয়নি। (প্রশ্নবোধক)
=>এমন করা ঠিক হয়েছে কি?
viii) নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। (অনুজ্ঞাসূচক)
=>নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাও।

এইচএসসি বাক্যান্তর দিনাজপুর ২০২৪

i) ফরিযাদি প্রসন্ন গোয়ালিনী। (যৌগিক)
=>তিনি প্রসন্ন গোয়ালিনী এবং ফরিয়াদী।
ii) তুমিই কাজটি করতে পারতে। (প্রশ্নবোধক)
=>তুমিই কি কাজটি করতে পারতে না?
iii) যিনি বিদ্বান তিনি সৎ লোক। (সরল)
=>বিদ্বান লোক সৎ।
iv) সে কাল আসবে, তারপর আমি যাব। (জটিল)
=>সে কাল আসবে এবং আমি যাব।
v) হৈম কোনো কথা কহিল না। (অস্তিবাচক)
=>হৈম চুপ রহিল।
vi) নদীটি অনেক সুন্দর। (বিস্ময়সূচক)
=>কী সুন্দর নদী!
vii) সময় নষ্ট করা উচিত নয়। (অনুজ্ঞাসূচক)
=>সময় নষ্ট করবে না।
viii) সৎ লোকের ভয় নেই। (জটিল)
=>যে লোক সৎ তার ভয় নেই।

এইচএসসি বাক্যান্তর বরিশাল ২০২৪

i) মানুষ অমর নয়। (অস্তিবাচক)
=>মানুষ মরণশীল।
ii) জাহাজ ছেড়ে দিল, আমরা বিছানা করে শুয়ে পড়লাম। (জটিল)
=>যখন জাহাজ ছেড়ে দিল, তখন আমরা বিছানা করে শুয়ে পড়লাম।
(iii) ফল পাবে কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে। (সরল)
=>ফল পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে।
(iv) এটি ভারি লজ্জার কথা। (বিস্ময়সূচক)
=>এটি ভারি লজ্জার কথা।
(v) এ কথা স্বীকার করতেই হয়। (নেতিবাচক)
=>এ কথা অস্বীকার করাই যায় না।
(vi) দশ মিনিট পর ঘাটে নৌকা ভিড়ল। (যৌগিক)
=>দশ মিনিট পার হলো, তারপর ঘাটে নৌকা ভিড়ল।
(vii) সদা সত্য কথা বলা উচিত। (অনুজ্ঞা)
=>সদা সত্য কথা বলবে।
(viii) সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ। (প্রশ্নবাচক)
=>সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়?

এইচএসসি বাক্যান্তর ময়মনসিংহ ২০২৪

i) মাতৃভূমির সেবা করা কর্তব্য। (অনুজ্ঞাবাচক)
=>মাতৃভূমির সেবা করো।
ii) তারা নিয়মিত শিক্ষার্থী নয়। (অস্তিবাচক)
=>তারা অনিয়মিত শিক্ষার্থী।
iii) এ পৃথিবী অস্থায়ী। (নেতিবাচক)
=>এ পৃথিবী চিরস্থায়ী নয়।
(iv) এখানে এসেই সে বসে পড়ল। (যৌগিক)
=>সে এখানে এল এবং বসে পড়ল।
(v) দেশপ্রেমিককে সকলেই ভালোবাসে। (প্রশ্নবোধক)
=>দেশপ্রেমিককে কি সকলেই ভালোবাসে না?
(vi) জ্ঞানীরাই সত্যিকার ধনী। (জটিল)
=>যারা জ্ঞানী তারাই সত্যিকার ধনী।
(vii) যে লোক দুর্জন, সে পরিত্যাজ্য। (সরল)
=>দুর্জন লোক পরিত্যাজ্য।
(viii) কী মজার গল্প। (নির্দেশাত্মক)
=>গল্পটি বেশ মজার।

এইচএসসি বাক্যান্তর যশোর ২০২৪

i) সত্য কথা না বলে বিপদে পড়েছি। (যৌগিক)
=>সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি।
ii) এখনই ডাক্তার ডাকা উচিত। (অনুজ্ঞাবাচক)
=>এখনই ডাক্তার ডাকো।
iii) ফুল সকলেই ভালোবাসে। (প্রশ্নবাচক)
=>ফুল কে না ভালোবাসে?
iv) বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি। (ইচ্ছাসূচক)
=>বাংলাদেশ চিরজীবী / চিরস্থায়ী হোক।
v) যে অন্ধ তাকে আলো দাও। (সরল)
=>অন্ধকে আলো দাও।
vi) বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে। (জটিল)
=>যদি বৃষ্টির অভাব হয় তবে ফসল নষ্ট হবে।
vii) শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায়। (নেতিবাচক)
=>শিশুরা দূষিত পরিবেশ চায় না।
viii) শীতের পিঠা খেতে খুব মজা। (বিস্ময়সূচক)
=>শীতের পিঠা খেতে কী মজা!

এইচএসসি বাক্যান্তর রাজশাহী ২০২৪

i) চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। (জটিল)
=>যে লোক চরিত্রহীন সে পশুর চেয়েও অধম।
ii) যখন তিনি ছিলেন, তখন কোনো জিনিসের অভাব ছিলো না। (সরল)
=>তিনি থাকাকালীন কোনো জিনিসের অভাব ছিলো না।
iii) যখন বিপদ আসে তখন দুঃখও আসে। (যৌগিক)
=>বিপদ ও দুঃখ একসাথে আসে।
iv) পাখিটি খুব সুন্দর। (বিস্ময়সূচক)
=>বাহ্। পাখিটি কী সুন্দর।
v) বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। (প্রশ্নবাচক্)
=>বাংলাদেশ কি একটি নদীমাতৃক দেশ নয়?
vi) মানুষের তৈরি দুর্যোগও কম ক্ষতি করে না। (অস্তিবাচক)
=>মানুষের তৈরি দুর্যোগও বেশ ক্ষতি করে।
vii) ‘পুলিশের লোক জানিবে কী করিয়া’? (নেতিবাচক)
=>পুলিশের লোক জানিবে না।
viii) চুপ করো। (নির্দেশাত্মক)
=>কথা বোলো না।

