HSC Byakoronik Shobdoshreni Chinhitokoron (2016-2025)
ব্যাকরণিক শব্দশ্রেণি চিহ্নিতকরণ: এখানে ২০১৬-২৫ সালে আসা ব্যাকরণিক শব্দশ্রেণি গুছিয়ে দেয়া হলো।
এইচএসসি ব্যাকরণিক শব্দশ্রেণি কুমিল্লা বোর্ড ২০২৫
সকালে মা তার ঘুমন্ত শিশুকে জাগিয়ে গরম দুধ খাওয়ালেন। এরপর দুই বছরের অবুঝ শিশুটিকে নিয়ে বাগানে লাল লাল ফুল দেখালেন। সদ্যফোটা ফুলগুলো ছিল চমৎকার। ঝকঝকে রোদে পরিবেশও ছিল মনোরম।
পাঁচটি বিশেষণ নির্বাচন করা হলো:
=>ঘুমন্ত
=>গরম
=>দুই বছরের
=>অবুঝ
=>লাল লাল
=>সদ্যফোটা
=>চমৎকার
=>ঝকঝকে
=>মনোরম।
এইচএসসি ব্যাকরণিক শব্দশ্রেণি চট্টগ্রাম বোর্ড ২০২৫
i) সোনার তরী বিখ্যাত কাব্যগ্রন্থ।
ii) সাদা কাপড় পরলেই মন সাদা হয় না।
iii) তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে।
iv) উঃ! কী যে যন্ত্রণা।
v) দেওয়ালের উপর চঞ্চল ছায়া, প্রেতবৎ নাচিতেছে।
vi) ধনী মানুষ আইনের ঊর্ধ্বে নয়।
vii) ওহে, বন্ধু বিদায়।
viii) দু-মাথায় দুজন প্রৌঢ়া বিধবা লগি ঠেলছে।
পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করা হলো:
i) বিশেষ্য
ii) বিশেষণ
iii) ক্রিয়া
iv) আবেগ
v) ক্রিয়া
vi) বিশেষ্য
vii) আবেগ
viii) বিশেষ্য।
এইচএসসি ব্যাকরণিক শব্দশ্রেণি ঢাকা বোর্ড ২০২৫
i) পয়লা বৈশাখ বাঙালির উৎসবের দিন।
ii) আজ নয় কাল সে আসবেই।
iii) হে বন্ধু, বিদায়।
iv) তুমি যে আমার কবিতা।
v) মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা।
vi) দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
yji) আমিন ও সামিন দুই ভাই।
viii) এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল।
পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ করা হলো :
i) বিশেষ্য
ii) যোজক
iii) আবেগ
iv) বিশেষ্য
v) সর্বনাম
vi) অনুসর্গ
vii) যোজক
viii) বিশেষ্য
এইচএসসি ব্যাকরণিক শব্দশ্রেণি দিনাজপুর বোর্ড ২০২৫
i) আমার ময়না কথা কয় না।
ii) বাড়ির সকলে তো রাগিয়া আগুন।
iii) একদিন শোনা গেল সে মর-মর।
iv) আরে! তুমি এখন এলে?
v) সত্যিকার মানব-কল্যাণ মহৎ চিন্তা-ভাবনারই ফসল।
vi) শকুনরা উড়ে এসে বসছে পাতাশূন্য শুকনো গাছটায়।
vii) মাসি বলে, এত রাতে?
viii) আহা! বৃষ্টির ঝমঝম বোল।
পাঁচটি ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করা হলো:
i) বিশেষ্য
ii) বিশেষণ
iii) ক্রিয়া
iv) আবেগ
v) বিশেষণ
vi) অসমাপিকা ক্রিয়া
vii) বিশেষণ
viii) আবেগ।
এইচএসসি ব্যাকরণিক শব্দশ্রেণি বরিশাল বোর্ড ২০২৫
i) মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা।
ii) হে বন্ধু, বিদায়।
iii) আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর।
iv) যথা ধর্ম, তথা জয়।
v) এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল।
vi) আমায় যদি কান্দাও বন্ধু, তোমার কান্দন পরে।
vii) তুমি যে আমার কবিতা।
viii) প্রগাঢ় নিকুঞ্জ।
পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ করা হলো:
i) সর্বনাম
ii) আবেগ
iii) বিশেষণ
iv) যোজক
v) বিশেষ্য
vi) অনুসর্গ
vii) সর্বনাম
viii) বিশেষণ
এইচএসসি ব্যাকরণিক শব্দশ্রেণি ময়মনসিংহ বোর্ড ২০২৫
i) আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
ii) হে বন্ধু, বিদায়।
iii) কাকডাকা ভোরে তার ঘুম ভেঙে গেল।
iv) ফুল কি ফোটেনি শাখে?
v) নিশীথ রাতে বাজছে বাঁশি।
vi) বিপদ কখনও একা আসে না।
vii) বেশ, তাই হবে।
viii) চাহিয়া দেখিলাম– হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না।
পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ করা হলো:
i) বিশেষণ
ii) আবেগ
iii) বিশেষণ
iv) ক্রিয়া
v) বিশেষণ
vi) বিশেষ্য
vii) আবেগ
viii) ক্রিয়া/যৌগিক ক্রিয়া
এইচএসসি ব্যাকরণিক শব্দশ্রেণি যশোর বোর্ড ২০২৫
i) মাথার উপরে জ্বলিছে সূর্য।
ii) সুখ কে না চায়?
