HSC Onubad/Translation Board Question 2016-2025
পারিভাষিক শব্দ: এখানে ২০১৬- ২০২৫ সালে আসা অনুবাদ বোর্ড প্রশ্নগুলো গুছিয়ে দেয়া হলো।
এইচএসসি অনুবাদ ২০২৫ কুমিল্লা বোর্ড
Honesty is a noble virtue. It is the secret of success every sphere of life. The value of honesty is very great. It wins love. respect and fearlessness. An honest man passes his days in respect of happiness.
বঙ্গানুবাদ:
সততা একটি মহৎ গুণ। এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার গুপ্তরহস্য। সততার মূল্য অনেক বেশি। এটি ভালোবাসা, শ্রদ্ধা এবং নির্ভীকতাকে জয় করে নেয়। একজন সৎ ব্যক্তি সম্মানের সাথে সুখে দিনযাপন করে।
এইচএসসি অনুবাদ ২০২৫ চট্টগ্রাম বোর্ড
The real heroes are those whom the world do not know. They work among the poor, among the distressed. They do not expect any reward from them. They are moved by the sufferings of others and their main object is to relieve the sufferings of others. They do not want fame, no medals glitters on their breast, no poet sings their praise. They work and die for others.
বঙ্গানুবাদ:
“প্রকৃত বীর তারাই যাদের পৃথিবী চেনে না। তাঁরা গরিব ও দুঃস্থদের মাঝে কাজ করেন। তাঁরা তাদের কাছ থেকে কোনো পুরস্কার প্রত্যাশা করেন না। অন্যের দুঃখে তাঁরা ব্যথিত হন এবং তাঁদের প্রধান লক্ষ্য হলো— অন্যের দুঃখ লাঘব করা। তাঁরা খ্যাতি চান না, তাঁদের বুকে ঝকমকে কোনো পদক জ্বলজ্বলে করে না, কোন কবি তাঁদের প্রশংসা গায় না। তাঁরা অন্যের জন্য কাজ করেন এবং তাদের জন্যই জীবন বিসর্জন দেন।”
এইচএসসি অনুবাদ ২০২৫ ঢাকা বোর্ড
Bangladesh is the land of our birth. The blue sky and the fresh air of this land are very dear to us. It is our duty to build up our dear Bangladesh. It is our sacred duty. If we do our respective duties, then only our country will make progress.
বঙ্গানুবাদ:
বাংলাদেশ আমাদের জন্মভূমি। এ দেশের নীল আকাশ ও বাতাস আমাদের খুব প্রিয়। আমাদের প্রিয় বাংলাদেশকে গড়ে তোলা আমাদের দায়িত্ব। এটি আমাদের পবিত্র দায়িত্ব। আমরা যদি প্রত্যেকে নিজের নিজের দায়িত্ব পালন করি, তবেই আমাদের দেশ উন্নতির পথে এগিয়ে যাবে।
এইচএসসি অনুবাদ ২০২৫ দিনাজপুর বোর্ড
Patriotism is love for one’s country. It is a powerful sentiment and wholly unselfish and noble. A patriot can sacrifice even his own life for the welfare of his country. It is an idealism that gives courage and strength, but false patriotism makes a man narrow-minded and selfish.
বঙ্গানুবাদ:
দেশপ্রেম হলো নিজের দেশের প্রতি ভালোবাসা। এটি একটি শক্তিশালী অনুভূতি, যা সম্পূর্ণ নিঃস্বার্থ ও মহৎ। একজন দেশপ্রেমিক তার দেশের মঙ্গলের জন্য নিজের জীবনও উৎসর্গ করতে পারে। এটি এমন একটি আদর্শ যা সাহস ও শক্তি যোগায়, তবে মিথ্যা দেশপ্রেম মানুষকে সংকীর্ণমনা ও স্বার্থপর করে তোলে।
এইচএসসি অনুবাদ ২০২৫ বরিশাল বোর্ড
Books are men’s best companions in life. You must have very good friends but you cannot get them when you need them. They may not speak gently to you. One or two may prove false and do your much harm. But books are always ready to be by your side. Some books may make you laugh. Some other may give you much pleasure.
বঙ্গানুবাদ:
বই হলো মানুষের জীবনের উত্তম সঙ্গী। তোমার অবশ্যই অনেক ভালো বন্ধু থাকতে পারে কিন্তু তোমার প্রয়োজনের সময় তুমি তাদের নাও পেতে পারো। তারা তোমার সঙ্গে ভদ্রভাবে কথা নাও বলতে পারে। তাদের মধ্যে দু-একজন মন্দও হতে পারে এবং তোমার অনেক ক্ষতি করতে পারে। কিন্তু বই সর্বদা তোমার পাশে থাকার জন্য প্রস্তুত। কিছু বই তোমাকে হাসাতে পারে, আবার কিছু বই তোমাকে বেশ আনন্দও দিতে পারে। তাই বই ছাড়া আমরা পূর্ণতা লাভ করতে পারি না।
এইচএসসি অনুবাদ ২০২৫ ময়মনসিংহ বোর্ড
Education is the backbone of a nation. No progress can be possible without education. Ignorance is like darkness. So the light of education is necessary for society. Everybody will have to appreciate this truth. Students both boys and girls must be conscious of their responsibility. Otherwise the nation will not be able to see the light of hope.
বঙ্গানুবাদ:
শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়। অজ্ঞতা অন্ধকারতুল্য। সমাজের জন্য তাই শিক্ষার আলো দরকার। প্রত্যেককে এই সত্য উপলব্ধি করতে হবে। ছাত্রছাত্রী উভয়কেই তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। তা না হলে জাতি আশার আলো দেখতে সমর্থ হবে না।
এইচএসসি অনুবাদ ২০২৫ যশোর বোর্ড
A patriot is a man who loves his country, works for it and is willing to fight and die for it. Every soldier is bound to do his duty, but the best soldiers do more than this. They risk their lives because they love the country. They are the best friends of the people.
বঙ্গানুবাদ:
যে ব্যক্তি নিজের দেশকে ভালোবাসে, দেশের জন্যে কাজ করে এবং দেশের জন্য যুদ্ধ করতে ও জীবন দিতে প্রস্তুত সেই দেশপ্রেমিক। প্রত্যেক সৈন্যই তার কর্তব্য সম্পাদনে বাধ্য, কিন্তু শ্রেষ্ঠ সৈনিকেরা এর চেয়ে বেশি কিছু করে থাকে। দেশকে ভালোবাসে বলেই তারা জীবনের ঝুঁকি নেয়। তারা জনগণের সর্বোত্তম বন্ধু।
এইচএসসি অনুবাদ ২০২৫ রাজশাহী বোর্ড
Smoking is very harmful. It is expensive too. It pollutes the environment. Those who smoke cannot live long. Smoking causes cancer, heart attack and diseases of the respiratory organs. So everyone should give up smoking.