এইচএসসি বাক্যান্তর কুমিল্লা বোর্ড ২০২৩

i. বিপদে অধীর হতে নেই। (অনুজ্ঞাবাচক)
=>বিপদে অধীর হয়ো না।
ii. আমার পথ দেখাবে আমার সত্য। (জটিল)
=>যা আমার সত্য, তা আমাকে পথ দেখাবে।
iii. সেই বাঁশির সুর খুব মিষ্টি। (বিস্ময়সূচক)
=>বাহ্! সেই বাঁশির সুর কী মিষ্টি।
iv. জন্মভূমিকে সবাই ভালোবাসে।(নেতিবাচক)
=>জন্মভূমিকে ভালোবাসে না এমন কেউ নেই।
v. যেহেতু বৃষ্টি হয়েছে, সেহেতু ফসল ভালো হবে। (সরল)
=>বৃষ্টি হওয়ায় ফসল ভালো হবে।
vi. সকলেই ফুল ভালোবাসে। (প্রশ্নবাচক)
=>ফুল কে না ভালোবাসে?
vii. আমি তোমার মঙ্গল কামনা করি। (প্রার্থনাসূচক)
=>তোমার মঙ্গল হোক।
viii. এমন কথা সে মুখে আনিতে পারিত না। (অস্তিবাচক)
=>এমন কথা সে মুখে আনিতে অপারগ।

এইচএসসি বাক্যান্তর ঢাকা ২০২৩

প্রদত্ত বাক্য =>বাক্যান্তর
i. তিনি ধনী হলেও অসাধু নন। (জটিল)
=<যদিও তিনি ধনী তবুও তিনি অসাধু নন।
ii.পৃথিবী অস্থায়ী। (নেতিবাচক)
=>পৃথিবী চিরস্থায়ী নয়।
iii. সত্যি সেলুকাস, এদেশ বড়ো বিচিত্র। (বিস্ময়বোধক)
=>সত্যি সেলুকাস, কী বিচিত্র এ দেশ!
iv. তুমি দীর্ঘজীবী হও। (নির্দেশক)
=>তোমার দীর্ঘজীবন কামনা করছি।
v.তার বয়স হলেও শিক্ষা হয়নি। (প্রশ্নবাচক)
=>তার বয়স হলেও শিক্ষা হয়েছে কি?
vi. সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবাচক)
=>সরস্বতী বর দেবেন কি?
vii. আইন মেনে চলা উচিত। (অনুজ্ঞাবাচক)
=>আইন মেনে চলবে।
viii. ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। (জটিল)
=>যেহেতু সম্পর্কটা ঠাট্টার, সেহেতু স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই।

এইচএসসি বাক্যান্তর দিনাজপুর বোর্ড ২০২৩

প্রদত্ত বাক্য =>বাক্যান্তর
i. পুলিশের লোক জানিবে কী করিয়া? (নেতিবাচক)
=>পুলিশের লোক জানিবে না।
ii. ভুল সকলেই করে। (প্রশ্নবাচক)
=>সকলেই কি ভুল করে না?
iii. বিপদে ধৈর্য ধরা উচিত। (অনুজ্ঞাসূচক)
=>বিপদে ধৈর্য ধরো।
iv. দশ মিনিট পর ট্রেন এলো। (যৌগিক)
=>ট্রেন এলো, কিন্তু দশ মিনিট পর।
v. চুপ করো। (নির্দেশাত্মক)
=>তোমাকে চুপ করতে বলছি।
vi. মেঘ হলে বৃষ্টি হবে। (জটিল)
=>যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে।
vii. এটি ভারি লজ্জার কথা। (বিস্ময়সূচক)
=কী লজ্জার কথা এটি!
viii. যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে। (সরল)
=>বুদ্ধিহীনরাই একথা বিশ্বাস করবে।

এইচএসসি বাক্যান্তর বরিশাল বোর্ড ২০২৩

i. মানুষটা সমস্ত রাত খেতে পাবে না। (প্রশ্নবাচক)
=>মানুষটা সমস্ত রাত খেতে পাবে কি?
ii. সদা সত্য কথা বলা উচিত। (অনুজ্ঞা)
=>সদা সত্য কথা বলবে।
iii. যা বার্ধক্য, তাকে সবসময় বয়েসের ফ্রেমে বাঁধা যায় না। (সরল)
=>বার্ধক্যকে সবসময় বয়েসের ফ্রেমে বাঁধা যায় না।
iv. মাতৃভূমিকে সকলেই ভালোবাসে। (নেতিবাচক)
=>মাতৃভূমিকে ভালোবাসে না এমন কেউ নেই।
v. আমার পথ দেখাবে আমার সত্য। (জটিল)
=>যা আমাকে পথ দেখাবে, তা আমার সত্য।
vi. তাতে সমাজ জীবন চলে না। (অস্তিবাচক)
=>তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে।
vii. একেই কি বলে সভ্যতা? (নেতিবাচক)
=>একেই সভ্যতা বলে না।
viii. অন্যায় করো না। (নির্দেশাত্মক)
=>অন্যায় করা অনুচিত।

