Sworodhoni, Poricched 6 Bangla 2nd SSC/Dakhil 2026/27
স্বরধ্বনি: বাংলা ভাষায় অর্ধস্বর ও দ্বিস্বর কয়টি, অনুনাসিকতা বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
স্বরধ্বনি: ১ম ধাপ
১. উচ্চারণের সময়ে কী অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয় —
=>জিভের উচ্চতা অনুযায়ী, জিভের
২. স্বরধ্বনি উচ্চারণে কয়টি বিষয় খেয়াল রাখতে হয়?
=>৩টি। জিভের অবস্থান, উচ্চতা এবং ঠোঁটের উন্মুক্তি
৩. উচ্চারণের সময়ে জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি কয়ভাগে বিভক্ত?
=>চার ভাগে।
যথা:
উচ্চ স্বরধ্বনি => ই, উ,
উচ্চ-মধ্য স্বরধ্বনি =>এ, ও,
নিম্ন-মধ্য স্বরধ্বনি =>অ্যা, অ,
নিম্ন স্বরধ্বনি =>আ।
৪. উচ্চ স্বরধ্বনি কোনগুলো?
=> ই, উ।
৫. উচ্চ-মধ্য স্বরধ্বনি কোনগুলো?
=>এ, ও।
৬. নিম্ন-মধ্য স্বরধ্বনি কোনগুলো?
=>অ্যা, অ।
৭. নিম্ন স্বরধ্বনি কোনগুলো?
=>আ।
৮. কোন স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ উপরে ওঠে–
=>উচ্চ স্বরধ্বনি
৯. কোন স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ নিচে নামে–
=>নিম্ন স্বরধ্বনি
১০. জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত–
=>তিন ভাগে বিভক্ত
যথা:
সম্মুখ স্বরধ্বনি =>ই, এ, অ্যা;
মধ্য স্বরধ্বনি =>আ;
পশ্চাৎ স্বরধ্বনি =>অ, ও, উ।
১১. সম্মুখ স্বরধ্বনি কোনগুলো?
=>ই, এ, অ্যা।
১২. মধ্য স্বরধ্বনি কোনগুলো?
=>আ।
১৩. পশ্চাৎ স্বরধ্বনি কোনগুলো?
=>অ, ও, উ।
১৪. কোন স্বরধ্বনির বেলায় জিভ সামনের দিকে উঁচু বা নিচু হয়?
=>সম্মুখ স্বরধ্বনি।
১৫. কোন স্বরধ্বনির বেলায় জিভ পিছনের দিকে উঁচু বা নিচু হয়–
=>পশ্চাৎ স্বরধ্বনি
১৬. স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত–
=>চার ভাগে।
যথা:
সংবৃত =>ই, উ,
অর্ধ-সংবৃত =>এ, ও,
অর্ধ-বিবৃত =>অ্যা, অ,
বিবৃত =>আ।
১৭. সংবৃত স্বরধ্বনি কোনগুলো?
=>ই, উ।
১৮. অর্ধ-সংবৃত স্বরধ্বনি কোনগুলো?
=>এ, ও।
১৯. অর্ধ-বিবৃত স্বরধ্বনি কোনগুলো?
=>অ্যা, অ
২০. বিবৃত স্বরধ্বনি কোনগুলো?
=>আ।
২১. কোন স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কম খোলে–
=>সংবৃত স্বরধ্বনি
২২. কোন স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট বেশি খোলে–
=>বিবৃত স্বরধ্বনি

মৌলিক ও অনুনাসিক স্বরধ্বন: ২য় ধাপ
২৩. কোন স্বরধ্বনিগুলো উচ্চারণের সময়ে বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে এবং কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে–
=>মৌলিক স্বরধ্বনি।
২৪. কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়েও বের হয়?
=>অনুনাসিক স্বরধ্বনি।
২৫. স্বরধ্বনির অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপরে কোন চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে?
=>চন্দ্রবিন্দু (ঁ)।
২৬. মৌলিক স্বরধ্বনি কোনগুলো?
=>৭টি। যথা: ই, এ, অ্যা, আ, অ, ও, উ,
২৭. অনুনাসিক স্বরধ্বনি কোনগুলো?
=>৭টি। যথা: ইঁ, এঁ, অ্যাঁ, আঁ, অঁ, ওঁ, উঁ,
৩য় ধাপ: অর্ধস্বরধ্বনি
২৮. কোন স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না?
=>অর্ধস্বরধ্বনি।
২৯. বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কয়টি?
=>চারটি। যথা: ই, এ, উ, ও।
৩০. উচ্চারণ করার সময়ে টেনে দীর্ঘ করা যায়–
=>পূর্ণ স্বরধ্বনি।
***পূর্ণ স্বরধ্বনি ৭টি। মৌলিক স্বরগুলোই পূর্ণস্বর।
৩১. কোনোভাবেই টেনে দীর্ঘ করা যায় না—
=>অর্ধস্বরধ্বনিকে
৩২. ‘চাই’ শব্দে কয়টি স্বরধ্বনি আছে–
=> আ এবং ই। এখানে ‘আ’ হলো পূর্ণ স্বরধ্বনি, ‘ই্ হলো অর্ধস্বরধ্বনি।
৪র্থ ধাপ: দ্বিস্বরধ্বনি
৩৩. পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে কোন স্বরধ্বনি হয়?
=>দ্বিস্বরধ্বনি।
৩৪. বাংলা বর্ণমালায় কয়টি দ্বিস্বরধ্বনি আছে?
=>দুটি, যথা: ঐ এবং ঔ।
***বাংলা ভাষায় দ্বিস্বরধ্বনি রয়েছে–
=>২৫টি।
দ্বিস্বরধ্বনির কিছু উদাহরণ:
(আই): তাই, নাই
(এই): সেই, নেই
(আও্): যাও, দাও
(আএ্): খায়, যায়
(উই্): দুই, রুই
(অএ্): নয়, হয়
(ওউ্): মৌ, বউ
(ওই্): কৈ, দই
(এউ্): কেউ, ঘেউ
উল্লেখ্য, দ্বি-স্বরের প্রথম স্বর সবসময় পূর্ণস্বর, আর দ্বিতীয় স্বর অর্ধস্বর।
অ, আ, অ্যা — এই ৩টি স্বর সবসময়/সবজায়গায় পূর্ণস্বর, আর ই, এ, উ, ও — এই চারটি প্রথমে থাকলে পুর্ণস্বর, আর পরে থাকলে অর্ধস্বর।
স্মর্তব্য, (এ)-অর্ধস্বর ধ্বনিটি ‘য়্’ এর মতো হয়ে যায়।
৩৫. ঐ-এর মধ্যে কয়টি ধ্বনি আছে?
=>দুটি। (ওই্)
প্রথমটি পূর্ণ স্বরধ্বনি (ও) এবং
অন্যটি অর্ধস্বরধ্বনি (ই্)।
৩৬. ঔ-এর মধ্যে কয়টি ধ্বনি আছে–
=>দুটি। (ওউ্)
প্রথমটি পূর্ণ স্বরধ্বনি (ও) এবং
অন্যটি অর্ধস্বরধ্বনি (উ্)।