বঙ্গানুবাদ:
ধুমপান খুব ক্ষতিকর । সেই সঙ্গে ব্যয়বহুলও। এটি পরিবেশকে দূষিত করে। যারা ধূমপান করেন তারা বেশিদিন বাঁচতে পারেন না । ধূমপানের কারণে ক্যান্সার, হৃদরোগ এবং শ্বাসতন্ত্রের রোগ হয়। তাই প্রত্যেকের উচিত ধূমপান ত্যাগ করা ।
এইচএসসি অনুবাদ ২০২৫ সিলেট বোর্ড
Early rising is beneficial to health. The boy who rises early enjoy the fine air of the morning. He can take a walk by the river side or in the open field. He can enjoy sweet songs of the birds and see the beautiful sight of the sunrise. All these make him healthy and cheerful.
বঙ্গানুবাদ:
ভোরে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী। যে ছেলেটি ভোরে ওঠে, সে সকালের নির্মল বাতাস উপভোগ করতে পারে। সে নদীর তীরে বা খোলা মাঠে হাঁটতে পারে। সে পাখির মধুর গান শুনতে পারে এবং সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পারে। এই সবকিছু তাকে স্বাস্থ্যবান ও প্রফুল্ল করে তোলে।
আলিম অনুবাদ ২০২৫ মাদ্রাসা বোর্ড
A student is a learner. He must mind his studies first. He should go through with his home work and attend class regularly. A good student reads a lot even outside his prescribed textbooks. He loves knowledge for the sake of knowledge. He loves his teachers as he loves his parents.
বঙ্গানুবাদ:
একজন শিক্ষার্থী হলো একজন শিক্ষানবিস। তার সর্বপ্রথম কর্তব্য হলো পড়াশোনায় মনোযোগ দেওয়া। তাকে অবশ্যই তার গৃহকার্য সম্পন্ন করতে হবে এবং নিয়মিত শ্রেণিতে উপস্থিত থাকতে হবে। একজন ভালো শিক্ষার্থী পাঠ্যবইয়ের বাইরেও অনেক কিছু পড়ে। সে জ্ঞানের জন্যই জ্ঞানকে ভালোবাসে। সে তার শিক্ষকদের এমনভাবে ভালোবাসে, যেভাবে সে তার বাবা-মাকে ভালোবাসে।
এইচএসসি অনুবাদ কুমিল্লা বোর্ড ২০২৪
Trees help us in different ways. It gives us shade, food, fuel, medicine and Oxygen. Trees make our environment beautiful. Trees are our valuable wealth. It is very much necessary to make afforestation program successful.
বঙ্গানুবাদ:
গাছ আমাদের নানাভাবে সহায়তা করে। গাছ আমাদের ছায়া, খাদ্য, জ্বালানি, ঔষধ ও অক্সিজেন যোগায়। গাছ আমাদের পরিবেশকে সুন্দর করে তোলে। গাছ আমাদের মূল্যবান সম্পদ। (তাই) বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে তোলা খুবই জরুরি/গুরুত্বপূর্ণ।
এইচএসসি অনুবাদ চট্টগ্রাম বোর্ড ২০২৪
We are social beings and have to consider to our behaviour on others. There are two terms to describe our social behaviour etiquette and manners. Etiquette means the rules of correct behaviour in society. The word manner means the behaviour to be polite in particular society or culture. Everybody should earn two terms in his character.
বঙ্গানুবাদ:
আমরা সামাজিক জীব আর তাই অন্যের ওপর আমাদের আচরণের প্রভাবের দিকটি বিবেচনায় রাখতে হয়। আমাদের সামাজিক আচরণ দুটি দিক দিয়ে প্রকাশ করা যায়- শিষ্টাচার ও আচরণবিধি। শিষ্টাচার বলতে বোঝায় সমাজে উপযুক্ত ব্যবহারের নিয়মকানুন। আর আচরণবিধি হলো বিশেষ সমাজ বা সংস্কৃতিতে মার্জিত ব্যবহারের দিকটি। প্রত্যেকেরই দিক দুটি অর্জন করা উচিত।
এইচএসসি অনুবাদ ঢাকা বোর্ড ২০২৪
In the present world we live in a global village. The countries of the world are now like the homes of village. The countries are like next door neighbour to one another. We can immediately know what happens in other countries. And we can also share their joys and sorrows with them.
বঙ্গানুবাদ :
বর্তমান যে বিশ্বে আমরা বাস করি তা একটি বৈশ্বিক গ্রাম। পৃথিবীর দেশগুলো এখন একটি গ্রামের ঘরসমূহের মতো। দেশগুলো এখন একে অপরের কাছের প্রতিবেশীর মতো। অন্যদেশে কী ঘটে তা আমরা অবিলম্বে জানতে পারি। এবং আমরা তাদের সাথে তাদের সুখ এবং দুঃখও ভাগাভাগি করে নিতে পারি।
এইচএসসি অনুবাদ দিনাজপুর বোর্ড ২০২৪
Human life is very short. But many people put off the work for tomorrow, they can do today. Men do not know what will happen tomorrow. So we must not spend a single moment in vain. To kill time is to shorter life. Remember that human life is nothing but the collection of moments.
বঙ্গানুবাদ:
মানুষের জীবন খুবই সংক্ষিপ্ত। কিন্তু অনেকে আজ যে কাজ করতে পারে তা আগামীকালের জন্য ফেলে রাখে। মানুষ জানে না আগামীকাল কি হবে। তাই আমাদের এক মুহূর্তও বৃথা ব্যয় করা উচিত নয়। সময়কে নষ্ট করা মানে জীবনকে ছোট করা। মনে রাখবেন মানুষের জীবন মুহূর্তের সংগ্রহ ছাড়া আর কিছুই নয়।
এইচএসসি অনুবাদ বরিশাল বোর্ড ২০২৪
Family is the first school where the child learns his lessons. The first lessons are very essential for developing his mind. He sees, hears and begins to learn in his family. Family builds his character. In a good family honest and healthy men are made.