এইচএসসি বাক্যান্তর ময়মনসিংহ বোর্ড ২০২৩

i. যে লোক চরিত্রহীন সে পশুর চেয়েও অধম। (সরল)
=>চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম।
ii. তিনি থাকতে কোনো জিনিসের অভাব ছিল না। (জটিল)
=>যখন তিনি ছিলেন, তখন কোনো জিনিসের অভাব ছিল না।
iii. প্রণাম করে পায়ের ধুলা নিলাম। (যৌগিক)
=>প্রণাম করলাম এবং পায়ের ধুলা নিলাম।
iv. কিন্তু তারা তো নেই। (অস্তিবাচক)
=>কিন্তু তারা অনুপস্থিত।
v. মানুষের তৈরি দুর্যোগও অনেক ক্ষতি করে। (নেতিবাচক)
=>মানুষের তৈরি দুর্যোগও কম ক্ষতি করে না।
vi. সময় নষ্ট না করে কাজটা শুরু করে দেওয়া যাক। (অনুজ্ঞাবাচক)
=>সময় নষ্ট না করে কাজটা শুরু করে দাও
vii. জোড়াতালি দিয়ে কোনো সমস্যারই সমাধান করা যায় না। (প্রশ্নবোধক)
=>জোড়াতালি দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় কী?
viii. যদি ভুলগুলো শুধরে নিতে পারতাম। (বিস্ময়সূচক)
=>হায়! যদি ভুলগুলো শুধরে নিতে পারতাম।

এইচএসসি বাক্যান্তর যশোর বোর্ড ২০২৩

i. দুর্জনকে দূরে রাখা উচিত। (অনুজ্ঞাবাচক)
=>দুর্জনকে দূরে রাখো।
ii. এখানে আসতেই হলো। (নেতিবাচক)
=>এখানে না এসে পারা গেল না।
iii. সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ। (প্রশ্নবাচক)
=>সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়?
iv. সূর্যোদয়ে অমানিশা কেটে যাবে। (জটিল)
যখন সূর্যোদয় হবে, তখন অমানিশা কেটে যাবে।
v. রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করা উচিত। (অনুজ্ঞা)
=>রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করো।
vi. শীতের পিঠা খেতে খুব মজা। (বিস্ময়সূচক)
=>শীতের পিঠা খেতে কী মজা!
vii. যা তার প্রাপ্তি তাই তার দান। (সরল)
=>দানেই তার প্রাপ্তি।
viii.বাংলাদেশ চিরস্থায়ী হোক। (নির্দেশাত্মক)
=>বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি।

এইচএসসি বাক্যান্তর রাজশাহী বোর্ড ২০২৩

i. সূর্যোদয়ে অন্ধকার কেটে যাবে। (জটিল)
=>যখন সূর্যোদয় হবে তখন অন্ধকার কেটে যাবে।
ii. বিপদ ও দুঃখ একসাথে আসে। (সরল)
=>বিপদ এলে দুঃখও আসে।
iii. মন দিয়ে লেখাপড়া করা উচিত। (অনুজ্ঞা)
=>মন দিয়ে লেখা পড়া করো।
iv. আমাকে যেতে হবে। (নেতিবাচক)
=>আমাকে না গেলে হবে না।
v. নদীটি খুব সুন্দর। (বিস্ময়সূচক)
=>বাহ্! কী সুন্দর নদী।
vi. যিনি জ্ঞানী, তিনিই সত্যিকার ধনী। (সরল)
=>জ্ঞানী ব্যক্তিই সত্যিকারের ধনী।
vii. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবাচক)
=>বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়?
viii. তিনি আর বেঁচে নেই। (যৌগিক)
=>তিনি বেঁচে ছিলেন কিন্তু এখন নেই।

এইচএসসি বাক্যান্তর সিলেট বোর্ড ২০২৩

i. সদা সত্য কথা বলা উচিত। (অনুজ্ঞাবাচক)
=>সদা সত্য কথা বলবে।
ii. দেশপ্রেমিককে কে না ভালোবাসে। (নির্দেশাত্মক)
=>দেশেপ্রেমিককে সবাই ভালোবাসে।
iii. শহিদের মৃত্যু নেই। (অস্তিবাচক)
=>শহিদরা অমর।
iv. শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায়। (নেতিবাচক)
=>শিশুরা দূষিত পরিবেশ চায় না।
v. দরিদ্র হলেও তার মন ছোটো নয়। (যৌগিক)
=>তিনি দরিদ্র তবু তার মন ছোটো নয়।
vi. মানবতার ধর্মই বড়ো ধর্ম। (প্রশ্নবোধক)
=>মানবতার ধর্মই বড়ো ধর্ম নয় কি?
vii. ছাত্রদের অধ্যয়নই তপস্যা। (জটিল)
=>যারা ছাত্র, তাদের অধ্যয়নই তপস্যা।
viii.যেমন কর্ম করবে তেমন ফল পাবে। (সরল)
=>কর্ম অনুসারে ফল পাবে।

এইচএসসি বাক্যান্তর কুমিল্লা বোর্ড ২০১৯

i. বিদ্বান হলেও তার অহঙ্কার নেই। (যৌক্তিক)
=>তিনি বিদ্বান তবু তাঁর অহঙ্কার নেই।
ii. ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। (জটিল)
=>যেহেতু সম্পর্কটা ঠাট্টার সেহেতু তাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই।
iii. আমি আশা ছাড়িতে পারিলাম না। (অস্তিবাচক)
=>আমি আশা করিয়া রহিলাম।
iv. স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ। (নেতিবাচক)
=>স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার অপূর্ণ নয়।
v. যা বাঙালির আত্মজাগরণ তা অভিনন্দনের দাবি রাখে। (সরল)
=>বাঙালির আত্মজাগরণ অভিনন্দনের দাবি রাখে।
vi. সদা সত্য কথা বলা উচিত। (অনুজ্ঞা)
=>সদা সত্য কথা বলবে।
vii. বাঁশির সুরটি সুমধুর। (বিস্ময়বোধক)
=>বাঁশির সুরটি কী যে মধুর!
viii. বস্তুজিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান’ বিষয়বস্তু হতে পারে না। (প্রশ্নোবোধক)
=>বস্তুজিজ্ঞাসা তথা বিজ্ঞান কি কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে?