অনুশীলনী প্রশ্ন: ৫ম ধাপ
সঠিক উত্তরে টিক চিহ্ন (√) দাও।
১. উচ্চারণের সময়ে জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়?
ক. উচ্চতা
খ. সম্মুখ
গ. পশ্চাৎ
ঘ. সবগুলোই সঠিক
২. ‘উ’-কার উচ্চারণের সময়ে জিভের অবস্থান-
ক. উচ্চ-সম্মুখ
খ. নিম্ন-সম্মুখ
গ. উচ্চ-পশ্চাৎ
ঘ. নিম্ন-পশ্চাৎ
৩. ‘আ’ উচ্চারণের সময়ে ঠোঁটের উন্মুক্তি কেমন?
ক. সংবৃত
খ. অর্ধ-সংবৃত
গ. বিবৃত
ঘ. অর্ধ-বিবৃত
৪. জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৫. বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কী বোঝাতে?
ক. হ্রস্বম্বর
খ. দীর্ঘস্বর
গ. অনুনাসিকতা
ঘ. ব্যঞ্জনা
৬. যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের বলে-
ক. হ্রস্বম্বর
খ. অর্ধস্বর
গ. দীর্ঘস্বর
ঘ. পূর্ণস্বর
৭. পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলে হয়-
ক. স্বরধ্বনি
খ. মৌলিক স্বরধ্বনি
গ. স্বল্প স্বরধ্বনি
ঘ. দ্বিস্বরধ্বনি
৮. ‘লাউ’ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে?
ক. অ+ই
খ. আ+ই
গ. আ+ এ
ঘ. আ+উ

বোর্ড প্রশ্ন, স্বরধ্বনি, পরিচ্ছেদ ৬
১. জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি কোনগুলো? (ম. বো. ২৪, ব. বো. ২৩)
ক. এ, ও
খ. অ, ও
গ. অ্যা, অ
ঘ. ই, এ
২. ঠোঁট খোলা বা বন্ধ থাকার ভিত্তিতে স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত? (সি. বো. ২৩)
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৩. বিবৃত স্বরধ্বনি কোনটি?
ক. এ
খ. ও
গ. অ
ঘ. আ
৪. মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময়ে বায়ু- (য. বো. ২৪)
ক. শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে
খ. শুধু নাক দিয়ে বেরিয়ে আসে
গ. নাক ও মুখ দিয়ে বেরিয়ে আসে
ঘ. আল জিহ্বায় বাধা পেয়ে মুখ দিয়ে বেরিয়ে আসে
৫. বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কয়টি? (ব. বো. ২৪, চ. বো. ২৩)
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৬. অর্ধস্বরধ্বনির উদাহরণ কোনটি? (?.ব বো. ২৩)
ক. ঐ
খ. ঔ
গ. আ
ঘ. ই
৭. দ্বিস্বরধ্বনি কয়টি? (সি. বো. ২৩)
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
৮. ‘মৌ, বউ’ শব্দের উচ্চারণের মধ্যে কোন কোন স্বরধ্বনি রয়েছে? (রা. বো. ২৩)
ক. আ + ই
খ. আ + উ
গ. ও + উ
ঘ. অ + ই
৯. ‘লাউ’ -এখানে পূর্ণ স্বরধ্বনি কোনটি? (দি. বো. ২৩)
ক. উ
খ. আ
গ. ও
ঘ. এ
১০. ‘চাই’ শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি? (ঢা. বো. ২৪)
ক. ই
খ. আ
গ. চ
ঘ. গ
উত্তরমালা :
১. ঘ, ২. ক, গ, ৩. ঘ, ৪. ক, ৫. গ, ৬. ঘ, ৭. ক, ৮. গ, ৯. খ, ১০. খ
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