বঙ্গানুবাদ:
পরিবার হলো শিশুর প্রথম স্কুল/বিদ্যালয়। যেখানে সে বিভিন্ন বিষয়ে শিক্ষালাভ করে। শিশুর মানস গঠনের জন্য প্রথম দিকের শিক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরিবারেই শিশু নানা কিছু দেখে, শোনে ও শিখতে শুরু করে। পরিবার গড়ে তোলে তার চরিত্র। একটি ভালো পরিবারেই সৎ ও স্বাস্থ্যবান মানুষ গড়ে ওঠে।
এইচএসসি অনুবাদ ময়মনসিংহ বোর্ড ২০২৪
Patriotism is a good virtue. It is a strong, unselfish and noble sentiment. It gives courage and strength to preserve freedom, democracy and human rights. A true patriot can sacrifice his life for his own country. False patriotism makes a man selfish.
অনুবাদ:
দেশপ্রেম একটি ভালো গুণ। এটি একটি শক্তিশালী, স্বার্থহীন এবং মহৎ অনুভূতি। এটি স্বাধীনতা, গণতন্ত্র এবং মানবাধিকার বজায় রাখার সাহস এবং শক্তি প্রদান করে। একজন সত্যিকার দেশপ্রেমিক তার দেশের জন্য নিজের জীবনও ত্যাগ করতে পারে। মিথ্যা দেশপ্রেম মানুষকে স্বার্থবাদী করে তোলে।
এইচএসসি অনুবাদ যশোর বোর্ড ২০২৪
Trees are our best friends. It helps us in different ways. It gives us shade, food, fuel, medicine and oxygen. Trees make our environment beautiful. Trees are our valuable wealth. It is very much necessary to make afforestation programme successful.
বঙ্গানুবাদ:
গাছ আমাদের বন্ধু। গাছ আমাদের নানাভাবে সহায়তা করে। গাছ আমাদের ছায়া, খাদ্য, জ্বালানি, ওষধ ও অক্সিজেন যোগায়। গাছ আমাদের পরিবেশকে সুন্দর করে তোলে। গাছ আমাদের মূল্যবান সম্পদ। (তাই) বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে তোলা খুবই জরুরি।
এইচএসসি অনুবাদ রাজশাহী বোর্ড ২০২৪
You must have heard the name of Rabindranath Tagore. He is a famous poet of the world. His contribution to Bengali literature is incomparable. He is the poet of life, youth and nature. He is the source of our inspiration.
বঙ্গানুবাদ:
তোমরা নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছো। তিনি বিশ্বের একজন বিখ্যাত কবি। বাংলা সাহিত্যে তাঁর অবদান অতুলনীয়। তিনি জীবন, যৌবন ও প্রকৃতির কবি। তিনি আমাদের অনুপ্রেরণার উৎস।
এইচএসসি অনুবাদ কুমিল্লা বোর্ড ২০২৩
Walking is the best suited to all kinds of health. Both the young and the old can walk and help their bodies make active as long as they live. On the other hand, Gymnastic exercises are best suited to young people only. However, today most doctors advise some patients, suffering from particular diseases for jogging.
বঙ্গানুবাদ:
হাঁটা সবরকম স্বাস্থ্যের জন্যই উপযোগী। তরুণ ও বয়স্ক মানুষ উভয়েই হাঁটতে পারে এবং এর দ্বারা তাদের শরীর জীবনভর সক্রিয় রাখতে পারে। অন্যদিকে, শারীরিক কসরতযুক্ত ব্যায়ামগুলো শুধু তরুণদের জন্য উপযোগী। যাহোক, আজকাল অধিকাংশ ডাক্তারই কিছু বিশেষ রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে মৃদুবেগে দৌড়ানোর পরামর্শ দেন।
এইচএসসি অনুবাদ ঢাকা বোর্ড ২০২৩
Time is valuable. It is even more valuable than money. We can regain lost money, we can regain lost health but time once gone is gone forever. So every moment of life should be used properly.
বঙ্গানুবাদ:
সময় মূল্যবান। এমনকি তার মূল্য অর্থের চেয়েও বেশি। হারানো অর্থ আমরা পুনরায় অর্জন করতে পারি। হারানো স্বাস্থ্যও পুনরায় অর্জন করতে পারি। কিন্তু সময় একবার চলে গেলে তা সারা জীবনের জন্য যায়। তাই প্রত্যেকটি মুহূর্তের সঠিক ব্যবহার করা উচিত।
এইচএসসি অনুবাদ দিনাজপুর বোর্ড ২০২৩
The Present World we live in is a global village. The countries of the world are now like the homes of a village. The countries are like the next door neighbour to one another. We can immediately know what happens in other countries. And we can also share their joys and sorrows with them.
বঙ্গানুবাদ:
বর্তমান যে বিশ্বে আমরা বাস করি তা একটি বৈশ্বিক গ্রাম। পৃথিবীর দেশগুলো এখন একটি গ্রামের ঘরসমূহের মতো। দেশগুলো এখন একে অপরের কাছের প্রতিবেশীর মতো। অন্যদেশে কী ঘটে তা আমরা অবিলম্বে জানতে পারি। এবং আমরা তাদের সাথে তাদের সুখ এবং দুঃখও ভাগাভাগি করে নিতে পারি।
এইচএসসি অনুবাদ বরিশাল বোর্ড ২০২৩
A good teacher is one of the most, important people in any country. Bangladesh needs gond teachers. A good teacher makes lessons interesting. He keeps pupils and students awake. He also makes them confident and proves them clever. Everybody has something valuable in him. A good teacher discovers the treasure hidden inside each student.
বঙ্গানুবাদ:
একজন ভালো শিক্ষক যেকোনো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অন্যতম। বাংলাদেশে ভাল শিক্ষকের প্রয়োজন রয়েছে। একজন ভালো শিক্ষক পাঠকে আকর্ষণীয় করে তোলেন। তিনি ছাত্রছাত্রীদের সজাগ রাখেন। তিনি তাদের আত্মবিশ্বাসী এবং চালাক-চতুর করে তোলেন। প্রত্যেকের মাঝেই মূল্যবান কিছু থাকে। একজন ভালো শিক্ষক প্রত্যেক ছাত্রের মধ্যে সুপ্ত সম্ভাবনা উদ্ঘাটন করেন।
এইচএসসি অনুবাদ ময়মনসিংহ বোর্ড ২০২৩

এইচএসসি অনুবাদ যশোর বোর্ড ২০২৩
Our total environment influences our life and our way of our living. The main elements of human environment are men, animals, plants, soil, air and water. There are relationships between these elements. When there relationships are disturbed, life becomes difficult or impossible.