এইচএসসি বাক্যান্তর চট্টগ্রাম বোর্ড ২০১৯

i. মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে সাগরে পড়েছে। (যৌগিক)
=>মেঘনা আসামের লুসাই পাহাড়ে উৎপন্ন হয়েছে এবং সাগরে পড়েছে।
ii. তুমি যা বললে তা অসত্য। (সরল)
=>তুমি অসত্য বললে।
iii. মানুষ অমর নয়। (অস্তিবাচক)
=>মানুষ মরণশীল।
iv. তিনি দরিদ্র কিন্তু সৎ। (জটিল)
=>যদিও তিনি দরিদ্র তবু সৎ।
v. সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবোধক)
=>সরস্বতী বর দেবেন কি?
vi. সে সুন্দর গান গায়। (বিস্ময়সূচক)
=>বাহ! সে কী সুন্দর গান গায়।
vii. দুর্জনকে দূরে রাখা উচিত। (অনুজ্ঞা)
=>দুর্জনকে দূরে রাখবে।
viii. বিড়ালকে বুঝানো দায় হইল। (নেতিবাচক)
=>বিড়ালকে কোনোভাবেই বুঝানো গেল না।

এইচএসসি বাক্যান্তর ঢাকা বোর্ড ২০১৯

i. জাদুঘর আমাদের আনন্দ দেয়। (প্রশ্নবোধক)
=>জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না?
ii. ধনীর কন্যা তার পছন্দ নয়। (অস্তিবাচক)
=>ধনীর কন্যা তার অপছন্দ।
iii. আমরা পৌছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। (জটিল)
=>আমরা যখন পৌঁছলাম তখন খবর পেলাম জাহাজ চলে গেছে।
iv. যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। (সরল)
=>দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে।
v. এ কথা স্বীকার করতেই হয়। (নেতিবাচক)
=>একথা অস্বীকার করা চলে না।
vi. সর্বদা তার মনে দুঃখ। (বিস্ময়বোধক)
=>সর্বদা তার মনে কী যে দুঃখ!
vii. জীবে দয়া করা উচিত। (অনুজ্ঞাবাচক)
=>জীবে দয়া করো।
viii. সূর্যোদয়ে অন্ধকার দূর হয়। (যৌগিক)
=>সূর্য উদিত হয় এবং অন্ধকার দূর হয়।

এইচএসসি বাক্যান্তর দিনাজপুর বোর্ড ২০১৯

i. সত্য কথা স্বীকার করো নতুবা শাস্তি পাবে। (সরল)
=>সত্য কথা স্বীকার না করলে শাস্তি পাবে।
ii. ইহারা অন্য জাতের মানুষ। (নেতিবাচক)
=>ইহারা অন্য জাতের মানুষ না হইয়া পারে না।
iii. পড়াশোনা করো নচেৎ ভবিষ্যৎ অন্ধকার। (জটিল)
=>যদি পড়াশোনা না করো তবে ভবিষ্যৎ অন্ধকার।
V. আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। (যৌগিক)
=>আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি।
iv. হৈম তাহার অর্থ বুঝিল না। (অস্তিবাচক)
=>হৈম তাহার অর্থ বুঝিতে ব্যর্থ হইল।
vi. ত্যাগের এ মহিমা অপূর্ব। (বিস্ময়সূচক)
=>বাহ! ত্যাগের কী অপূর্ব মহিমা।
vii. ফুল সকলেই ভালোবাসে। (প্রশ্নবাচক)
=>ফুল কে না ভালোবাসে?
viii. কাজটা তোমার করা উচিত। (অনুজ্ঞাসূচক)
=>কাজটা তুমি করো।

এইচএসসি বাক্যান্তর বরিশাল বোর্ড ২০১৯

i. ধনীবা প্রায়ই কৃপণ হয়। (জটিল)
=>যারা ধনী তারা প্রায়ই কৃপণ হয়।
ii. তাদের গ্রামে ফিরিয়া আসা চলে না। (প্রশ্নবোধক)
=>তাদের গ্রামে ফিরিয়া আসা চলে কি?
iii. আশেপাশে কোনো শব্দ নেই। (অস্তিবাচক)
=>আশপাশ সম্পূর্ণ নীরব।
iv. ভাষায় অক্ষরের ভূমিকা গৌণ। (নেতিবাচক)
=>ভাষায় অক্ষরের ভূমিকা মুখ্য নয়।
v. কাজ না করলে চলে যাও। (যৌগিক)
=>কাজ করবে না তাহলে চলে যাও।
vi. আইন মেনে চলা কর্তব্য। (অনুজ্ঞাসূচক)
=>আইন মেনে চলবে।
vii. এদেশ বড়ো বিচিত্র। (বিস্ময়বোধক)
=>কী বিচিত্র এ দেশ!
viii. সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। (সরল)
=>সত্য কথা না বলে বিপদে পড়েছি।

এইচএসসি বাক্যান্তর যশোর বোর্ড ২০১৯

i. যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম। (সরল)
=>চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম।
ii. বিদ্বান হলেও তাঁর অহংকার নেই। (যৌগিক)
=>তিনি বিদ্বান তবু তাঁর অহংকার নেই।
iii. তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না। (জটিল)
=>যদিও তিনি ধনী ছিলেন তথাপি সুখী ছিলেন না।
iv. যদি পরিশ্রম করো তাহলে ফল পাবে। (যৌগিক)
=>পরিশ্রম করো এবং ফল পাবে।
V. মানুষ মরণশীল। (নেতিবাচক)
=>মানুষ অমর নয়।
vi. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবোধক)
=>বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়?
vii. এটি ভারি লজ্জার কথা (বিস্ময়বাচক)
=>ছিঃ! কী লজ্জার কথা।
viii. ধনীর কন্যা তার পছন্দ নয়। (অস্তিবাচক)
=>ধনীর কন্যা তার অপছন্দ।

