দাখিল ২০২৫ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (মাদ্রাসা বোর্ড)

Madrasah Board 2025 Dakhil Bangla 2nd Paper Question & Solution  

দাখিল পরীক্ষা ২০২৫ বাংলা ২য় পত্র বোর্ড প্রশ্নের বহুনির্বাচনি ও রচনামূলক অংশের টেক্সট ও মূল প্রশ্নের পিডিএফ একসাথে।

মাদ্রাসা বোর্ড ২০২৫ দাখিল পরীক্ষার বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন

নৈর্ব্যক্তিক অভীক্ষা
বাংলা দ্বিতীয় পত্র
নিয়মিত ও অনিয়মিত
সময়-৩০ মিনিট     পূর্ণমান ৩০

বিষয় কোড: ১৩৫
সেট: খ

[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।

১. অনুমোদন, সম্মতি, সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ করা হয় কোন ধরনের আবেগ বাক্যে?

ক. সিদ্ধান্ত আবেগ

খ. সম্বোধন আবেগ

গ. অলংকার আবেগ

ঘ. করুনা আবেগ

২. ‘বচন’ শব্দের অর্থ কী?

ক. বর্ণের ধারণা

খ. শব্দের ধারণা

গ. সংখ্যার ধারণা

ঘ. পদের ধারণা

৩. ঘটমান অতীত কালের উদাহরণ কোনটি?

ক. খুব সকালে ঘুম থেকে উঠতাম

খ. তখন বাতিটা জ্বলে উঠল

গ. সূর্য অস্ত গেল

ঘ. তারা মাঠে খেলছিল

৪. কোন বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে?

ক. সরল

খ. জটিল

গ. যৌগিক

ঘ. মিশ্র

৫. ‘বাবা বাড়িতে আছেন’-এই বাক্যে ‘বাড়িতে’ কোন কারক?

ক. কর্ম

খ. করণ

গ. অপাদান

ঘ. অধিকরণ

৬. ‘জনৈক’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. জন + ঐক

খ. জনো + এক

গ. জনৈ + ক

ঘ. জন + এক

৭. নিত্য নারীবাচক শব্দ কোনটি?

ক. অকৃতদার

খ. সতীন

গ. সন্তান

ঘ. মন্ত্রী

৮. নিচের কোনগুলো ক্রমবাচক সংখ্যা শব্দ?

ক. ১ (এক) ২ (দুই) ৩ (তিন)

খ. প্রথম, দ্বিতীয়, তৃতীয়

গ  ১লা, ২রা. ৩রা

ঘ. আধা, সাড়ে, পোয়া

৯. তৎসম শব্দ কোনটি?

ক. টোপর

খ. গ্রহ

গ.তোপ

ঘ. বাকি

১০. ‘মানুষ’ কোন বিশেষ্যের উদাহরণ?

ক. গুণ-বিশেষ্য

খ. সমষ্টি-বিশেষ্য

গ. নাম-বিশেষ্য

ঘ. জাতি-বিশেষ্য

১১. বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কী?

ক. কুটিল লিপি

খ. ব্রাহ্মী লিপি

গ. বাংলা লিপি

ঘ. শিলা লিপি

১২. বর্ণমালা সংক্রান্ত আলোচনা করা হয় কোন অংশে?

ক. ধ্বনিতত্ত্বে

খ. রূপতত্ত্বে

গ. বাক্যতত্ত্বে

ঘ. অর্থতত্ত্বে

১৩. বাংলা ভাষার সর্বজনগ্রাহ্য লিখিত রূপ কোনটি?

ক. সাধু রীতি

খ. প্রমিত রীতি

গ. কথ্য রীতি

ঘ. আঞ্চলিক রীতি

১৪. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম কী?

ক. কারবর্ণ

খ. অনুবর্ণ

গ. স্বরবর্ণ

ঘ. সংখ্যা বর্ণ

১৫. নিচের কোনটি দন্ত ব্যাঞ্জন?

ক. ক

খ. চ

গ. ট

ঘ. ত

১৬. যে বাক্যের ক্রিয়া-বিশেষ্য বাকোর ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে কী বলে?

ক. কর্তৃবাচ্য

খ. কর্মবাচ্য

গ. ভাববাচ্য

ঘ. কর্মকর্তৃবাচ্য

১৭. কোন যতিচিহ্ন দ্বারা বাক্যে সামান্য বিরতি নির্দেশ করে?

ক. দাঁড়ি (।)

খ. কমা (,)

গ. সেমিকোলন (:)

ঘ. হাইফেন (-)

১৮. চাঁদের প্রতিশব্দ কোনটি?

ক. শশী

খ. আদিত্য

গ. নিশীথিনী

ঘ. সায়র

১৯. ‘তালপাতার সেপাই’ বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?

ক. মোটাসোটা

খ. খেলনা

গ. ছিপছিপে

ঘ. যোদ্ধা

২০. ‘তিরস্কার’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক. ধিক্কার

খ. আবিষ্কার

গ. নিন্দা

ঘ. পুরস্কার

২১. আত্মবাচক সর্বনাম পদ কোনটি?

ক. তুমি

খ. স্বয়ং

গ. সবাই

ঘ. পরস্পর

২২. ‘চালাক’ শব্দটি কোন বিশেষণ পদ?

ক. গুণবাচক

খ. অবস্থাবাচক

গ. ভাববাচক

ঘ. উপাদানবাচক

২৩. কর্তা অন্যকে দিয়ে কাজ করায় কোন ক্রিয়ায়?

