SSC 2025 Jessore Board bangla 2nd paper question & Solution
এসএসসি ২০২৫ যশোর বোর্ড বাংলা ২য় পত্র বোর্ড প্রশ্নের বহুনির্বাচনি অংশের নির্ভুল টেক্সট সমাধান।
এসএসসি ২০২৫ যশোর বোর্ড বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান
বহুনির্বাচনি অভীক্ষা
বাংলা দ্বিতীয় পত্র
সময়-৩০ মিনিট পূর্ণমান-৩০
[২০২৫ সালের সিলেবাস অনুযায়ী]
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান]
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।
১। কোনটি বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয়?
(ক) দন্ত
(খ) তালু
(গ) জিভ√
(ঘ) ওষ্ঠ
২। বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কয়টি?
(ক) তিনটি
(খ) চারটি√
(গ) পাঁচটি
(ঘ) ছয়টি
৩। ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ কোনটি?
(ক) চকচক√
(খ) পর পর
(গ) ধারধোর
(ঘু) ঘুম ঘুম
৪। ‘তৃতীয়’ কোন ধরনের বিশেষণ?
(ক) গুণবাচক
(খ) ক্রমবাচক
(গ) পরিমাণবাচক
(গ) পূরণবাচক√
৫। বাংলা কারবর্ণ কয়টি?
(ক) ১১টি
(খ) ১০টি√
(গ) ৯টি
(ঘ) ৮টি
৬। ওষ্ঠ, পৃষ্ঠ ব্যাঞ্জনধ্বনি কোনটি?
(ক) ব√
(খ) গ
(গ) চ
(ঘ) ত
৭. ‘দৃশ্য’ এর শুদ্ধ উচ্চারণ কোনটি?
(ক) দ্রিষ্য
(খ) দ্রিস্ শো
(গ) দ্রিশশ
(ঘ) দ্রিশ্ শো√
৮। যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, সেসব শব্দকে কী বলে?
(ক) প্রত্যয়
(খ) নির্দেশক
(গ) অনুসর্গ√
(ঘ) বিভক্তি
৯। ‘সম্পূর্ণ’ অর্থে কোন উপসর্গটি ব্যবহৃত হয়?
(ক) স-√
(খ) সম্-
(গ) অধি-
(ঘ) অভি-
১০। নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ?
(ক) দৈনিক
(খ) দাপট
(গ) দোলনা√]
(ঘ) দীঘল
১১। কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভয়টিরই অর্থের সমান প্রাধান্য থাকে?
(ক) কর্মধারয়
(খ) দ্বন্দ্ব√
(গ) তৎপুরুষ
(ঘ) বহুব্রীহি
১২। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কোনটি?
(ক) গবাক্ষ
(খ) কুলটা
(গ) জনৈক
(ঘ) একাদশ√
১৩। নিচের কোনটি ক্রমবাচক সংখ্যাশব্দ?
(ক) সপ্তম
(খ) সপ্তমী
(গ) সাতই
(ঘ) সাত√
১৪। উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডার কয় শ্রেণিতে বিভক্ত?
(ক) দুই
(খ) তিন
(গ) চার√
(ঘ) পাঁচ
১৫। কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে?
(ক) নির্দেশক সর্বনাম√
(খ) সাপেক্ষ সর্বনাম
(গ) অনির্দিষ্ট সর্বনাম
(ঘ) সকলবাচক সর্বনাম
১৬। ক্রিয়ার রূপভেদ হয়-
(ক) বচনভেদে
(খ) কালভেদে√
(গ) লিঙ্গভেদে
(ঘ) প্রয়োগভেদে
১৭। ‘চা না-হয় কফি খান।’ বাক্যটি কোন ধরনের যোজকের উদাহরণ?
(ক) বিকল্প√
(খ) বিরোধ
(গ) কারণ
(ঘ) সাপেক্ষ
১৮। কোন নির্দেশকটি দিয়ে কোনো কিছুর সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝায়?
(ক) জন
(খ) টুকু√
(গ) খানা
(ঘ) খানি
১৯। বাক্যে গৌণকর্মের সঙ্গে সাধারণত কোন বিভক্তি বসে?
(ক) -তে
(খ) -এ
(গ) -কে,√
(ঘ) -র
২০। ক্রিয়াপদের কয়টি অংশ?