এইচএসসি বাক্যান্তর রাজশাহী বোর্ড ২০১৯

i. দেশকে ভালোবেসে শত শহিদ জীবন উৎসর্গ করেছেন। (প্রশ্নবাচক)
=>দেশকে ভালোবেসে কি শত শহিদ জীবন উৎসর্গ করেননি?
ii. ইহাদের ন্যায় রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই। (জটিল)
=>ইহারা যেমন রূপবতী তেমন রমণী আমার অন্তঃপুরে নাই।
iii. জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়? (নির্দেশাত্মক)
=>জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়।
iv. একেই কি বলে সভ্যতা? (নেতিবাচক)
=>একেই সভ্যতা বলে না-।
v. শম্ভুনাথ এ কথায় একেবারে যোগই দিলেন না। (অস্তিবাচক)
=>শম্ভুনাথ এ কথায় যোগ দেওয়া থেকে বিরত থাকলেন।
vi. যা বার্ধক্য, তাকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। (সরল)
=>বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না।
vii. পরশমণির বয়স হইলেও শিক্ষা হয় নাই। (যৌগিক)
=>পরশমণির বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি।
viii. ভুলগুলো এখনই সংশোধন করতে বলছি। (অনুজ্ঞাবাচক)
=>ভুলগুলো এখনই সংশোধন করো।

এইচএসসি বাক্যান্তর সিলেট বোর্ড ২০১৯

i. সে আর ভিক্ষা করে না। (প্রশ্নবোধক)
=>সে কি আর ভিক্ষা করে?
ii. বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়? (অস্তিবাচক)
=>বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
iii. তোমার এরূপ ব্যবহার অনুচিত। (নেতিবাচক)
=>তোমার এরূপ ব্যবহার উচিত নয়।
iv. তারা কি যাবে কোথাও? (অস্তিবাচক)
=>তারা কোথাও যাবে।
v. লোকটির সবই আছে কিন্তু সুখী নয়। (জটিল)
=>যদিও লোকটির সবই আছে তবু সে সুখী নয়।
vi. আমার এমন কিছু নেই যেগুলো তোমাকে দিতে পারি। (সরল)
=>তোমাকে দেওয়ার মতো কিছুই আমার নেই।
vii. সূর্যোদয়ে পদ্মফুল ফোটে। (জটিল)
=>যখন সূর্য উদিত হয় তখন পদ্মফুল ফোটে।
viii. যিনি জ্ঞানী তিনিই সত্যিকার ধনী (সরল)
=>জ্ঞানীরাই সত্যিকার ধনী।

এইচএসসি বাক্যান্তর ২০১৮ সকল বোর্ড

১. সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ। (প্রশ্নবোধক)
=>সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়?
২. বিপন্নদের সেবা করা কর্তব্য। (অনুজ্ঞাসূচক)
=>বিপন্নদের সেবা করো।
৩. রাঙ্গামাটির প্রাকৃতিক দৃশ্য খুবই চমৎকার। (বিস্ময়বোধক)
=>বাহ! রাঙ্গামাটির প্রাকৃতিক দৃশ্য কী চমৎকার।
৪. অনুষ্ঠানটি আমি উপস্থাপনা করব। (নেতিবাচক)
=>অনুষ্ঠানটি আমি উপস্থাপনা না করে পারব না।
৫. উদারতা কৃপণদের ধর্ম নয়। (অস্তিবাচক)
=>অনুদারতা কৃপণদের ধর্ম।
৬. সূর্যোদয়ে অমানিশা কেটে যাবে। (জটিল)
=>যখন সূর্যোদয় হবে তখন অমানিশা কেটে যাবে
৭. যারা সংস্কৃতিবান তারা শান্তিপ্রিয় হয়। (সরল)
=>সংস্কৃতিবানরা শান্তিপ্রিয় হয়।
৮. যদিও সে অশিক্ষিত তবু সে দেশপ্রেমিক। (যৌগিক)
=>সে অশিক্ষিত কিন্তু দেশপ্রেমিক।

এইচএসসি বাক্যান্তর কুমিল্লা বোর্ড ২০১৭

১. ধনীর কন্যা তার পছন্দ নয়। (অস্তিবাচক)
=>ধনীর কন্যা তার অপছন্দ।
২. এখানে আসতেই হলো। (নেতিবাচক)
=>এখানে না এসে পারা গেল না।
৩. যদিও সে দরিদ্র তথাপি সে চরিত্রবান। (যৌগিক)
=>সে দরিদ্র কিন্তু চরিত্রবান।
৪. ধনীরা প্রায়ই কৃপণ হয়। (জটিল)
=>যারা ধনী তারা প্রায়ই কৃপণ হয়।
৫. এতে দোষ নেই। (প্রশ্নবাচক)
=>এতে দোষ কী?
৬. এটি ভারি লজ্জার কথা। (বিস্ময়বাচক)
=>ছিঃ! কী লজ্জার কথা এটা!
৭. দেশের সেবা করা কর্তব্য। (অনুজ্ঞাবাচক)
=>দেশের সেবা করো।
৮. তোমার দীর্ঘ জীবন কামনা করছি। (প্রার্থনাসূচক)
=>তুমি দীর্ঘজীবী হও।

চট্টগ্রাম বোর্ড ২০১৭

১. আমার পথ দেখাবে আমার সত্য। (জটিল)
=>যা আমার পথ তা দেখাবে আমার সত্য।
২. যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে। (সরল)
=>মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।
৩. শম্ভুনাথ এ কথায় একেবারে যোগই দিলেন না।(অস্তিবাচক)
=>শম্ভুনাথ এ কথায় একেবারে নিষ্ক্রিয় রইলেন।
৪. বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। (নেতিবাচক)
=>বৃক্ষের দিকে না তাকালে জীবনের তাৎপর্য
=>উপলব্ধি সহজ হয় না।
৫. যদিও সে দরিদ্র তথাপি চরিত্রবান। (যৌগিক)
=>সে দরিদ্র কিন্তু চরিত্রবান।
৬. শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়। (বিস্ময়বাচক)
=>শীতে দরিদ্র মানুষের কী যে কষ্ট!
৭. তোমাকে এই খাতায় লিখতে হবে। (অনুজ্ঞাবাচক)
=>তুমি এই খাতায় লিখবে।
৮. ফুল-সকলেই ভালোবাসে। (প্রশ্নবাচক)
=>সকলেই কি ফুল ভালোবাসে না?