iii) ম্লান আলোকে ফুটলি
কেনো গোলক চাঁপার ফুল?
iv) হে মহান, তোমাকে অভিবাদন।
v) তোমায় দেখে প্রীত হলাম।
vi) কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা।
vii) যথা ধর্ম, তথা জয়।
viii) এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে।
পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করা হলো:
i) অনুসর্গ
ii) বিশেষ্য
iii) বিশেষণ
iv) আবেগ
v) ক্রিয়া
vi) ক্রিয়াবিশেষণ
vii) যোজক
viii) ক্রিয়াবিশেষণ
এইচএসসি ব্যাকরণিক শব্দশ্রেণি রাজশাহী বোর্ড ২০২৫
সকালে মা ঘুমন্ত শিশুকে জাগিয়ে গরম দুধ খাওয়ালেন। এরপর আড়াই বছরের অবুঝ শিশুটিকে নিয়ে বাগানে লাল লাল ফুল দেখালেন। সদ্য প্রস্ফুটিত ফুলগুলো ছিল চমৎকার। ঝকঝকে রোদে পরিবেশও ছিল সুখকর।
পাঁচটি বিশেষণ পদ লেখা হলো:
=>ঘুমন্ত
=>গরম
=>আড়াই
=>অবুঝ
=>লাল লাল
=>প্রস্ফুটিত
=>ঝকঝকে
এইচএসসি ব্যাকরণিক শব্দশ্রেণি সিলেট বোর্ড ২০২৫
অপরের জন্য তুমি প্রাণ দাও–আমি বলতে চাইনা। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর কর। অপরকে একটুখানি সুখ দাও। অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বল। পথের অসহায় মানুষটির দিকে একটা করুণ দৃষ্টি নিক্ষেপ কর–তাহলেই অনেক হবে।
পাঁচটি বিশেষণ শব্দ চিহ্নিত করা হলো:
i) ক্ষুদ্র
ii) একটুখানি
iii) মিষ্টি
iv) অসহায়
v) করুণ।
আলিম ব্যাকরণিক শব্দশ্রেণি মাদ্রাসা বোর্ড ২০২৫
i) শুভ্র সমুজ্জল এ তাজমহল।
ii) আকাশে সাদা মেঘ জমেছে।
iii) শাবাশ! দারুণ খেলেছে আমাদের ছেলেরা।
iv) সাদা কাপড় পরলেই মন সাদা হয় না।
v) অধিক ভোজন অনুচিত।
vi) সে আমার মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল।
vii) গাছটিতে তিনটি ফুল আর অনেক পাতা ছিল।
viii) সদ্যফোটা ফুলগুলো ছিল চমৎকার।
পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ কর।
i) বিশেষ্য
ii) বিশেষ্য
iii) আবেগ
iv) বিশেষণ
v) ক্রিয়া বিশেষ্য
vi) ক্রিয়া
vii) বিশেষণ
viii) বিশেষণ
ব্যাকরণিক শব্দশ্রেণি চিহ্নিতকরণ কুমিল্লা বোর্ড ২০২৪
নিচের অনুচ্ছেদের নিম্নরেখ পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ করো:
বাড়িতে সেদিন কুটুম এসেছিল, সঙ্গে এসেছিল এক গাদা রসগোল্লা আর সন্দেশ। প্রকাশ্য ভাগটা প্রকাশ্যে খেয়ে ভাঁড়ার ঘরে গোপন ভাগটা মুখে পুরে চলেছি, কোথা থেকে সে এসে খপ করে হাত ধরে ফেলল। রাগ করে মুখের দিকে তাকাতে সে এমন ভাবে হাসল যে লজ্জা পেলাম।
অনুচ্ছেদ থেকে পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করা হলো:
কুটুম=>বিশেষ্য
রসগোল্লা=>বিশেষ্য
প্রকাশ্য=>বিশেষণ
ফেলল=>ক্রিয়া
লজ্জা=>বিশেষ্য
ব্যাকরণিক শব্দশ্রেণি চিহ্নিতকরণ চট্টগ্রাম বোর্ড ২০২৪
নিম্নেরেখ যে কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্ণয় কর:
i) বিপদ কখনো একা আসে না।
ii) বাহ! আমাদের মেয়েরা দারুণ খেলেছে।
iii) বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড়ো আশ্চর্য।
iv) আর আমি লজ্জায় জানালার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম।
v) ও রকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো।
vi) অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে।
vii) ফুল কি ফোটে নি শাখে?
