দাখিল ২০২৭ বাংলা ১ম ও ২য় পত্রের সিলেবাস ও মানবণ্টন

Dakhil 2027 Bangla 1st and 2nd Paper Full Syllabus & Marks Distribution

আসসালামু আলাইকুম!৷ 
সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ২০২৭ সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য এনসিটিবি কর্তৃক পরিবর্তিত নতুন সিলেবাস ও মানবণ্টন প্রকাশ করা হয়েছে। তাই দেরি না করে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও। এখানে তোমাদের সুবিধার্থে বাংলা প্রথম পত্রের পরিবর্তিত নতুন সিলেবাস এবং দ্বিতীয় পত্রের অপরিবর্তিত পূর্ণ সিলেবাস ও মানবণ্টন দেয়া হলো।

উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বাংলা ২য়, আইসিটি এবং ফিন্যান্স-ব্যাংকিং সংশোধিত প্রশ্নকাঠামো ও মানবণ্টন প্রকাশিত হয়েছে।

দাখিল ২০২৭ পূর্ণ সিলেবাস, বাংলা ১ম পত্র

তোমাদের ১২টি বিষয়ের মধ্যে ‘বাংলা সাহিত্য‘ বইয়ের সিলেবাস একদমই ব্যতিক্রম। এই বইটি ছাড়া বাকি বইগুলোর প্রথম থেকে শেষ পর্যন্ত দাখিল পরীক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত থাকে।

চলো, এবার দেখে নেই এই বইয়ের কতটুকু দাখিল পরীক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত থাকে। বাংলা ১ম পত্র বোর্ড বই “বাংলা সাহিত্য“এ ৩০টি গদ্য (ছোট গল্প ও প্রবন্ধ) এবং ৩০ টি কবিতা রয়েছে। ৩০টি গদ্যের মধ্যে মাত্র ১২টি গদ্য তোমাদের এবারের দাখিল পরীক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি ১৮ গদ্য তোমাদের পড়তে হবে না। আর ৩০টি কবিতার মধ্যে মাত্র ১২টি কবিতা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি ১৮টি কবিতা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য পড়তে হবে না।

গদ্য:

১. প্রত্যুপকার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২.  সুভা, রবীন্দ্রনাথ ঠাকুর
৩. বইপড়া, প্রমথ চৌধুরী
৪. নিরীহ বাঙালী
৫. পল্লী সাহিত্য, মুহম্মদ শহীদুল্লাহ্
৬. মানুষ মুহম্মদ (স.), মোহাম্মদ ওয়াজেদ আলী
৭. নিমগাছ, বনফুল
৮. উপেক্ষিত শক্তির উদ্ভোদন, কাজী নজরুল ইসলাম
৯. প্রবাস বন্ধু, সৈয়দ মুজতবা আলী
১০. মমতাদি, মানিক বন্দ্যোপাধ্যায়
১১. একুশের গল্প, জহির রায়হান
১২. আমাদের নতুন গৌরবগাথা, সংকলিত।

পদ্য:

১. বন্দনা, শাহ মুহম্মদ সগীর
২. কপোতাক্ষ নদ, মাইকেল মধুসুদন দত্ত
৩. প্রাণ, ররবীন্দ্রনাথ ঠাকুর
৪. জীবন বিনিময়, গোলাম মোস্তফা
৫. উমর ফারুক, কাজী নজরুল ইসলাম।
৬. সেইদিন এই মাঠ, জীবনানন্দ দাশ
৭. যাব আমি তোমার দেশে, জসীমউদ্দিন
৮. আমার দেশ,
৯. বৃষ্টি, ফররুখ আহমদ
১০. আমি কোনো আগন্তুক নই, আহসান হাবীব
১১. তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রাহমান
১২. বোশেখ, আল মাহমুদ

বাংলা সাহিত্য বইয়ের পাঠ্যসূচি
এনসিটিবি কর্তৃক দাখিল-২০২৭ বাংলা ১ম পত্র সিলেবাস

মানবণ্টন:
বাংলা ১ম পত্র
পূর্ণমান ১০০

=>বহুনির্বাচনি প্রশ্নের জন্য ৩০ নম্বর,
=>সৃজনশীল প্রশ্নের জন্য ৫০ নম্বর এবং
=>সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের জন্য ২০ নম্বর বরাদ্দ।

=>প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের নম্বর ১,
=>প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০ এবং
=>প্রতিটি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের নম্বর ২।

সৃজনশীল প্রশ্ন:

=>গদ্য অংশ থেকে ৪টি,
=>কবিতা অংশ থেকে ৪টি করে,
=>মোট ৮টি সৃজনশীল প্রশ্ন থাকবে।

=>গদ্য অংশ থেকে ন্যূনতম ২টি,
=>কবিতা অংশ থেকে ন্যূনতম ২টি করে =>মোট ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।

সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন:

=>মোট ১৫টি প্রশ্ন থাকবে,
=>গদ্য অংশ থেকে ৮টি,
=>কবিতা অংশ থেকে ৭টি প্রশ্ন থাকবে, =>যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।

বহুনির্বাচনি প্রশ্ন:

=>মোট ৩০টি প্রশ্ন থাকবে।
=>গদ্য অংশ থেকে ১৫টি,
=>কবিতা অংশ থেকে ১৫টি।
=>সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।

দাখিল ২০২৭ এর সম্পূর্ণ সিলেবাস, বাংলা দ্বিতীয় পত্র :

বাংলা ২য় পত্র বোর্ড বই “বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি“র ব্যাকরণ অংশে  ৪৩টি পরিচ্ছেদ রয়েছে। ৪৩টি পরিচ্ছেদের মধ্যে ৪৩টি পরিচ্ছেদই তোমাদের দাখিল-২০২৭ সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর নির্মিতি অংশের পুরোটাই সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পাঠ্যসূচি
বাংলা ১ম পত্র
বাংলা ২য় পত্র, সংশোধিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫

মানবণ্টন:
বাংলা ২য় পত্র
পূর্ণমান ১০০

=>রচনামূলক অংশের জন্য ৭০ নম্বর এবং
=>বহুনির্বাচনি অংশের জন্য ৩০ নম্বর বরাদ্দ আছে।

রচনামুলক অংশ:

=>অনুচ্ছেদ রচনা: (২টি থেকে ১টি): ১০ নম্বর

=>চিঠিপত্র (২টির মধ্য হতে ১টি): ১০ নম্বর

=>সারাংশ বা সারমর্ম (২টি থেকে ১টি): ১০ নম্বর

=>ভাবসম্প্রসারণ (২টি থেকে ১টি): ১০ নম্বর

=>সংবাদ প্রতিবেদন (২টি থেকে ১টি): ১০ নম্বর

=>প্রবন্ধ/রচনা (৩টি বর্ণনামূলক রচনা থেকে ১টি): ২০ নম্বর

বহুনির্বাচনি প্রশ্ন:

=>ব্যাকরণ এবং নির্মিতি অংশের বাগধারা, বাক্য সংকোচন ও প্রবাদ-প্রবচন।
=>৩০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের নম্বর ১
=>সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।

পোস্টটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ‘ব্যাকরণ স্কুল‘এর পাশে থাকুন।

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top