ক. সরল ক্রিয়ায়

খ. সংযোগ ক্রিয়ায়

গ. প্রযোজক ক্রিয়ায়

ঘ. যৌগিক ক্রিয়ায়

২৪. ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?

ক. এমন কাজ তোমার দ্বারা হবে না।

খ. কার কাছে গেলে জানা যাবে?

গ. আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা।

ঘ. বহুদিন ধরে অপেক্ষা করে আছি।

২৫. একে অন্যের পরিপূরক হিসেবে কোন যোজক ব্যবহৃত হয়?

ক. সাধারণ যোজক

খ. সাপেক্ষ যোজক

গ. কারণ যোজক

ঘ. বিরোধ যোজক

২৬. কোনটি তাড়িত বাঞ্জনধ্বনির উদাহরণ?

ক. ণ

খ. ড়

গ. শ

ঘ. র

২৭. যে সব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে তাকে কী বলে?

ক. প্রত্যয়

খ. উপসর্গ

গ. অনুসর্গ

ঘ. প্রকৃতি

২৮. পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে এ শব্দাংশকে কী বলে?

ক. লগ্নক

খ. সলগ্নক

গ. বলক

ঘ. নির্দেশক

২৯. ‘প্রকৃষ্ট’ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গ যুক্ত শব্দে?

ক. প্রগতি

খ. প্রকোপ

গ. সুদিন

ঘ. পরাবাস্তব

৩০. অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?

ক. দুঃখ প্রাপ্ত

খ. গোলাভরা

গ. গরুর গাড়ি

ঘ. গাছপাকা

দাখিল ২০২৫ বাংলা ২য় পত্র পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্নের উত্তর মালা

১. ক, ২. গ, ৩. ঘ, ৪. ক, ৫. ঘ, ৬. ঘ, ৭. খ, ৮. ক, ৯. খ, ১০. ঘ,

১১. গ, ১২. ক, ১৩. খ, ১৪. খ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. খ, ১৮. ক, ১৯. গ, ২০. ঘ,

২১. খ, ২২. ক, ২৩. গ, ২৪. ঘ, ২৫. খ, ২৬. খ, ২৭. ক, ২৮. গ, ২৯. ক, ৩০. গ,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সাল থেকে চালুকৃত নতুন বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

এবার মূল প্রশ্নের বহুনির্বাচনি অংশের পিডিএফ দুটি দেখে নাও।

মাদ্রাসা বোর্ডের নৈর্ব্যক্তিক প্রশ্ন ২০২৫ (পৃষ্ঠা ১)
মাদ্রাসা বোর্ডের নৈর্ব্যক্তিক প্রশ্ন ২০২৫ (পৃষ্ঠা ২)

দাখিল বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন (মাদ্রাসা বোর্ড ২০২৫)

দাখিল পরীক্ষা, ২০২৫
বাংলা (রচনামূলক)
দ্বিতীয় পত্র
[নিয়মিত ও অনিয়মিত]

বিষয় কোড: ১৩৫
সময়-২ ঘণ্টা ৩০ মিনিট
পূর্ণমান ৭০

[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়।]

১. অনুচ্ছেদ রচনা কর: ১০

ক. স্বাধীনতা দিবস

অথবা, খ) জাদুঘর।

২. ক. সারাংশ লেখ: ১০

বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু চরিত্র তদপেক্ষাও অধিকতর মূল্যবান। অতএব কেবল বিদ্বান বলিয়াই কোনো লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞানভাণ্ডার পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার সঙ্গ পরিত্যাগ করা শ্রেয়। প্রবাদ আছে যে, কোনো কোনো বিষধর সর্পের মস্তকে মণি থাকে। মণি মূল্যবান পদার্থ বটে। কিন্তু তাই বলিয়া যেমন মণি লাভের নিমিত্ত বিষধর সর্পের সাহচর্য করা বুদ্ধিমানের কার্য নহে, সেইরূপ বিদ্যা আদরণীয় বিষয় হইলেও বিদ্যালাভের নিমিত্ত বিদ্বান দুর্জনের নিকট গমন বিধেয় নহে।

অথবা, খ. সারমর্ম লেখ:

আসিতেছে শুভদিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ!
হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,
পাহাড়-কাটা সে পথের দু’পাশে পড়িয়া যাদের হাড়,
তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি;
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!

৩. ভাব-সম্প্রসারণ কর: ১০

ক. অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।

অথবা, খ. মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।

৪. ক. একটি বই পড়ে প্রতিক্রিয়া জানিয়ে পাঠক হিসেবে লেখকের কাছে একটি চিঠি লেখ। ১০

অথবা, খ. বোনের বিবাহ উপলক্ষ্যে তিনদিনের ছুটি চেয়ে প্রতিষ্ঠান প্রধানের নিকট আবেদনপত্র লেখ।

৫. ক. তোমার মাদ্রাসায় নবীনবরণ অনুষ্ঠান উদ্ যাপনের বিবরণ দিয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন তৈরি কর। ১০

অথবা, খ. তোমার এলাকার সড়কের দুরবস্থার কথা তুলে ধরে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর।

৬. প্রবন্ধ রচনা কর (যে কোনো একটি): ২০

ক.  বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ
খ. বাংলাদেশের উৎসব
গ. কৃষিকাজে বিজ্ঞান।

এবার মূল প্রশ্নের রচনামূলক অংশের পিডিএফ দুটি দেখে নাও।

মাদ্রাসা বোর্ডের রচনামূলক প্রশ্ন ২০২৫ (পৃষ্ঠা ১)
মাদ্রাসা বোর্ডের রচনামূলক প্রশ্ন ২০২৫ (পৃষ্ঠা ২)

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top