বঙ্গানুবাদ:
আমাদের সমগ্র পরিবেশ আমাদের জীবন এবং জীবনধারণের পদ্ধতির ওপর প্রভাব বিস্তার করে। আমাদের পরিবেশের প্রধান উপাদানগুলো হলো মানুষ, প্রাণী, গাছপালা, মাটি, বাতাস ও পানি। এ সকল উপাদানের মধ্যে সম্পর্ক রয়েছে। যখন এদের মধ্যকার সম্পর্ক বিঘ্নিত হয় তখন জীবন কষ্টসাধ্য ও অসম্ভব হয়ে পড়ে। পরিবেশকে রক্ষার মাধ্যমে মানুষ স্বাস্থ্যকর ও সুখী জীবন নিশ্চিত করতে পারে।
এইচএসসি অনুবাদ রাজশাহী বোর্ড ২০২৩
Books are man’s best companion in life. You must have very good friends but you cann’t get them when you need them. But books are always ready to by your side. Some books may make you laugh; some other may give you much pleasure. So, we cannot be complete without books.
বঙ্গানুবাদ:
বই হলো মানুষের জীবনের উত্তম সঙ্গী। তোমার অবশ্যই অনেক ভালো বন্ধু থাকতে পারে কিন্তু তোমার প্রয়োজনের সময় তুমি তাদের নাও পেতে পারো। তারা তোমার সঙ্গে সুন্দরভাবে কথা নাও বলতে পারে। তাদের মধ্যে দু-একজন মন্দও হতে পারে এবং তোমার অনেক ক্ষতি করতে পারে। কিন্তু বই সর্বদা তোমার পাশে থাকার জন্য প্রস্তুত। কিছু বই তোমাকে হাসাতে পারে, আবার কিছু বই তোমাকে বেশ আনন্দও দিতে পারে। তাই বই ছাড়া আমরা পূর্ণতা লাভ করতে পারি না।
এইচএসসি অনুবাদ সিলেট বোর্ড ২০২৩
In the modern world women have proved that they can go ahead with men shoulder to shoulder. It is not that their only duty is to serve as a mother and wife. They have many things to do their remain many ways open for them. They can work in office, schools, colleges and universities. They have formed a great asset for the nation.
বঙ্গানুবাদ :
আধুনিক বিশ্বে নারীরা প্রমাণ করেছেন যে তাঁরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারেন। এটা এমন নয় যে, তাঁদের কর্তব্য শুধু মা ও স্ত্রী হিসেবে সেবা করা। তাঁদের সেখানে অনেক কিছু করার আছে, তাঁদের জন্য অনেক পথ খোলা থাকছে। তাঁরা বিভিন্ন দাপ্তর, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কাজ করতে পারেন। তাঁরা জাতির জন্য একটি বড়ো সম্পদ তৈরি করেছেন।
এইচএসসি অনুবাদ কুমিল্লা বোর্ড ২০২২
Time is very precious. It should not be neglected. The man who makes good use of time is sure to succed. All the famous persons of the world made use of time. We should follow them.
বঙ্গানুবাদ:
সময় অতি মূল্যবান। একে অবহেলা করা অনুচিত। যে ব্যক্তি সময়ের সদ্ব্যবহার করে, সে অবশ্যই সফল হয়। বিশ্বের খ্যাতিমান ব্যক্তিরা সময়ের সদ্ব্যবহার করেছেন। আমাদের উচিত তাঁদের অনুসরণ করা।
এইচএসসি অনুবাদ চট্টগ্রাম বোর্ড ২০২২
He who loves his country is a patriot. The patriots love their country more dearly than their lives. They are ready to lay down their lives for the welfare of their country. Everybody honours them. They live even after their death.
বঙ্গানুবাদ :
যিনি নিজের দেশকে ভালোবাসেন তিনিই দেশপ্রেমিক। দেশপ্রেমিকরা নিজের জীবনের চেয়েও দেশকে বেশি ভালোবাসেন। দেশের কল্যাণের জন্য তাঁরা তাঁদের জীবন দিতেও প্রস্তুত। সকলেই তাঁদের সম্মান করে। মৃত্যুর পরও তাঁরা বেঁচে থাকেন।
এইচএসসি অনুবাদ ঢাকা বোর্ড ২০২২

এইচএসসি অনুবাদ দিনাজপুর বোর্ড ২০২২
Bengali language has a glorious tradition. In this country, students and people laid down their lives to keep the honour of our Language. Those martyrs are pride of our nation and history.
বঙ্গানুবাদ:
বাংলা ভাষার রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য। এদেশে ছাত্র-জনতা আমাদের ভাষার মান রাখতে জীবন দিয়েছে। সকল শহিদ আমাদের ইতিহাস ও জাতির গর্ব।
এইচএসসি অনুবাদ বরিশাল বোর্ড ২০২২
Nothing is useless in the world. Even the commonest things we see around us have also their uses. The rocks we have frequented, may hide a rich mine. A divine intention underlines creation. There is nothing low, nothing mean.
বঙ্গানুবাদ:
পৃথিবীতে কোনোকিছুই ফেলনা নয়। এমনকি আমাদের চারপাশের সবচেয়ে সাধারণ জিনিসগুলোরও উপযোগিতা রয়েছে। যে পাথুরে শিলায় আমরা ঘোরাঘুরি করি, তার নিচেই হয়তো লুকানো থাকে সমৃদ্ধ খনি। সৃষ্টির পেছনে থাকে দৈব অভিপ্রায়। কোনোকিছুই হীন নয়, নগণ্য নয়।
এইচএসসি অনুবাদ ময়মনসিংহ বোর্ড ২০২২
Time is very valuable. To negleet it is not proper. The success of the man who makes the right use of his time is inevitable. All the famous men of the world have made the right use of time. We should follow them.
বঙ্গানুবাদ:
সময় অতি মূল্যবান। একে অবহেলা করা অনুচিত। যে ব্যক্তি সময়ের সদ্ব্যবহার করে, সে অবশ্যই সফল হয়। বিশ্বের খ্যাতিমান ব্যক্তিরা সময়ের সদ্ব্যবহার করেছেন। আমাদের উচিত তাঁদের অনুসরণ করা।
এইচএসসি অনুবাদ যশোর বোর্ড ২০২২
Our life is short. But we have to do many things. Human life is nothing but the collection of moments. So we must not spend a single moment in vain. To kill time is to shorten life.