viii) কিন্তু উত্তেজনায় উঠে বসলাম।
ব্যাকরণিক শ্রেণি :
i) বিশেষ্য
ii) আবেগ
iii) ক্রিয়া
iv) বিশেষ্য
v) বিশেষ্য
vi) বিশেষ্য
vii) ক্রিয়া
viii) যৌগিক ক্রিয়া
ব্যাকরণিক শব্দশ্রেণি চিহ্নিতকরণ ঢাকা বোর্ড ২০২৪
নিম্নোক্ত যে কোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর:
i) ‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা।’
ii) বিপন্ন মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত।
iii) ‘কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।’
iv) হায় হায়! ওর এখন কী হবে।
v) আকাশে বিদ্যুৎ চমকায়।
vi) গাড়িটা বেশ জোরে চলছে।
vii) ‘আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে।’
viii) ‘ফেলে দিল রাত্রে-গাঁথা সেঁউতি ফুলের মালা।’
পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করা হলো:
i) বিশেষণ
ii) অনুসর্গ
iii) বিশেষণ
iv) আবেগ
v) ক্রিয়া
vi) ভাব বিশেষণ/ক্রিয়া বিশেষণের বিশেষণ
vii) বিশেষ্য
viii) যৌগিক ক্রিয়া
ব্যাকরণিক শব্দশ্রেণি দিনাজপুর বোর্ড ২০২৪
নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষ্য চিহ্নিত কর।
বিষয়ের গভীরতা উপলব্ধি করা বাঞ্ছনীয়। তা না হলে মানুষ হিসেবে নিজেকে শ্রেষ্ঠ দাবি করা অবান্তর মনে হয়। আমরা জানি, যে কোনো দক্ষতা একজন ব্যক্তির বিশেষ সুর্ণ। কিন্তু সেরূপ কিছু অর্জনের জন্য সভা-সমিতির সূদ্র্য হওয়া জরুরি নয়। অজস্র লোকই এ-কথা বুঝতে অক্ষম।
পাঁচটি বিশেষ্য চিহ্নিত করা হলো:
উপলব্ধি=>বিশেষ্য
শ্রেষ্ঠ=>বিশেষণ
গুণ=>বিশেষ্য
সদস্য=>বিশেষ্য
অজস্র-বিশেষণ
ব্যাকরণিক শব্দশ্রেণি বরিশাল বোর্ড ২০২৪
নিম্নোক্ত যে-কোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো:
i) বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।
ii) অনেকক্ষণ ধরে মাঠে হাঁটছি।
iii) আহা! বেচারার কত কষ্ট।.
iv) রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না।
v) মামার মন নরম হইল।
vi) মানুষ-ধর্ম সবচেয়ে বড় ধর্ম।
vii) বেশ, তাই হবে।
viii) নাচতে না জানলে উঠোন বাঁকা।
ব্যাকরণিক শ্রেণি :
i) বিশেষ্য
ii) ক্রিয়া বিশেষণ
iii) আবেগ
iv) বিশেষণ
v) বিশেষণ
vi) বিশেষ্য
vii) আবেগ
viii) অসমাপিকা ক্রিয়া
ব্যাকরণিক শব্দশ্রেণি যশোর বোর্ড ২০২৪
নিম্নরেখ যে-কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেলালণি নির্দেশ কর:
i) অনেকেই ভাতের বদলে রুটি খায়।
ii) অধিক ভোজন অনুচিত।
iii) আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর।
iv) যথা ধর্ম, তথা জয়।
v) সবাই রাঙামাটি যেতে চাইছে।
vi) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
vii) কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে।
viii) হে বন্ধু, বিদায়।
ব্যাকরণিক শ্রেণি :
i) অনুসর্গ
ii) ক্রিয়াবাচক বিশেষ্য
iii) বিশেষণ
iv) যোজক
v) সর্বনাম
vi) যোজক
vii) ক্রিয়া বিশেষণ
viii) সম্বোধন আবেগ
ব্যাকরণিক শব্দশ্রেণি রাজশাহী বোর্ড ২০২৪
নিম্নরেখ যে কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর:
i) ‘অনলে পুড়িয়া গেলো’।
ii) পায়েহাঁটা পথ ধরে সোজা এগিয়ে গেলাম।
iii) সবাই কক্সবাজার যেতে চাইছে।
iv) কাজটা ভালোভাবে সম্পন্ন হয়নি।
v) আকাশটা কালো মেঘে ঢাকা।
vi) আজ খুব ঠান্ডা লাগছে।
vii) সূর্যকিরণ শুষিতেছে জল।
viii) আজ নয় কাল তুমি আসবে।
ব্যাকরণিক শ্রেণি :
i) বিশেষ্য
ii) বিশেষণ
iii) যৌগিক ক্রিয়া
iv) ক্রিয়া বিশেষণ
v) বিশেষণ
vi) বিশেষণের বিশেষণ
vii) ক্রিয়া
viii) যোজক
ব্যাকরণিক শব্দশ্রেণি ময়মনসিংহ বোর্ড ২০২৪
নিম্নরেখ যে কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ কর।
প্রদত্ত বাক্য :
i) বাঃ! চমৎকার একটা দৃশ্য দেখলাম।
ii) আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়।
iii) সে নিজে অঙ্কটা করেছে।
iv) তুমি আর আমি প্রতিদিন কলেজে যাই।
v) ছেলেটা জোরে চিৎকার করে উঠল।
vi) নীল আকাশের নিচে বসে আছি।
vii) আগামীকাল তুমি একবার এসো।
viii) ময়না পাখি কথা বলতে পারে।’
ব্যাকরণিক শ্রেণি :
i) আবেগ
ii) বিশেষণ
iii) সর্বনাম
iv) যোজক
v) ক্রিয়া বিশেষণ
vi) বিশেষণ
vii) ক্রিয়া
viii) বিশেষ্য
ব্যাকরণিক শব্দশ্রেণি কুমিল্লা বোর্ড ২০২৩
নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো:
একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে- দেয়ালের উপর চঞ্চল ছায়া, প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই- এজন্য হুঁকা হাতে, নিমীলিতলোচনে আমি ভাবিতেছিলাম যে, আমি যদি নেপোলিয়ন হইতাম, তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা।
পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করা হলো:
=>মিটমিট – ক্রিয়া বিশেষণ;
=>ক্ষুদ্র – বিশেষণ;
=>নাচিতেছে – ক্রিয়া;
