SSC 2027 Bangla 1st and 2nd Paper Full Syllabus & Marks Distribution
আসসালামু আলাইকুম!৷
সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ২০২৭ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য এনসিটিবি কর্তৃক পরিবর্তিত নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে। তাই দেরি না করে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও। এখানে তোমাদের সুবিধার্থে বাংলা প্রথম পত্রের পরিবর্তিত নতুন সিলেবাস এবং দ্বিতীয় পত্রের অপরিবর্তিত পূর্ণ সিলেবাস ও মানবণ্টন দেয়া হলো।
এসএসসি ২০২৭ পূর্ণ সিলেবাস,
বাংলা ১ম পত্র
তোমাদের ১২টি বিষয়ের মধ্যে ‘বাংলা সাহিত্য‘ বইয়ের সিলেবাস একদমই ব্যতিক্রম। এই বইটি ছাড়া বাকি বইগুলোর প্রথম থেকে শেষ পর্যন্ত এসএসসি পরীক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত থাকে।
চলো এবার দেখে নেই এই বইয়ের কতটুকু এসএসসি পরীক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত থাকে। বাংলা ১ম পত্র বোর্ড বই “বাংলা সাহিত্য“এ ৩০টি গদ্য (ছোট গল্প ও প্রবন্ধ) এবং ৩০ টি কবিতা রয়েছে। ৩০টি গদ্যের মধ্যে মাত্র ১৫টি গদ্য তোমাদের এসএসসি সিলেবাসে অন্তর্ভুক্ত থাকে। বাকি ১৫টি গদ্য তোমাদের পড়তে হয় না। আর ৩০টি কবিতার মধ্যে মাত্র ১৫টি কবিতা সিলেবাসে অন্তর্ভুক্ত থাকে। বাকি ১৫টি কবিতা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য পড়তে হয় না।
আর সহপাঠ হিসেবে তোমাদের জন্য ১টি উপন্যাস এবং ১টি নাটক পাঠ্য করা হয়।
১. হুমায়ুন আহমেদের ‘১৯৭১’ (উপন্যাস)
২. সৈয়দ ওয়ালীউল্লাহর ‘বহিপীর’ (নাটক)
স্মর্তব্য, এসএসসি ২০২৬ থেকে হুমায়ুন আহমেদের ‘১৯৭১’ উপন্যাসটি পাঠ্য করা হয়েছে, এর আগে ২০১২ থেকে ২০২৫ পর্যন্ত সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া’ উপন্যাসটি পাঠ্য ছিলো। চারটি নতুন গদ্য এবং ৮টি নতুন কবিতা সংযোজন করা হয়েছে।
চলো, এবার দেখে নেই এসএসসি-২০২৭ বাংলা ১ম পত্রের সম্পূর্ণ সিলেবাস।
গদ্য:
১. প্রত্যুপকার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২. ফুলের বিবাহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩. সুভা, রবীন্দ্রনাথ ঠাকুর
৪. বইপড়া, প্রমথ চৌধুরী
৫. অভাগীর স্বর্গ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৬. নিরীহ বাঙালি, রোকেয়া শাখাওয়াত হোসেন
৭. পল্লী সাহিত্য, মুহম্মদ শহীদুল্লাহ্
৮. আম-আঁটির ভেঁপু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৯. মানুষ মুহম্মদ (স.), মোহাম্মদ ওয়াজেদ আলী
১০. নিমগাছ, বনফুল
১১. উপেক্ষিত শক্তির উদ্বোধন, কাজী নজরুল ইসলাম
১২. প্রবাস বন্ধু, সৈয়দ মুজতবা আলী
১৩. মমতাদি, মানিক বন্দ্যোপাধ্যায়
১৪. একুশের গল্প, জহির রায়হান
১৫. আমাদের নতুন গৌরবগাথা, সংকলিত।



পদ্য:
১. বন্দনা, শাহ মুহম্মদ সগীর
২. কপোতাক্ষ নদ, মাইকেল মধুসুদন দত্ত
৩. প্রাণ, ররবীন্দ্রনাথ ঠাকুর
৪. অন্ধবধূ, যতীন্দ্রমোহন বাগচী
৫. ঝরনার গান, সত্যেন্দ্রনাথ দত্ত
৬. জীবন বিনিময়, গোলাম মোস্তফা
৭. উমর ফারুক, কাজী নজরুল ইসলাম।
৮. সেইদিন এই মাঠ, জীবনানন্দ দাশ
৯. যাব আমি তোমার দেশে, জসীমউদ্দিন
১০. আমার দেশ,
১১. বৃষ্টি, ফররুখ আহমদ
১২. আমি কোনো আগন্তুক নই, আহসান হাবীব
১৩. রানার, সুকান্ত ভট্টাচার্য
১৪. তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রাহমান
১৫. বোশেখ, আল মাহমুদ
সহপাঠ :
১. ১৯৭১ (উপন্যাস), হুমায়ুন আহমেদ
২. বহিপীর (নাটক), সৈয়দ ওয়ালীউল্লাহ