বঙ্গানুবাদ:
আমাদের জীবন ক্ষণিকের। কিন্তু আমাদের অনেক কিছুই করতে হবে। মানবজীবন মুহূর্তের সমধি ছাড়া কিছুই নয়। সুতরাং একটি মুহূর্তও অনর্থক অতিবাহিত করা আমাদের উচিত নয়। সময় নষ্ট করা মানে জীবনকে সংকুচিত করা।
এইচএসসি অনুবাদ রাজশাহী বোর্ড ২০২২
Nothing is useless in the world. Even the commonest things we see around us have also their uses. The rocks we have frequented, may hide a rich mine. A divine intention underlines creation. There is nothing low, nothing mean.
বঙ্গানুবাদ:
পৃথিবীতে কোনোকিছুই ফেলনা নয়। এমনকি আমাদের চারপাশের সবচেয়ে সাধারণ জিনিসগুলোরও উপযোগিতা রয়েছে। যে পাথুরে শিলায় আমরা ঘোরাঘুরি করি, তার নিচেই হয়তো লুকানো থাকে সমৃদ্ধ খনি। সৃষ্টির পেছনে থাকে দৈব অভিপ্রায়। কোনোকিছুই হীন নয়, নগণ্য নয়।
এইচএসসি অনুবাদ সিলেট বোর্ড ২০২২
Bengali language has a glorious tradition. In this country, students and people laid down their lives to keep the honour of our Language. Those martyrs are pride of our nation and history.
বঙ্গানুবাদ:
বাংলা ভাষার রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য। এদেশে ছাত্র-জনতা আমাদের ভাষার মান রাখতে জীবন দিয়েছে। সকল শহিদ আমাদের ইতিহাস ও জাতির গর্ব।
এইচএসসি অনুবাদ কুমিল্লা বোর্ড ২০১৯
The aim of education is to make a man fully fit for himself and the society. It means to develop the whole man, his body, mind and soul. It is education which aims at providing a child with opportunities so that it can bring to light its all latent qualities. An educated man should be gentle, polite thoughtful, creative, kind, respectful, sympathetic and co-operative. So all of us should try our best to be educated and to serve humanity and the state. Beacuse if education develops no spiritual and moral values, it has no value at all.
বঙ্গানুবাদ:
শিক্ষার উদ্দেশ্য একজন মানুষকে তার নিজের এবং সমাজের জন্য সম্পূর্ণ উপযোগী করে গড়ে তোলা। এটি শরীর, মন ও আত্মা দ্বারা গঠিত একজন পরিপূর্ণ মানুষের উন্নয়ন বোঝায়। এটিই শিক্ষা যা শিশুদের সুযোগ প্রদান করে যেন সে তার সুপ্ত সকল গুণকে আলোকিত করতে পারে। একজন শিক্ষিত মানুষের ভদ্র, ভাবুক, সৃষ্টিশীল, দয়ালু, শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল এবং সহযোগী হওয়া উচিত। শিক্ষা যদি আত্মিক সৌন্দর্য সৃষ্টি করতে না পারে তবে তার কোনো মূল্য নেই।
এইচএসসি অনুবাদ চট্টগ্রাম বোর্ড ২০১৯
Man cannot live alone. So he likes to keep company. He cannot do without the help of other even for a day. For this reason men have been living together for many days. This is called social life. None can go according to this sweet will in society.
ববঙ্গানুবাদ :
মানুষ একাকী জীবনযাপন করতে পারে না। তাই সে সঙ্গী রাখতে পছন্দ করে। অন্যের সাহায্য ছাড়া একদিনও সে চলতে পারে না। এ কারণেই মানুষ বহু দিন থেকে একত্রে বসবাস করে আসছে। একেই বলে সমাজজীবন। সমাজে কেউ তার খেয়াল-খুশিমতো চলতে পারে না।
এইচএসসি অনুবাদ ঢাকা বোর্ড ২০১৯
Punctuality is to be cultivated and formed into a habit. The quality is to be acquired through all our works from our boyhood. Boyhood is the seed-time. The habit formed at this time will continue all through our live. Everything at right time should be our motto.
=>বঙ্গানুবাদ:
সময়ানুবর্তিতার চর্চা করতে হবে এবং এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। আমাদের শৈশবকাল থেকেই বিভিন্ন কাজের মধ্য দিয়ে তা অর্জন করতে হবে। শৈশবকাল বীজ বপনের সময়। এ সময়ে গঠিত অভ্যাসই জীবনব্যাপী চলমান থাকবে। ‘সবকিছু যথাসময়ে’- এটাই আমাদের মূলমন্ত্র হওয়া উচিত।
এইচএসসি অনুবাদ দিনাজপুর বোর্ড ২০১৯
Trees are our friends. It helps us in different ways. It gives us Shade, food, fuel, medicine and oxygen. Trees make our environment beautiful. Trees are our valuable wealth. It is very much necessary to make afforestation programme successful.
বঙ্গানুবাদ:
গাছ আমাদের বন্ধু। গাছ আমাদের নানাভাবে সহায়তা করে। গাছ আমাদের ছায়া, খাদ্য, জ্বালানি, ঔইং ও অক্সিজেন যোগায়। গাছ/বৃক্ষলতা আমাদের পরিবেশকে রমণীয় করে তোলে। গাছ আমাদের মূল্যবান সম্পদ। (তাই) বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে তোলা খুবই জরুরি/গুরুত্বপূর্ণ।
এইচএসসি অনুবাদ বরিশাল বোর্ড ২০১৯
Family is the first school where the child learns his lessons, The first lessons are very essential for developing his mind. He sees, hears and begins to lern in his family, Family builds his character. In a good family honest and healthy men are made.
বঙ্গানুবাদ:
পরিবার হলো শিশুর প্রথম স্কুল/বিদ্যালয় যেখানে সে বিভিন্ন বিষয়ে শিক্ষালাভ করে। শিশুর মানস গঠনের জন্য প্রথম দিকের শিক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরিবারেই শিশু নানা কিছু দেখে, শোনে ও শিখতে শুরু করে। পরিবার গড়ে তোলে তার চরিত্র। একটি ভালো পরিবারেই সৎ ও স্বাস্থ্যবান মানুষ গড়ে ওঠে।
এইচএসসি অনুবাদ যশোর বোর্ড ২০১৯
A good teacher is one of the most important people in any country. Bangladesh needs good teachers. A good teacher makes lesson interesting. He discovers the treasure hidden inside each student.