=>হুঁকা – বিশেষ্য;
=>তবে – যোজক।
ব্যাকরণিক শব্দশ্রেণি ঢাকা বোর্ড ২০২৩
নিম্নোক্ত যেকোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো:
i. বিপদ কখনো একা আসে না।
ii. আজ নয় কাল তাকে আসতেই হবে।
iii. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
iv. গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
v. মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা।
vi. বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড়ো আশ্চর্য।
vii. শাবাশ! দারুণ কাজ করেছ।
viii. সানজিদা দ্রুত দৌড়াতে পারে।
পাচঁটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করা হলো:
i. বিশেষ্য;
ii. যোজক;
iii. অনুসর্গ;
iv. বিশেষণ;
v. সর্বনাম;
vi. ক্রিয়া;
vii. আবেগ শব্দ
viii. ক্রিয়া বিশেষণ।
ব্যাকরণিক শব্দশ্রেণি দিনাজপুর ২০২৩
নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো:
i. এ মাসে নয়, আগামী মাসে তুমি যাবে।
ii. বাংলাদেশ আমাদের মাতৃভূমি।
iii. বাহ! কী সুন্দর দৃশ্য।
iv. হঠাৎ গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হলো।
v. সুখ কে না চায়?
vi. লাল রঙের ফুলে ছেয়ে গেছে বাগান।
vii. নজরুল তো আর দুজন হয় না।
viii. সোনার তরী বিখ্যাত গ্রন্থ।
পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করা হলো:
i. যোজক;
ii. বিশেষ্য;
iii. আবেগ শব্দ;
iv. বিশেষণ;
v. বিশেষ্য;
vi. বিশেষণ;
vii. বিশেষণ;
viii. বিশেষ্য।
ব্যাকরণিক শব্দশ্রেণি বরিশাল বোর্ড ২০২৩
নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো:
i. তুমি যে আমার কবিতা।
ii. সারবীন্দ্রনাথদা কাপড় পরলেই মন সাদা হয় না।
iii. বুঝিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য।
iv. যথা ধর্ম, তথা জয়।
v. পয়লা বৈশাখ বাঙালির উৎসবের দিন।
vi. চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না।
vii. বাঃ! বড় চমৎকার ছবি এঁকেছ তো।
viii. ধান ভানতে শিবের গীত গেয়ো না।
পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করা হলো:
i. ব্যক্তিবাচক সর্বনাম;
ii. বর্ণবাচক বিশেষণ;
iii. ক্রিয়া;
iv. সাপেক্ষ সর্বনাম;
v. বিশেষ্য;
vi. যৌগিক ক্রিয়া;
vii. আবেগ শব্দ;
viii. বিশেষ্য
ব্যাকরণিক শব্দশ্রেণি ময়মনসিংহ বোর্ড ২০২৩
নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি ক্রিয়া বিশেষণ শনাক্ত করো;
সকালে মা তার ঘুমন্ত শিশুকে জাগিয়ে গরম দুধ খাওয়ালেন। এরপর আড়াই বছরের অষুষ শিশুটিকে নিয়ে বাগানে লাল লাল ফুল দেখালেন। সদ্যোজাত ফুলগুলো ছিল চমৎকার। হকঝকে রোদে পরিবেশও ছিল সুখকর।
পাঁচটি ক্রিয়া বিশেষণ শনাক্ত করা হলো:
=>ঘুমন্ত,
=>গরম,
=>অবুঝ,
=>সদ্যোজাত,
=>ঝকমকে।
ব্যাকরণিক শব্দশ্রেণি যশোর বোর্ড ২০২৩
নিম্নোক্ত যেকোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ করো:
i. পায়ে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে চললাম।
ii. দারুণ সুন্দর দেখতে।
iii. সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু।
iv. বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড়ো আশ্চর্য।
v. সবাই রাঙামাটি যেতে চাইছে।
vi. বিপদ কখনো একা আসে না।
vii. বেশ, তাই হবে।
viii. কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে।
পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করা হলো:
i. বিশেষণ
ii. বিশেষণ
iii. অনুসর্গ
iv. ক্রিয়া
v. সর্বনাম
vi. বিশেষ্য
vii. আবেগ শব্দ
viii. ক্রিয়া বিশেষণ।
ব্যাকরণিক শব্দশ্রেণি রাজশাহী বোর্ড ২০২৩
নিচের অনুচ্ছেদ থেকে নিম্নরেখ পদগুলোর ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো:
আজ সারাদিন আকাশ সাদা মেঘে ঢাকা। মৃদু বাতাস বইছে। রাজিব ভাঙা ছাতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে। আমি জানালায় দাঁড়িয়ে আপন মনে গান গাইছি। উহ! বড্ড ঠাণ্ডা।
নিম্নরেখ পদগুলোর ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করা হলো:
=>সাদা – বিশেষণ
=>বাতাস – বিশেষ্য
=>ভাঙা – বিশেষণ
=>গাইছি – ক্রিয়া
=>উহ – আবেগ শব্দ।
ব্যাকরণিক শব্দশ্রেণি সিলেট বোর্ড ২০২৩
নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো:
“আব্বু ছোটোমামা হয়েছে। আব্বু ছোটোমামা হয়েছে।” আড়াই বছরের মেয়ের সদ্য-ঘুম ভাঙা গলা ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে ওঠে, মিন্টু কি ঢুকে পড়লো অস্ত্রশস্ত্র হাতে? এর মানে পিছে পিছে ঢুকছে মিলিটারি। তার মানে –। না, দরজার ছিটকিনি ও খিল সব বন্ধ। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার পাঁচ বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়, “আব্বুকে ছোটোমামার মতো দেখাচ্ছে। আব্বু তা হলে মুক্তিবাহিনী তাই না?”