ঢাকা বোর্ড-২০১৭

১. মাতৃভূমিকে সকলেই ভালোবাসে। (নেতিবাচক)
=>মাতৃভূমিকে ভালোবাসে না এমন কেউ নেই।
২.আমার কেনা বইটি খুব দামি। (জটিল)
=>যে বইটি আমার কেনা সেটি খুব দামি।
৩.দশ মিনিট পর ট্রেন এলো। (যৌগিক)
=>দশ মিনিট পার হলো এবং ট্রেন এলো।
৪. কেউ অন্ধের দুঃখ বুঝল না। (প্রশ্নবোধক)
=>কেউ কি অন্ধের দুঃখ বুঝল?
৫. পৃথিবী চিরস্থায়ী নয়। (অস্তিবাচক)
=>পৃথিবী ক্ষণস্থায়ী।
৬. দেশের সেবা করা উচিত। (অনুজ্ঞাবাচক)
=>দেশের সেবা করো।
৭. লোকটি অত্যন্ত দরিদ্র। (বিস্ময়সূচক)
=>আহা! লোকটি কী দরিদ্র।
৮. যে সত্য কথা বলে সবাই তাকে ভালোবাসে। (সরল)
=>সত্যবাদীকে সবাই ভালোবাসে।

দিনাজপুর বোর্ড ২০১৭

১. মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। (নেতিবাচক)
=>মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না।
২. বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক)
=>তিনি বিদ্বান কিন্তু তাঁর অহংকার নেই।
৩. কীর্তিমানের মৃত্যু নেই। (জটিল)
=>যিনি কীর্তিমান তাঁর মৃত্যু নেই।
৪. যা বার্ধক্য, তাকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। (সরল)
=>বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না।
৫. তারা নিয়মিত শিক্ষার্থী নয়। (অস্তিবাচক)
=>তারা অনিয়মিত শিক্ষার্থী।
৬. সদা সত্য বলা উচিত। (অনুজ্ঞা)
=>সদা সত্য বলবে।
৭. দৃশ্যটি বড়োই সুন্দর। (বিস্ময়সূচক)
=>বাহ! দৃশ্যটি কী সুন্দর।
৮. সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবাচক)
=>সরস্বতী বর দেবেন কি?

বরিশাল বোর্ড ২০১৭

১. কীর্তিমানের মৃত্যু নাই। (জটিল)
=>যিনি কীর্তিমান তাঁর মৃত্যু নাই।
২. দেখি, সে বিছানায় নাই। (অস্তিবাচক)
=>দেখি সে বিছানায় অনুপস্থিত।
৩. মানুষ মরণশীল। (নেতিবাচক)
=>মানুষ অমর নয়।
৪. দৃশ্যটি বড়োই সুন্দর। (বিস্ময়সূচক)
=>বাহ! দৃশ্যটি কী সুন্দর।
৫. তিনি আর নেই। (যৌগিক)
=>তিনি ছিলেন কিন্তু এখন আর নেই।
৬. দেশের সেবা করা উচিত। (অনুজ্ঞা)
=>দেশের সেবা করো।
৭. মাতৃভূমিকে সকলেই ভালোবাসে। (জটিল)
=>যেটা মাতৃভূমি সকলেই তাকে ভালোবাসে।
৮. যারা পরিশ্রমী তারা সফল হয়। (সরল)
=>পরিশ্রমীরা সফল হয়।

যশোর বোর্ড ২০১৭

১. তারা কি পাষাণ? (নেতিবাচক)
=>তারা পাষাণ নয়।
২. ওকে চেনাই যায় না। (অস্তিবাচক)
=>ওকে অচেনা লাগছে।
৩. বিপদে অধীর হতে নেই। (অনুজ্ঞাসূচক)
=>বিপদে অধীর হয়ো না।
৪. সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবাচক)
=>সরস্বতী বর দেবেন কি?
৫. দেশপ্রেমিককে কে না ভালোবাসে। (নির্দেশাত্মক)
=>দেশপ্রেমিককে সবাই ভালোবাসে।
৬. যদি সাফল্য চাও তাহলে পরিশ্রম করো। (যৌগিক)
=সাফল্য চাও তবে পরিশ্রম করো।
৭. শিক্ষিত লোককে সবাই শ্রদ্ধা করেন। (জটিল)
=>যিনি শিক্ষিত লোক তাকে সবাই শ্রদ্ধা করেন।
৮. দৃশ্যটি বড়োই সুন্দর। (বিস্ময়সূচক)
=>বাহ! দৃশ্যটি কী সুন্দর।

রাজশাহী বোর্ড ২০১৭

১. যে লোক চরিত্রহীন সে পশুর চেয়েও অধম। (সরল)
=>চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম।
২. বিদ্বান হলেও তাঁর অহঙ্কার নেই। (যৌগিক)
=>তিনি বিদ্বান অথচ অহংকার নেই।
৩. তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না। (জটিল)
=>যদিও তিনি ধনী ছিলেন তবু সুখী ছিলেন না।
৪. যদি পরিশ্রম করো তাহলে ফল পাবে। (যৌগিক)
=>পরিশ্রম করো, এবং ফল পাবে।
৫. মানুষ মরণশীল। (নেতিবাচক)
=>মানুষ অমর নয়।
৬. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবোধক)
=>বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়?
৭. ফুলটি খুব সুন্দর। (বিস্ময়বোধক)
=>বাহ! ফুলটি কী সুন্দর।
৮. আমরা নড়লাম না। (অস্তিবাচক)
=>আমরা অনড় রইলাম।