বঙ্গানুবাদ:
একজন ভালো শিক্ষক যেকোনো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অন্যতম। বাংলাদেশে ভাল শিক্ষকের প্রয়োজন রয়েছে। একজন ভালো শিক্ষক পাঠকে আকর্ষণীয় করে তোলেন। তিনি প্রত্যেক ছাত্রের মধ্যে সুপ্ত সম্ভাবনা উদ্ঘাটন করেন।
এইচএসসি অনুবাদ রাজশাহী বোর্ড ২০১৯
Shaheed Minar is the symbol of our love and sincerity for supreme sacrifice of our language martyrs. It is located in front of Dhaka Medical College. Hamidur Rahaman a famous architect designed this significant monument. Its vertical lines symbolize the manifestations of inner strength. The four columns on both sides of the centeral structure reflect the balance and harmony of united stand. Today, It has become a part of our political as well as cultural achievement and national source of inspiration.
বঙ্গানুবাদ:
ভাষা আন্দোলনের শহিদদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি আমাদের ভালোবাসা ও আন্তরিকতার প্রতীক শহিদ মিনার। এটি ঢাকা মেডিকেল কলেজের সামনে অবস্থিত। প্রখ্যাত স্থপতি হামিদুর রহমান এই গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধটির নকশা করেন। এর উল্লম্ব রেখাগুলি মানুষের অন্তর্নিহিত শক্তির প্রতীক। কেন্দ্রীয় কাঠামোর দুপাশের চারটি স্তম্ভ ঐক্যবদ্ধ অবস্থানের মধ্যে ভারসাম্য ও সুসঙ্গতিকে তুলে ধরেছে। শহিদ মিনার আজ আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক অর্জনের অংশ এবং জাতীয় উদ্দীপনার উৎস হয়ে উঠেছে।
এইচএসসি অনুবাদ সিলেট বোর্ড ২০১৯
We should bear the courage to say the right thing. We need not fear men nor care for what others think of us. So long as our purpose is honest. God will be on our side. And with this help, we shall be able to encourage the weak. Thus we shall be able to march in life and search its goal.
বঙ্গানুবাদ:
আমাদের সত্য কথা বলার সাহস থাকা উচিত। মানুষকে ভয় পাওয়ার কিংবা অন্যরা আমাদের সম্পর্কে কী চিন্তা করে, তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। যতক্ষণ পর্যন্ত আমাদের উদ্দেশ্য সৎ থাকবে ততক্ষণ সৃষ্টিকর্তা আমাদের পাশে থাকবেন এবং তাঁর সহায়তায় আমরা দুর্বলদের অনুপ্রাণিত করতে সমর্থ হব। এভাবে আমরা জীবনে এগিয়ে যেতে সক্ষম হব এবং জীবনের লক্ষ্য অনুসন্ধান করতে পারব।
এইচএসসি অনুবাদ সকল বোর্ড ২০১৮
Patriotism is a very noble virtue. Its means love for one’s country. A person who loves his/her country more than anything else is called a patriot. Patriotism inspires a man to do everything just and fair for the wellbeing and betterment of the country. It is the invaluable quality that impels a man to sacrifice his own interest, comfort, pleasure and even his life for the sake of his/her country. To a true patriot mother and the motherland are the same.
বঙ্গানুবাদ:
দেশপ্রেম একটি খুব উন্নত চারিত্রিক গুণ। এটা একজনের দেশের প্রতি ভালোবাসা বোঝায়। একজন মানুষ যখন যেকোনো কিছুর চেয়ে তার দেশকে বেশি ভালোবাসে তখন তাকে দেশপ্রেমিক বলে। দেশপ্রেম একজন মানুষকে দেশের ভালো ও উন্নতির জন্য ন্যায়সংগত ও ন্যায্য সবকিছু করতে অনুপ্রাণিত করে। এটি এমন একটি মূল্যবান গুণ, যা মানুষকে তার নিজের স্বার্থ, আরাম, আনন্দ, এমনকি নিজের জীবনও দেশের জন্য উৎসর্গ করতে অনুপ্রাণিত করে। একজন যথার্থ দেশপ্রেমিকের কাছে মা ও মাতৃভূমি সমার্থক।
কুমিল্লা বোর্ড ২০১৭
Walking is the best suited to all kinds of health. Both the young and the old can walk and help their bodies make active as long as they live. On the other hand, gymnastic exercises are best suited to young people only. However, today most doctors advise some patients, suffering from particular diseases, for jogging.
বঙ্গানুবাদ:
হাঁটা সবরকম স্বাস্থ্যের জন্যই উপযোগী। তরুণ ও বয়স্ক মানুষ উভয়েই হাঁটতে পারে এবং এর দ্বারা তাদের শরীর জীবনভর সক্রিয় রাখতে পারে। অন্যদিকে, শারীরিক কসরতযুক্ত ব্যায়ামগুলো শুধু তরুণদের জন্য উপযোগী। যাহোক, আজকাল অধিকাংশ ডাক্তারই কিছু বিশেষ রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে মৃদুবেগে দৌড়ানোর পরামর্শ দেন।
চট্টগ্রাম বোর্ড ২০১৭
A good teacher is one of the most, important people in any country. Bangladesh needs gond teachers. A good teacher makes lessons interesting. He keeps pupils and students awake. He also makes them confident and proves them clever. Everybody has something valuable in him. A good teacher discovers the treasure hidden inside each student.
বঙ্গানুবাদ:
একজন ভালো শিক্ষক যেকোনো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অন্যতম। বাংলাদেশে ভাল শিক্ষকের প্রয়োজন রয়েছে। একজন ভালো শিক্ষক পাঠকে আকর্ষণীয় করে তোলেন। তিনি ছাত্রছাত্রীদের সজাগ রাখেন। তিনি তাদের আত্মবিশ্বাসী এবং চালাক-চতুর করে তোলেন। প্রত্যেকের মাঝেই মূল্যবান কিছু থাকে। একজন ভালো শিক্ষক প্রত্যেক ছাত্রের মধ্যে সুপ্ত সম্ভাবনা উদ্ঘাটন করেন।
ঢাকা বোর্ড ২০১৭
Bangladesh is now a free country. She suffered much during the last twenty five years. But for her, the days of suffering are over. She is going to enter into an age of great prosperity. The golden land of Bangladesh will again be flowing with milk and honey.