i. ছোটো
ii. আড়াই
iii. সদ্য-ঘুমভাঙা
iv . পাঁচ
v. গম্ভীর।
উল্লেখ্য, ২০২২ সালের সংক্ষিপ্ত সিলেবাসে ব্যাকরণিক শব্দশ্রেণি ছিল না।
ব্যাকরণিক শব্দশ্রেণি কুমিল্লা বোর্ড ২০১৯
নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো।
i. চলো কোথাও একটু ঘুরে আসি।
ii. ট্রেনটা এখনই এসে পড়বে।
iii. নদীর বুকে চর জেগেছে।
iv. এত চিনি দিলাম তবু মিষ্টি হলো না।
V. বিপদ কখনও একা আসে না।
vi. বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়।
vii. আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে।
viii. হে বন্ধু, বিদায়।
পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করা হলো:
i. সর্বনাম
ii. ক্রিয়া
iii. ক্রিয়া বিশেষণ
iv. যোজক
v. বিশেষ্য
vi. বিশেষণ
vii. অনুসর্গ
viii. আবেগ শব্দ।
ব্যাকরণিক শব্দশ্রেণি চট্টগ্রাম বোর্ড ২০১৯
নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি ক্রিয়া বিশেষণ চিহ্নিত করো:
ইট বসানো রাস্তা দিয়ে করিম বাড়ি ফিরছিল। হঠাৎ দেখতে পেল চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে। হাঁটা-পথের অনেকেই দৃশ্যটি তাকিয়ে দেখল। কয়েকজনের যায়-যায় অবস্থা। কাঁদো-কাঁদো চেহারার মানুষগুলোকে দেখে করিম মনে কষ্ট পেল।
পাঁচটি ক্রিয়া বিশেষণ চিহ্নিত করা হলো:
=>রাস্তা দিয়ে
=>বাড়ি
=>হঠাৎ,
=>বাস থেকে
=>লাফিয়ে,
=>তাকিয়ে,
ব্যাকরণিক শব্দশ্রেণি ঢাকা বোর্ড ২০১৯
নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো:
একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে- দেয়ালের উপর চঞ্চল ছায়া, প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই- এজন্য হুঁকা হাতে, নিমীলিতলোচনে আমি ভাবিতেছিলাম যে, আমি যদি নেপোলিয়ন হইতাম, তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা।
পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করা হলো:
=>মিটমিট – ক্রিয়া বিশেষণ;
=>ক্ষুদ্র – বিশেষণ;
=>নাচিতেছে – ক্রিয়া;
=>হুঁকা – বিশেষ্য;
=>তবে – যোজক।
ব্যাকরণিক শব্দশ্রেণি দিনাজপুর বোর্ড ২০১৯
নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো।
i. পয়লা বৈশাখ বাঙালির উৎসবের দিন।
ii. মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা।
iii. আজ নয় কাল সে আসবেই।
iv. তার মায়ের হাতের পিঠা যেন অমৃত।
V. হঠাৎ সে দেখতে পেল চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে।
vi. বাঃ! চমৎকার একটা গল্প লিখেছে।
vii. শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল।
viii. সে আমার মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল।
পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করা হলো:
i. বিশেষ্য
ii. সর্বনাম
iii. যোজক
iv. বিশেষণ
v. ক্রিয়া বিশেষণ
vi. আবেগ শব্দ
vii. বিশেষ্য
viii. ক্রিয়া।
ব্যাকরণিক শব্দশ্রেণি বরিশাল বোর্ড ২০১৯
নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো:
আছেন তো ভালো? ছেলেমেয়ে? কিছু আলাপের পর
দেখিয়ে সফেদ দেয়ালের শান্ত ফটোগ্রাফটিকে
বললাম জিজ্ঞাসু অতিথিকে-
অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করা হলো:
=>ভালো,
=>কিছু,
=>সফেদ,
=>শান্ত,
=>জিজ্ঞাসু।
ব্যাকরণিক শব্দশ্রেণি যশোর বোর্ড ২০১৯
নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো।
i. আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
ii. সাদা কাপড় পরলেই মন সাদা হয় না।
iii. কারণ ছাড়া কার্য হয় না।
iv. রবীন্দ্রনাথ তো আর দুজন হয় না।
v. বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড়ো আশ্চর্য।
vi. বাহবা! আমাদের দল খেলায় জিতেছে।
vii. আমাদের সমাজ আর ওদের সমাজ এক রকম নয়।
viii. তিনি হো হো করে হেসে উঠলেন।
পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো।
i. বিশেষণ
ii: বিশেষণ
iii. অনুসর্গ
iv. বিশেষ্য
v. ক্রিয়া
vi. আবেগ
vii. যোজক
viii. ক্রিয়া বিশেষণ।
ব্যাকরণিক শব্দশ্রেণি রাজশাহী বোর্ড ২০১৯
নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি যৌগিক ক্রিয়া চিহ্নিত করো।
“চাহিয়া দেখিলাম- হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে করিলাম, ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট ভিক্ষা করিতে আসিয়াছে। প্রথম উদ্যমে, পাষাণবৎ কঠিন হইয়া, বলিব মনে করিলাম যে, ডিউক মহাশয়কে ইতিপূর্বে (ইতঃপূর্বে) যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে, এক্ষণে আর অতিরিক্ত পুরষ্কার দেওয়া যাইতে পারে না।”
পাঁচটি যৌগিক ক্রিয়া চিহ্নিত করা হলো:
১. চাহিয়া দেখিলাম,
২. বুঝিতে পারিলাম,
৩. করিতে আসিয়াছে,
৪. দেওয়া গিয়াছে,
৫. দেওয়া যাইতে পারে।
ব্যাকরণিক শব্দশ্রেণি সিলেট বোর্ড ২০১৯
নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো:
i. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
ii. সাদা কাপড় পরলেই মন সাদা হয় না।
iii. মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা।
iv. রবীন্দ্রনাথ তো আর দুজন হয় না।
v. বুঝিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য।
vi. বাঃ! আমাদের মেয়েরা দারুণ খেলছে।
vii. আমাদের সমাজ আর ওদের সমাজ এক রকম নয়।
viii. তিনি হো হো করে হেসে উঠলেন।
পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করা হলো:
বিনা =>অনুসর্গ
সাদা =>বিশেষণ
মোদের =>সর্বনাম
রবীন্দ্রনাথ =>বিশেষ্য
বুঝিলাম =>ক্রিয়া
বাঃ! =>আবেগ
হো হো =>ক্রিয়া বিশেষণ
ব্যাকরণিক শব্দশ্রেণি সকল বোর্ড ২০১৮
নিচের অনুচ্ছেদ থেকে নিম্নরেখ পদগুলোর ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো:
সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী। নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে। তার ছিল না কোনো আনন্দ, কোনো আশা। পরিচিত হবার, প্রশংসা পাওয়ার, প্রেমলাভ করার এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না। তাই শিক্ষা পরিষদ আপিসের সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল।
অনুচ্ছেদ থেকে ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো:
=>সুন্দরী = বিশেষণ
=>পরিবারে = বিশেষ্য
=>তার = সর্বনাম
=<অথবা= যোজক
=>সামান্য = বিশেষণ
উল্লেখ্য, ২০১৮ সালে এক প্রশ্নে সকল বোর্ডে পরীক্ষা হয়েছিল।
ব্যাকরণিক শব্দশ্রেণি কুমিল্লা ২০১৭
নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো:
(i) তুমি যে আমার কবিতা।
(ii) আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর।
(iii) করিম ও রহিম দুই ভাই।
(iv) বাঃ! চমৎকার একটা গল্প লিখেছে।
(v) ভালো আমটি খাও।
(vi) যথা ধর্ম তথা জয়।
(vii) শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল।
(viii) দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করা হলো:
i. সর্বনাম
ii. বিশেষণ
iii. যোজক
iv. আবেগ শব্দ
v. বিশেষণ
vi. যোজক
vii. বিশেষ্য
viii. অনুসর্গ।
ব্যাকরণিক শব্দশ্রেণি চট্টগ্রাম বোর্ড ২০১৭
নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো:
(i) দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
(ii) সাদা কাপড় পড়লেই মন সাদা হয় না।
(iii) মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা।
(iv) রবীন্দ্রনাথ তো আর দু’জন হয় না।
(v) বুঝিয়েছিলাম মেয়েটির রূপ বড়ো আশ্চর্য।
(vi) শাবাশ! দারুণ খেলেছে আমাদের মেয়েরা।
(vii) আমাদের সমাজ আর ওদের সমাজ এক নয়।
(viii) তিনি হো হো করে হেসে উঠলেন।
পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করা হলো:
i. অনুসর্গ
ii. বিশেষণ
iii. সর্বনাম
iv. বিশেষ্য
v. ক্রিয়া
vi. আবেগ শব্দ
vii. যোজক
viii. আবেগ শব্দ/ক্রিয়া বিশেষণ।
ব্যাকরণিক শব্দশ্রেণি ঢাকা বোর্ড ২০১৭
নিম্নলিখিত অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ চিহ্নিত করো:
অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও- আমি বলতে চাই না। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর কর। অপরকে একটুখানি সুখ দাও। অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বল। পথের অসহায় মানুষটির দিকে একটা করুণ কটাক্ষ নিক্ষেপ কর- তাহলেই অনেক হবে।
অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ চিহ্নিত করা হলো:
=>ক্ষুদ্র ক্ষুদ্র,
=>একটুখানি,
=>মিষ্টি,
=>অসহায়,
=>করুণ।
ব্যাকরণিক শব্দশ্রেণি দিনাজপুর বোর্ড ২০১৭
নিম্নলিখিত অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ চিহ্নিত করো:
আজ সাদা মেঘে আকাশ ছেয়ে গেছে। হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো। সাবিত ভাঙা ছাতা দিয়ে বৃষ্টি ঠেকানোর বৃথা চেষ্টা করছিল। তার বেখেয়ালি মন হালকা বৃষ্টি আর মৃদু হাওয়ায় অস্থির হয়ে উঠল।
অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ চিহ্নিত করা হলো:
=>সাদা,
=>বৃথা,
=>বেখেয়ালি,
=>হালকা,
=>অস্থির।
ব্যাকরণিক শব্দশ্রেণি বরিশাল বোর্ড ২০১৭
নিম্নলিখিত অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ চিহ্নিত করো:
“নীল আকাশ। রোদেলা দুপুর। পাখিটি পাখনা মেলে দিগন্তের পথে পাড়ি জমাচ্ছে। দখিনা বাতাসে টকটকে লাল। পলাশ ফুল দুলছে। তাই দেখে সাদা মেঘের দলও বলাকার মত উড়ছে; যাব দূরে বহুদূরে।”
অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ চিহ্নিত করা হলো:
=>নীল,
=>রোদেলা,
=>দখিনা,
=>লাল,
=>সাদা।
ব্যাকরণিক শব্দশ্রেণি যশোর বোর্ড ২০১৭
নিম্নলিখিত অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ চিহ্নিত করো:
আদি কবি বাল্মীকি একদিন কাক ডাকা ভোরে সবুজ ঘাসের উপর আনমনে বসে- গাছের ডালে বসা চঞ্চল দুটি সাদ বক ও বকীর দিকে তাকাচ্ছিলেন। এমন সময় একজন শিকারী নিচ থেকে সোনালি রঙের তীর নিক্ষেপ করলেন। একটি বকের দেহে তীর বিদ্ধ হলো। বেখায়ালি কবি বললেন দুটি শ্লোক। এভাবেই প্রথম কবিতার জন্ম।
অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ চিহ্নিত করা হলো:
=>সবুজ,
=>চঞ্চল,
=>সাদা,
=>সোনালি,
=>বেখায়ালি
ব্যাকরণিক শব্দশ্রেণি রাজশাহী বোর্ড ২০১৭
নিম্নলিখিত অনুচ্ছেদ থেকে পাঁচটি ক্রিয়া বিশেষণ চিহ্নিত করো:
ইট বসানো রাস্তা দিয়ে করিম বাড়ি ফিরছিল। হঠাৎ দেখতে পেল চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে হাঁটা-পথের অনেকেই দৃশ্যটি তাকিয়ে দেখল। কয়েক জনের যায়-যায় অবস্থা। কাঁদো-কাঁদো চেহারার মানুষগুলোকে দেখে করিম মনে কষ্ট পেল।
অনুচ্ছেদ থেকে পাঁচটি ক্রিয়া বিশেষণ চিহ্নিত করা হলো:
=>হঠাৎ,
=>লাফিয়ে,
=>তাকিয়ে,
=>কাঁদো কাঁদো,
=>কষ্ট।
ব্যাকরণিক শব্দশ্রেণি সিলেট বোর্ড ২০১৭
নিম্নলিখিত অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ চিহ্নিত করো:
এখন প্রচণ্ড শীত। কফিল ঠান্ডা থেকে রক্ষা পেতে উঠানে বসে সকালের মিষ্টি রোদে গা গরম করছিল রান্নাঘর থেকে মা তাকে ডাক দেয় ভাঁপা পিঠা খেতে। তার মায়ের হাতের পিঠা যেন অমৃত। লোভাতুর জিহ্বার পরিতৃপ্তি সাধনে সে নগ্নপায়ে রান্নাঘরে দৌড় দেয়।
অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ চিহ্নিত করা হলো:
=>প্রচণ্ড,
=>মিষ্টি,
=>ভাঁপা,
=>লোভাতুর,
=>নগ্নপায়ে।
ব্যাকরণিক শব্দশ্রেণি কুমিল্লা বোর্ড ২০১৬
নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি ক্রিয়া বিশেষণ শনাক্ত করো;
বাবা সকালে দ্রুত বেরিয়ে গেছেন। তখন টিপটিপ বৃষ্টি পড়ছিল। ঘরে বসে একমনে টিভি দেখছিল ছোটবোন। এসময় কেউ টিভিতে গুনগুনিয়ে গাম করছিল। হঠাৎ বাবা এসে বললেন, তাঁর চশমাটা চট করে খুঁজে দিতে।
পাঁচটি ক্রিয়া বিশেষণ শনাক্ত করা হলো:
=>দ্রুত,
=>টিপটিপ,
=>একমনে,
=>গুনগুনিয়ে,
=>চট করে।
ব্যাকরণিক শব্দশ্রেণি চট্টগ্রাম বোর্ড ২০১৬
নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো:
সাদা মেঘে আকাশ মেয়ে আছে। হঠাৎ টিপটিপ বৃষ্টি শুরু হলো। করিম ভাঙা ছাতা দিয়ে বৃষ্টি ঠেকানোর বুখা চেষ্টা করছিল। তার বেখেয়ালি মন হালকা বৃষ্টি আর মৃদু হাওয়ায় অস্থির হয়ে উঠল।
পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করা হলো:
=>সাদা,
=>টিপটিপ,
=>বৃথা,