সিলেট বোর্ড ২০১৭

১. দুর্জনকে দূরে রেখো। (নির্দেশক)
=>দুর্জন থেকে দূরে থেকো।
২. বিদ্বান হলেও তাঁর অহংকার নেই। (যৌগিক)
=>তিনি বিদ্বান কিন্তু তাঁর অহংকার নেই।
৩. সে কথাই এরা ভাবে। (নেতিবাচক)
=>সে কথা এরা না ভেবে পারে না।
৪. নির্বোধকে এত বুঝিয়ো না। (জটিল)
=>যারা নির্বোধ তাদের এত বুঝিয়ো না।
৫. আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। (বিস্ময়বোধক)
কী সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের দেশটা!
৬. লোকটি অশিক্ষিত কিন্তু অশিষ্ট নয়। (সরল)
=>লোকটি অশিক্ষিত হলেও অশিষ্ট নয়
৭. হৈমন্তী কোনো কথা বলিল না। (অস্তিবাচক)
=>হৈমন্তী চুপ করিয়া রহিল।
৮. সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সকলের কাজ করা উচিত। (অনুজ্ঞাবাচক)
=>সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সকলেই কাজ করো।

কুমিল্লা বোর্ড ২০১৬

১. ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী। (জটিল)
=>যিনি ফরিয়াদি তিনি প্রসন্ন গোয়ালিনী।
২. অনুগ্রহ করে সব খুলে বলুন। (যৌগিক)
=>অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন।
৩. মানুষটা সমস্ত রাত খেতে পাবে না। (প্রশ্নবাচক)
=>মানুষটা সমস্ত রাত খেতে পাবে কি?
৪. ধর্ম আমাদের ইসলাম কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য। (সরল)
=>ধর্ম আমাদের ইসলাম হলেও প্রাণের ধর্ম তারুণ্য।
৫. বাড়িটা তারা দখল করেছে। (নেতিবাচক)
=>বাড়িটা তারা দখল না করে ছাড়েনি।
৬. এখনই ডাক্তার ডাকা উচিত। (অনুজ্ঞাবাচক)
=>এখনই ডাক্তার ডাকো।
৭. দেখি, সে বিছানায় নাই। (অস্তিবাচক)
=>দেখি, সে বিছানায় অনুপস্থিত।
৮. মুক্ত বাতাসে খুব ভালো লাগছে। (বিস্ময়বাচক)
=>মুক্ত বাতাসে কী যে ভালো লাগছে!

চট্টগ্রাম বোর্ড ২০১৬

১. দেশের সেবা করা উচিত। (অনুজ্ঞাসূচক)
=>দেশের সেবা করো।
২. শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়। (বিস্ময়বোধক)
=>শীতে দরিদ্র মানুষের কী যে কষ্ট!
৩. আমি এ সাক্ষী চাই না। (জটিল)
=যে এ সাক্ষী তাকে আমি চাই না।
৪. সত্য কথা না বলে বিপদে পড়েছ। (যৌগিক)
=>সত্য কথা বলোনি তাই বিপদে পড়েছ।
৫. যা বার্ধক্য, তাকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। (সরল)
=<বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না।
৬. আমার বুকের ভেতরটা হুহু করিয়া উঠিল। (নেতিবাচক)
=>আমার বুকের ভেতরটা হুহু না করিয়া পারিল না।
৭. আমরা বাধা দিতে পারলাম না। (অস্তিবাচক)
=>আমরা বাধা দিতে অপারগ হলাম।
৮. তার নাম রেশমা। (জিজ্ঞাসাসূচক)
=>তার নাম কি রেশমা?

ঢাকা বোর্ড ২০১৬

১. তাদের ঘুম এখনও ভাঙেনি। (অস্তিবাচক)
=>তাদের ঘুম এখনও অটুট।
২. ওরা আগামীকাল আসবে। (প্রশ্নবাচক)
=>ওরা কি আগামীকাল আসবে না?
৩. মাতৃভূমিকে সকলেই ভালোবাসে। (জটিল)
=>যেটি মাতৃভূমি তাকে সবাই ভালোবাসে।
৪. এখানে আসতেই হলো। (নেতিবাচক)
=>এখানে না এসে পারা গেল না।
৫. জীবনের জন্য বৃক্ষের দিকে তাকানো প্রয়োজন। (অনুজ্ঞাবাচক)
=>জীবনের জন্য বৃক্ষের দিকে তাকাও।
৬. যাদের বুদ্ধি নেই তারাই এ কথা বিশ্বাস করবে। (সরল)
=>নির্বোধরাই এ কথা বিশ্বাস করেব।
৭. বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে। (জটিল)
=>যখন বৃষ্টির অভাব হবে তখন ফসল নষ্ট হবে।
৮. মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণ করা উচিত। (যৌগিক)
=>মুক্তিযুদ্ধে শহিদ তাই তাঁদের স্মরণ করা উচিত।