বঙ্গানুবাদ:
বাংলাদেশ এখন একটি স্বাধীন দেশ। গত পঁচিশ বছর তাকে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু এখন তার কষ্টের দিন শেষ হয়েছে। সে এখন সমৃদ্ধির দুয়ারে পদার্পণ করতে যাচ্ছে। বাংলাদেশের স্বর্ণভূমি আবারো সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে।
দিনাজপুর বোর্ড ২০১৭
The life of a student is a life of preparation, preparation for the struggle of life. To make him well fitted for the struggle, education is necessary. Students of today will lead the nation tomorrow. But if their education is not complete, would they be able to lead the country to peace and prosperity?
বঙ্গানুবাদ: ছাত্রজীবন প্রস্তুতি গ্রহণের সময়, এই প্রস্তুতি জীবনযুদ্ধের জন্য প্রস্তুতি। জীবনযুদ্ধের জন্য তাকে যোগ্য করে তুলতে শিক্ষা অপরিহার্য। আজকের ছাত্ররাই আগামী দিনে জাতির নেতৃত্ব দেবে। কিন্তু তাদের শিক্ষালাভ পূর্ণাঙ্গ না হলে তারা কি দেশকে শান্তি ও সমৃদ্ধির দিকে পরিচালিত করতে সক্ষম হবে?
বরিশাল বোর্ড ২০১৭
Bangladesh is the land of our birth. The blue sky and the fresh air of this land are very dear to us. It is our duty to build up our dear Bangladesh. It is our sacred duty. If we do our respective duties, then only our country will make progress.
বঙ্গানুবাদ:
বাংলাদেশ আমাদের জন্মভূমি। এ দেশের নীল আকাশ আর নির্মল বাতাস আমাদের খুবই প্রিয়। আমাদের প্রিয় বাংলাদেশকে গড়ে তোলা আমাদের কর্তব্য। এটা আমাদের পবিত্র দায়িত্ব। যদি আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করি তবেই আমাদের দেশ উন্নত হবে।
যশোর বোর্ড ২০১৭
A patriot is a man who loves his country, works for it, and is willing to fight and die for it. Every soldier is bound to do his duty, but the best soldiers do more than this. They risk their lives because they love the country. They are the best friends of the people.
বঙ্গানুবাদ:
যে ব্যক্তি নিজের দেশকে ভালোবাসে, দেশের জন্যে কাজ করে এবং দেশের জন্য যুদ্ধ করতে ও জীবন দিতে প্রস্তুত সেই দেশপ্রেমিক। প্রত্যেক সৈন্যই তার কর্তব্য সম্পাদনে বাধ্য, কিন্তু শ্রেষ্ঠ সৈনিকেরা এর চেয়ে বেশি কিছু করে থাকে। দেশকে ভালোবাসে বলেই তারা জীবনের ঝুঁকি নেয়। তারা জনগণের সর্বোত্তম বন্ধু।
রাজশাহী বোর্ড ২০১৭
We are social beings and have to consider the effect of our behaviour on others. There are two terms to describe our social behaviour ‘etiquette’ and ‘manners’. ‘Etiquette’ means the rules of correct behaviour in society. The word ‘manners’ means the behaviour to be polite in particular society or culture. No one likes a bad-mannered person.
বঙ্গানুবাদ:
আমরা সামাজিক জীব আর তাই অন্যের ওপর আমাদের আচরণের প্রভাবের দিকটি বিবেচনায় রাখতে হয়। আমাদের সামাজিক আচরণ দুটি দিক দিয়ে প্রকাশ করা যায়- শিষ্টাচার ও আচরণবিধি। শিষ্টাচার বলতে বোঝায় সমাজে উপযুক্ত ব্যবহারের নিয়মকানুন। আর আচরণবিধি হলো বিশেষ সমাজ বা সংস্কৃতিতে মার্জিত ব্যবহারের দিকটি। অমার্জিত আচরণ করা ব্যক্তিকে কেউ পছন্দ করে না।
সিলেট বোর্ড ২০১৭
Many people put off for tomorrow the work they can do today. Students also very often put off their class lessons for tomorrow. Nothing is more injurious than this habit. Men do not know what will happen tomorrow! A lot of troubles and dangers may come and upset everything.
বঙ্গানুবাদ:
অনেকেই যে কাজ আজ করতে পারে তা আগামীকালের জন্য রেখে দেয়। ছাত্ররাও অনেক সময় তাদের ক্লাসের পড়া আগামীকালের জন্য ফেলে রাখে। এ অভ্যাসের চেয়ে ক্ষতিকর আর কিছু নেই। মানুষ জানে না আগামীকাল কী ঘটবে! অনেক অসুবিধা ও বিপদ আসতে পারে এবং সব এলোমেলো করে দিতে পারে।
কুমিল্লা বোর্ড ২০১৬
The great advantage of early rising is the good start. It gives in our day’s work. The early riser has done huge quantity of hard work before other men have got out of bed. In early morning the mind is fresh and there are fewer disturbances. So the work done at that time is generally well done. By beginning so early, he knows that he has plenty of time to do all the work thoroughly. He is not, therefore, tempted to hurry over any part of it.
বঙ্গানুবাদ:
ভোরে ঘুম থেকে ওঠার বড়ো সুবিধা হলো- তা আমাদের দিনের কাজে শুভ সূচনা করে। যে ভোরবেলায় ওঠে সে অন্যেরা বিছানা ছেড়ে ওঠার আগেই অনেক কাজ সেরে ফেলে। প্রাতঃকালে মন সতেজ থাকে এবং গোলমাল কম থাকে। কাজেই এ সময় কোনো কাজ করলে সাধারণত তা সুসম্পন্ন হয়ে থাকে। যে খুব ভোরে কাজ শুরু করে, সে জানে তার কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করার মতো প্রচুর সময় তার আছে। তাই কাজের কোনো অংশে তাকে তাড়াহুড়া করতে হয় না।
চট্টগ্রাম বোর্ড ২০১৬
Man is the architect of his own life. If he makes proper division of his time and does his duties accordingly, he is sure to prosper in life. But, if he does otherwise, he is sure to repent when it is too late and he will have to drag a miserable existence from day to day.