=>বেখেয়ালি,
=>হালকা।
ব্যাকরণিক শব্দশ্রেণি ঢাকা বোর্ড ২০১৬
নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো:
(i) এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল–
(ii) পড়ন্ত বিকেলে হাঁটতে ভালো লাগে-
(iii) অনেকেই ভাতের বদলে রুটি খায়-
(iv) আজ নয় কাল সে আসবেই-
(v) পয়লা বৈশাখ বাঙালির উৎসবের দিন-
(vi) শাবাশ! দারুণ খেলছে আমাদের ছেলেরা-
(vii) চলো কোথাও বেড়াতে যাই-
(viii) অধিক ভোজন অনুচিত-
পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করা হলো:
i. বিশেষ্য
ii. বিশেষণ
iii. অনুসর্গ
iv. যোজক
v. তারিখবাচক বিশেষ্য
vi. আবেগ শব্দ
vii. সর্বনাম
viii. বিশেষ্য
ব্যাকরণিক শব্দশ্রেণি দিনাজপুর বোর্ড ২০১৬
নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি ক্রিয়াপদ চিহ্নিত করো;
“এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদাদার বাড়িতে গিয়া তাঁহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম। বিনুলার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তাঁর প্রত্যেক কথাটি দলিলের মতো আমার মদের মাওখানে আগুন জ্বালিয়া দিয়াছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড়ো আশ্বর্য; কিছু না দেখিলাম তামাকে চোখে, না দেখিলাম তাহার হবি, সমস্তই অদ কইয়া রহিল।”
পাঁচটি ক্রিয়াপদ চিহ্নিত করা হলো:
=>তুলিয়াছিলাম,
=>নিয়াছিল,
=>বুঝিয়াছিলাম,
=>দেখিলাম,
=>রহিল।
ব্যাকরণিক শব্দশ্রেণি বরিশাল বোর্ড ২০১৬
নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো:
(i) প্রগাঢ় নিকুঞ্জ
(ii) সিক্ত নীলাম্বরী
(iii) পুলকিত সচ্ছলতা
(iv) তিনটি ফুল আর অনেক পাতা-
(v) নীল, হলুদ, বেগুনি, অথবা সাদা-
(vi) তুমি আমার পূর্ব-বাংলা
(vii) নিপুণ দক্ষতায় কাজটি শেষ হলো-
পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করা হলো:
i. বিশেষণ
ii. বিশেষ্য
iii. বিশেষণ
iv. বিশেষণ
v. যোজক
vi. সর্বনাম
vii. বিশেষণ
ব্যাকরণিক শব্দশ্রেণি যশোর বোর্ড ২০১৬
নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো:
আজ সাদা মেঘে আকাশ যেয়ে গেছে। হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুধু হলো। তালহা ভাঙা ছাতা দিয়ে বৃষ্টি ঠেকানোর বৃথা চেষ্টা করছিল। তার বেখেয়ালি মন হালকা বৃষ্টি আর মৃদু যাওয়ায় অস্থির হয়ে উঠল।
পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করা হলো:
=>সাদা,
=>বৃথা,
=>বেখেয়ালি,
=>হালকা,
=>অস্থির।
ব্যাকরণিক শব্দশ্রেণি রাজশাহী বোর্ড ২০১৬
নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি সর্বনাম নির্বাচন করো;
কবি কাজী নজরুলের জীবনের পরিণাম অত্যন্ত করুণ। মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত হয়ে ১৯৪২ সাল থেকেই তিনি ছিলেন নির্বাক ও ভাবশূন্য। ১৯৭৬ সালে কবির জীবনপ্রদীপ নির্বাপিত হলে তাঁর সমাধি রচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে। গানে তিনি এ আশা ব্যস্ত করেছিলেন, ‘মসজিদেরই পাশে আমায় কবর দিয়ো ভাই।’ তাঁর সে ইচ্ছা পূর্ণ হয়েছে।
পাঁচটি সর্বনাম নির্বাচন করা হলো:
=>তিনি,
=>তার,
=>সে,
=>এ,
=>আমায়।
ব্যাকরণিক শব্দশ্রেণি সিলেট বোর্ড ২০১৬
নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি ক্রিয়া বিশেষণ শনাক্ত করো;
সকালে মা তার ঘুমন্ত শিশুকে জাগিয়ে গরম দুধ খাওয়ালেন। এরপর আড়াই বছরের অষুষ শিশুটিকে নিয়ে বাগানে লাল লাল ফুল দেখালেন। সদ্যোজাত ফুলগুলো ছিল চমৎকার। হকঝকে রোদে পরিবেশও ছিল সুখকর।
পাঁচটি ক্রিয়া বিশেষণ শনাক্ত করা হলো:
=>ঘুমন্ত,
=>গরম,
=>অবুঝ,
=>সদ্যোজাত,
=>ঝকমকে।
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

এখানে বেশ কিছু ক্ষেত্রে ঠিক কোন শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্ণয় করতে হবে তার ইঙ্গিত দেওয়া হয়নি, থাকলে উপকৃত হতাম। তবে বাকি সকল সঠিক সমাধানের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ আপনাকে!
ঠিক করে দিয়েছি।
আল্লাহ আপনাকে সাহায্য করুক।