(ক) ৫টি
(খ) ৪টি
(গ) ৩টি
(ঘ) ২টি√
২১। যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কী বলে?
(ক) বর্গ
(খ) কর্তা
(গ) কর্ম√
(ঘ) যোজক
২২। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলে?
(ক) পূরক√
(খ) প্রসারক
(গ) উদ্দেশ্য
(ঘ) নামশব্দ
২৩। ‘আমরা তিন ভাইবোন।’ -এটি কোন ধরনের বাক্য?
(ক) অধীন
(খ) সরল√
(গ) জটিল
(ঘ) যৌগিক
২৪। কাব্যভাষায় কর্মকারকে কোন বিভক্তি যুক্ত হয়?
(ক) -এর
(খ) -কে
(গ) -এ
(ঘ) -রে√
২৫। ‘চিঠিটা পড়া হয়েছে।’ -এটি কোন বাচ্যের উদাহরণ?
(ক) কর্তাবাচ্য
(খ) কর্মবাচ্য√
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য
২৬। প্রত্যক্ষ উক্তি লেখার সময়ে ব্যবহৃত যতিচিহ্ন কোনটি?
(ক) উদ্ধারচিহ্ন√
(খ) বন্ধনীচিহ্ন
(গ) সেমিকোলন
(ঘ) হাইফেন
২৭। ‘বর্ষ’ শব্দের অর্থ বছর হলে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?
(ক) অর্থসংকোচ
(খ) অর্থপ্রসার√
(গ) অর্থ-বদল
(ঘ) অর্থের উন্নতি
২৮। ‘অসাবধান’ অর্থে নিচের কোন বাগধারাটির প্রয়োগ হয়?
(ক) উড়নচণ্ডী
(খ) গড্ডলিকা প্রবাহ
(গ) কাছাঢিলা√
(ঘ) থতমত খাওয়া
২৯। ‘বাতাস’ শব্দের প্রতিশব্দ কোনটি?
(ক) অনিল√
(খ) চপলা
(গ) বিপিন
(ঘ) অপ
৩০। নিচের কোনটি ‘ত্বরিত’ শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে?
(ক) নির্বাপণ
(খ) ক্ষীণ
(গ) নিখুঁত
(ঘ) শ্লথ√
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালে চালুকৃত নতুন বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।
এসএসসি ২০২৫ যশোর বোর্ড বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন
যশোর বোর্ড ২০২৫
বাংলা দ্বিতীয় পত্র: রচনামূলক প্রশ্ন
সময়-২ ঘণ্টা ৩০ মিনিট; মান: ৭০
বিষয় কোড: ১০২
১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০
ক) বইমেলা
খ) কম্পিউটার
২. ক) মনে করো, তুমি সাকিব/তামান্না। তুমি বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের একজন বাসিন্দা। পাঠাগার স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট একটি আবেদনপত্র লেখো। ১০
অথবা, খ) মনে করো, তুমি বকুল, কুড়িগ্রামের বাসিন্দা। তোমার এলাকার স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
৩. সারাংশ লেখো: ১০
ক) মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্রবলেই মানুষের জীবনের যা-কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য। অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবের মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লোক- এ কথার অর্থ এই নয় যে, তুমি লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো, তুমি পরদুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয়- চরিত্রবান মানে এই।
অথবা, সারমর্ম লেখো:
খ) দৈন্য যদি আসে, আসুক, লজ্জা কিবা তাহে? মাথা উঁচু রাখিস।সুখের সাথি মুখের পানে যদি নাহি চাহে, ধৈর্য ধরে থাকিস। রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে, বুক ফুলিয়ে দাঁড়াস। আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে, ঊর্ধ্বে দু’হাত বাড়াস।
৪. যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো: ১০
ক) অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ-সম দহে।
খ) প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
৫. ক) মনে করো, তুমি রাজু/রুমি, একটি দৈনিক পত্রিকার স্থানীয় প্রতিনিধি। তোমার এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। ১০
অথবা, খ) মনে করো, তুমি বিকাশ/বিনু, একটি দৈনিক পত্রিকার রংপুর জেলার নিজস্ব প্রতিবেদক। তোমার এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপন সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন রচনা করো।
৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০
ক) কৃষিকাজে বিজ্ঞান
খ) মাদকাসক্তি ও এর প্রতিকার
গ) বাংলাদেশের উৎসব
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