বঙ্গানুবাদ:
মানুষ নিজেই তার জীবনের স্থপতি। সে যদি তার সময়কে সঠিকভাবে ভাগ করে নেয় এবং সেই অনুসারে নিজ কর্তব্য সম্পন্ন করে, তবে সে নিঃসন্দেহে জীবনে উন্নতি করবে। কিন্তু সে যদি অন্যথা করে তবে তাকে অনুতাপ করতেই হবে। তখন তার হাতে আর সময় থাকবে না এবং তাকে একটি দুর্দশাগ্রস্ত অস্তিত্ব দিন দিন বয়ে বেড়াতে হবে।
ঢাকা বোর্ড ২০১৬
Books are men’s best companion in life. You must have very good friends but you may not get them when you need them. They may not speak gently to you. One or two may prove false and do you much harm. But books are always ready to be by your side. Some books may make you laugh, Some others may give you much pleasure. So, we cannot be complete without books.
বঙ্গানুবাদ:
বই হলো মানুষের জীবনের উত্তম সঙ্গী। তোমার অবশ্যই অনেক ভালো বন্ধু থাকতে পারে কিন্তু তোমার প্রয়োজনের সময় তুমি তাদের নাও পেতে পারো। তারা তোমার সঙ্গে সুন্দরভাবে কথা নাও বলতে পারে। তাদের মধ্যে দু-একজন মন্দও হতে পারে এবং তোমার অনেক ক্ষতি করতে পারে। কিন্তু বই সর্বদা তোমার পাশে থাকার জন্য প্রস্তুত। কিছু বই তোমাকে হাসাতে পারে, আবার কিছু বই তোমাকে বেশ আনন্দও দিতে পারে। তাই বই ছাড়া আমরা পূর্ণতা লাভ করতে পারি না।
দিনাজপুর বোর্ড ২০১৬
Home is the first school where the child learns his first lessons. The first lessons are very important for the development of his mind. He sees, hears and begins to learn at home. It is home that builds his character. In a good home honest and healthy men are made.
বঙ্গানুবাদ:
গৃহ শিশুর প্রথম পাঠশালা যেখানে সে তার প্রথম পাঠ শেখে। তার মানসিক উন্নয়নে এই প্রথম পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে দেখে, শোনে এবং এভাবেই গৃহে শিখতে আরম্ভ করে। গৃহ হলো সেই জায়গা যা তার চরিত্র গঠন করে। একটি আদর্শ গৃহই সৎ ও স্বাস্থ্যবান মানুষ তৈরি করে।
বরিশাল বোর্ড ২০১৬
Can you say why Bangladesh came out victorious in this war? There are two Reasons. First, the people of Bangladesh believed that they fought for freedom of the nation. They fought in the name of the freedom of our homeland Bangladesh. The Pakistanis were defeated because they wanted to take the country of others. Second, we had a very great leader.
বঙ্গানুবাদ:
বলতে পারো কেন বাংলাদেশ এই যুদ্ধে বিজয়ী হয়েছিল? এর দুটি কারণ আছে। প্রথমত, বাংলাদেশের মানুষ বিশ্বাস করেছিল যে তাঁরা জাতির স্বাধীনতার জন্য যুদ্ধ করছেন। তাঁরা আমাদের মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার নামে যুদ্ধ করেছিল। পাকিস্তানিরা পরাজিত হয়েছিল। কারণ তারা অন্যের দেশ দখল করতে চেয়েছিল। দ্বিতীয়ত, আমাদের একজন মহান নেতা ছিলেন।
যশোর বোর্ড ২০১৬
Health is wealth. The sound condition of body means health. A good health is a guarantee for happiness. A healthy poor man is more happy than a sick wealthy man. A healthy man is an asset to his family. A sick man on the other hand, is liability to all.
বঙ্গানুবাদ:
স্বাস্থ্যই সম্পদ। শারীরিক সুস্থতার নামই স্বাস্থ্য। ভালো স্বাস্থ্য সুখের নিশ্চয়তা। একজন স্বাস্থ্যবান দরিদ্র ব্যক্তি একজন রুগ্ণ ধনী ব্যক্তি অপেক্ষা অধিকতর সুখী। একজন স্বাস্থ্যবান মানুষ তার পরিবারের সম্পদ। পক্ষান্তরে রুগ্ণ ব্যক্তি সকলের কাছে বোঝাস্বরূপ।
রাজশাহী বোর্ড ২০১৬
The aim of education is to make a man fully fit for himself and the society. It means to develop the whole man, his body, mind and soul. It is education which aims at providing a child with opportunities so that it can bring to light its all latent qualities. An educated man should be gentle, polite thoughtful, creative, kind, respectful, sympathetic and co-operative. So all of us should try our best to be educated and to serve humanity and the state. Beacuse if education develops no spiritual and moral values, it has no value at all.
বঙ্গানুবাদ:
শিক্ষার উদ্দেশ্য একজন মানুষকে তার নিজের এবং সমাজের জন্য সম্পূর্ণ উপযোগী করে গড়ে তোলা। এটি শরীর, মন ও আত্মা দ্বারা গঠিত একজন পরিপূর্ণ মানুষের উন্নয়ন বোঝায়। এটিই শিক্ষা যা শিশুদের সুযোগ প্রদান করে যেন সে তার সুপ্ত সকল গুণকে আলোকিত করতে পারে। একজন শিক্ষিত মানুষের ভদ্র, ভাবুক, সৃষ্টিশীল, দয়ালু, শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল এবং সহযোগী হওয়া উচিত। শিক্ষা যদি আত্মিক সৌন্দর্য সৃষ্টি করতে না পারে তবে তার কোনো মূল্য নেই।
সিলেট বোর্ড ২০১৬
Books are men’s best companion in life. You must have very good friends but you may not get them when you need them. They may not speak gently to you. One or two may prove false and do you much harm. But books are always ready to be by your side. Some books may make you laugh, Some others may give you much pleasure. So, we cannot be complete without books.
বঙ্গানুবাদ:
বই হলো মানুষের জীবনের উত্তম সঙ্গী। তোমার অবশ্যই অনেক ভালো বন্ধু থাকতে পারে কিন্তু তোমার প্রয়োজনের সময় তুমি তাদের নাও পেতে পারো। তারা তোমার সঙ্গে সুন্দরভাবে কথা নাও বলতে পারে। তাদের মধ্যে দু-একজন মন্দও হতে পারে এবং তোমার অনেক ক্ষতি করতে পারে। কিন্তু বই সর্বদা তোমার পাশে থাকার জন্য প্রস্তুত। কিছু বই তোমাকে হাসাতে পারে, আবার কিছু বই তোমাকে বেশ আনন্দও দিতে পারে। তাই বই ছাড়া আমরা পূর্ণতা লাভ করতে পারি না।
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)