এসএসসি ২০২৭ বাংলা ১ম ও ২য় পত্রের মানবণ্টন
মানবণ্টন:
বাংলা ১ম পত্র
পূর্ণমান ১০০
=>সৃজনশীল প্রশ্নের জন্য ৫০ নম্বর,
=>বর্ণনামূলক প্রশ্নের জন্য ২০ এবং
=>বহুনির্বাচনি প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্দ আছে।
=>প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০,
=>প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর ১০ এবং
=>প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের নম্বর ১।
সৃজনশীল প্রশ্ন:
=>গদ্য অংশ থেকে ৪টি,
=>কবিতা অংশ থেকে ৪টি
=>মোট ৮টি সৃজনশীল প্রশ্ন থাকবে।
=>গদ্য অংশ থেকে ন্যূনতম ২টি,
=>কবিতা অংশ থেকে ন্যূনতম ২টি
=>মোট ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।
=>সহপাঠ (উপন্যাস অংশ থেকে) ২টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে।
=>১টি প্রশ্নের উত্তর দিতে হবে।
=>সহপাঠ (নাটক অংশ থেকে) ২টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে।
=>১টি প্রশ্নের উত্তর দিতে হবে।
=>প্রত্যেকটি প্রশ্নের ২টি অংশ থাকবে।
=>ক অংশের জন্য ৩ এবং খ অংশের জন্য ৭ নম্বর বরাদ্দ থাকবে।
বহুনির্বাচনি প্রশ্ন:
=>মোট ৩০টি প্রশ্ন থাকবে।
=>গদ্য অংশ থেকে ১৫টি,
=>কবিতা অংশ থেকে ১৫টি।
=>সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।
এসএসসি ২০২৭ এর সম্পূর্ণ সিলেবাস, বাংলা দ্বিতীয় পত্র
বাংলা ২য় পত্র বোর্ড বই “বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি“র ব্যাকরণ অংশে ৪৩টি পরিচ্ছেদ রয়েছে। ৪৩টি পরিচ্ছেদের মধ্যে ৪৩টি পরিচ্ছেদই তোমাদের এসএসসি-২০২৭ সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর নির্মিতি অংশের পুরোটাই সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য : ২২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে প্রকাশিত সংশোধিত প্রশ্নকাঠামো ও মানবণ্টনে বাংলায় অনুবাদ অংশটি বাদ দেয়া হয়েছে। তিন বিষয়ের সংশোধিত মানবণ্টন দেখতে ক্লিক করো।

মানবণ্টন:
বাংলা ২য় পত্র
পূর্ণমান ১০০
=>রচনামূলক অংশের জন্য ৭০ নম্বর এবং
=>বহুনির্বাচনি অংশের জন্য ৩০ নম্বর বরাদ্দ আছে।
রচনামুলক অংশ:
=>অনুচ্ছেদ রচনা: (২টি থেকে ১টি): ১০ নম্বর
=>চিঠিপত্র (২টির মধ্য হতে ১টি): ১০ নম্বর
=>সারাংশ বা সারমর্ম (২টি থেকে ১টি): ১০ নম্বর
=>ভাবসম্প্রসারণ (২টি থেকে ১টি): ১০ নম্বর
=>সংবাদ প্রতিবেদন (২টি থেকে ১টি): ১০ নম্বর
=>প্রবন্ধ/রচনা (৩টি বর্ণনামূলক রচনা থেকে ১টি): ২০ নম্বর
বহুনির্বাচনি প্রশ্ন:
=>ব্যাকরণ এবং নির্মিতি অংশের বাগধারা, বাক্য সংকোচন ও প্রবাদ-প্রবচন।
=>৩০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের নম্বর ১
=>সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।


পোস্টটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ‘ব্যাকরণ স্কুল‘ এর পাশে থাকুন।
আরও পড়তে পারেন :