দিনাজপুর বোর্ড ২০১৬

১. শিক্ষিত লোককে সবাই শ্রদ্ধা করেন। (জটিল)
=>যিনি শিক্ষিত লোক তাঁকে সবাই শ্রদ্ধা করেন।
২. যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। (সরল)
=>দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে।
৩. ছেলেটি গরিব হলেও মেধারী। (যৌগিক)
=>ছেলেটি গরিব কিন্তু মেধাবী।
৪. আজকাল কোনো জিনিসই সুলভ নয়। (অস্তিবাচক)
=>আজকাল সব জিনিসই দুর্লভ।
৫. এখানে আমি বহু দিন আগে এসেছি। (নেতিবাচক)
=>এখানে আমি অল্প দিন আগে আসিনি।
৬. ভুল সবার হয়। (প্রশ্নবোধক)
=>ভুল কি সবার হয় না?
৭. দোষ করেছে অতএব শাস্তি পাবে। (জটিল)
=>যেহেতু দোষ করেছে অতএব শাস্তি পাবে।
৮. যে অন্ধ তাকে আলো দাও। (সরল)
=>অন্ধকে আলো দাও।

বরিশাল বোর্ড ২০১৬

১. লোকটি গরিব কিন্তু সৎ। (জটিল)
=>যে লোকটি গরিব সে কিন্তু সৎ।
২. যে পরিশ্রম করে সে সুখী হয়। (সরল).
=>পরিশ্রম করলে সুখী হওয়া যায়।
৩. মাতৃভূমিকে সবাই ভালোবাসে। (নেতিবাচক)
=>এমন কেউ নেই যে মাতৃভূমিকে ভালোবাসে না।
8. যদিও তুমি ধনী তথাপি তুমি কৃপণ। (যৌগিক)
=>তুমি ধনী কিন্তু কৃপণ।
৫. সে কিছুতেই সন্তুষ্ট নয়। (অস্তিবাচক)
=>সে সব কিছুতেই অসন্তুষ্ট।
৬. মরতে তো একদিন হবেই? (প্রশ্নবাচক)
=>মরতে কি একদিন হবে না?
৭. দয়া করে কিছু বলবেন না। (নির্দেশাত্মক)
=>কিছু বলার দরকার নেই।
৮. বিপদে অধীর হতে নেই। (অনুজ্ঞাসূচক)
=>বিপদে অধীর হয়ো না।

যশোর বোর্ড ২০১৬

১. হৈম তাহার অর্থ বুঝিল না। (অস্তিবাচক)
=>হৈম তাহার অর্থ বুঝিতে ব্যর্থ হইল।
২. সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবাচক)
=>সরস্বতী বর দেবেন কি?
৩. ছাত্রদের অধ্যয়নই তপস্যা। (জটিল)
=>যারা ছাত্র তাদের অধ্যয়নই তপস্যা।
৪. যাদের বুদ্ধি নেই তারাই এ কথা বিশ্বাস করবে। (সরল)
=>নির্বোধরাই এ কথা বিশ্বাস করবে।
৫. দৃশ্যটি বড়োই সুন্দর। (বিস্ময়সূচক)
=>বাহ্! দৃশ্যটি কী সুন্দর।
৬. বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক)
=>তিনি বিদ্বান কিন্তু অহংকার নেই।
৭. শাহানার স্বাস্থ্য ভালো। (নেতিবাচক)
=>শাহানার স্বাস্থ্য খারাপ নয়।
৮. কী ভয়ংকর ঘটনা! (নির্দেশাত্মক)
=>ঘটনাটি খুব ভয়ংকর।

রাজশাহী বোর্ড ২০১৬

১. শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায়। (নেতিবাচক)
=>শিশুরা দূষিত পরিবেশ চায় না।
২. এখন খাঁটি জিনিস সহজলভ্য নয়। (অস্তিবাচক)
=>এখন খাঁটি জিনিস দুর্লভ।
৩. নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে আহ্বান জানাই। (অনুজ্ঞাবাচক)
=>নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাও।
৪. পঞ্চাশের মন্বন্তরের ঘটনা ছিল অত্যন্ত ভয়াবহ। (বিস্ময়সূচক)
=>কী ভয়াবহ ছিল পঞ্চাশের মন্বন্তরের ঘটনা!
৫. রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করা উচিত। (জটিল) উত্তর: যেসব শব্দ =>সহজবোধ্য সেসবই রচনায় ব্যবহার করা উচিত।
৬. তিনি আর নেই। (যৌগিক)
=>তিনি ছিলেন কিন্তু এখন আর নেই।
৭. যেসব পশু মাংস খায় তারা অত্যন্ত বলবান। (সরল)
=>মাংসভোজী পশু অত্যন্ত বলবান।
৮. বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি। (ইচ্ছাসূচক)
=>বাংলাদেশ চিরস্থায়ী হোক।

সিলেট বোর্ড ২০১৬

১. কীর্তিমানের মৃত্যু নেই। (জটিল)
=>যিনি কীর্তিমান তাঁর মৃত্যু নেই।
২. ছেলেটি অসুস্থতার জন্য অনুপস্থিত। (যৌগিক)
=>ছেলেটি অসুস্থ তাই অনুপস্থিত।
৩. যারা পরিশ্রমী তারা সফল হয়। (সরল)
=>পরিশ্রমীরা সফল হয়।
৪. বিড়ালকে বুঝানো দায় হইল। (নেতিবাচক)
=>বিড়ালকে বুঝানো দায় না হইয়া পারিল না।
৫. তারা নিয়মিত শিক্ষার্থী নয়। (অস্তিবাচক)
=>তারা অনিয়মিত শিক্ষার্থী।
৬. মানুষটা সমস্ত রাত খেতে পাবে না। (প্রশ্নবাচক)
=>মানুষটা সমস্ত রাত খেতে পাবে কি?
৭. এটি ভারি লজ্জার কথা। (বিস্ময়সূচক)
=>কী লজ্জার কথা এটি!
৮. দেশের সেবা করা কর্তব্য। (অনুজ্ঞাবাচক)
=>দেশের সেবা করো।

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

2 thoughts on “এইচএসসি বাক্যান্তর বোর্ড প্রশ্ন ২০১৬-২০২৫”

error: Content is protected !!
Scroll to Top